Category: ধর্ম

  • মধ্যবিত্তের সামর্থ্যেও নেই হজের ব্যয়

    মধ্যবিত্তের সামর্থ্যেও নেই হজের ব্যয়

    এবিএনএ: মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, এমন ব্যক্তিরা সাধারণত হজ পালন করতে যান। করোনা মহামারীতেও হজের খরচ এতটা ছিল না। চলতি বছর হজের ব্যয় মধ্যবিত্তের সামর্থ্যওে হিমশিম খেতে হচ্ছে। হজ পালনের প্যাকেজ (ব্যয়) ঘোষণার পর থেকে অনেকে সিদ্ধান্তহীনতায় আছেন হজে যাওয়া নিয়ে। যে কারণে প্রাকনিবন্ধন করেও এখন চূড়ান্ত নিবন্ধনে সাড়া মিলছে না। এর মধ্যে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে তৃতীয় দফায়। তবে ব্যয় হ্রাসের কোনো ঘোষণা নেই কর্তৃপক্ষের। হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের দাবি- এখনো চাইলে সরকার ব্যয় হ্রাসের উদ্যোগ নিতে পারে। তাদের মতে, বিমান ভাড়া হ্রাস হলেই অনেক হজযাত্রী বেড়ে যাবে।

    সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ করার ব্যয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

    অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) তথ্যানুযায়ী, গত সাত বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের বিমান ভাড়া বাড়িয়েছে প্রায় ৮০ শতাংশ। ২০১৭ সালে এই ভাড়া ছিল ১ লাখ ১৮ হাজার ৭৩৭ টাকা, ২০১৮ সালে ১ লাখ ২৮ হাজার টাকা, ২০১৯ সালে ১ লাখ ২৮ হাজার, ২০২০ সালে ১ লাখ ৩৮ হাজার এবং ২০২২ সালে ছিল ১ লাখ ৪০ হাজার টাকা (২০২১ সালে বাংলাদেশ থেকে কেউ হজে যাননি)। সবশেষ ২০২৩ সালের জন্য হজযাত্রীর ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার টাকা। গত বছরের তুলনায় এবারের প্রতি ফ্লাইটে ৫৮ হাজার টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    হজে গমনেচ্ছু কয়েক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে তারা প্রাকনিবন্ধন করেছেন হজের জন্য। কিন্তু এবার যে ব্যয় নির্ধারণ (প্যাকেজ) করা হয়েছে, এতে তাদের অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তাদের মতে, সরকারি-বেসরকারি হজ প্যাকেজে প্রায় সাত লাখ টাকার মতো খরচ ধরা হলেও পশু কোরবানি ও খাবারের খরচসহ মোট ৮ থেকে সাড়ে ৮ লাখ টাকা লেগে যাবে। দেশে বর্তমান পরিস্থিতিতে একজন হজে গিয়ে এ পরিমাণ টাকা ব্যয় করলে অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য হিমশিম খেতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে যদিও বলা হচ্ছে- সব কিছুর ব্যয় বেড়েছে। মুদ্রার মানের তারতম্য ঘটছে। এসবের মধ্যেও কিন্তু অনেক দেশে হজের ব্যয় আমাদের দেশের তুলনায় কম।

    হজ গমনেচ্ছুদের কথার রেশ ধরে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফাতি গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, হজের এমন খরচ বৃদ্ধির অন্যতম কারণ অস্বাভাবিক বিমান ভাড়া। যৌক্তিক কারণ ছাড়া ভাড়া বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি বলেন, তৃতীয় পক্ষ এভিয়েশন টেকনিক্যাল কমিটির মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে আসছি আমরা। কিন্তু সেটি করা হয়নি। নিবন্ধন সময় এখনো আছে, আশা করছি কোটা পূর্ণ হয়ে যাবে। তবে কর্তৃপক্ষ চাইলে এখনো ব্যয় হ্রাসের উদ্যোগ নিতে পারে। এতে অনেক হজযাত্রী বেড়ে যাবে।

    ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার তথ্যানুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৫৫৭ হজযাত্রী নিবন্ধন করেছেন। এখনো কোটার অর্ধেকের বেশি খালি রয়েছে।

    সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।কোটার অর্ধেকও পূরণ না হওয়ায় চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় তৃতীয় দফায় ৯ দিন বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

    তৃতীয় দফায় চূড়ান্ত নিবন্ধনের সময় বৃদ্ধি প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম  বলেন, নিবন্ধনের সময় ৭ মার্চ পর্যন্ত ছিল। আমরা আগামী ১৬ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে যদি কোটা পূরণ না হয়, তাতেও কোনো সমস্যা নেই। আমরা সৌদি আরবকে আগেই জানিয়ে দেব। চূড়ান্ত নিবন্ধনে কাক্সিক্ষত সাড়া না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, নানাবিধ কারণ হতে পারে। অনেকে এ বছর না গিয়ে আগামী বছর যাবেন। কেউ আর্থিক বিষয়ে প্রস্তুতি না থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তবে অনেক দেশের হজযাত্রীর কোটা পূরণ হবে না। আগেও এমনটি হয়েছে। এ ক্ষেত্রে আমাদেরও কোনো সমস্যা হবে না।

    এদিকে হজ ব্যবস্থাপনায় খরচ কমাতে সরকারের সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে অনুরোধ করা হয়েছে। গত ৬ মার্চ ধর্ম মন্ত্রণালয়কে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্ট্যাডি সেন্টার সুপ্রিমকোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান।

    উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়; ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও পাঁচ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এর পরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে এখনো অর্ধেক হজযাত্রীও নিবন্ধিত হয়নি।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত ও শেষবারের মতো বর্ধিত করা হলো। সরকারি ব্যবস্থাপনায় প্রাকনিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৬০৫ পর্যন্ত নির্ধারণ করা হলো।

    পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় প্রাকনিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৮৬ হাজার ১৯০ পর্যন্ত নির্ধারণ করা হলো। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

    নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে ওই ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আগামী ১৬ মার্চে হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  • বুধবার থেকে হজের নিবন্ধন শুরু

    বুধবার থেকে হজের নিবন্ধন শুরু

    এবিএনএ: চলতি মৌসুমে (২০২৩) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার হজের নিবন্ধনে কোনো বয়সের বাধা নেই।

    চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

  • আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

    আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

    এবিএনএ: দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মো. জোবায়ের হাসান। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে ফজরের পর বয়ান শুরু হয়। এরপর হেদায়তি বয়ান হয় এবং হেদায়তি বয়ানের পরপরই আখেরি মোনাজাত শুরু হয়।

  • ইজতেমায় মুসল্লিদের ঢল

    ইজতেমায় মুসল্লিদের ঢল

    এবিএনএ: আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই টঙ্গীতে বিশ্ব ইজতেমার ১৬০ একর আয়তনের সুবিশাল প্যান্ডেলের কোথাও ঠাঁই নেই। লাখো মুসল্লির পদভারে ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছে। মাঠ, খিত্তা প্যান্ডেল তথা ময়দানের কোথাও ঠাঁই না পেয়ে রাস্তায় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

    বুধবার রাত থেকেই ইজতেমা ময়দান পার্শ্ববর্তী এলাকায় মুসল্লিরা কনকনে শীত উপেক্ষা করে রাস্তায় পাটি বিছিয়ে শুয়ে ছিলেন এবং রাত থেকে ইজতেমা অভিমুখী জনস্রোত অব্যাহত ছিলো। এটি এখন আরও বৃদ্ধি পেয়েছে।

  • শুভ বড়দিন আজ

    শুভ বড়দিন আজ

    এবিএনএ: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) আজ। বছর ঘুরে আবার এলো তাদের সবচেয়ে খুশির সেই দিন। আনন্দ-হাসি-গানে আজ প্রাণ মিলবে প্রাণে।

    দুই হাজার বছর আগে এ শুভ দিনেই জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল তার। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর জন্ম হয়। ‘ঈশ্বরের আগ্রহে ও অলৌকিক ক্ষমতা’য় মা মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন।

    ঈশ্বরের দূতের কথামতো শিশুটির নাম রাখা হয় যিশাস, বাংলায় বলা হয় ‘যিশু’। শিশুটি কোনো সাধারণ শিশু ছিল না। ঈশ্বর যাকে পাঠানোর কথা বলেছিলেন মানবজাতির মুক্তির জন্য। যিশু নামের সেই শিশুটি বড় হয়ে পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে মুক্তির বাণী শোনান। তাই তার জন্মদিনটিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেন তারা। এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব।

    বিশ্বের নানা দেশের মতো আজ বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও উদযাপন করবে এ উৎসব। বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

    বড়দিন উপলক্ষ্যে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন বাতিতে। সকালে সেখানে বিশেষ প্রার্থনা দিয়ে দিনের শুরু হবে আজ। গির্জায় ধর্মীয় গান হবে। এছাড়া নানা আয়োজন করেছেন যিশুভক্তরা। ঘরে ঘরে জ্বালানো হয়েছে রঙিন আলো। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। যিশু গোয়ালঘরে জন্মেছিলেন বলে তার অনুসারীরা ঘরে ঘরে প্রতীকী গোশালা তৈরি করেছেন। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এদিনে অনেকে বেড়াতে যাবেন আত্মীয়স্বজনের বাড়িতে।

    বড়দিনের উৎসব ঘিরে আনন্দমুখর আয়োজনে পিছিয়ে নেই ঢাকাসহ দেশের বড় বড় শহরের অভিজাত হোটেলগুলো। রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। সংবাদপত্রগুলো দিনটিতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিওতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

  • বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামে শিমুলবাগ জামে মসজিদের শুভ উদ্বোধন

    বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামে শিমুলবাগ জামে মসজিদের শুভ উদ্বোধন

    এবিএনএ: বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী সংবাদিক শেখশিমুল ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শওকত আলী শিমুলের উদ্যোগে শিমুলবাগ জামে মসজিদের উদ্বোধন হয়।
    গত ২৫ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদটির শুভ যাত্রা শুরু হয়। আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান শেখ শওকত আলী শিমুলের একক একক অর্থায়নে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। শিমুলবাগ জামে মসজিদটি ২০২১ সালে প্রথম যাত্রা শুরু করে।
    সাংবাদিক শেখ শিমুল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শেখ শওকত আলী শিমুলের একক উদ্যোগে ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ইতোমধ্যে আধুনিক দ্বিতল ভবন তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মান শৈলী। মসজিদেরর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাট-খুলনা ও ঢাকার সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তাবারক বিতরণ করা হয়।
  • হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিল সরকার

    হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিল সরকার

    এবিএনএ: সৌদি আরবে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে ২ লাখ টাকার একটি চেক ও ক্রেস্ট তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

    প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান থেকে আমি বিভিন্ন সময়ে বিশ্বজয়ী হাফেজ ও কারীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিযোগিতার জন্য বিভিন্ন দেশে ১১৮ জন হাফেজ পাঠিয়েছি। এর মধ্যে ৯৬ জন হাফেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি তার বাবা-মা ও শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি।

    তাকরিমের বাবা হাফেজ আবদুর রহমান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তাকরিম আমার মেঝো ছেলে। সে বিশ্ব দরবারে বাংলার পতাকাকে উড্ডীন করেছেন। ওস্তাদদের পরিশ্রম ও ১৭ কোটি মানুষের দোয়ায় আমার ছেলে এই সফলতা অর্জন করেছে। আমি আমার ছেলের জন্য দোয়া চাই।

    ধর্ম মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমানসহ বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • পবিত্র ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর

    পবিত্র ঈদে মিলাদুন্নবি ৯ অক্টোবর

    এবিএনএ: বাংলাদেশের আকাশে সোমবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১২ রবিউল আওয়াল অর্থাৎ ৯ অক্টোবর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে।

    ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ছাইফুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী- পরিচালক (প্রশাসন) মো. নাজিম উদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান,  সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    হজরত মুহাম্মদ (সা.) ইসলাম ধর্মের সর্বশেষ নবি ও রাসুল। তার জন্ম ও ওফাতের পুণ্যময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবি হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) নামে পালিত হয়। এদিন সরকারি ছুটি থাকে। দিনটিকে অশেষ পুণ্যময় বিবেচনা করেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দেন। এই দিন পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।

  • চাঁদ দেখা গেছে, ১০ জুলাই ঈদুল আজহা

    চাঁদ দেখা গেছে, ১০ জুলাই ঈদুল আজহা

    এবিএনএ: বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

  • ২০৩০ সালে দুইবার আসবে পবিত্র রমজান

    ২০৩০ সালে দুইবার আসবে পবিত্র রমজান

    এবিএনএ: মুসলিমদের অন্যতম বরকতময় মাস পবিত্র মাহে রমজান ২০৩০ সালে দুইবার আসতে পারে বলে ভবিষ্যতবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

    সাধারণত প্রতি ৩০ বছরে একবার  বছরে দুইটা রমজান মাস আসে। কারণ চন্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের চেয়ে ১১ দিন ছোট হয় বলে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল-জাকাক টুইটারে ব্যাখ্যা করেছেন।