Author: ABNANEWS

  • নিজামীর ফাঁসি : ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো তুরস্ক

    নিজামীর ফাঁসি : ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো তুরস্ক

    এ বি এন এ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে তুরস্ক।

    কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন হুরিয়াত ডেইলি নিউজও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে আঙ্কারায় পৌঁছাবেন তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতার্ক। এর আগে ১১ মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

    এদিকে, এ ফাঁসির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ প্রকাশিত ওই বিবৃতিতে যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতার্ক। এ বিবৃতি প্রকাশ করা হয় বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের ওয়েবসাইটে।

    বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের শান্তি ও ঐক্য ধরে রাখতে গত তিন বছর ধরে আমরা সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করে আসছি। এ ধরনের বিচারের ন্যায়বিরুদ্ধ স্বভাব সমাজে অস্থিরতা সৃষ্টি করবে।

  • বিশ্বের সবচেয়ে দূষিত মেগাসিটির তালিকায় ঢাকা তৃতীয়

    বিশ্বের সবচেয়ে দূষিত মেগাসিটির তালিকায় ঢাকা তৃতীয়

    এ বি এন এ : বিশ্বের সবচেয়ে দূষিত মেগাসিটির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এই কথা বলা হয়।
    প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর ৮০ শতাংশ নগরবাসী দূষিত বায়ুতে নিঃশ্বাস গ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ফলে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ সময়ের আগেই মারা যাচ্ছে। বাড়ছে ফুসফুস ক্যান্সার সহ বিভিন্ন প্রাণঘাতী রোগের প্রকোপ।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৬৭টি দেশের ৭৯৫ টি শহরের ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দূষণের মাত্রার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর শহরের বাতাসে ব্ল্যাক কার্বন ও সালফেটের মাত্রা কমলেও মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেটি বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, দরিদ্র দেশের নগরে দূষণের মাত্রা বেশি। প্রায় ৯৮ শতাংশ শহরেই স্বাস্থ্য সংস্থা অনুমোদিত মাত্রার চেয়ে দূষণের মাত্রা বেশি। ধনী দেশগুলোর ক্ষেত্রে সেটি ৫৬ শতাংশ।
    সংগৃহীত তথ্যে দূষণের মাত্রার কোনো বৈশ্বিক তালিকা তৈরি করেনি। তবে ১৪ মিলিয়ন বা তার চেয়ে বেশি জনসংখ্যার শহরের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে রাজধানী ঢাকা। বাংলাদেশের উপরে রয়েছে কেবল মিশরের রাজধানী কায়রো ও ভারতের রাজধানী নয়াদিল্লি।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মারিয়া নেইরা বলেন, নগর পরিবেশে দূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে এবং এটি মানব স্বাস্থ্যে ব্যাপক বিপর্যয় নেমে আসছে।
  • যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ছুরিকঘাতে একজন ও পুলিশের গুলিতে দুইজন নিহত

    যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ছুরিকঘাতে একজন ও পুলিশের গুলিতে দুইজন নিহত

    এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাউন্টনের একটি বাড়ি ও শপিংমলে ছুরি হামলায় দুইজন এবং পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বোস্টনের ৪০ মাইল দক্ষিণে টাউন্টন শহরে এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় সন্ত্রাসী হামালার কোন যোগসূত্র নেই বলে জানিয়েছেন পুলিশ।

    বৃস্টল কাউন্টির ডিস্ট্রিক্ট এটর্নি থমাস এম কুইন জানায়, মঙ্গলবার বিকেলে টাউন্টনের বাসিন্দা ডারোসা (২৮) একটি বাড়ির সঙ্গে তার গাড়ি ধাক্কা লেগে কিছুটা অংশ ভেঙ্গে ফেলেন। এ সময় ক্ষুব্ধ হয়ে সে তার কয়েকজন বন্ধু ঐ বাড়ির ভেতরে প্রবেশ করে আশি বছর বয়সী এক মহিলাসহ দুইজনকে ছুরিকাঘাতে আহত করে। এদের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরেক মহিলাকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডারোসা ওই গাড়িটি চালিয়ে নিকটস্থ সিলভার সিটি গ্যালেরিয়া শপিংমলে গিয়ে ম্যাসিজ স্টোরের ভেতরে গাড়িটি ঢূকিয়ে দেন। ভয়ে বেশ কিছু ক্রেতা পার্শ্ববর্তী বারটুসিজ রেস্টুরেন্টে অবস্থান নেন। কিন্তু সেখানে গিয়েও তারা এলোপাতারি ছুরিহামলা চালাতে শুরু করলে বেশ কয়েকজন আহত হন। শপিংমলের অফ-ডিউটিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার গুলিতে নিহত হয় মুল সন্দেহভাজন ডারোসাসহ আরও একজন সন্দেহভাজন। দমকল বাহিনীর কর্মকর্তা মাইক মার্শাল জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে ঘটনার খবর আসতে শুরু করায় ‘অনেক’ অ্যাম্বুলেন্স পাঠান তারা।

    হামলার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় সন্ত্রাসী হামালার কোন যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। আক্রান্ত শপিংমল্টিতে ১৩০টি দোকান, ১২টি ফাস্ট ফুড খাবার দোকান, কয়েকটি রেস্তোরাঁ রয়েছে এবং মলে কোন সিনেমা হল নেই বলে পুলিশ জানায়।

  • বার্ষিক উন্নয়নে ১২৩৩৪৫ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন

    বার্ষিক উন্নয়নে ১২৩৩৪৫ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন

    এ বি এন এ : ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।। এর মধ্যে মূল উন্নয়নে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় ১২ হাজার ৬৪৫ কোটি টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা।

    বৃহস্পতিবার (১২ মে) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ এডিপি অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘আগামী অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে জোগান দেয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা। এর বাইরে সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় ১২ হাজার ৬৪৫ কোটি টাকা ‘

    তিনি আরো বলেন, ‘সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। এই খাত এডিপির প্রায় ২৬ দশমিক ১০ শতাংশ অর্থ বা ২৮ হাজার ৫০৩ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। এরপর শিক্ষা ও ধর্ম খাত ১৪ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা এডিপির ১৩ দশমিক ২৪ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাত, ১২ হাজার ৯৭১ কোটি টাকা পেতে যাচ্ছে এটি, যা এডিপির ১১ দশমিক ৮৮ শতাংশ।’

    খাতওয়ারি বরাদ্দের বাইরেও স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে ২ হাজার ৯৭৭ কোটি টাকা রাখা হচ্ছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পে এই বিপুল অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে থোক বা বিশেষ উন্নয়ন সহায়তা রয়েছে ১ হাজার ১৯৬ কোটি টাকা।

    প্রতিবছর বিশাল মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেয়া হয়। বাস্তবায়ন করতে না পারায় বছরের দ্বিতীয়ার্ধে এসে তা সংশোধন করে কমানো হয়। চলতি অর্থবছরেও এর ব্যতিক্রম হয়নি। এ বছর পরিকল্পনা কমিশনের তদারকিতে মূল এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। গত এপ্রিল মাসে তা কমিয়ে ৯১ হাজার কোটি টাকা করা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ মোট এডিপির আকার দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা।

  • শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

    শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

    এ বি এন এ : বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় জাতিসংঘ কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
    এতে বলা হয়, বাংলাদেশের পুলিশ সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ এবং পেশাদারিত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। তারা (বাংলাদেশ পুলিশ) জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি স্থাপনে অবদান অব্যাহত রেখেছে।
    সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দারফুর ও সুদান (ইউএনএএমআইডি) পরিদর্শনকালে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের এ প্রশংসা করেন।
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রতিনিধিদলের সদস্যরা ইউএনএএমআইডি পুলিশ কমিশনার মিস প্রিজিলা একং ডেপুটি পুলিশ কমিশনার ফ্রানক কফি স্যামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া জয়েন্ট এইউ-ইউএন স্পেশাল রিপ্রেজেনটেটিভ ফর হেড অফ ইউএনএএমআইডি এবং জয়েন্ট চিফ মেডিয়েটর মার্টিন আইওইজিয়ানইউয়োমোইভি’র সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল।
    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ কর্তৃপক্ষ দারফুর, সুদান শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশের কর্মদক্ষতা ও পেশাদারিত্বে মুগ্ধ হয়ে মিশন কর্তৃপক্ষ দারফুর, সুদান মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তাদের মেয়াদ এক বছর থেকে ৬ মাস বাড়িয়ে এক বছর ৬ মাস করার অনুরোধ জানান। তারা জাতিসংঘের ম্যান্ডেন্ট বাস্তবায়নের পাশাপাশি সুদানে শান্তিরক্ষায় সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
    প্রতিনিধিদল দারফুর, সুদান মিশনে বাংলাদেশ পুলিশ কর্মকর্তা (আইপিও) এবং ফরমড পুলিশ ইউনিট-এর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন। তারা পুলিশ কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, মিশনে সময়মত রেশন ও জ্বালানি সরবরাহের অনুরোধ জানান।
    উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৮টি দেশে বাংলাদেশ পুলিশের এক হাজার ১১১ জন সদস্য পেশাদারিত্ব বজায় রেখে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন।
  • পাকিস্তানের হাইকমিশনারকে ফের তলব

    পাকিস্তানের হাইকমিশনারকে ফের তলব

    এ বি এন এ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলব করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদে তাকে তলব করা হয়। প্রতিবাদে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকেও ফের তলব করেছে ঢাকা।

    ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের প্রেসসচিব মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলব করা হয়েছে।

    ইসলামাবাদের এই ধৃষ্টতামূলক আচরণের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করবেন। এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিকপত্র তুলে দেয়া হবে।

    নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। এ ছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ উল্লেখ করে দেশটি ধৃষ্টতা দেখিয়েছে। সেই সঙ্গে বলেছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তাঁর অপরাধ।

  • ডিএসসি‌সির ৫০ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই

    ডিএসসি‌সির ৫০ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই

    এ বি এন এ : ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পোরেশনের (ডিএসসিসি) ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই জোন ঘোষণা করেছেন মেয়র সাঈদ খোকন। এরই অংশ হিসেবে আজ বৃহস্প‌তিবার দুপু‌রে লা‌লবাগ কেল্লায় ফ্রি ওয়াই-ফাই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

    উদ্বোধনকালে মেয়র বলেন, পর্যায়ক্রমে ডিএস‌সি‌সির প্রত্যেক‌টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ফ্রি ওয়াই-ফাই চালু কর‌বো। দ্রুততম সম‌য়ের মধ্যেই সেবা‌টি চালু হবে। আশা করি ৬ মাসের মধ্যে সম্পন্ন কর‌তে পারবো। ‌ডিএস‌সি‌সিভুক্ত নতুন অঞ্চলে প‌রিক‌ল্পিত নগরী গড়ার প‌রিকল্পনা রয়েছে বলে জানান মেয়র। ‌ বাংলাদেশ টে‌লিক‌মিউ‌নিকেশন্স কোম্পা‌নি লিমিটেড (বি‌টি‌সিএল) ও ডিএস‌সি‌সি যৌথভাবে এ ফ্রি ওয়াই-ফাই চালু করছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াই-ফাই ব্যবহার কর‌তে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হ‌বে না।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- ডিএস‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, বিটি‌সিএলর ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) ফকরুদ্দিন আহমদ, ২৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর দেলোয়ার হোসেন, ২৩নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হুমায়ুন ক‌বির, ২৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হা‌সিবুর রহমান মা‌নিক প্রমুখ।

    যেসব স্থানে ফ্রি ওয়াই-ফাই করা হচ্ছে: বঙ্গবন্ধু যাদুঘর, বঙ্গবন্ধু এ‌ভি‌নিউ, রাসেল স্কয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, অপারাজেয় বাংলা, আহসান ম‌ঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুরশাহ পার্ক, ওসমানী উদ্যান, রমনা পার্ক, বলদা গা‌র্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমন্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, নগর ভবন, ডিএস‌সি‌সি জোন-২, জোন-৩, জোন-৫, সা‌য়দাবাদ বাস টা‌র্মিনাল, ফুলবা‌ড়িয়া বাস টা‌র্মিনাল, সদরঘাট লঞ্চ টা‌র্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, না‌জিরা বাজার মাতৃসদন, নিউমা‌র্কেট, মেয়র মোহাম্মদ হা‌নিফ ক‌মিউ‌নি‌টি সেন্টার, সেগুনবা‌গিচা ক‌মিউ‌নি‌টি সেন্টার, ধানম‌ন্ডি ভূতের গ‌লি ক‌মিউ‌নি‌টি সেন্টার, বাসা‌বো ক‌মিউ‌নি‌টি সেন্টার, কাজী ব‌শির মিলনায়তন, পল্টন ক‌মিউ‌নি‌টি সেন্টার,নবাবগঞ্জ সাত শহীদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী গোলাম মো‌র্শেদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী খ‌লিল সরদার ক‌মিউ‌নি‌টি সেন্টার, আ‌জিমপুর মি‌নি ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী জুম্মন ক‌মিউ‌নি‌টি সেন্টার, ফজলুল ক‌রিম ক‌মিউ‌নি‌টি সেন্টার, নর্থ ব্রুক হল লাই‌ব্রেরি, মু‌ক্তি‌যোদ্ধা সাদেক হো‌সেন খোকা ক‌মিউ‌নি‌টি সেন্টার, মাজেদ সরদার ক‌মিউ‌নি‌টি সেন্টার, সূত্রাপুর ক‌মিউ‌নি‌টি সেন্টার, ধোলপুর ক‌মিউ‌নি‌টি সেন্টার, ফ‌কিরচাঁদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, সারাফাতগঞ্জ ক‌মিউ‌নি‌টি সেন্টার, যাত্রাবাড়ী ক‌মিউ‌নি‌টি সেন্টার এবং জ‌হির রায়হান সংস্কৃ‌তি কেন্দ্র।

  • বিজিবি ক্যাম্পে মিয়ানমার সেনার মর্টার শেল হামলা

    বিজিবি ক্যাম্পে মিয়ানমার সেনার মর্টার শেল হামলা

    এ বি এন এ : বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপর মর্টার শেল হামলা চালিয়েছে মিয়ানমার সেনা বাহিনী। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে জেলার থানছি উপজেলার সীমান্তবর্তী বড়মদকে আলীকদম বিজিবি-৫৭ ব্যাটালিয়নের উপর মিয়ানমার সেনাবাহিনী পর পর তিনটি মর্টার শেল হামলা চালায়। এ সময় বিজিবিও পাল্টা হামলা চালায়।
    বিজিবি জানায়, মিয়ানমার সেনা বাহিনীর ছুড়া শেলগুলো কিছুটা দূরে হেলিপ্যাডের উপর গিয়ে পড়ে। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বলেন, ‘মিয়ানমারে আর্মিদের দুই গ্রুপে সংঘর্ষ চলছে। এ সময় কয়েকটি মর্টার শেল বিজিবি-৫৭ ব্যাটালিয়নের উপর এসে পড়ে।’
  • ব্রিটেনের প্রথম নারী মুসলিম মেয়র বাংলাদেশের নাদিয়া

    ব্রিটেনের প্রথম নারী মুসলিম মেয়র বাংলাদেশের নাদিয়া

    এ বি এন এ : যুক্তরাজের ক্যামডেনের কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। ক্যামডেনের সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
    মেয়র হিসেবে শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে নাদিয়া জানান, তার এই অর্জন ব্রিটেনে এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
    ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র।
    ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এই অর্জনে অত্যন্ত আনন্দিত।
    ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেব কর্মরত।
  • নিরাপত্তার দায় গ্রাহকের : সুইফট

    নিরাপত্তার দায় গ্রাহকের : সুইফট

    এ বি এন এ :  বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গ্রাহক ব্যাংকগুলোকে সুইফট বলেছে, আন্তব্যাংক লেনদেনের জন্য সুইফট মেসেজিং প্ল্যাটফরম ব্যবহারের ক্ষেত্রে নিজেদের কম্পিউটার ও নেটওয়ার্কের নিরাপত্তা ব্যাংকগুলোকেই নিশ্চিত করতে হবে।

    বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন্স (সুইফট) গত ৩ মে এ বিষয়ে সদস্য ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে বলে এবিএনএর এক প্রতিবেদনে জানানো হয়। গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেওয়া হয়। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই সাইবার চুরির তদন্তে থাকা বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইতিমধ্যে অভিযোগ করেছে, সুইফটের টেকনিশিয়ানদের অবহেলার কারণেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সার্ভার হ্যাকারদের সামনে অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়ে। ওই অভিযোগ প্রত্যাখ্যান করে দুই দিন আগে সুইফটের এক বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকসহ কোনো সদস্যের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়।

    বিশ্বজুড়ে সদস্য ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতেও সুইফট একই কথা বলেছে। আপনাদের নিজেদের নেটওয়ার্কে ফায়ারওয়াল বসানো বা নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা তা বাস্তবায়নের দায়িত্ব সুইফটের নয়। এ বিষয়ে সুইফটকে কোনোভাবেই দায়ী করা চলে না। ওই চিঠিতে সুইফট ব্যাংকগুলোকেই নিজেদের সাইবার নিরাপত্তা পর্যালোচনা করে দেখতে বলেছে। একজন সুইফট ব্যবহারকারী হিসেবে নিজেদের সিস্টেম থেকে সুইফট নেটওয়ার্কে যোগাযোগের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। ওই চিঠির সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে এবিএনএ লিখেছে, ১৯৭৩ সালে সুইফট প্রতিষ্ঠার পর এই প্রথম এ ধরনের কোনো চিঠি দেওয়া হলো। সুইফটের সাবেক কর্মীরা এবিএনএকে বলেছেন, সদস্য ব্যাংকগুলোর নিজস্ব নিরাপত্তার দায়িত্ব কখনোই সুইফট নেয়নি। অর্থ লেনদেনের মেসেজ চালাচালির জন্য সুইফট যে এনক্রিপশন ডিভাইস, পাসওয়ার্ড বা ডিজিটাল সিগনেচার ব্যবহারকারীদের দিয়ে থাকে- তা কখনো অপরাধীদের হাতে পড়বে না- এমন গ্যারান্টিও কখনো দেয়নি। সুইফটের একজন মুখপাত্রের বরাত দিয়ে এবিএনএ জানিয়েছে, সুইফট তাদের গ্রাহকদের ডিজিটাল সিগনেচারের পাশাপাশি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার সার্টিফিকেট দেয়, যাতে আর্থিক লেনদেনের বার্তা সঠিক ব্যক্তির কাছ থেকে এসেছে কি না- তা শনাক্ত করা যায়।