রাজশাহী কিংস এর স্পন্সর বাগডুম ডটকম

এবিএনএ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ এর চতুর্থ আসরে রাজশাহী কিংসের স্পন্সর হলো লাইফস্টাইল ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম (bagdoom.com)। এই চুক্তির ফলে অনলাইনে শুধুমাত্র বাগডুম ডট কম এ পাওয়া যাবে রাজশাহী কিংস দলের পোশাক ও অন্যান্য পণ্য।https://ci6.googleusercontent.com/proxy/RnNZfQn2o2xpggJQqefCOervMbPIci5mujDPJnvl43kv6Rtxjyh5gHN_JKVzeU-aaGz3pePFgxfoAAtZJZNx8mveVTc-11j98EfuAJVcumUenA=s0-d-e1-ft#https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
সম্প্রতি গুলশান-১ এ অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  বাগডুম ডট কমের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ ও রাজশাহী কিংস এর ম্যানেজিং ডিরেক্টর মাঈন চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগডুম ডট কম এর সিওও, মনোয়ার হোসেন খান ও সিএমও, মিরাজুল হক। এই চুক্তির ফলে রাজশাহী কিংস এর  টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি, সাব্বির রহমানের মত তরুণ বাংলাদেশী প্রতিভা এবং সদ্য সমাপ্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ম্যান অব দ্যা সিরিজ মেহেদী হাসান মিরাজ বাগডুম এর প্রতিনিধি হিসেবে প্রচার করবেন।
পূর্বে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যারেন স্যামি, সৌম্য সরকার সহ আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ নবী বিপিএলের একটি দলের হয়ে বাগডুম ডট কম এর প্রচারণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *