রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছেন বব গেলডফ

এবিএনএ : মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছে নিরীহ রোহিঙ্গারা। কিন্তু রোহিঙ্গা নিধন ইস্যুতে নীরবতা পালন করেছেন শান্তিতে নোবেল জয়ী নেত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।

আর তার নীরবতার বিরুদ্ধে প্রতিবাদে এবার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ।

সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বব গেলডফ বলেন,  আমরা তাঁকে সম্মানিত করেছিলাম, তিনি আমাদের লজ্জিত করেছেন।

অং সান সুচিও সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাই বব গেলডফ ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে সুচিকে দেওয়া  ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *