Author: ABNANEWS

  • কান ফেস্টিভ্যালের নিয়ম ভাঙলেন জুলিয়া রবার্টস

    কান ফেস্টিভ্যালের নিয়ম ভাঙলেন জুলিয়া রবার্টস

    এ বি এন এ : বহু বছর ধরে কান ফ্যাস্টিভ্যালে নিয়মটা চলে আসছে। সেখানে আমন্ত্রিত প্রত্যেক অভিনেত্রীকে স্টিলেটো পায়ে দিয়ে রেড কার্পেটে হাঁটতেই হবে। বলা যায় এটা বাধ্যতামূলক।

    বহু বছরের এই নিয়মকে ভাঙলেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। শুধু ভাঙলেনই না, একেবারে নগ্ন পায়ে হাজির হয়ে রীতিমতো বিপ্লব ঘটালেন। ২০১৫ সালে কান উৎসবে স্যান্ডাল পড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেল। নিয়মঅনুযায়ী, তাঁদেরকে রেড কার্পেটে হাঁটতে দেওয়া হয়নি। এবার জুলিয়া যেটা করলেন, সেটা যেন চমককেও হার মানিয়েছে। জুডি ফোস্টারের ‘মানি মনস্টারে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলি-স্টার জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি।

    কান ফেস্টিভ্যালে মানি মনস্টারের জন্য রেড কার্পেটে আমন্ত্রিতও ছিলেন তাঁরা। কালো আরমানি প্রাইভ গাউন, গলায় দামি হিরের নেকলেসের চমক-সবকিছুই ছিল পারফেক্ট। ছবির সব কাস্টই হাজির ছিলেন সেখানে। তবে পার্থক্য একটাই, জুলিয়ার পায়ে ছিল না কোনও হিল জুতো বা স্টিলেটো। যা দেখল সারা বিশ্ব। কাঁপিয়ে দিলেন কান কর্তৃপক্ষের কঠিন নিয়মকে। জুলিয়া রবার্টসের এই বিপ্লবের পর উঠে আসতে পারে নারীবাদের ভাবনা চিন্তা। রবার্টসের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন অনেক অভিনেত্রী ও মডেল। জুলিয়া রবার্টসের সঙ্গে একমত ক্রিস্টেন স্টিওয়ার্ট-ও। ফিল্ম ফেস্টিভ্যালের রাউন্ডটেবিল বৈঠকে তিনি বললেন, খুব তাড়াতাড়ি এই নিয়মের পরিবর্তনের সময় এসেছে। একজন পুরুষের সঙ্গে আমি যখন এইভাবে হেঁটে রেড কার্পেটে ঢুকছি, তখন কেউ আমাকে ঢুকতে বাঁধা দিলে, আমি তাঁকে বলব, আমার বন্ধু, আমার পুরুষ সঙ্গীটি কি হাইহিল পরেছেন? নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত।

  • বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা

    বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা

    এ বি এন এ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় উ গাইন্দ্যা (৭০)নামে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বিহারে তার লাশ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকা- ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শৈ উ। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। সকালে খাবার দিতে গিয়ে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি মং শৈ উ’র লাশ দেখে থানায় খবর দেন।

  • ৪৫ দিনেও নেই ময়নাতদন্ত, তাহলে কি?

    ৪৫ দিনেও নেই ময়নাতদন্ত, তাহলে কি?

    এ বি এন এ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনের কারণ নির্ণয় করতে লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। এরপর ৪৫ দিন পার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে, সেটাও নিশ্চিত করে বলছেন না এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    এদিকে তনুর মা দুই সেনা অফিসারের নাম সিআইডির কাছে জানালেও, তাতে কোন আগ্রহ দেখাচ্ছেনা তদন্ত বিভাগ বলে অভিযোগ উঠেছে।

    তিন সদস্যের যে মেডিকেল বোর্ড দ্বিতীয় দফা ময়নাতদন্ত করেছে, তার প্রধান কামদা প্রসাদ সাহা বৃহস্পতিবার বলেন, ‘কবে নাগাদ ময়নাতদন্তের প্রতিবেদন দেব, এটা বলা মুশকিল। ময়নাতদন্তের প্রতিবেদন দিতে দেরি হচ্ছে প্রক্রিয়াগত কারণে।’

    প্রক্রিয়া কী, সেটা স্পষ্ট করে বলেননি কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা। তিনি দাবি করেন, ‘এটা অন্য ময়নাতদন্তের মতো না, তাই দেরি করা হচ্ছে। ময়নাতদন্তের সঙ্গে অপরাধের সম্পর্ক নেই। অপরাধীদের ধরা এক জিনিস, ময়নাতদন্তের প্রতিবেদন আরেক জিনিস।’

    এদিকে তনুর খুনের রহস্য উদ্ঘাটন করতে ময়নাতদন্তের প্রতিবেদনকে একটা গুরুত্বপূর্ণ উপাদান মনে করছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। তদন্ত-তদারক কর্মকর্তা কুমিল্লা সিআইডির বিশেষ সুপার মো. নাজমুল করিম খান বলেন, ‘দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য আমরা উদ্গ্রীব আছি। তারপরও আমরা বসে নেই, তদন্তকাজ চালিয়ে যাচ্ছি।’

    গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। এরপর ৫৪ দিন পার হয়েছে। এখন পর্যন্ত খুনি বা খুনের কারণ শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। এ অবস্থায় দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদন ও সিআইডির দিকেই তাকিয়ে আছে তনুর পরিবার।

    তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সিআইডির কার্যক্রমে সন্তুষ্ট আছি। কিন্তু দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া নিয়ে কেন কালক্ষেপণ হচ্ছে, তা জানতে চাই।’ তিনি বলেন, ‘আমার স্ত্রী যাঁদের নাম বলেছে, তাঁরাই হত্যার সঙ্গে জড়িত বলে মনে করছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও সিআইডির দিকেই তাকিয়ে আছি আমরা।’

    প্রসঙ্গত, তনুর মা আনোয়ারা বেগম গত মঙ্গলবার প্রথমে সাংবাদিকদের, তারপর সিআইডির কর্মকর্তাদের বলেন, সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদ তনুকে ডেকে নিয়ে যান। এরপর আর তনু ফিরে আসেননি। ওই দুই সেনাসদস্য এ হত্যায় জড়িত বলে তিনি মনে করেন।

    তনু হত্যার তদন্তের শুরুতেই ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠে। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এতে তনুর মাথার পেছনের জখমের কথা গোপন করা হয়। কানের নিচের আঁচড়ের দাগকে পোকার কামড় বলা হয়। এ ছাড়া ঘটনাস্থলের মাটি কেটে নিয়ে আলামত নষ্ট করার অভিযোগও ওঠে। নৃশংস এ হত্যার বিচারের দাবিতে টানা অনেক দিন ধরে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

    পরে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে পুলিশ কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে। এরপর আদালতের নির্দেশে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে গত ৩০ মার্চ তনুর লাশের দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। এরপর এখন পর্যন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।

    এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, আমরা ধৈর্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি। এত দিন আমাদের বলা হয়েছে, এটা করা যাবে না, ওটা বলা যাবে না। আমরা আর কত অপেক্ষা করব? এখন বিষয়টিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তদন্ত সংস্থাগুলোকে বিবেচনায় নিতে হবে।’

  • যাত্রাবাড়ীতে ১১০০০ ইয়াবাসহ আটক ২

    যাত্রাবাড়ীতে ১১০০০ ইয়াবাসহ আটক ২

    এ বি এন এ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। আটকরা হলেন রাকিব (২৭), নূরুজ্জামান (৩২)। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার পুলিশের উপকমিশনর (ডিসি) মারুফ হোসেন সরদার। ডিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ি এলাকার ধুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবাবহনকারী রাকিব ও নূরুজ্জামান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে যাত্রাবাড়ী থানায়া এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয় বলেও ডিবি সূত্রে জানানো হয়।

  • রিপাবলিকান অন্তর্দ্বন্দ্বকে পুঁজি করেছেন হিলারি

    রিপাবলিকান অন্তর্দ্বন্দ্বকে পুঁজি করেছেন হিলারি

    এ বি এন এ :  আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রায় চূড়ান্ত। এরপরেও রিপাবলিকান শিবিরের একটা অংশ তাকে সমর্থনে অনীহা দেখাচ্ছে৷ সেই অংশের ভোট নিজেদের দিকে টানতে এখন মরিয়া ডেমোক্রেট দলের ফ্রন্টরানার হিলারি ক্লিনটন।

    এক বছর ধরে মূলত সংখ্যালঘু ভোটারদের উপর ভরসা রাখলেও এখন নিরপেক্ষ এবং ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের সমর্থন আদায়ের চেষ্টা করছে ডেমোক্রেটরা। এই অংশের মধ্যে পড়েন শহর ও শহরতলির শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণির নারীরা। এদের সমর্থন বরাবর রিপাবলিকানরা পেয়ে থাকলেও ট্রাম্পের প্রতি তারা বিরূপ বলে জনমত সমীক্ষায় দাবি৷ এ বিষয়ে হিলারির সাহায্যে এগিয়ে এসেছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি বলেন , ‘রিপাবলিকান নারী ও ভোটারদের একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই কি সেই লোক যিনি আমার প্রতিনিধিত্ব করলে আমি স্বস্তি পাব ?’

    সাম্প্রতিক কিছু সমীক্ষায় দেখা যাচ্ছে, কার্যকালের শেষ বছরে ওবামার জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী৷ ডেমোক্র্যাটদের যে অংশটা স্যান্ডার্সের সমর্থক, বিশেষ করে অল্পবয়সী এবং উদারপন্থী তারা যে শেষ পর্যন্ত হিলারিকে সমর্থনে আপত্তি করবেন না , সে বিষয়ে আত্মবিশ্বাসী হিলারি ক্লিনটন। তাই ডেমোক্রেটদের একজোট করার চেয়েও রিপাবলিকান শিবিরের ভাঙন থেকে ফায়দা তোলায় বেশি ব্যস্ত তিনি৷ রিপাবলিকানদের অন্তর্দ্বন্দ্বকে প্রচারে নানা ভাবে ব্যবহার করছেন৷

    এমনকি কথা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে বিল ক্লিনটনও অবসর থেকে ফিরে এসে কর্মসংস্থান তৈরির দায়িত্ব নেবেন৷ প্রসঙ্গত, ট্রাম্পের দিকে ঝুঁকে থাকা নীল -কলার শ্রমিক শ্রেণির মধ্যে এখনও যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটনের৷

    অন্য দিকে ট্রাম্প রয়েছেন নিজের মেজাজেই৷ প্রসঙ্গত, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জেতার পর ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় রিপাবলিকানদের অনেকেই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ,  তারা ট্রাম্পকে সমর্থন করতে রাজি নন৷ এই দলে রয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ফ্লোরিডার গভর্নর জেব বুশ৷ যারা দু জনেই এক সময় মনোনয়নের দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন৷ – See more at: http://www.dhakatimes24.com/2016/05/14/112985#sthash.n3CR2Gbe.dpuf

  • জাপার কাউন্সিল শুরু

    জাপার কাউন্সিল শুরু

    এ বি এন এ :  আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলের উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

     

    শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

     

    এ সময় বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার তার সঙ্গে ছিলেন।

     

    সম্মেলনের মঞ্চে এরশাদসহ শীর্ষ নেতাদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। সম্মেলনের সফলতা, দলের চেয়ারম্যানসহ দেশের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে দলের প্রেসিডিয়াম সদস্য কারী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাত করেন। এর আগে শোক প্রস্তাব পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী।

     

    দলের মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সঞ্চালনায় সম্মেলনে দলের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।

     

    এরপর কাউন্সিলের প্রথম অধিবেশনের মূল বক্তব্য শুরু হয়। বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কাদের।

     

    এছাড়া মঞ্চে রয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য আলহাজ মাহমুদুল ইসলাম চৌধুরী, বিরোধী চিফ হুইপ তাজুল ইসলাম, দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এম এ সাত্তার, অ্যাডভোকেট সালমা ইসলাম,  এম এ কাসেম, অধ্যাপক মাসুদা রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমীসহ দলের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা।

     

    এ ছাড়া সম্মেলনে প্রায় ১৫টি দেশের রাষ্ট্রদূত অতিথি হিসেবে রয়েছেন।

     

    সম্মেলন শুরু হওয়ার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মূল মঞ্চ ও আশপাশে পুরো এলাকা দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজধানীসহ সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন।

  • মোসাদের সঙ্গে বৈঠক : অবস্থান জানাল বিএনপি

    মোসাদের সঙ্গে বৈঠক : অবস্থান জানাল বিএনপি

    এ বি এন এ : ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে অবস্থান পরিষ্কার করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ইসরায়েল ও সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

    শুক্রবার (১৩ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির অন্যতম শীর্ষ এ নেতা।

    গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লীতে ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক সংক্রান্ত একটি প্রতিবেদন ইসরাইলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ প্রকাশিত হয়। সেই সূত্রের বরাদ দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশকিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়।

    এরপর থেকেই বিএনপিকে উদ্দেশ্য করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বিএনপির এই অবস্থানের কথা জানালেন।

    মির্জা ফখরুল দাবি করেন, মোসাদের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি এবং তাদের সাথে কোনো সম্পর্কও নেই। ফিলিস্তিনে যেভাবে হামলা হচ্ছে বিএনপি তা সমর্থন করে না। ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

    ফখরুল বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সরকার পরিবর্তনের চিন্তাও করে না। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণই বিএনপির শক্তি।’

    মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি সব সময় যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে সেই বিচার হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য ব্যতীত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। সে বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হতে হবে।’

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান,  সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।

  • পাঞ্জাবের বিপক্ষে শুরুতেই বিপদে মুম্বাই

    পাঞ্জাবের বিপক্ষে শুরুতেই বিপদে মুম্বাই

    এ বি এন এ : আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের আর হারলে চলে না। শেষ চারে খেলতে হবে। ১১ ম্যাচে পয়েন্ট ১২। ওদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থা তো খুব খারাপ। পয়েন্ট টেবিলের তলানীর দল তারা। ১০ ম্যাচে মোটে তিনটি জেতায় পয়েন্ট ৬। এই অবস্থায় দুই দলেরই চাই জয়। বিশাখাপত্তমে লড়াই নেমেছে তারা। টস জিতে ব্রাট করতে নামা মুম্বাই শুরুতে ধাক্কা খেয়েছে। ৭ ওভারে ২ উইকেটে ২৬ রান তাদের। দুই পেসার সন্দিপ শর্মা ও মোহিত শর্মা হেনেছেন আঘাত। দ্বিতীয় ওভারে উন্মুক্ত চাদকে (০) ফিরিয়ে দিয়েছেন মোহিত। পরের ওভারে সন্দিপ শিকার করেছেন আম্বাতি রাইডুকে (০)। ৮ রানে ২ উইকেট হারানোর পর দারুণ সতর্ক হয়েছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা দায়িত্ব নিয়ে খেলছিলেন।

  • গোলাপি বলের টেস্টের বিরুদ্ধে দাঁড়ালেন ওয়ার্নার

    গোলাপি বলের টেস্টের বিরুদ্ধে দাঁড়ালেন ওয়ার্নার

    এ বি এন এ :  সমস্যাটা ত্রিভুজ। ক্রিকেট অস্ট্রেলিয়া চাচ্ছে এই গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকার সাথে দেশের মাটিতে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা খেলতে চাচ্ছেন না। আর এই প্রথম অস্ট্রেলিয়ার খেলোয়াড় হয়েও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রকাশ্যে দিবারাত্রির টেস্টের বিরুদ্ধে দাঁড়ালেন। বললেন, দিবারাত্রির টেস্ট খেলার আইডিয়া ভালো। কিন্তু বলের উন্নতি না হওয়া পর্যন্ত খেলা ভালো না।

    “ধারণাটা দারুণ। দেখার জন্যও ভালো। কিন্তু আমরা যারা খেলি তাদের জন্য সঠিক বলে খেলটা আসল। ওয়ার্নার বলেছেন, “এটা লাল বলের খেলা না বলে কথা হবেই। লাল বলের মতো এটা শাইন করা যায় না। টেস্টে ফিল্ডিংয়ের সময় লাল বল ঠিকভাবে ব্যবহার করতে হয়। সুইং করানো জরুরি থাকে। কিন্তু শাইন ফিরে আসে না বলে গোলাপি বলে তা সম্ভব হয় না।” ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে ওয়ার্নার বলেছেন, “গত বছর ব্যবহৃত বলে সিম দেখার কোনো উপায় ছিল না। ব্যাটসম্যানের জন্য সিম দেখা দরকারি। বল কাছে আসতে আসতে সিম দেখে ঠিক করা যায় কোনদিকে এটা সুইং করবে।”

    পাকিস্তান বছরের শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এখনো রাজি না। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ডের কথার মানে গোলাপি বলের টেস্ট হতেই হবে। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটি গত বছরের শেষে আ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলেছে। প্রোটিয়াদের সাথে গোলাপি বলের টেস্ট খেলতে কতোটা আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া তা বোঝা যায় সাডারল্যান্ডের কথায়, “উদাহরণ হিসেবে ওয়ানডে ক্রিকেটের কথা বলছি। আযোজক হিসেবে ওয়ানডে ম্যাচটা সকাল ১০টায় শুরু হবে না দুপুর ২:৩০ মিনিটে তা আমাদের ব্যাপার। এ নিয়ে অন্য কারো কিছু বলার নেই। তাহলে টেস্ট ম্যাচের বেলায় কেন একই কাজ আমরা করতে পারবো না?”

  • শুটিং স্পটে অর্ধনগ্ন করে দেওয়া হলো নায়িকাকে

    শুটিং স্পটে অর্ধনগ্ন করে দেওয়া হলো নায়িকাকে

    এ বি এন এ :  রিয়েল লাইফ যে হঠাৎ করে রিয়েল হয়ে যাবে তা বোধ হয় বুঝতেও পারেননি তিনি। শুটিংয়ের মাঝে কিছু বুঝে ওঠার আগে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হল। প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুটিং স্পট ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে কেরালায়। ত্রিচুরের বাসিন্দা ওই অভিনেত্রী পরিচালক স্নেহাজিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

    জানা গিয়েছে, সে দিনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়ের সময় হঠাৎই তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। নায়িকার দাবি, এ ব্যাপারে তাঁকে পরিচালক আগাম কিছুই জানাননি। চিত্রনাট্যেও ওই সিন সম্পর্কে কিছু লেখা ছিল না। ফলে নায়িকার অভিযোগের ভিত্তিতে ওই পরিচালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।