জাতীয়লিড নিউজ

কোস্টগার্ডের জাহাজ থেকে বাদ জাতীয় চার নেতার নাম, ‘জয় বাংলা’ও

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের একটি জাহাজের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন নাম অনুমোদনের বিষয়টি জানিয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাঁচটি জাহাজের আগের নামের পরিবর্তে নতুন নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি-২০৮) জাহাজটির নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

অন্য চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নামের তালিকা হলো—

  • ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১)–এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’।
  • ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২)–এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
  • ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩)–এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।
  • ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪)–এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button