Category: ধর্ম

  • ভালো খেজুর চেনার উপায়

    ভালো খেজুর চেনার উপায়

    এবিএনএ: ইফতারে খেজুর না থাকলে যেন চলেই না! ইসলামি গবেষকরা বলেন, ইফতারে খেজুর খাওয়া সুন্নত।  এই ফলে রায়েছে নানারকম পুষ্টি উপাদান। সব মিলিয়ে রমজান এলে আমাদের দেশে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে। সারা বিশ্বে তিন হাজার রকমের খেজুর থাকলেও আমাদের দেশের বাজারে পাওয়া যায় ১০-১৫ রকম খেজুর। এর মধ্যেও ভালো মন্দ রয়েছে।

    ভালো খেজুর চেনার উপায়গুলো জেনে নিন:

    * ভালো খেজুর দেখতে পরিষ্কার এবং উজ্জ্বল হবে। এ খেজুরের চামড়া পুরো টান-টান থাকবে না। এগুলোর চামড়া থাকবে কোঁচকানো।

    * খেজুরের গায়ে বেশি চকচকে বা হালকা রঙের কোনো পাউডারের আবরণ পাওয়া গেলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো রয়েছে।

    * খেজুর কয়েকবছর আগের নাকি এ বছর উৎপাদিত হয়েছে এটি বুঝতে একটি খেজুর খুলতে হবে। যদি খোলার পর দেখা যায় ভেতরের অংশ লাল তবে সেটি পুরনো আর সাদা আস্তরণ থাকলে সেটি এ বছর উৎপন্ন করা।

    * খেজুর কেনার ক্ষেত্রে বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর কেনাই ভালো। কারণ বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর গুণে এবং মানে ভালো হয়। বস্তার খেজুরে মেয়াদের তারিখ লেখা থাকে না। প্যাকেটজাত খেজুরে তা লেখা থাকে।

    *খেজুর কেনার ক্ষেত্রে অবশ্যই কোন দেশের উৎপাদিত খেজুর তা দেখে কেনা প্রয়োজন। খেজুরের মধ্যে সবচেয়ে ভালো মিশর এবং সৌদি আরবের খেজুর। তাছাড়াও ইরান, আরব আমিরাত অন্যান্য দেশের খেজুরও ভালো।

    * খেজুরে যদি মাছি কিংবা পোকা বসে তবে বুঝতে হবে খেজুরে চিনি বা অন্যান্য মিষ্টি উপাদান কৃত্রিমভাবে মেশানো হয়েছে। তাই খেজুর কেনার ক্ষেত্রে এসব বিষয় সতর্ক থাকা প্রয়োজন।

    সতর্কতা, অনেকেই ৫-১০ কেজি বক্সের খেজুর কিনে থাকেন। পরে দেখা যায়, বক্সের উপরে সাজানো বড় খেজুর ভেতরে এবং নিচে ছোট ছোট খেজুর। তাই বক্সের খেজুর কেনার আগে অবশ্যই বক্স খুলে সেটির উপরে ও নিচে একই ধরনের খেজুর রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

  • মনোহরগঞ্জ কেন্দ্রীয়  মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান 

    মনোহরগঞ্জ কেন্দ্রীয়  মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান 

    এবিএনএ: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মনোহরগঞ্জ বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রব (৭০) এর রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো। তিনি সুনামের সাথে দীর্ঘ ৫০ বছর ধরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া কর্মজীবনে মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক হিসেবে দীর্ঘ ৪২ বছর সু নামের সাথে দায়িত্ব পালন করে অবসর নেন।

    শুক্রবার সকাল ১১টায় মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মিলনায়তনে আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রব (৭০) হুজুরের বিদায়বেলা একটি রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।বিদায় অনুষ্ঠানের দুদিন পূর্বে মসজিদ থেকে আধা কিলোমিটার জুড়ে আলোকসজ্জা সজ্জিত করেন মসজিদ কমিটি সদস্যরা। অনুষ্ঠানের প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনার মাধ্যমে নগদ পাঁচলক্ষ টাকা সম্মানী দিয়ে ঘোড়ার গাড়ি করে বাড়ি পৌঁছে দেন মসজিদের মুসুল্লী ও কমিটির সদস্যবৃন্দরা।

    আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রব হুজুরের বাড়ি মনোহরগঞ্জ উপজেলা মৈশাতুয়া ইউনিয়ন ডুমিরিয়া গ্রামের মৃত হাবীব উল্ল্যাহর ছেলে। হুজুরের সাত ছেলে পাঁচ মেয়ে ও এক স্ত্রী রয়েছে। আলহাজ্ব মাওলানা আব্দুর বর (৭০) হুজুর বলেন, এটা আমার জীবনে সব চেয়ে বড় পাওয়ানা। আপনাদের সাথে দীর্ঘ ৫০ বছর ধরে এ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছি। যদি কোন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন।

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াল্লি আলহাজ্ব মাজারুল হক মুনছুর আহমদ, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্রলীগ নেতা মো শাহ আলম, মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতার আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াল্লি ছেলে মোক্তার হোসেন সুমন, মসজিদের মুসুল্লীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • বিশ্ব ইজতেমার দুই গ্রুপের তারিখ ঘোষণা

    বিশ্ব ইজতেমার দুই গ্রুপের তারিখ ঘোষণা

    এবিএনএ: তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেবেন।

  • নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার অপচেষ্টা চালায় : তথ্যমন্ত্রী

    নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার অপচেষ্টা চালায় : তথ্যমন্ত্রী

    এবিএনএ: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়। সবাই মিলে-মিশে একাকার। সেই কারণে এ দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাঝেমধ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অপশক্তি অবদমিত হয়েছে।’

    কিন্তু সেই অপশক্তি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা যায়, যখন নির্বাচন আসে, তখন এই অপশক্তি আবার ফণা তোলার অপচেষ্টা চালায়। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ শনিবার ভোরে রাজধানীর বনানী মাঠে স্থাপিত পূজামন্ডপে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডশন আয়োজিত শুভ মহালয়া ১৪৩০ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর ধর্মের পরিচয়। কিন্তু এই চেতনার বেদীমূলে আঘাতের ফলে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তস্রোতে ৩০ লাখ শহীদ ও ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাল সূর্যখচিত সবুজ পতাকা ছিনিয়ে এনেছি।’

    ‘কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৯৭৫ সালের পর সেই সাম্প্রদায়িক ভাবধারা ফিরিয়ে আনা হয়েছিল’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আজকেও সেই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের দেশে আছে। এবং তারা সময়ে সময়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দেয়।’

    নির্বাচনকে সামনে রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৫ বছরের পথচলায় চেষ্টা করেছি, ১৯৭৫ সালের পরে বাংলাদেশের যে মূল চেতনা হারিয়ে গিয়েছিল, তা ফিরিয়ে আনার। একটি রাষ্ট্রের কখনো ‘শত্রু সম্পত্তি আইন’ ধরনের আইন থাকা বাঞ্ছনীয় নয়। সেটি বিলুপ্ত করে ভিন্ন আইন করা হয়েছে। এভাবে অনেক কাজ করা হয়েছে।’

    দেশে সম্প্রীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সবকিছু ছাপিয়ে বড় উৎসব, বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পয়লা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশে যেভাবে বাংলা নববর্ষ উৎসব পালিত হয়, সরকারিভাবে ভাতা এবং ছুটি প্রদান করা হয়, সেটি অনেক ক্ষেত্রে পাশের দেশেও নেই।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন-ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্রও সবার। আর সেটির প্রতিফলন আমরা দেখি দুর্গাপূজা, ঈদ, প্রবারণা পূর্ণিমাসহ সকল ধর্মীয় পার্বণে, যেখানে সকল ধর্মের মানুষ উৎসবমুখর হয়ে শামিল হয়।’

    ‘মানুষের সামর্থ্য ও সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিধানের কারণে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বাড়ছে’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আশা করি এই শুভ মহালয়ায় দেবী দুর্গার যে আগমনী বার্তা ধ্বনিত হচ্ছে, তা সকল ধর্মের যে মর্মবাণী, মানুষে-মানুষে শান্তি-সম্প্রীতি, তা আরও দৃঢ় করবে।’

    শিল্পী মনোজ সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুলশান-বনানী পূজা উদযাপন ফাউন্ডশনের সভাপতি পান্না লাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, সন্তোষ শর্মা প্রমুখ। শেষে ফাউন্ডশনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা

    চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা

    এবিএনএঃ বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন (১০ জিলহজ) বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

    ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।

  • সাড়ে ৩ হাজার কোটা ফেরত যাবে, প্রভাব পড়বে না আগামী হজে

    সাড়ে ৩ হাজার কোটা ফেরত যাবে, প্রভাব পড়বে না আগামী হজে

    এবিএনএঃ চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। কোটা ফেরত দেওয়া হলেও তা আগামী হজে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ এবং ‘হজ ও ওমরাহ সহয়িকা প্রকাশনা’র উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। খরচ অনেক বেড়ে যাওয়ায় চলতি বছর নয় দফা বাড়িয়েও হজের কোটা পূরণ করা যায়নি।

    চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

    গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়। এরপর আট দফা বাড়ানো হয় নিবন্ধনের সময় এর মধ্যে কোটা পূরণ হয়নি। শেষে নবম দফায় মঙ্গলবার (২৫ এপ্রিল) নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়া হয়। এরপর কোটা পূরণ হয়নি। মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। কোটা পূরণে এখনো ৬ হাজার ৭০৭ জন বাকি আছে। তবে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে সাড়ে ৩ হাজারের কোটা খালি থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

    কোটা পূরণ না হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘হজের নিবন্ধনের সময় আর বাড়ানোর হবে না। কোটা যতটুকু ফাঁকা আছে ততটুকু সৌদি আরবে ফেরত যাবে। এটা আর পূরণ হবে না।’ তিনি বলেন, ‘এবার সাড়ে ৩ হাজারের মতো হজযাত্রীর কোটা খালি থাকছে, সেটি সৌদি আরবকে ফেরত দেওয়া হবে।’ ‘আমরা গত বছর ২ হাজার ৪১৫ জনের কোটা সৌদি সরকাররের কাছে চেয়ে নিয়েছিলাম। দুই/তিন হাজার এটা কোনো বিষয় না। হজের পরে আপনারা প্রমাণ পাবেন সারাবিশ্বের অবস্থা কী হয়, আর আমাদেরকে কী অবস্থা। তখন বুঝবেন বাংলাদেশে কী করেছে, এখন মনে হচ্ছে অনেক কিছুই।’ যোগ করেন প্রতিমন্ত্রী।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অন্যান্য দেশ কতজন পাঠিয়েছে আর কতজন খালি থেকেছে তখন বুঝতে পারবেন। আমাদের যত হজযাত্রী যাচ্ছেন পার্সেন্টেজ অনুসারে সারাবিশ্বে আমরা সর্বোচ্চ থাকবো, এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ।’ হজের খরচ কমানোর কোনো চিন্তাভাবনা নেই জানিয়ে ফরিদুল হক খান বলেন, ‘আগামী বছর একটু দূরে বাসাভাড়া নিয়ে খরচ কমানো যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা করা করা হবে।’ আগামী ২১ মে প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী।

    অনুষ্ঠানে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবার হজে বেসরকারি কোটা এক লাখ ১২ হাজার ১৯৮ জন। এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার নিবন্ধিত হয়েছেন। কিছু খালি মনে হলেও আসলে সেখানে খালি নেই। এখন আমাদের গাইড আছেন, মোনাজ্জেম আছেন। সেগুলো ধরলে বেসরকারি ক্ষেত্রে হজের কোটা পূরণ হয়ে গেছে। সরকারি ক্ষেত্রেও গাইডসহ আরও কিছু যুক্ত হবে। মনে হচ্ছে সাড়ে তিন হাজারের মতো কোটা খালি থাকবে। এ সাড়ে তিন হাজার সৌদি আরবকে ফেরত দেওয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর অনেক দেশ এবার হজযাত্রীর কোটা ফেরত দেবে। পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কোটা ফেরত দেবে। আরও অনেক দেশ ফেরত দেবে। কোটা ফেরত দেওয়াটা কোনো গুরুতর বিষয় বলে আমি মনে করি না। এজন্য আগামী বছর কোটা পেতে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে করি না।’

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল হজ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পেরেছি। হজের প্রাক-নিবন্ধন, নিবন্ধন, হজযাত্রীদের টিকা ও চিকিৎসা সেবা প্রদান, আবাসন ব্যবস্থার তথ্যাদি, লাগেজ ব্যবস্থাপনা, হারানো হজযাত্রী খুঁজে পাওয়াসহ যাবতীয় সেবা কার্যক্রমে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। হজ এজেন্সিগুলো প্রযুক্তিগত সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে।’

    হজযাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই ধর্ম মন্ত্রণালয়ের মুখ্য উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, ‘সেই লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে হজযাত্রী এবং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অংশীজনদের জন্য হজ পালনসহ ধর্মীয় অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে ই-হজ মোবাইল অ্যাপ এবং হজ ও ওমরাহ সহায়িকা প্রকাশ করা হয়েছে। এটি স্মার্ট হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘ই-হজ মোবাইল অ্যাপটি আজকে পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হলো। প্রাথমিকভাবে প্রাক-নিবন্ধন ও প্রাক নিবন্ধন রিফান্ড আবেদন এ সিস্টেমের মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে। ফলে হজযাত্রীরা এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভাউচার তৈরি করতে পারবেন।’

    ‘আগামীতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে অনলাইনে প্রাক নিবন্ধন ও নিবন্ধনের আর্থিক লেনদেন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ই-হজ ব্যবস্থাপনার বিভিন্ন সেবাও পর্যায়ক্রমে মোবাইল অ্যাপটিতে সংযুক্ত করা হবে।’ বলেন তিনি।

    মোবাইল অ্যাপটিতে ধাপে ধাপে নতুন সেবা যুক্ত করা হবে জানিয়ে ফরিদুল হক খান বলেন, ‘সরকারের সঙ্গে চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড এই অ্যাপটি তৈরি করেছে।’ এসময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

    এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

    এবিএনএ: এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ হার নির্ধারণ করেছে। রোববার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম যব বা বাজার মূল্য ৩৯৬ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর বা বাজার মূল্য এক হাজার ৯৮০ টাকা ও ৩ কেজি ৩০০ গ্রাম পনির বা এর বাজার মূল্য দুই হাজার ৬৪০ টাকা দিতে হবে।

    দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

  • দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

    দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

    এবিএনএ: দেশের আকাশে বুধবার (২২ মার্চ) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর মাহে রমজান শুরু হবে শুক্রবার থেকে।

  • সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

    সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

    এবিএনএ: সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ (বুধবার) হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)।

    সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটিও জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস। কমিটির তথ্যমতে, আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও বৈঠকে বসেবে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি।এর আগে, সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল। খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে যেভাবেই হোক, কেউ নতুন চাঁদ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতে জানানোর আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

  • নীলকান্ত ডিগ্রি কলেজ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল

    নীলকান্ত ডিগ্রি কলেজ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল

    এবিএনএ: গত ৮ ই মার্চ ২০২৩ মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের, নীলকান্ত ডিগ্রি কলেজ মাঠে, মৈশাতুয়া বাজার বাগে মদিনা নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

    মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল এর সভাপতিত্বে, সাংবাদিক বেলাল ও হাফেজ নাসির এর পরিছালনায়,প্রধান ওয়ায়েজীন হিসেবে ওয়াজ করেন,বর্তমান জনপ্রিয় বক্তা মুফতি আরিফ বিন হাবীব , বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাহলানা মুফতি এমদাদুল্লাহ ফরাজী, হাফেজ মাওলানা মজিবুর রহমান, এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী,নীলকান্ত ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ এ কে এম ফখরুদ্দিন, মোঃ আলাউদ্দিন ম্যানেজিং ডিরেক্টর, ফ্যান্সি ন্যারো ফেব্রিকস ইন্ডাস্টিজ লিঃ ঢাকা,মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন,চেয়ারম্যান মফিজুর রহমান, ডাঃ আবু নাছের মজুমদার ( মাসুদ), মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

    ওয়াজের শেষে ছাত্রদের পাগড়ী প্রদান করেন, মুফতি আরিফ বিন হাবীব, এবং সকল বালা মুসিবত এর জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া প্রদান করা হয়।