Category: ভিডিও নিউজ

  • চীনে ভারী বর্ষণে মৃত ৮৭

    চীনে ভারী বর্ষণে মৃত ৮৭

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mO6oe_eeE4c#t=1

    চলতি বর্ষা মৌসুমে ব্যাপক বৃষ্টিপাতে চীনের মধ্য ও পূর্বাঞ্চলের অনেকে এলাকা ডুবে গেছে।

  • তুরস্কে মিলিটারি স্কুলে ৮০ জনকে আটক

    তুরস্কে মিলিটারি স্কুলে ৮০ জনকে আটক

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1RvD2yYcOb4#t=18

    তুরস্কে শুক্রবার রাতে অভ্যুত্থান চেষ্টার পর আটক অনেককে রাজধানী আঙ্কারার একটি স্পোর্টস হলে আনা হয়।

  • নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী প্রয়াত মাহবুবুল হায়দার মোহনকে স্মরণ করা হয়েছে।

    রোববার (২৭ মার্চ) নিউইর্য়কের প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৩ মার্চ মাহবুবুল হায়দার মোহনের চতুর্থ প্রয়ান দিবস উপলক্ষে স্থানীয় মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রতিবছর এখন থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের প্রয়াণ দিবসে ‘মোহন মেলা’ আয়োজনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্র থেকে বাংলায় প্রচারিত সবচেয়ে পুরাতন ও খ্যাতনামা বাংলা টিভি নিউইয়র্ক’র সিইও মীর শিবলী।

    .

    এ সময় উপস্থিত প্রবাসী বিশিষ্টজনেরা ‘মোহন মেলা’ আয়োজনের বিষয়টিকে তাৎক্ষণিক সমর্থন দিয়ে সার্বিক সহযোগিতার কথাও ব্যক্ত করেন।

    মেলার পাশাপাশি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং গণসংগীত উৎসব আয়োজনের প্রস্তাব আনা হয়।

    শিল্পী মোহনের স্মৃতিতে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথাও ঘোষণা করা হয়।

  • সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পরম ভালোবাসার ধন। সন্তানের মুখের হাসি স্বপ্ন দেখায় নতুন জীবনের, তার গায়ের গন্ধ জীবনে আনে কর্মোদ্যমতা। অন্যদিকে সন্তান পৃথিবীর সব নিরাশার মাঝে আশ্রয় খোঁজে পিতা-মাতার বুকে। তাদের বুকে মাথাগুজে নির্ভার হয় সে। ভালোবাসা ও মমতার শক্ত এ ভিতের ওপর টিকে আছে মানবজাতি, দাঁড়িয়ে আছে মানবসভ্যতা। মমতার গভীর এ মেলবন্ধন না থাকলে অন্যান্য জীবগোষ্ঠির মতো হয়তো মনুষ্য জাতি এতোদিন পৃথিবী থেকে হারিয়ে যেতো।

    আল্লাহতায়ালা পবিত্র কোরআনে একজন মমতাময়ী মা ও তার কাছে সন্তানের আশ্রয় প্রদানের বর্ণনা দিয়ে বলেছেন- ‘এবং মুসার মায়ের অন্তর অস্থির হয়ে উঠলো। যদি তার অন্তর সুদৃঢ় না করতাম তবে সে অস্থিরতা প্রকাশের উপক্রম হয়েছিলো। আর আমি তা করেছিলাম যেনো সে মুমিনদের অর্ন্তভুক্ত থাকে। … অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না করে। এবং জানতে পারে আল্লাহর অঙ্গীকার সত্য। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’ -সূরা কাসাস : ১০ ও ১৩

    কিন্তু দুর্ভাগ্য স্নেহ ও মমতার পবিত্র বন্ধনে যেনো ছেদ পড়তে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের কাছেও সন্তানরা হয়ে উঠছে অনিরাপদ। মায়ের আঁচলে আশ্রয় নেওয়া সন্তানের নির্মম মৃত্যু হচ্ছে মায়ের হাতেই। কখনও কখনও সন্তানের হাতেও খুন হচ্ছে প্রিয় মা-বাবা। নিকট অতীতকালে দেশবাসী এমন কিছু খবর দেখেছে। যার মাত্রা দিন দিন বাড়ছে। ভ্রুণ হত্যা ও অবৈধ গর্ভপাতের কথা না হয় বাদই দিলাম।

    ক্রমবর্ধমান এ অপরাধ প্রবণতা সমাজের বিবেকবান শ্রেণীকে ভাবিয়ে তুলেছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় পিতা-মাতার কাছে যদি সন্তানের জীবন অনিরাপদ হয়ে যায়, তবে শিশুরা যাবে কোথায়? আর কেনোইবা এই নৈতিক ও মানবিক বিপর্যয় সৃষ্টি হলো আমাদের সমাজে?

    সমাজতাত্ত্বিকদের অভিমত হলো, বস্তুবাদী জীবনব্যবস্থার ভোগবাদী মানসিকতা, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে সৃষ্ট নৈতিক স্খলন, একক পরিবার ব্যবস্থার চাপ ও বিষন্নতা, সুশাসনের অভাব ও ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা, পারিবারিক ও সামাজিক অনুশাসনের অনুপস্থিতি; সর্বোপরি খোদাভীতি ও ধর্মীয় জীবন থেকে বিমুখতাই এ বিপর্যয়ের প্রধান কারণ।

  • কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের উদ্বোধনী ছবি নির্বাচিত হলো উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’। আগামী ১১ মে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে প্যালেস দ্যু ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগর বাইরে দেখানো হবে ছবিটি।

    ‘ক্যাফে সোসাইটি’র গল্প এক তরুণকে ঘিরে। ১৯৩০-এর দশকে চলচ্চিত্র শিল্পে কাজ করার আশায় হলিউডে পা রাখে সে। এরপর এক তরুণীর প্রেমে পড়ে। এই মেয়েটিও হলিউডের উঠতি তারকা।

    ছবিটিতে তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ ও ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও আছেন ব্লেক লিভলি, পার্কার পসি ও স্টিভ ক্যারেল। ফ্রান্সে কান উৎসবের উদ্বোধনী দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

    এর আগে আরও দু’বার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান উৎসবের উদ্বোধন হয়েছিলো উডি অ্যালেনের ছবির মাধ্যমে। ২০০২ সালে ‘হলিউড এন্ডিং’ আর ২০১১ সালে ‘মিডনাইট ইন প্যারিস’ দেখানো হয় কানের প্রথম দিন।

    সব মিলিয়ে ১৪বার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে স্থান পেলো মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, লেখক ও কমেডিয়ান উডি অ্যালেনের ছবি। গতবার ছিলো ‘ইরেশনাল ম্যান’। তার এবারের ছবি ‘ক্যাফে সোসাইটি’র চিত্রগ্রহণ করেছেন ভিত্তোরিও স্তোরারো। ১৯৯১ সালের কান উৎসবে তিনি বিচারক প্যানেলে ছিলেন। তিনি অস্কার জিতেছেন মোট তিনবার। ছবিগুলো হলো ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ (১৯৮০), ওয়ারেন বেটির ‘রেডস’ (১৯৮২) ও বার্নার্ডো বার্তোলুচ্চির ‘দ্য লাস্ট এম্পারার’ (১৯৮৮)।

    ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১২ সালের কান উৎসবে লালগালিচায় পা মাড়িয়েছেন ‘অন দ্য রোড’ ছবির জন্য। এর দুই বছর পর ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ তাকে আবার নিয়ে আসে কানে। এ ছবির জন্য সিজার অ্যাওয়ার্ড জেতেন তিনি। অন্যদিকে জেসি আইজেনবার্গ অভিনীত ‘লাউডার দ্যান বোম্বস’ গত বছর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পায়।

    এবারের কান উৎসব চলবে ২২ মে পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলীয় নির্মাতা জর্জ মিলার। আগামী ১৪ এপ্রিল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে। এরই মধ্যে জোডি ফস্টার পরিচালিত ‘মানি মনস্টারস’ (জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস) ও স্টিভেন স্পিলবার্গের ‘দ্য বিএফজি’ চূড়ান্ত হয়েছে কানে।

  • তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা এবার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

     

    মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন আইজিপি।

    কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ।

    তিনি জানান, তনু হত্যাকাণ্ডের পর ২৬ মার্চ হত্যা মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। কিন্তু গত ৪ দিনে মামলার তেমন অগ্রগতি হয়নি। এখন আইজিপির নির্দেশে তনুর হত্যার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

    ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে কুমিল্লার ‘বিশেষ এলাকা’ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।

  • ত্রিশালে বাস চাপায় ইউএনও রাশেদুল নিহত

    ত্রিশালে বাস চাপায় ইউএনও রাশেদুল নিহত

    ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার নূরুর দোকান এলাকায় বাস চাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

     

    এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক একই উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিন (২৮)।

     

    মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    রাশেদুলের নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে ইউএনও রাশেদুল ইসলাম ও নেছার উদ্দিন উপজেলার নূরুর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। পরে সংকটাপন্ন অবস্থায়  ইউএনও রাশেদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে, গুরুতর আহত অবস্থায় ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিনকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহত নেছার উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাউল আলম চাঁন মিয়ার ছেলে।

    ইউএনও রাশেদুল ইসলামের মৃত্যুর খবরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকীসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

  • তৃতীয় ধাপের ইউপি: ৪৬টিতে বিএনপি নেই, প্রতিদ্বন্দ্বীহীন ৫ জন

    তৃতীয় ধাপের ইউপি: ৪৬টিতে বিএনপি নেই, প্রতিদ্বন্দ্বীহীন ৫ জন

    ঢাকা: আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয় করা তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই সব ইউপির মধ্যে ৪৬টিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। এই ৪৬টি ইউপির মধ্যে আবার পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

     
    তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে মোট ২ হাজার ৯৯২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে মোট ১৪টি রাজনৈতিক দল ১ হাজার ৫৪৩ জন প্রার্থী দিয়েছে। অবশিষ্ট ১ হাজার ৪৪৯ জন প্রার্থী স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

    দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ৬২১ জন, বিএনপি ৫৭৫ জন, জাতীয় পার্টি ১৮৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯৩ জন, জাতীয় পার্টি-জেপি ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১ জন, খেলাফত মজলিস ৪ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৩ জন, ইসলামী ঐক্যজোট ৩ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৩জন ও অন্যান্য ১জন প্রার্থী দিয়েছে।

    যে ৪৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই সেগুলো হচ্ছে- কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা, কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ও গোপগ্রাম, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বারমাছড়ি, মহালছড়ির ক্যায়াংঘাট ও মুবাছড়ি, দীঘিনালার কাবাখালী, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া, গোলাবাড়ী, কমলছড়ি, পেরাছড়া, পানছড়ির লোগাং, গাইবান্ধা সদরের কামারজানি ও মোল্লারচর, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা, হাতিয়াড়া, কাশিয়ানী, মামুদপুর, নিজামকান্দি, ওড়াকান্দি, পারুলিয়া, পুইশুর, রাজপাট, শাজাইল ও সিংগা, চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া, মহারাজপুর ও নারায়নপুর ইউনিয়ন।

    এছাড়া ঝিনাইদহের কালিগঞ্জের জামাল, নারায়ণগঞ্জ সদরের আলারটেক ও কুতুবপুর, নীলফামারীর ডিমলার পশ্চিমছাতনাই ও পূর্বছাতনাই, নোয়াখালী চাটখিলের খিলপাড়া, নড়াইল সদরের মুলীয়া, বান্দরবনের রুমা উপজেলার রুমা, মুন্সীগঞ্জ লৌহজঙ্গের বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ, রাজবাড়ী গোয়ালন্দের উজানচর, বালিয়াকান্দির ইসলামপুর ও জংগল, রংপুর মিঠাপুকুরের দূর্গাপুর, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ও মাদাতি এবং সিলেটের কানাইঘাটের সাতবাকও বিএনপির প্রার্থী নেই।

