টেক্সাসে হাসপাতালে বিস্ফোরণ, নিহত ‌১

এবিএনএ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি হাসপাতালে বিস্ফোরণে একজন নির্মাণশ্রমিক নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গেটসভিলের কোরেল মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হাসপাতাল ভবনের একটি বর্ধিত অংশে বিস্ফোরণটি ঘটে। ওই অংশটিতে নির্মাণ কাজ চলছিল। বিস্ফোরণের ফলে ভবনের কিছু অংশ ধসে যায়। বিস্ফোরণের কারণ জানাতে পারেনি পুলিশ। জানা যায়, বিস্ফোরণের পর হাসাপাতাল এবং আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *