‘নির্দয়’ ট্রাম্পের কঠোর সমালোচনায় নোবেলজয়ী মালালা

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বাস্তু নীতির কঠোর সমালোচনা করেছেন শান্তিতে নোবলেবিজয়ী মালালা ইউসুফজাই। ট্রাম্পের উদ্বাস্তু নীতিকে ‘নির্দয়’, ‘অন্যায্য’ ও ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন তিনি। উদ্বাস্তু নীতির নামে কয়েক হাজার শিশুকে বন্দি করে রেখেছেন ট্রাম্প যা মানবিকতার বিরুদ্ধেও বলে জানান মালালা।
দক্ষিণ আমেরিকার মেয়েদের স্কুল উদ্বোধনে গিয়ে ট্রাম্পের সমালোচনা করেন ২১ বছর বয়সী মালালা। উদ্বাস্তু আইনের কোপে এখনও মেক্সিকো সহ আমেরিকার বিভিন্ন সীমান্তে ২৩০০ শিশু বন্দি। চাপের মুখে পড়ে পরিবারের সঙ্গে বাচ্চাদের আলাদা করার প্রক্রিয়া আপাতত বন্ধ করেছে ট্রাম্প। কিন্তু এখনও বন্দি হাজার হাজার শিশু। মালালা বলেন, ‘শিশুদের আটকে রাখা অমানবিক। নির্মম নীতি জারি করেছেন ট্রাম্প। কীভাবে মার্কিন প্রেসিডেন্ট হয়ে এই কাজ তিনি করতে পারেন?’ ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে মালালা ফান্ড কাজ করছে । তৈরি হচ্ছে মেয়েদের জন্য স্কুল। রিও ডি জেনিরোতে মালালার প্রথম সফর। ব্রাজিলে শিক্ষা খাতে মালালা ফান্ড অগ্রণী ভূমিকা নিচ্ছে, প্রায় দেড় মিলিয়ন ছাত্রীকে শিক্ষার আলোয় নিয়ে আসার পরিকল্পনা মালালা ফান্ডের। মালালা জানাচ্ছেন, যে কোনও দেশের রাষ্ট্রপ্রধান সঠিক দায়িত্ব পালন করে, সমস্ত সমস্যার সমাধান সম্ভব। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পার করার চেষ্টা করা রুখতে বাচ্চাদের আটকে রাখা সমস্যার সমাধান নয় বলে জানান মালালা। মা, বাবার থেকে ৩-৪ বছরের শিশুকেও আলাদা করা হচ্ছে। মানা হচ্ছে না নুন্যতম সামাজিক নিয়ম। তিনি বলেন, ‘আমি আশা করব উদ্বাস্তু নীতির নামে যে অন্যায় ট্রাম্প প্রশাসন চালাচ্ছে, তা বন্ধ হবে, নিউইয়র্ক, ওয়াশিংটনে প্রতিবাদের ঝড় উঠছে। আমিও সেই প্রতিবাদে তাদের পাশে। প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ভাবুন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *