Author: ABNANEWS

  • বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি: নাসিম

    বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি: নাসিম

    এ বি এন এ : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উত্খাতের জন্য বিএনপি-জামায়াত জোট বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে।
    শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।
    মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন স্থিতিশীলতা বজায় রয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে।
    তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চক্রান্ত বন্ধ হয়নি, জামায়াতের চক্রান্ত বন্ধ হয়নি। তারা সব সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালেশিয়ায় মাহাথির মুহাম্মদ এক টানা ২২ বছর ক্ষতায় ছিল বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
    সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন খালেদা জিয়া। তিনি কিভাবেই এই কথা বললেন। একজন মানুষ মুর্খ না হলে এই কথা বলতে পারেন না। জয় আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছে, তা গ্রহণ করে আপনাকে প্রমাণ করতে হবে। নইলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
    ‘বাংলাদেশের একজন নেত্রী জন্ডিসে আক্রান্ত’
    এর আগে সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফারাম ফর দি স্টাডি অব দি লিভার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের একজন নেত্রী আছেন, যিনি জন্ডিসে আক্রান্ত। তিনি চোখে সবকিছু হলুদ দেখেন। তাকে জন্ডিস মুক্ত করতে হবে।
    বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি এদেশে জঙ্গীবাদ সৃষ্টি করেছেন। তিনি জঙ্গীবাদ লালন করেন। তিনি জঙ্গীবাদের মধ্যেমে দেশের অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ দমন করেছেন। পোড়া মানুষদের মায়ের মমতা দিয়ে সেবা করেছেন।
    তিনি বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা রাজনৈতিক অস্থিরতা। গণতান্ত্রিক উপায়ে হোক আর অগণতান্ত্রিক উপায়ে হোক কোন সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে পারে না। ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
    মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কোন এলাকায় প্রয়োজনের বেশি ওষুধের দোকান থাকবে না। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না।
    দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নায়নে বেসরকারি উদ্যোক্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন দেশে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এসময় চিকিত্সকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, কিছু চিকিত্সক আছেন যারা মুনাফাখোর। যারা রোগী ঠকিয়ে পয়সা নেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
  • বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তি : ওমর ফারুক

    বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তি : ওমর ফারুক

    এ বি এন এ : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তি। বিএনপি এখন খই ভাজার দল, নেই কাজ তো খই ভাজ। জনগণের আশা পূরণের পরিবর্তে বিএনপি নন ইস্যু, মৃত্যু ইস্যু, বানানো ইস্যু, কল্পিত ইস্যু, স্বপ্নে পাওয়া ইস্যু, কষ্ট কল্পিত ইস্যু নিয়ে নিজেরাই ঘর্মাক্ত হচ্ছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর আওতাধীন ৯নং ও ১০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল প্রধান অতিথির বক্তব্য শনিবার এ কথা বলেন তিনি।

    এ সময় তিনি আরো বলেন, দৈনন্দিন জীবনে যে বড় বড় সমস্যা সেগুলো এড়িয়ে তাদের ইস্যু- জিয়াউর রহমান নাকি দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে বিলেতে তারেক রহমান সাহেবের অনাদিকালের চিকিৎসা শেষ হচ্ছে না। তার কাছে আলাদীনের চেরাগ আছে। তার নির্দেশে নাকি বিএনপি এখন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ইত্যাদি। অন্যদিকে ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ড দান ছিল একটি অসম্ভব কথা। এই বিচার ভণ্ডুল করার জন্য বিএনপি জামায়াত সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও যা করেছে দেশবাসী তা ভুলে যায়নি।
    যুবলীগ চেয়ারম্যান বলেন, এখন শুরু করেছে গুপ্তহত্যা, এই গুপ্তহত্যা মোকাবেলার জন্য দরকার দলীয় শৃঙ্খলা ও গন সচেতনতা। এবারের গুপ্তহত্যার ধরনও ভিন্ন। বিদেশী নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় যাজক শিকার হচ্ছেন। হত্যাকারীদের বিদেশি এজেন্টরা এসব হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিদেশ থেকে এক একটি হত্যার দায় স্বীকারের কথা মিডিয়ায় পাঠাচ্ছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়ার মতো সন্ত্রাসীদের হটবেড বানানো।
    অত্র কাউন্সিলের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আসলামুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। আরো বক্তব্য রাখেন সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, উত্তর যুবলীগের সহ সভাপতি মো. জাফর ইকবাল, জলিলুর রহমান, ইঞ্জিঃ জাহান এফ রহমান, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
    সভাপতিত্ব করেন সাজেদুর রহমান রাসেল, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন। দ্বিতীয় অধিবেশনে ৯নং ওয়ার্ডের সভাপতি পদে নাসির উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন পলাশ এবং ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. রিফাত আহসান অভিকে নির্বাচিত করা হয়।
  • ‘যৌন-সংবেদনশীল’ কলা খাওয়ার দৃশ্য সম্প্রচার নিষিদ্ধ করল চীন

    ‘যৌন-সংবেদনশীল’ কলা খাওয়ার দৃশ্য সম্প্রচার নিষিদ্ধ করল চীন

    এ বি এন এ : যৌনাকাঙ্ক্ষা উদ্রেক করে এমন ভঙ্গিতে কলা খাওয়ার দৃশ্য ‘লাইভ’ অনলাইনে দেখানো নিষিদ্ধ করেছে চীনের বেশ কিছু ওয়েবসাইট। চীনের ‘নিউ এক্সপ্রেস’ পত্রিকাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে।
    শুধু ‘কলা খাওয়ার’ দৃশ্য নয়, মোজা পরা এবং এরকম আরও অসঙ্গত যৌন উত্তেজক কোন কিছুর দৃশ্য লাইভ স্ট্রিমিং করার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত এপ্রিলে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় বেশ কিছু জনপ্রিয় ‘লাইভ স্ট্রিমিং’ সাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এসব সাইটে অশ্লীল এবং সহিংস ভিডিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছিল। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় মনে করছে এর ফলে সমাজের নৈতিক অবক্ষয় হতে পারে।
    তবে সরকারের এসব পদক্ষেপ সত্ত্বেও চীনে এ ধরণের সাইটগুলোর জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে সেসব সাইটের, যেখানে ওয়েবক্যামের সামনে তরুণীরা নানা অঙ্গ-ভঙ্গী করে তাদের পুরুষ দর্শকদের বিনোদন দেয়ার চেষ্টা করে। তবে ‘কলা খাওয়ার’ দৃশ্যের ওপর নিষেধাজ্ঞার খবরে চীনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কিভাবে কলা খেলে সেটা যৌন সুড়সুড়ি আর কিভাবে খেলে নয়, সেটা কে ঠিক করবেন?, জানতে চেয়েছেন একজন।
    আরেকজনের প্রশ্ন, পুরুষরা কি তাদের কলা খাওয়ার দৃশ্য লাইভ স্ট্রিমিং করতে পারবে? কেউ কেউ মন্তব্য করেছেন, কলা খাওয়া নিষিদ্ধ হওয়ার পর এখন হয়তো তারা ভিন্ন পথ খুঁজবে। ‘কেউ যদি শসা খায়, তখন কি হবে? আরেকজনের প্রশ্ন।
  • ইউপি নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

    ইউপি নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

    এ বি এন এ : শনিবার চতুর্থ ধাপে দেশজুড়ে ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া সহিংসতায় দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে চতুর্থ ধাপের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, কোথাও কোথাও অনিয়ম হলেও আগের তুলনায় এবার পরিস্থিতি ভালো ছিল।

  • আপনার স্মার্টফোন কি গরম হয়? তাহলে পড়ুন

    আপনার স্মার্টফোন কি গরম হয়? তাহলে পড়ুন

    এ বি এন এ : কেউ বলে, অতিরিক্ত কথা বললে স্মার্টফোন গরম হয়ে যায়। কেউবা বলে, গেম খেললে গরম বেশি হয়। আবার কেউবা বলে, ডেটা কানেকশন অন করে নেট ব্যবহার করলে। কিন্তু কথা বলার জন্য, গেম খেলার জন্য কিংবা নেট করার জন্যই তো স্মার্টফোন। তাহলে গরম কেন হবে? এর প্রতিকারই বা কী? সামান্য স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, কম্পিউটার সব। এর কারণ বেশ স্বাভাবিক। খবর-অনলাইন

    কিন্তু সব স্মার্টফোন সমান গরম হয়! হয় না হয়তো। কোনোটা কম কোনোটা বেশি। আসলে কিছু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে স্মার্টফোন গরম হয়ে যায়। সমস্যার সমাধান না করলে অনেক সময় দুর্ঘটনার স্বীকার হতে হয়। তাই জেনে রাখা দরকার কী কী কারণে স্মার্টফোন গরম হয়ে থাকে এবং তার প্রতিকার কী।

    প্রসেসর : স্মার্টফোন বেশি গরম হওয়ার ক্ষেত্রে প্রথমেই নজরে আসে প্রসেসর ভ্যালু। মূলত এটিই গরম হওয়ার প্রধান কারণ। যে কোনো স্মার্টফোনের মূল অঙ্গই হলো প্রসেসর। আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর তো থেমে নেই। এটি সবসময় চলতে থাকে। সে তার কাজ বন্ধ রাখে না। পার্থক্য শুধু ব্যবহারে কম-বেশি। প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে এবং এর ভিতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে। যখন প্রসেসর তার কাজ করে তখন এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে।

    এ সময় ইলেকট্রনগুলো নিজেদের ভিতর সংঘর্ষ ঘটায় এবং তাপ উৎকদন করে। অর্থাৎ আপনার প্রসেসর যত বেশি কাজ করে তাপ ও তত বেশি উৎকদন হয়। আপনি যদি শুধু কথা বলা কিংবা মিউজিক শুনে থাকেন তবে ফোনটি কম গরম হবে। আর যদি গেম খেলা ও ফাইল ডাউনলোড একসঙ্গে করেন তবে স্বভাবতই প্রসেসরে প্রেসার পড়বে। সাধারণ কথা বলা কিংবা গান শোনার তুলনায় টানা ডাউনলোড করলে ইলেকট্রনগুলো কাজ করার ফলে বেশি তাপ উত্পন্ন করে। এর ফলে আপনার সাধের ফোনটি গরম হয়। প্রসেসর ফোনের বডির সঙ্গে লেগে থাকে। ফলে মাঝে মাঝে অতিরিক্ত গরম অনুভূত হয়।

    ব্যাটারি : স্মার্টফোনের প্রযুক্তিতে ব্যাপক উন্নতি হলেও ব্যাটারির প্রযুক্তি সেভাবে উন্নত হয়নি। আগে স্মার্টফোন একটু মোটা ছিল কিন্তু এখন অনেক পাতলা, স্লিমফিগারের স্মার্টফোন বাজারে এসেছে। সে তুলনায় ব্যাটারির কার্যক্ষমতা বাড়েনি। দুর্বল ব্যাটারি বেশি তাপ তৈরি করে। আর যন্ত্রপাতিগুলোর একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব না থাকার ফলে এই ব্যাটারির গরম সব দিকে ছড়িয়ে পড়ে এবং আপনার স্মার্টফোন অত্যধিক গরম হয়ে পড়ে। খেয়াল রাখবেন, আপনার স্মার্টফোন চার্জ নেওয়ার সময়ে বা ডিসচার্জ করার সময়ে ফোনকে বেশি গরম হয়। এটা স্বাভাবিক।

    দুর্বল নেটওয়ার্ক : আপনি যদি এমন জায়গায় থাকেন, যেখানে নেটওয়ার্ক নেই কিংবা দুর্বল। সিগন্যাল আসছে আবার ছেড়ে দিচ্ছে। স্মার্টফোনের ডেটা কানেকশন অন থাকার পর দুর্বল নেটওয়ার্কের কারণে ফোন গরম হতে থাকে। আবার অনেক সময় ওয়াইফাই সিগন্যাল পেতে ফোনটিকে খুব বেগ পেতে হচ্ছে, তবে সেই পরিস্থিতিতে স্মার্টফোনের চার্জ বেশি খরচ হয়। সেক্ষেত্রেও দুর্বল নেটওয়ার্কে সিগন্যাল পাওয়ার জন্য ফোনটি বেশি শক্তি প্রয়োগ করে। প্রসেসরে চাপ পড়ে। আর এতেই স্মার্টফোনটি অত্যধিক গরম হয়।

    গরমের স্বাভাবিকতা : অনেকে মনে করেন কম দামি ফোন বলে গরম হয়, কথাটি ভুল। আপনার ফোনটি গরম হয়ে নানা বিড়ম্বনায় পড়েন। এমনকি অনেক সময় ফোন গরম হয়ে নানা দুর্ঘটনাও ঘটতে পারে। সেক্ষেত্রে জানা দরকার গরমের স্বাভাবিকতা।

    সাধারণত গ্রীষ্মকালে আমাদের দেশের তাপমাত্রা ৩৫-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রায় স্মার্টফোন ব্যবহার করলে এটি গরম হয়ে যাবে। আর যদি স্ট্যান্ডবাই মুডে যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে তবে বুঝবেন সমস্যা রয়েছে। সেক্ষেত্রে সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন স্মার্টফোন বেশি গরম হলে প্রসেসরের ক্ষতি হয়। কর্মক্ষমতা কমে যায়। প্রসেসর এমনভাবে তৈরি যাতে এটি বেশি গরম হলে ঠাণ্ডা হওয়ার জন্য নিজের থেকেই কাজ কমিয়ে দেয়। অর্থাৎ সে তার পূর্ণ কার্য সম্পাদন করতে পারে না। এমনটা বার বার হলে প্রসেসর নষ্ট হয়ে যেতে পারে। সমস্যার সমাধান : স্মার্টফোনে বেশি কথা বলা যাবে না বা বেশি গেম খেলা যাবে না এমনকি ডেটা কানেকশনও বেশি করা যাবে না ধারণাগুলো একেবারেই ঠিক নয়। বরং খেয়াল রাখুন ফোনে যেন সবসয়ম চার্জ থাকে বিশেষ করে ডাউনলোড করার সময়।

    একসঙ্গে অনেক অ্যাপস বা প্রোগ্রাম ব্যবহারে সতর্ক থাকুন। বেশি অ্যাপস খুলে রাখবেন না। এতে করে প্রসেসরে বেশি প্রেসার পড়ে। নিয়মিত অ্যাপস সফটওয়্যার আপডেট করুন। কোন কোন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে তা খুঁজে বন্ধ করে রাখুন। সদা র্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করে দিন। অ্যানিমেশন ব্যবহারে বিরত থাকুন। অপ্রয়োজনে ওয়াইফাই অফ রাখুন। স্মার্টফোনের জন্য এমন কভার বেছে নিন যেটা আপনার ফোনের তাপ শুষে নিতে পারে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম না করে সেদিকটাও খেয়াল রাখুন। ফোন যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।

    – See more at: http://www.bd24live.com/bangla/article/90085/index.html#sthash.red9hE71.dpuf

  • ইসি হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি

    ইসি হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি

    এ বি এন এ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোতে হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি। বরং যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিচ্ছে তাদের সহায়তা করে এসেছে। লাজ-লজ্জাহীন এক উদ্ভট প্রাণিতে পরিণত হয়েছে কমিশনের কর্তাব্যক্তিরা। প্রাণহানিতে তাদের বিকার নেই, শাসক দলের ক্যাডারদের ভয়ভীতি প্রদর্শনে কমিশন নিশ্চুপ।’

    শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘বিগত তিন দফার মতো চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ভোট ডাকাতির মহোৎসব চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’

    দলটি বলছে, চতুর্থ ধাপে দেশব্যাপী ৪৭টি জেলার ৭০৯টি ইউপিতে ভোটকেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের লাইন ধরে নৌকা প্রতীকে সীলমারা, ব্যালট বাক্স ছিনতাই এবং ব্যাপক জাল ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। এগুলোর অধিকাংশতে বিএনপির চেয়ারম্যান প্রার্থিদের ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে। অথচ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ৯০ শতাংশ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থিরা বিজয়ী হতো।

    সংবাদ সম্মেলনে রিজভী কুমিল্লার চৌদ্দগ্রাম, গাজীপুর, রাজশাহীর বাগমারা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, ফরিদপুরের সদরপুর, রাজবাড়ির পাংশা, ঢাকার নবাবগঞ্জ থানা, ঝিনাইদহ সদর, শরীয়তপুরের নড়িয়া, কুমিল্লা দক্ষিণ জেলার মনোহরগঞ্জ, নোয়াখালীর সোনাইমুড়ি, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, মেহেরপুরের গাংনী উপজেলা, ঝিনাইদহ সদর, মাগুরার মোহাম্মদপুর উপজেলা, চট্টগ্রামের রাউজান উপজেলা, কুমিল্লার চান্দিনা, কুষ্টিয়া সদর থানা, নাটোরের নলডাঙ্গা, রংপুরের মিঠাপুকুর উপজেলা, গাইবান্ধা সদর, দিনাজপুরের চিরিরবন্দর, টাঙ্গাইলের মধুপুর উপজেলা এবং পাবনার আটগড়িয়া ও সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারচুপি ও ভোট ডাকাতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

    তিনি বলেন, আগের তিন ধাপের মতো চতুর্থ দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। পূর্বের ন্যায় এবারও ভোটের দিন সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতেই।

    চতুর্থ ধাপের নির্বাচনে নরসিংদীর রায়পুরাতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে একজন নিহত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ইউপি নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৭১ জন লোক মারা গেছে।

    রিজভী আরো বলেন, মনোনয়নপত্র জমাদানে বাধাদান, মনোনয়নপত্র কেড়ে নেয়া কিংবা ছিঁড়ে ফেলার কারণে বিএনপি প্রার্থীরা বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে অভিযোগ করলে অবলা প্রাণির ন্যায় আচরণ করেছে কমিশন। শত প্রতিকূলতা পেরিয়ে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারলেও ক্ষমতাসীনদের চাপ সৃষ্টির কারণে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তারা। নির্বাচন কমিশনের নির্লিপ্ততার কারণেই এটি হয়েছে। এ কারণে চতুর্থ ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০৯টি ইউপিতে বিএনপি প্রার্থীশূন্য থাকছে। এর জন্য দায়ী অথর্ব নির্বাচন কমিশন।

    ইসির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন হলেও সেই নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করেছে এই কমিশন। গণতন্ত্র হত্যার জল্লাদ হিসেবে এদের নাম ইতিহাসে লেখা থাকবে। মানুষের ভোটাধিকার দুর্বিনীত শাসক দলের অনুকূলে হরণ করতে সহায়তা করার জন্য এই কমিশনের পদাধিকারীরা দেশবাসীর কাছে দুষ্কৃতিকারী হিসেবেই গণ্য হবেন।

  • ‘মানুষ’ মুস্তাফিজে মুগ্ধ মুডি

    ‘মানুষ’ মুস্তাফিজে মুগ্ধ মুডি

    এ বি এন এ : দুজনের দেখা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। মুস্তাফিজুর রহমানকে তখনই খুব কাছ থেকে দেখেছিলেন টম মুডি। হায়দরাবাদ সানরাইজার্সের কোচ হিসেবে বাংলাদেশি পেসারকে আগে থেকেই জানতেন, তবে পরিচয় ছিল না। এর পর মুস্তাফিজ এলেন আইপিএলে, আর সেখানেই তাঁকে খুব কাছ থেকে দেখা। বোলার মুস্তাফিজ আইপিএলে কী করেছেন, সেটা সবাই জেনে গেছেন। শুধু একজন ক্রিকেটার মুস্তাফিজেই নন, মানুষ মুস্তাফিজেও মুগ্ধ মুডি।

    আইপিএল শুরুর আগেই মুডি বলেছিলেন, মুস্তাফিজের দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হবে না। মুডির কথা যে ঠিক, মুস্তাফিজের মাঠের পারফরম্যান্সই তো সেই কথা বলে। কাল ২ উইকেট নিয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নিজের আগের কথাটাই মনে করিয়ে দিলেন, ‘মানুষ হিসেবে সে দারুণ। সে খুবই সুন্দরভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে বেশ মজার ছেলে।’

    আইপিএলে মুস্তাফিজের ইংরেজি নিয়ে শুরু থেকেই কী সব মজার গল্প চলছে। মুডি তো আছেনই, অধিনায়ক ওয়ার্নার ও মেন্টর ভিভিএস লক্ষ্মণও মুস্তাফিজের জন্য বাংলায় টুইট করেন। কাল পুনের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুডি অবশ্য দাবি করেছেন, এই ব্যাপারটা এখন বড় কিছু নয়, ‘ওর ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। সে ইংরেজিতে ঠিক স্বচ্ছন্দ নয়, আমরাও সেভাবে বাংলা বলতে পারি না। তবে ক্রিকেটের ভাষা সর্বজনীন, দিন শেষে আমাদের যোগাযোগ করতে তাই কোনো সমস্যা হয় না।’

    হায়দরাবাদ দলের সঙ্গে অনেক দিন হয়ে গেল মুস্তাফিজের। মুডি তাই মানুষ হিসেবেও মুস্তাফিজকে দেখার সুযোগ পেয়েছেন। তাঁর সেই অভিজ্ঞতায়ও মুগ্ধতার রেশ, ‘তার রসবোধ দারুণ। সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। মাঠে সে যা করেছে সেটা এরই মধ্যে সবার নজর কেড়েছে। আর মাঠের বাইরে সে যা করছে সেটাও দলের জন্য দারুণ।’