Author: ABNANEWS

  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

    এ বি এন এ : প্রকাশিত হয়েছে ২০১৬ সালের এসএসসিও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল তুলে দিয়েছেন ।

    এবার সারাদেশে এসএসসি, দাখিল, কারিগরিসহ গড় পাসের হার ৮৮.২৯%। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ।

    সারাদেশে এসএসসিতে পাসের হার ৮৮.৭০ শতাংশ, মাদরাসা ৮৮.২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.১১ শতাংশ।

    এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

    ফলাফল যেভাবে পাবেন:http://www.educationboardresults.gov.bd/… পাওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ সাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করে নিতে পারবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

    মোবাইল থেকে ফল জানতে

    যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করেও এসএসসির ফল জানা যাবে। এজন ইংরেজিতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

    উদাহরণ : SSC DIN ROll 2016 পাঠাতে হবে 16222 নম্বরে।

    প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

    গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।

    পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

  • এসএসসি-সমমানে পাসের হার ৮৮.২৯ শতাংশ

    এসএসসি-সমমানে পাসের হার ৮৮.২৯ শতাংশ

    এ বি এন এ : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চলতি বছর এতে পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন।
    বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    নাহিদ।
    দুপুর একটার পর শিক্ষার্থীরা ফল হাতে পাবে। আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
    এছাড়া মোবাইলে ফল পেতে এসএসসির জন্য SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া  যাবে।
    আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।
    চলতি বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।
  • নিজামীর দাফন সম্পন্ন

    নিজামীর দাফন সম্পন্ন

    এ বি এন এ : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যৃদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৭টা ১৮ মিনিটের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
    এর আগে সকাল ৭টা ১২ মিনিটের দিকে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। ইমামতি করেন তার ছেলে ব্যারিস্টার আব্দুল মোমিন। জানাজায় নিজামীর স্বজনরা ছাড়াও স্থানীয় দলীয় নেতাকর্মী অংশ নেন।
    ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাতে তার মরদেহ নিয়ে দুইটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি পৌঁছায়।
    মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। এরপর মরদেহবাহী গাড়ি রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মনমথপুর গ্রামের উদ্দেশে রওনা হয়।
    নিজামীর দাফনকে কেন্দ্র করে তার গ্রাম ও আশপাশের এলাকায় নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখা হয়। এলাকায় পুলিশ বাহিনীর সঙ্গে র‌্যাব, বিজিবি মোতায়ন রাখা হয়েছে।
  • নিজামীর জানাযা পড়াবেন ভাস্তি জামাই

    নিজামীর জানাযা পড়াবেন ভাস্তি জামাই

    এ বি এন এ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তার জানাযা নামাজ পড়াবেন তারই ভাস্তি জামাই স্থানীয় মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লাহ।
    নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান মঙ্গলবার রাত পৌনে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে নির্ধারিত কবরস্থানসহ সংশ্লিষ্ট জায়গাগুলো পরিদর্শণ করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আইন শৃংখলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায়।
    নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান বলেন, নিজামীর নিজ এলাকা পাবনার  সাঁথিয়া উপজেলার মনমথপুর মাদরাসা মাঠে তার জানাযার নামাজ পড়ানোর জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দিয়েছেন। তিনি বলেন, আতাইকুলা মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লা মতিউর রহমান নিজামীর এই নামাজে জানাযা পড়াবেন। তিনি বলেন, ক্বারী আহম্মদুল্লাহ সম্পর্কে নিজামীর ভাস্তি জামাই।
    রাত ৯ টায় নিজামীর নিজ এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাঘাট জনমানব শূন্য। অধিকাংশ দোকান পাট বন্ধ। দু’একটি চায়ের দোকান খোলা রয়েছে। টেলিভিশনের পর্দার দৃষ্টি রয়েছে দোকানের জটলাধরা মানুষগুলোর। তারা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন।
    সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম রাত সাড়ে ৯ টায় উপজেলার ডাকবাংলোতে উপস্থিত হলে সার্বিক পরিস্থিনি নিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানালেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যখন যে নির্দেশনা আসছে, তখন সেই নির্দেশনার আলোকেই আমরা এগুচ্ছি। তিনি বলেন, নিজামীর লাশ আসার পর কোথায় জানাযা হবে, কোথায় তাকে দাফন করা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যেই পরিদর্শণ করেছি।
    পাবনার পুলিশ সুপার আলমগীর কবির রাত ১০ টায় জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ২ প্লাটুন বিজিবি নিজামীর নিজ এলাকায়ে মোতায়েন করা হয়েছে।
    প্রসঙ্গত, মৃত্যুর শেষ ইচ্ছে বাব-মায়ের পাশে করবস্থ হওয়া আর হলো না- জায়গার অভাবে। তাকে কবরস্থ করা হচ্ছে তার চাচাতো ভাই আব্দুল বাতেন খানের কবরের পাশে বলে জানিয়েছেন নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান। তবে রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন কবর কাটা কোন নির্দেশনা এখনো পাইনি।
  • বাগেরহাটে সেচ্ছাসেবকলীগের উদ্যেগে ড.ওয়াজেদ মিয়ার ৭ম মৃতু বাষির্কী পালিত

    বাগেরহাটে সেচ্ছাসেবকলীগের উদ্যেগে ড.ওয়াজেদ মিয়ার ৭ম মৃতু বাষির্কী পালিত

    এ বি এন এ : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামীবিশিষ্ঠ পরমানু বিজ্ঞানী ড, ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যু বাষির্কী উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যেগে আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার বিকেলে রেল রোড নিজস্ব কার্যালয়ে বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সরকারী পিসি কলেজের সাবেক ভি,িপি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদেরের পরিচালনায় মরহুমের সুদীর্ঘ কর্মময় জীবনের সৃতি চারন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন,যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ সরকার,আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সির চেয়ারম্যান শেখ শওকাত আলী শিমুল,শেখ শহিদ,সরদার জিয়াউর রহমান ,সৈয়দ বাদশা হোসেন,শেখ আল আমিন রানা,আরিফ হাওলাদার ,ফয়সাল খান,জলিল হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। আছরবাদ আলোচনা সভাশেষে মরহুম ড.এম,এ, ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে রেলওয়ে জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
    আওয়ামী সেচ্ছাসেবক লীগের শরনখোলা উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদিত
    বাগেরহাট প্রতিনিধি
    বাংলাদেশ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের শরনখোলা উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্নœ আহবায়ক সরদার আব্দুল কাদেরও বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানাগেছে। অনুমোদিত কমিটির কর্মকর্তারা হলে রোকনুজ্জামান বিপ্লব কে আহবায়ক ও আকন্দ ইব্রাহিম সুমন সদস্য সচীবকরে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আগামী ১মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটি গঠন করে উপজেলা সম্মেলনের মাধ্য একটি পুর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

  • এসএসসির ফল প্রকাশ বুধবার

    এসএসসির ফল প্রকাশ বুধবার

    এ বি এন এ : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বুধবার। দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবিৃতিতে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামীকাল বুধবার সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন।

    এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী। গত ১ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা শেষ হয় ১০ মার্চ।

    এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১১ হাজার ৯০১ পরীক্ষার্থী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৬ দশমিক ৭২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ ছিল।

  • ঢাকায় নেপাল-বাংলাদেশ বৈঠক শুরু

    ঢাকায় নেপাল-বাংলাদেশ বৈঠক শুরু

    এ বি এন এ : বাংলাদেশ ও নেপালের বাণিজ্য সচিবরা বৈঠকে বসেছেন। বাংলাদেশ-নেপাল সচিব পর্যায়ের এটি তৃতীয় বৈঠক।
    মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে সকাল ১০টায় দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
    ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত আল মামুন। নেপাল প্রতিনিধিদলের নেতৃত্বে সে দেশের বাণিজ্য সচিব নায়ন প্রসাদ উপাধ্যায়া।
    বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়াতে ১১টি ইস্যু চিহ্নিত করে আলোচনা চলছে। বুধবার নেপালি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সম্পাদন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর আড়াইটায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
  • একনেকে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

    একনেকে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

    এ বি এন এ : ৫ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিক সম্মেলনে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

    তিনি জানান, এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৭৬৯ কোটি ৩৫ লাখ টাকা সরকার দেবে। সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল ৯ কোটি ৯৯ লাখ এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ২ হাজার ৯৪৮ কোটি ৬ লাখ টাকা। সিলেট বিভাগের পল্লী এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১ হাহার ৪১৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সিলেট বিভাগের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ ও আরইবি’র সদর দফতরে ভৌত সুবিধা উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    সভায় ৩০২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পৌরসভা ও মহানগর এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনমান ও অনানুষ্ঠানিক সেটেলমেন্টের মান উন্নয়ন করা হবে। একই সঙ্গে মংলা বন্দর থেকে রামপাল পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে একনেক কমিটি। ১৬৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে  নৌ-পথে কয়লা পরিবহনের সুবিধার জন্য প্রকল্পটি বিশেষ অবদান রাখবে। তাই  মংলা বন্দরের ৯ নম্বর জেটি থেকে উজানে ১৩ কিলোমিটার পর্যন্ত পশুর নদীর পর্যাপ্ত নাব্যতা সৃষ্টি করা হবে।

    দেশের বিভিন্ন এলাকায় ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণের জন্যে ১০৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ১২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প, নদীর ভাঙ্গন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্প (ব্যয় ২০৯ কোটি ৪ লাখ টাকা) এবং ৩ হাজার ৪০০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

  • গ্যাটকো দুর্নীতি : লিভ টু আপিল দায়ের করলেন খালেদা জিয়া

    গ্যাটকো দুর্নীতি : লিভ টু আপিল দায়ের করলেন খালেদা জিয়া

    এ বি এন এ :  গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার  দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়।
    আপিলে হাইকোর্টের রায় বাতিলের পাশাপাশি নিম্ন আদালতে চলা বিচার কার্যক্রম স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
    বিগত সেনা সমর্থিত সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় খালেদা জিয়াসহ তৎকালীন মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।
    গত বছরের ৫ আগস্ট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ  খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিয়ে মামলার বিচার কার্যক্রম চলার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে  নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে মোতাবেক গত ৫ এপ্রিল নিম্ন আদালতে হাজির হয়ে খালেদা জিয়া জামিন চাইলে তার জামিন মঞ্জুর করে য়াকার বিশেষ জজ আদালত। হাইকোর্টের দেয়া এই রায়ে সত্যায়িত অনুলিপি গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পায়। প্রকাশিত রায়ের বিরুদ্ধে আজ আপিল  দায়ের করে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন।
    তিনি বলেন, মন্ত্রিসভার ক্রয় কমিটি গ্যাটকো নামক প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে রুলস অব বিজনেস অনুযায়ী সেটি প্রধানমন্ত্রীর দফতরে যায়। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে বিষয়ে মত দেন। এটি রাষ্ট্রীয় একটি নীতি নির্ধারণী বিষয়। এখানে কোনো দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি। এজন্য আমরা হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেছি।
  • নিজামীর ফাঁসি: কারা কর্মকর্তাদের বৈঠক

    নিজামীর ফাঁসি: কারা কর্মকর্তাদের বৈঠক

    এ বি এন এ : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
    আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা।
    জানা গেছে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন তারা।
    বৈঠক শেষে বের হয়ে যান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল।