Author: ABNANEWS

  • মুম্বাইকে হারালো মুস্তাফিজের হায়দরাবাদ

    মুম্বাইকে হারালো মুস্তাফিজের হায়দরাবাদ

    এ বি এন এ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র চলমান নবম আসরের ৩৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে সানরাইজার্সকে ব্যাটিংয়ে পাঠান।

    মুম্বাইয়ের বিশাখাপতনমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে হায়দরাবাদ। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় রোহিত শর্মাদের ইনিংস। ৯২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।

    এদিন বাংলাদেশের কাটার মাস্টার ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।

  • ‘রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সঙ্গে জীবীকার পথ দেখিয়েছেন’

    ‘রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সঙ্গে জীবীকার পথ দেখিয়েছেন’

    এ বি এন এ :  জাতীয় সংসদের হুইপ আলহাজ শহীদুজ্জামান সরকার বলেছেন, আমরা যদি কৃষিতে দেশকে স্বয়ংসম্পন্ন করতে চাই- সেখানে চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর । আমরা যদি শিক্ষায় জাতিকে স্বযংসম্পন্ন করতে চাই- সেখানেও আমাদের চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি যুগে যুগে প্রাসঙ্গিক। বিশ্ব কবি সিন্ধু থেকে বিন্দু দেখেননি। তিনি দেখেছেন বিন্দু থেকে সিন্ধু। তিনি ছিলেন সমাজ সংস্কারক। তাই তিনি জীবনের সঙ্গে জীবীকার সমন্বয় করার পথ দেখিয়েছেন।

    রবিবার সকাল ১১টার দিকে আত্রাইয়ের পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

    শহীদুজ্জামান সরকার বলেন, আমরা অনেক বাঙালির কাছে বিভিন্নভাবে ঋণী। আমরা যে দুইজন বাঙালির কাছে বিশেষভাবে ঋণী তারা হলেন- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামে একটি বিশ্ববিদ্যালয় ও একই সঙ্গে নওগাঁর পতিসর এবং কুষ্টিয়ার শিলাইদহে একটি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সিন্ধান্ত নিয়েছে সরকার।

    কালের খেয়ায় চড়ে কালজয়ী বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার পতিসরে কবির স্মৃতি বিজড়িত কাছারী বাড়িতে। রবিবার কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জাতীয় সঙ্গী পরিবশেন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে কবির জন্মউৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এদিকে পতিসরের অনুষ্ঠানে কবির ভক্ত, অনুরাগী, গবেষক ও শিল্পী ছাড়াও হাজারো মানুষের ঢল নামে। একই সাথে পতিসরের কাচারী বাড়ি প্রাঙ্গনে বসেছে রবীন্দ্র মেলা। এলাকায় বইছে উৎসবে আমেজ।

    নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসরাফিল আলম এমপি, নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক (বিপিএম, পিপিএম), রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাবেক এমপি ওহিদুর রহমান, ভারতীয় রবীন্দ্র গবেষক জতীন্দ্রনাথ ভাদুরী, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সিভিল সার্জন ডা. একেএম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোকলেছুর রহমান প্রমুখ।

  • ‘বিচারবিভাগ ও আইনসভা মুখোমুখি নয় বলে মনে করি’

    ‘বিচারবিভাগ ও আইনসভা মুখোমুখি নয় বলে মনে করি’

    এ বি এন এ : সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’ বলা হয় আদালতের রায়ে। ওই রায়ের পর জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক হাই কোর্টের ওই রায়কেই ‘সংবিধান পরিপন্থি’ বলেছেন।
    রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিচারপতিদের বেতন-ভাতার বিল সংসদে উত্থাপনের সময় ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।
    এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত শিরোনামের দিকে ইংগিত করে রবিবার সাংবাদিকরা আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, ওই রায় নিয়ে রাষ্ট্রের দু’টি প্রতিষ্ঠান মুখোমুখি অবস্থানে চলে গেল কি-না। উত্তরে আইনমন্ত্রী বলেন, কিছু কিছু সময় আবেগও কাজ করে। কিন্তু সর্বোপরি আমি বলতে পারি, সংসদ সদস্যরা যেহেতু আইন প্রণয়ন করেন, বিচার বিভাগ যেহেতু তার ব্যাখ্যা দেন, সেই কারণে এই সব বক্তব্যে যদি কেউ বলে যে আইনসভা ও বিচার বিভাগ মুখোমুখি- আমি সেটা মানতে রাজি না।
    রবিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
    সংসদ সদস্যদের ওই বক্তব্য ‘আবেগের বহিঃপ্রকাশ উল্লেখ করে মন্ত্রী বলেছেন, এতে সংসদ ও বিচার বিভাগের মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই।
    গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। এর ফলে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
    সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সংসদ অধিবেশনে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গণতন্ত্রের বিকাশে’ রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে বিতর্ক হওয়া অস্বাভাবিক কিছু নয়।
    তিনি বলেন, একটা গণতন্ত্রের রুট গ্রো করতে চাইলে এই রকম সমস্যা-বিতর্ক রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে হয়, এটা স্বাভাবিক।
    উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী আনে। এক রিট আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতি হাইকোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।
  • ট্রাম্প সম্পর্কে ওবামা  প্রেসিডেন্ট নির্বাচন কোনো রিয়েলিটি শো নয়

    ট্রাম্প সম্পর্কে ওবামা প্রেসিডেন্ট নির্বাচন কোনো রিয়েলিটি শো নয়

    এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিভিন্ন সময় টেলিভিশনে ট্রাম্পের উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘ওভাল অফিস জয় কোনো রিয়েলিটি শো নয়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা।’
    গত শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের ওবামা এসব কথা বলেন।
    নির্বাচন-প্রক্রিয়া শুরুর পর থেকেই ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে ধারালো মন্তব্য করলে দলে সমর্থন বাড়ে। বিষয়টি সম্পর্কে ওবামার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কোনো বিনোদন অনুষ্ঠান নয়।’
    এদিকে ট্রাম্পের মনোনয়নপ্রাপ্তি অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় তিনি নিজে নির্ভার হলেও তাঁর দল নির্ভার হতে পারছে না। বর্তমান ও সাবেক অনেক নেতাই ট্রাম্পের পক্ষে কাজ করার চেয়ে নীরব থাকা শ্রেয় বলে মনে করছেন। এর মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, তাঁর দুই ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী জেব বুশ এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। মার্কিন হাউস স্পিকার পল রায়ানও দেখেশুনে সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন।

  • আমার মা শ্রেষ্ঠ মা

    আমার মা শ্রেষ্ঠ মা

    এ বি এন এ : বাংলা বর্ণমালার মাত্র একটিমাত্র বর্ণ দিয়ে গঠিত শব্দ-মা । পৃথিবীর সকল মধুময়তা যেন এই শব্দেই গাঁথা । মা ডাক যতবার উচ্চারণ করি, তাতে কোন ক্লান্তি কিংবা বিরক্তি সৃষ্টি হয়না বরং আরও সহস্র কোটিবার ডাকতে পারলেই যেন তৃপ্তি পেতাম । এই শব্দটি যে কতটা স্বার্থক এবং শক্তিশালী তা বাংলা কিংবা ভিন্ন কোন ভাষার অন্যকোন শব্দ কিংবা বাক্যের সাথে তুলনা করে বোঝানে সম্ভব নয় । এ যেন অমৃতের খনি ।

     

    আমার জান্নাত তুল্য আমার জন্মদাত্রী মা । আমার মায়ের সাথে পৃথিবীর অন্য কোন মায়ের তুলনা চলে না ।আমার মা শ্রেষ্ঠ মা । প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার মায়ের ডজন ডজন সনদ নাই বটে কিন্তু মাতৃত্বের প্রশ্নে আমার মায়ের সাথে জগতের অন্য কোন শিক্ষকের, কোন চিকিৎসকের কিংবা অন্যকোন মমতাময়ীর তুলনা চলে না ।

     

    মায়ের ত্যাগেই আমার প্রতিটি রক্তকণা, কোষ গঠিত হয়েছে । আমার শরীর, মন এবং জ্ঞানের প্রতিটি পরতে পরতে মায়ের অবদান স্পষ্ট । মায়ের কাছে শিখেছি কথা বলতে, হাটতে এবং অন্যকে শ্রদ্ধা করতে । আমার মধ্যে যতটুকু নৈতিকতা তার সবটকুই মায়ের দান । মা আমার জন্য যা করেছে তার ভগ্নাংশের ঋণও আমি মায়ের তরে আমার জীবন কোরবানী করে শোধ করতে পারবো না ।

     

    সেই তীব্র শীতের রাতে আমার প্রস্রাবে যখন বিছানা ভেসে গেছে তখন মা তার পিঠকে ভেজা যায়গায় রেখে আমাকে তার বুকে রেখেছেন সারা রাত, রাতের পর রাত । এমন জান্নাততুল্য আমার মা বেঁচে থাকুক চিরকাল । ভালো থাকুক পৃথিবীর সবটুকু ভালোর সমন্বয়ে ।

  • জনতার কথা শুনলেন সমাধান দিলেন সাঈদ খোকন

    জনতার কথা শুনলেন সমাধান দিলেন সাঈদ খোকন

    এ বি এন এ : নগর জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণের মুখোমুখি হয়েছিলেন মেয়র সাঈদ খোকন।

    রোববার রাজধানীর পোস্তগোলায় ‘৫৪ নং ওয়ার্ডের সাফল্যের এক বছর’ শীর্ষক এক আলোচনা সভায় নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের মুখোমুখি হন মেয়র।

    এতে এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মেয়রের সামনে। মেয়র গুরুত্ব সহকারে সেসব সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    ১৩৩ নং হোল্ডিং থেকে শুরু করে আশপাশের এলাকার পানিতে দুর্গন্ধের বিষয়টি মেয়রকে জানান এলাকাবাসী। মঞ্চে উপস্থিত ওয়াসা কর্মকর্তাকে মেয়র এই সমস্যা সমাধানের নির্দেশ দেন। ওয়াসা কর্মকর্তা একমাসের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

    আরামবাগ এলাকায় অতিরিক্ত জলাবদ্ধতার কথা জেনে মেয়র আশ্বাস দেন, শিগগিরই সমস্যার সমাধান হবে। প্রয়োজনে নতুন করে পাইপ বসানোর পরামর্শ দেন তিনি।

    জানাজার নামাজের জায়গার সঙ্কটের কথা এলাকাবাসী মেয়রকে জানালে তিনি ওয়ার্ড কাউন্সিলরকে ১৫ দিনের মধ্যে জানাযার নামাজের জায়গা বের করে কাজ শুরু করার নির্দেশ দেন।

    এলাকায় খেলার মাঠ না থাকার বিষয়টিও মেয়রকে জানান স্থানীয়রা। এ কথা শুনে মেয়র, সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্যকে একটা জায়গা দেয়ার অনুরোধ করে বলেন, আপনি জায়গা দেবেন, আমি আগামী কিছুদিনের মধ্যেই মাঠের ব্যবস্থা করে দেবো। পাশাপাশি সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসারকে জিমের সামগ্রির লিস্ট করে তা সরবরাহ করার জন্য অনুরোধ জানান।

    এলাকায় পাবলিক টয়লেট না থাকার বিষয়টি মেয়রকে জানানো হলে তিনি ১০ দিনের মধ্যে চারটি টয়লেট নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দেন।

    বিভিন্ন সমস্যা সমাধানে মেয়র যেসব প্রতিশ্রুতি দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান না হলে জনগণকে সরাসরি তার আছে অভিযোগ জানানোর অনুরোধ করেন সাঈদ খোকন।

    ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহম্মাদ মসুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা ৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা, ওয়ারি জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বেলাল প্রমুখ।

  • ড্রাইভারের ছেলে সেই মেয়রের জীবনের গল্প

    ড্রাইভারের ছেলে সেই মেয়রের জীবনের গল্প

    এ বি এন এ : লন্ডনে প্রথমবারের মত একজন মুসলিম ব্যক্তি মেয়র পদে গতকাল শপথ করেছেন। সেই ব্যক্তিকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কোথা থেকে এসে আজ তিনি এই আসনে জানতে চান?

    তিনি বিভিন্ন কাউন্সিল এস্টেটে বড় হলেও তিনি বর্ণবাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন কৌশল শিখেছেন। লন্ডনের লেবার মেয়রের সম্পূর্ণ নাম সাদিক আমান খান। তার বর্তমান বয়স ৪৫ বছর। তার জন্ম হয়েছে লন্ডনের টুটিং শহরে। তিনি তুলা রাশির জাতক। তিনি নর্থ লন্ডন এবং ল’ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সাদিক খান পাকিস্তানের একজন বাস ড্রাইভারের ছেলে। তার বাবার নাম আমানুল্লাহ খান এবং সেহেরুন খান। সাদিক খানের আরও আট ভাইবোন রয়েছে।

    তিনি প্রথম থেকে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। তিনি জানতেন তার বর্ণবাদ ও ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হবে। তাই তিনি আগে থেকে এর উত্তর তৈরি করে রেখেছেন। সাদিক খান একজন মানবাধিকার উকিল হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু তিনি শৈশব থেকে দাঁতের ডাক্তার হতে চেয়েছিলেন। কিন্তু একটি টিভি শো দেখার পর তিনি আইনজীবী হবার সিদ্ধান্ত নেন। তিনি ২০০৪ সালে কোর্ট ত্যাগ করে বাম সংসদে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে থাকে।

    সাদিকের সস্ত্রী সাদিয়া একজন আইনজীবী। তিনি গত ২২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুইজন কন্যা রয়েছে। তাকে মুসলমান হিসেবে একজন টুইটারে কটাক্ষ করার পর তিনি তাকে উত্তর দিয়েছিলেন, ‘আমি একজন মুসলিম বলে আমার দিকে আঙ্গুল তুলে কোন লাভ নেই। আমি নির্বাচনী লিফলেটে তা পূর্বেই জানিয়ে দিয়েছি।’

    রাজনীতির পাশাপাশি তিনি বই লিখেছেন। ২০১৪ সালের ম্যারাথনেও অংশ নিয়েছিলেন তিনি।

  • দেশে দক্ষ শিক্ষকের বড্ড অভাব : শিক্ষামন্ত্রীর আক্ষেপ

    দেশে দক্ষ শিক্ষকের বড্ড অভাব : শিক্ষামন্ত্রীর আক্ষেপ

    এ বি এন এ : দেশে দক্ষ শিক্ষকের বড্ড অভাব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, দক্ষ মানবশক্তি গড়ে তোলার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যোগ্যতাসম্পন্ন শিক্ষক। বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার সহায়তায় শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যাডিশনাল ফাইনান্সিং লাউঞ্জিং ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি ৪৯টি পলিটেনিক্যাল ইনস্টিটিউটে বর্তমানে প্রতিবছরে ৩১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে। পরবর্তী বছরে আরো ২৫ হাজার যোগ হবে। বছরে মোট ৫৬ হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবে।

    বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে বেশ উন্নতি সাধন করেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষায়। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। বিশ্বব্যাংক শিক্ষাক্ষেত্রে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই অর্থায়ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণে সহায়তা করবে। বিশ্বে বাংলাদেশের শ্রমশক্তিকে আরো প্রতিযোগী করে ভালো মজুরিতে কাজের সুযোগ করে দেবে। এই অর্থায়ন বিশেষ করে নারী শিক্ষার্থীদের কারিগরি ও দক্ষতা জ্ঞানে সমৃদ্ধ করবে।

    ইতিমধ্যে এ প্রকল্পের অধীনে ১ লাখ ১০ হাজার দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর বাইরে প্রায় ৭৭ হাজার যুবক ইলেক্ট্রিক্যাল, অটোমোবাইল, তৈরি পোশাকসহ বিভিন্ন বিষয়ে ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ পেয়েছে। প্রশিক্ষণ নেওয়ার ৬ মাসের মধ্যে ৪২ শতাংশ শিক্ষার্থী স্ব-স্ব ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছে। স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-এর মূল প্রবন্ধ উপস্থপান করেন প্রকল্প পরিচালক মো. ইমরান। তিনি জানান, দেশের মোট জনসংখ্যার ৪৯ শতাংশই ২৪ বছর বয়সের নিচে। প্রতিবছর ১৩ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশের উপযোগী হচ্ছে। এই যুবসমাজকে কাজে লাগিয়ে অর্থনীতির গতি সচল রাখতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ জন্য স্টেপ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। স্টেপ প্রকল্পের আওতায় অধিক সংখ্যক সরকারি-বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এগুলোর শ্রেণিকক্ষ গবেষণাগার উন্নয়ন করবে। এসব প্রতিষ্ঠান থেকে বের হওয়া বা পাস করা শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করা ও চাকরির সুযোগ করে দেবে বলেও জানান তিনি।

  • ২২ মে শবে বরাত

    ২২ মে শবে বরাত

    এ বি এন এ : সারাদেশের কোথায়ও আজ শনিবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস শুরু হবে আগামী সোমবার থেকে। আর ২২ মে দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

    শনিবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ সারাদেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।

  • খাবারে ভিন্ন স্বাদে অ্যারোমাস কিচেন

    খাবারে ভিন্ন স্বাদে অ্যারোমাস কিচেন

    এ বি এন এ : বাড়ির খাবার থেকে ক্ষণিকের বি্রতি নিতে রেস্তোরাঁয় যেতে চান অনেকে। তবে বাড়ির হাতের রান্নার স্বাদ হাতছাড়া করতে চান না কেউই। তাছাড়া রেস্তোরাঁর কিচেনের পরিবেশ-পরিচ্ছন্নতা নিয়েও সন্দেহ থাকে অনেকের। এমন মনে করে ইচ্ছে থাকা সত্ত্বেও যারা বাইরে খেতে সাহস পান না তাদের জন্য সুখবর, চাইলে ঢুঁ মারতে পারেন ধানমন্ডির সাতমসজিদ সড়কের ‘অ্যারোমা লাইভ কিচেনে’।

    ইন্ডিয়ান, থাই, চাইনিজ ও বাংলা খাবারের প্রায় সাড়ে তিনশ মেন্যুর মধ্যে পছন্দসই যেকোনো খাবার অর্ডার দিয়ে চোখের সামনেই তা প্রস্তুত হতে দেখুন। আর স্বাদ নিন সুস্বাদু সব খাবারের।

    অ্যারোমাস কিচেনের কর্ণধার জিন্নাত হোসেন বলেন, অ্যারোমাস লাইভ কিচেনের শুধু একটি রেস্তোরাঁ বললে ভুল হবে। এখানে যেমন বাড়ির ছোঁয়া আছে, তেমনি আছে রেস্তোরাঁর স্বাদ। কিচেনকে আমরা সবার জন্য ওপেন করে দিয়েছি। টাটকা খাবারের স্বাদ দিতে অর্ডারের পরই রান্না করি।

    অর্ডার দেওয়ার পর কীভাবে পাচক খাবার তৈরি হচ্ছে, সরাসরি দেখতে দেখছেন ক্রেতারা। ফলে খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন থাকে না তাদের। অনেকে আবার প্রিয় খাবারের প্রস্তুত প্রণালীও শিখে নিচ্ছেন দেখে দেখে।

    অ্যারোমাস লাইভ কিচেনের প্রধান পাচক সরফরাজ আহমেদ বলেন, আমরা রেসিপিতে কিছু বৈচিত্র্য আনার চেষ্টা করছি। যাতে মানুষ খাবারের ভিন্ন স্বাদ খুঁজে পায়।

    অ্যারোমাস লাইভ কিচেনের ইন্ডিয়ান খাবারের মধ্যে রয়েছে—হায়দরাবাদি বিরিয়ানি, অ্যারোমাস স্পেশাল মোসাক্কাল বিরিয়ানি, চিকেন রেশমি বাটার মাসালা, মাটন আচারি, বিফ বটি কাবাব, চিকেন আনমোল মতি কাবাব, ফিশইরানি কাবাব, অ্যারোমা স্পেশাল মোরগ তান্দুরি, পনির বাটার মাসালা, বিফ কালা ভুনা, কাশ্মীরি চাট, পনিরমাসালা দোসা।

    আর থাই খাবারের মধ্যে রয়েছে অ্যারোমাস স্পেশাল হানি চিকেন, গ্রিলড কিং প্রাউন, থাইগ্রিলড বিফ, থাই নুডলস স্যুপ, থাই ফিশ কেক, থাই কোকোনাট মিল্ক স্যুপ ইত্যাদি। এ ছাড়া চায়নিজ খাবারের মধ্যেরয়েছে ফ্রাইড স্প্রিং চিকেন, বিফ চিলি অনিয়ন, সিজলিং ফিশ, মাসালা ফ্রাইড রাইস, অ্যারোমাস স্পেশাল চওমিন,ক্রিসপি রাইস স্যুপ, লেমন চিকেন, চিকেন উইথ ভেজিটেবল ইত্যাদি। আর বিভিন্ন স্বাদের আইসক্রিম ও ফ্রেশ ফলের জুস তো রয়েছেই।

    সিঙ্গেল খাবারের পাশাপাশি রয়েছে পার্টির ব্যবস্থা। যেখানে বুফের ব্যবস্থা আছে। গ্রাহকদের সুবিধার জন্য কয়েকটি সেট মেনু অপশন। পার্টির জন্য অন্তত ৫০ জন মানুষের আয়োজন থাকতে হবে। এছাড়াও আছে পার্সেল ও হোম ডেলিভারির ব্যবস্থাও।

    অ্যারোমা’স লাইভ কিচেনে আছে বাচ্চাদের জন্য কিডস জোন আর ফ্রি ওয়াই ফাই। সব চিন্তা ভুলে গিয়ে লোভনীয় খাবারের স্বাদ নিতে সহজেই হয়ে আসতে পারেন অ্যারোমা লাইভ কিচেনে। খাবারের মূল্যও বেশ সাশ্রয়ী।