করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে ১১শ জন গ্রেফতার

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি থাকায় আগামী ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাড়িয়েছে সরকার।  এ সময় অকারণে বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে যারা অকারণে বাইরে বের হয়েছেন এমন এক হাজার ১০২ জনকে লকডাউনের সপ্তম দিনে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এরআগে মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়। এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *