Author: ABNANEWS

  • ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

    ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

    এবিএনএ:  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।

    শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি ও ২০২৪ সালের কমিটির নেতা এবং চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্যদের সন্তানদের সম্মাননা দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আসিফ আকবর, জ্যোতি ও তরুণ মুন্সী।

    তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।

    ক্র্যাবের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্সহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

  • আইটেম গানে ঝড় তুললেন নুসরাত

    আইটেম গানে ঝড় তুললেন নুসরাত

    এবিএনএ:  অনেকদিন ধরেই চলচ্চিত্রে মূল চরিত্রে দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনায় ঠিকই আছেন। সবশেষ ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে চাঁদমামা আইটেম সংয়ে পারফর্ম করে ঝড় তুলেছিলেন। এবার আবারও আইটেম গার্লরুপে হাজির হলেন নুসরাত। এবারও উঠল ঝড়।

    এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ। সেই উত্তেজনাই যেন আরও বাড়িয়ে দিলেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

    শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

    গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

  • রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

    রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

    এবিএনএ:  ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের কোনো অগ্রগতি না হওয়ায় আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর ট্রাম্প এই হুমকি দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

    ট্রাম্প বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে—সেটা হয়তো ব্যাপক নিষেধাজ্ঞা হবে বা ব্যাপক শুল্ক হবে, কিংবা দুটোই হতে পারে। আবার আমরা কিছুই নাও করতে পারি এবং বলতে পারি —এটা তোমাদের লড়াই।’

    মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি রাশিয়ার একটি হামলায় অসন্তুষ্ট, যেখানে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় আগুন ধরে যায় এবং কয়েকজন কর্মী আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেন, রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করছে যেন পুতিনের সঙ্গে তার বৈঠক না হয়।

    ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে, আলাস্কার বৈঠকের পর সোমবার পুতিনের সঙ্গে ফোনালাপ করে তিনি পুতিন-জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন। অন্যদিকে জেলেনস্কি বারবার বলে আসছেন যে, যুদ্ধ বন্ধে আলোচনার একমাত্র উপায় হলো পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক।
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এনবিসিকে বলেন, কোনো বৈঠকের পরিকল্পনা নেই, তবে ‘যখন একটি উপযুক্ত এজেন্ডা তৈরি হবে তখন পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। আর এই এজেন্ডা এখনো একেবারেই প্রস্তুত নয়।’মস্কোর এই অবস্থান ট্রাম্পের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, যিনি পুরো সপ্তাহ জুড়ে দাবি করেছিলেন যে তিনি মস্কো ও কিয়েভকে শান্তির পথে আনার ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতি সাধন করেছেন।

  • নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবিএনএ:  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে।

    আজ শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’

    অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু নির্বাচন উপলক্ষ্যে না, দেশে অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি নির্বাচনে আগে প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব।’

    নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যার যার মত সে প্রকাশ করতে পারে। জনগণ সিদ্ধান্ত নেবে। মানে জনগণ যেই সময় নির্বাচনমুখি হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখি হয়ে যাবে, সেই সময় দেখবেন এসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না।

  • সংবিধানের বাইরে পিআর পদ্ধতিতে ভোট সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার

    সংবিধানের বাইরে পিআর পদ্ধতিতে ভোট সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, তাই এটি সংবিধানের বাইরে। এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট দেওয়া সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেন।

    শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

    তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচনি সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

    সিইসি সতর্ক করেছেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের এবার তা বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল বা অস্ত্র ব্যবহার করে জয়ী হওয়ার চেষ্টা করলে ভোট বাতিল ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সেনাবাহিনীও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথ দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের এবার দায়িত্ব দেওয়া হবে না। সিইসি স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনে কোনো চাপ দেয়নি; চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, “দলের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, রায় হয়নি। কোনো রায় হলে সেটি দেখে কমিশন সিদ্ধান্ত নেবে।”

  • ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি

    ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি

    এবিএনএ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি। প্রধান উপদেষ্টার চিঠি পেলে ও কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে।

    বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেওয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব।এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভোট দিতে পারবেন। কারণ কে কোন দলের তাদের মনের কথা তো আর আমরা বলতে পারব না। আমাদের মূল ফোকাস থাকবে ভোটার।

    আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে অপকর্ম করতে পারে, তাদের মোকাবেলা করতে আপনারা প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি। ভোটের তারিখ থেকে মাস-দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে।

    কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিইসি। নাসির উদ্দিন বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তী সময়ে শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।

  • মতবিরোধ থাকবে, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

    মতবিরোধ থাকবে, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

    বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়অরম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

    তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই-বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি।

    গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরো সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল।

    গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে; জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে,ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না।

    বিজয় মিছিল আয়োজন নিয়ে তারেক রহমান বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা।

  • নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এবিএনএ: নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিকনির্দেশনা মূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।’

    উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন, ‘নির্বাচন জাতীয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য যা যা করার দরকার তা করা হবে।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।’

  • হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ এনসিপির

    হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ এনসিপির

    এবিএনএ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

    শোকজ হওয়া ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

    এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

    কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, “গতকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফরসংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে পূর্বে অবগত করা হয়নি।

    এতে আরো বলা হয়েছে, ‘এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

    দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

    https://www.facebook.com/1NationalCitizenParty/posts/122156732168796300?ref=embed_post

  • ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: সারজিস

    ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই আন্দোলনের সহযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট, আর কোন হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’

    আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘খুনীদের বিচারের প্রশ্নে, সংষ্কারের প্রশ্নে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ততদিন ওই খুনী হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না। যত নেতাই উঠে দাঁড়াতে চেষ্টা করুক না কেন, কেউ পারবে না।’

    সারজিস অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বিদেশে বসে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। তাদের কারো প্রপাগাণ্ডায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশ এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সামনে ছিলাম, তারা এক থাকলে কোনো দল বা ব্যক্তিকে সামনে রেখে কেউ আর দাঁড়াতে পারবে না।’

    এনসিপি নেতা বলেন, ‘জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিক সমাবেশ করব, কিন্তু জনগণের ভোগান্তি যেন না হয়, সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশে হয়েছে। কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিস্কার করা হয়েছে। এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম।’

    আগামী জাতীয় নির্বাচন যেন পিআর পদ্ধতিতে হয়, সেই দাবি নিয়ে জোরেজোরে জাগতে হবে বলেও এসময় উল্লেখ করেন সারজিস।

    তিনি আরও বলেন, ‘আমাদের ভাইয়েরা যেন টার্গেট কিলিংয়ের শিকার না হন। আগামীর বাংলাদেশে কেউ যেন টার্গেট কিলিংয়ের শিকার না হন। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ততদিন ওই খুনী হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না।’