    এই ৪৬টি ইউপির মধ্যে ৫টি ইউপিতে শুধু আওয়ামী লীগেরই প্রার্থী রয়েছে। এগুলো হলো- কুষ্টিয়া খোকসার বেতবাড়ীয়া, ঝিনাইদহের কালিগঞ্জের জামাল এবং মুন্সীগঞ্জের লৌহজঙ্গ উপজেলার বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ ইউনিয়ন। যারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

    প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৫৪ জন এবং দ্বিতীয় ধাপে ৩১ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এদিকে প্রথম ধাপের ৭২৫টি ইউপির মধ্যে বিএনপির প্রার্থী ছিল না ১২১টি ইউপিতে। ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের ৬৪৩টি ইউপির মধ্যে ৭৯টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। আর এবারের ৪৬ মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

  • শিগগিরই মন্ত্রিসভায় যাচ্ছে সাইবার নিরাপত্তা আইন

    শিগগিরই মন্ত্রিসভায় যাচ্ছে সাইবার নিরাপত্তা আইন

    ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর সাইবার ক্রাইম প্রতিরোধে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীলতা কমাতে ব্যবস্থা নিচ্ছে সরকার।

    এ লক্ষে তথ্য অবকাঠামো নিরাপত্তা বিধান তৈরির সব ব্যবস্থা নিয়ে সাইবার সিকউরিটি আইনের খসড়া চূড়ান্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই মন্ত্রিসভায় যাবে এই খসড়া।

    এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সাইবার সিকিউরিটি এখন আমাদের উদ্বেগের বিষয়। তাই এর নিরাপত্তায় আমরা সার্বিক ব্যবস্থা নিচ্ছি। তথ্য অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকউরিটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির পর অবকাঠামো শক্তি ও দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সভায় ৬০ জনেরও বেশি সচিব অংশ নেন।

    সভায় অংশ নেওয়া একজন সচিব বলেন, সভায় সব চেয়ে গুরুত্ব দেওয়া হয় তথ্য অবকাঠামো বিধান ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে। দীর্ঘ সময় চলে আলোচনা। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাইবার সিকিউরিটি আইন যথাযথভাবে করার উপর নির্দেশনা দেওয়া হয়। কমাতে বলা হয় বিদেশি নির্ভরতা। এক সপ্তাহের মধ্যে আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানোর নির্দেশ দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে।

    সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সিকিউরিটি আইন, পলিসি এবং গাইড লাইন দ্রুত প্রণয়ন করতে বলা হয়। যাতে ভবিষ্যতে সাইবার ক্রাইমের ঘটনা আর না ঘটে।

    ‘সাইবার নিরাপত্তা আইন নামে একটি আইন প্রণয়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ১০ মার্চ থেকে এই আইনের বিষয়ে সর্ব সাধারণের মতামত নেওয়া হচ্ছে। খসড়ায় বিভিন্ন ধরনের সাইবার অপরাধের জন্য সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে ২০ হাজার টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত।

    বিদেশি নির্ভরতা কমাতে দক্ষ ও প্রযুক্তিনির্ভর বিশেষজ্ঞ তৈরির নির্দেশনা ও সুপারিশ করা হয় সচিব সভায়।

    বৈঠক সূত্রে আরো জানা গেছে, এছাড়া সচিব সভায় এ সংক্রান্ত পলিসি ও গাইডলাইন দ্রুত প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনে ই-ফাইলিং নথি ব্যবস্থাপনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) শতভাগ বাস্তবায়ন এবং সরকারের গত ৭ বছরে সাফল্যের প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়।

  • ইউপি নির্বাচন: অনিয়মের দায়ে দুই ওসি প্রত্যাহার

    ইউপি নির্বাচন: অনিয়মের দায়ে দুই ওসি প্রত্যাহার

    ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহের মহেষপুর ও গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    মঙ্গলবার (২৯মার্চ) রাতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

    তিনি বাংলানিউজকে বলেন, ওই দুই ওসির বিরুদ্ধে আইন বহির্ভূত কার্যকলাপের অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশন তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে। রাতেই নির্দেশনাটি পাঠানো হয়েছে।

    ইসি কর্মকর্তারা জানান, মহেষপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও কালীগঞ্জের ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী পক্ষপাতের অভিযোগ আনেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে এর সত্যতা পাওয়া গেছে।