বিচার দাবি জাতিসংঘের রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করেছে মিয়ানমারের সেনারা

এবিএনএ : রাখাইনে আগস্টের অভিযানের সময় রোহিঙ্গা নারীদের ওপর গণধর্ষণসহ নানা ধরনের যৌন নিপীড়ন চালিয়েছে মিয়ানমারের সেনাসদস্যরা। এমনও অভিযোগ রয়েছে রোহিঙ্গা নারীদের ক্যাম্পে আটকে রেখে উপর্যুপরী ধর্ষণ করেছে সেনারা। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন রোববার ঢাকাতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। খবর চ্যানেল নিউজ এশিয়া।রাখাইনে রোহিঙ্গা নারীদের ওপর কী ধরনের যৌন নিপীড়ন হয়েছে, তার মাত্রা বুঝতে বাংলাদেশ সফরে এসেছেন প্রমীলা প্যাটেন। তবে মিয়ানমার সরকার তাকে রাখাইনে যাওয়ার অনুমতি দেয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *