Author: ABNANEWS

  • জুলহাজ-তনয় খুনে আটক ১

    জুলহাজ-তনয় খুনে আটক ১

    এ বি এন এ : রাজধানীর কলাবাগানে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা, অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় জড়িত একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    আটককৃতর নাম তরিকুল ইসলাম শিহাব (৩৭)। শনিবার রাতে কুষ্টিয়া থেকে তাকে আটক করা হয়েছে। আনসার আল ইসলামের সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ।

    রোববার (১৫ মে) সকালে বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। এ ব্যাপারে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে, বলেছেন তিনি।

    গত ২৫ এপ্রিল রাজধানীর উত্তর ধানমণ্ডির ৩৫/এ আছিয়া নিবাসে জুলহাজ ও তার বন্ধু তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    তাদের হত্যার পর কলাবাগান এলাকার ডলফিন গলির মুখে টহল পুলিশের একটি দল ছিল। চাপাতি নিয়ে দৌড়ানোর সময় খুনিদের বাধা দেয় পুলিশ। ওই সময় চাপাতির কোপে আহত হন কলাবাগান থানার এএসআই মমতাজ উদ্দিন।

    জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়

    এ ছাড়া ওই সময় রাস্তায় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক ছাত্র আনোয়ার হোসেন লিংকন আহত হন। এর আগে পারভেজ নামে ওই বাসার এক নিরাপত্তাকর্মীও খুনিদের চাপাতির কোপে গুরুতর আহত হন। তবে এএসআই মমতাজই ব্যাগটি কেড়ে রাখেন।

    জুলহাজ মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার জুলহাজ মান্নান।

    এ ঘটনায় জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন ২৫ এপ্রিল রাত ১২টার দিকে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে আসামি করা হয়।

  • টিএসসির টয়লেট থেকে যুগল আটক

    টিএসসির টয়লেট থেকে যুগল আটক

    এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

    শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মিলনায়তনের অডিটোরিয়ামের টয়লেট থেকে তাদের আটক করা হয়।

    আটক শিহাবুল ইসলাম শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।

    আর তার সঙ্গে আটক অপরজন ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেছের শিক্ষার্থী (নাম অপ্রকাশিত) বলে জানা গেছে।

    আটকের পর এই যুগল স্বীকার করেছেন, কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। আবেগের বশে এমন ভুল করে ফেলেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে টিএসসি মিলনায়তনের একই টয়লেটে একজন ছাত্র ও একজন ছাত্রী প্রবেশ করেন। অনেক্ষণ তারা বের না হওয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন।

    প্রক্টরের খবরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের টয়লেট থেকে আটক করে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, টিএসসি থেকে আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করা হয়েছে। শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

  • ‘খালেদা জিয়া জাতি ও গণতন্ত্রের শত্রু’

    ‘খালেদা জিয়া জাতি ও গণতন্ত্রের শত্রু’

    এ বি এন এ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া এবং বিএনপির জঙ্গি, রাজাকার, আগুন সন্ত্রাসী এবং খুনিদের সংযোগের সঙ্গে ইহুদি সংযোগের সম্পর্কটা প্রকাশ পেয়েছে। খালেদা জিয়া জাতি ও গণতন্ত্রের শত্রু। তাই খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র যায় না।’
    শনিবার বেলা ১১টায় মিরপুরের তালবাড়িয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
    তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই। বরং খালেদা জিয়া সাত বছর ধরে জঙ্গি তাণ্ডব ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানো ও অবৈধ পথে সরকার পতনের চেষ্টা করেছে।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন, তালবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ ইউনিয়ন জাসদের নেতারা।
  • ‘প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে’

    ‘প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে’

    এ বি এন এ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিভা খুঁজে বের করে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য সরকার অটিস্টিক ও অটিজম নিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে।’
    শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘সকলের ভালোবাসায় এগিয়ে যাবে প্রতিবন্ধীরাও’ শিরোনামে দারিদ্র কল্যাণ সংস্থা আয়োজিত প্রতিবন্ধী মেধা অন্বেষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। স্বাভাবিক মানুষের মত সকল অধিকার ভোগ করার অধিকার তাদেরও রয়েছে। প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন।’
    তারানা হালিম আরো বলেন, ‘যারা সন্ত্রাস করে, খুন করে, জঙ্গিবাদ করে, দুর্নীতি করে ও চাঁদাবাজি করে তারাও প্রতিবন্ধী।’
    এ সময় তাদেরকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দৃষ্টিশক্তি না থাকলেও মনের আলো আছে। আপনারা সেই আলো থেকে শিক্ষা নিয়ে এসব কাজ থেকে বিরত থাকেন।’
    এ সময় সপ্তাহে প্রতি শনিবার প্রতিবন্ধীদের জন্য সিম রেজিষ্ট্রেশনের দিন ধার্য্য করা হয়েছে বলেও মন্ত্রী জানান।
    এতে সংস্থার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা আখতার হীরা এতে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, সাবেক সংসদ সদস্য মাহাফুজা মন্ডল, চেমন আরা তৈয়ব, জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
    এ সময় জেলার পাঁচ উপজেলার শতাধিক প্রতিবন্ধী, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
    সভা শেষে অতিথিরা প্রতিবন্ধী মেধা অন্বেষণ কার্যক্রম উদ্বোধন করেন।
  • ‘জীবনের শেষ প্রান্তে পার্টিকে ঐক্যবদ্ধ দেখতে চাই’

    ‘জীবনের শেষ প্রান্তে পার্টিকে ঐক্যবদ্ধ দেখতে চাই’

    এ বি এন এ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা জাতীয় পার্টি থেকে চলে গেছেন তাদের জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে। ফিরে আসুন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করবো।
    শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের অষ্টম জাতীয় কাউন্সিলে এ আহ্বান জানান তিনি।
    তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পার্টিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এতো ঘাত-প্রতিঘাতের পরেও সমাবেশে এতো লোকের সমাগম প্রমাণ করেছে জাতীয় পার্টি ছিল, আছে, থাকবে। পার্টিকে যদি তোমরা ঐক্যবদ্ধ করতে পারো তাহলে আমাদের বিজয় কেউ ঠোকাতে পারবে না।
    এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি এখনও চলছে। এটা বন্ধ করতে হবে। এর জন্য নির্বাচন পদ্ধতিতে সংস্কার  প্রয়োজন।
    তিনি বলেন, প্রত্যেকটি দল তিনশো আসনে প্রার্থী দেবে। ভোটের হার অনুযায়ী আসন নির্ধারণ হবে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার হলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, দেশে শান্তি ফিরে আসবে। আমরা রাজনীতি করি শান্তির জন্য।
  • ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ

    ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ

    এ বি এন এ : সাভারে দুই সহোদর ও তাদের মামাতো ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে হেমায়েতপুরে মেসার্স প্রান্ত ডেইরি ফার্মের এক কর্মচারীর ঘর থেকে পুলিশ এসব লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, ওই ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে জীবন (১৬), নাসির (১৫) ও তাদের মামাত ভাই শাহাদাত হোসেন।
    পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
    পুলিশ জানায়, জিয়াউর ওই ডেইরি ফার্মের দুইটি কক্ষে পরিবার নিয়ে থাকেন। জীবন ও নাসির পাশের একটি গ্যারেজে ও শাহাদাত ডেইরি ফার্ম মালিকের রেস্তোরাঁয় কাজ করতো।
    জীবনের মা নাসরিন আক্তার বলেন, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিন ভাই ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে জেগে না উঠায় ঘরে ডাকতে গিয়ে তাদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিই।’
    হেমায়েতপুর থানার এসআই নাসিরউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
  • টি-টোয়েন্টি দর্শকদের জন্য ১ হাজার ফ্রি মোবাইল

    টি-টোয়েন্টি দর্শকদের জন্য ১ হাজার ফ্রি মোবাইল

    এ বি এন এ : টি-টোয়েন্টির রমরমা বানিজ্যে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে হংকং ব্লিটজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। হংকংয়ে ক্রিকেটকে আরো এগিয়ে নিতে এমন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছেন হংকং।

    এই টুর্নামেন্টে কাওলুন কান্তুনসের হয়ে খেলবেন সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এত কষ্ট করে খেলা দেখতে আসার জন্য দর্শকদের জন্যেও থাকছে উপহার। যারা খেলা দেখতে আসবে তাদের প্রত্যেককেই ফ্রিতে দেয়া হবে একটি করে মোবাইল সেট।

    আগামী ২৮মে এবং ২৯মে দু দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলা দেখতে আসা ১ হাজার জনকে দেয়া হবে ডিটিএসের তরফ থেকে মোবাইল সেট। এমনটাই জানিয়েছে কোম্পানিটি।

    ডিটিএস মোবাইল কোম্পানির প্রধান বলেন, ‘মাইকেল ক্লার্কের মত তারকারা টুর্নামেন্টে খেলতে আসার ফলে চাইনিজ মানুষদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে। মোবাইল সেটটাও দারুণ। আশা করছি টুর্নামেন্টটি ভালোই উপভোগ্য হবে।’

    প্রথম দিনের জন্যে ৫০০ টিকেট এবং পরবর্তী দিনের জন্য ৫০০টিকেট বরাদ্দ রয়েছে। যারা টিকেট কেটে খেলা দেখতে আসবে কেবলমাত্র তাদেরকেই দেয়া হবে মোবাইল সেট।

  • দলত্যাগীদের ফিরতে এরশাদ ও রওশনের আহ্বান

    দলত্যাগীদের ফিরতে এরশাদ ও রওশনের আহ্বান

    এ বি এন এ : ‘দল ছেড়ে যারা চলে গেছেন, তারা ফিরে আসুন। এসে দলে নেতৃত্ব দিন।’ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলত্যাগীদের উদ্দেশ্য এমন আহ্বান জানান। এরশাদের আগে বক্তব্য রাখতে গিয়ে একই আহ্বান জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

    এরশাদ বলেন, আমরা হারিয়ে যাইনি, আজকের এই সম্মেলন তার প্রমাণ। গণতন্ত্রের প্রতিষ্ঠা দিতেই জাতীয় পার্টির জন্ম। দেশের ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছিলাম। আজও সেই ক্রান্তিকাল চলছে। পেশী শক্তির ওপর ভর করে নির্বাচনে মনোনয়ন দিচ্ছে সরকার দলীয় সংগঠন। শক্তি দিয়েই জয় নিশ্চত করছে, মানুষের ভোটে নয়।

    আগামী নির্বাচনে ৩শ` অাসনে প্রার্থী দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি চলছে। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হলে রাজনীতির বিকেন্দ্রীকরণ করতে হবে। এর জন্য প্রাদেশিক সরকার ব্যবস্থা সময়ের দাবি।

    বর্তমান নির্বাচন পদ্ধতি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে না বলে তিনি জানান। এরশাদ বলেন, ক্ষমতায় যেতে পারলে এই পদ্ধতির পরিবর্তন করা হবে। সবাই জানেন কীভাবে দেশ চলছে। সন্ত্রাস, খুন, জঙ্গিবাদ, চাঁদাবাজিতে দেশ ভরে গেছে। সমাজে কেউ নিরাপদ নেই।

    সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টিই একমাত্র জনগণের দল। অামরাই বলছি, ৬৮ হাজার গ্রাম বাঁচলে জীবন বাঁচবে। গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন করতে পারলেই দেশের উন্নয়ন ঘটবে।

    সম্মেলনের অভাবনীয় সাফল্য আছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি মরে যায়নি। পার্টি অাছে, থাকবে। জাতীয় পার্টির সৃষ্টিই হয়েছে পরিবর্তনের জন্য। আমরা ক্ষমতায় গিয়ে পরিবর্তন আনবোই।

    উল্লেখ্য, জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এরশাদ সম্মেলনে সভাপতিত্ব করছেন।

    বেলা ১০টা ২৫ মিনিটে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এরশাদ পত্নী রওশন এরশাদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদরকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে ওঠেন এরশাদ।

    এর আগে, এরশাদ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ সম্মেলন, দুপুর ২টা থেকে মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • বজ্রপাতে দুই দিনে ৬৪ জনের প্রাণহানি

    বজ্রপাতে দুই দিনে ৬৪ জনের প্রাণহানি

    এ বি এন এ :  বজ্রপ্রাতে গত দুই দিনে সারা দেশে ৬৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৪০ জনের মৃত্যুর ঘটনার পর শুক্রবার রাত ১১টা পর্যন্ত আরও ২৪ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে।

    বজ্রপাতে নিহতদের মধ্যে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের চাচাতো ভাইও রয়েছেন।

    এছাড়া আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    শুক্রবার ঢাকার সাভার ও ধামরাইয়ে ২ জন, চট্টগ্রামে সাবেক প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের চাচাতো ভাই আমজাদ আলী বজ্রপাতে প্রাণ হারান।

    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শুক্রবার দুপুরে বজ্রপাতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

    জয়পুরহাট সদর উপজেলার সতীঘাটা ও ক্ষেতলাল উপজেলার হাওয়ার বিল (বিলের ঘাট) এলাকায় জমির পাকা ধান কাটতে গিয়ে বজ্রপাতের দুই ক্ষেত মজুরের মৃত্যু হয়েছে।

    রাজবাড়ীর  গোয়ালন্দ ও কালুখালীতে বজ্রাপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা রেল স্টেশনে বজ্রপাতে বান্টি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    চাঁদপুরের মেঘনা মোহনায় মালবাহী ট্রলারে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের গজিন্দ্রপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে লাল চাঁন (২৮) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এছাড়া ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাগ গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

    নওগাঁর পোরশা ও মহাদেবপুরে দুই জনের মৃত্যু হয়েছে, এছাড়া সিরাজগঞ্জের উল্পাপাড়ায় বজ্রপাতে ২ জন মারা গেছে।

    গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোদ্দমালিবাড়ী পূর্বপাড়া গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে সিরাজুল হক ও মাগুরা সদর উপজেলার কাপাসহাটী বিকালে বজ্রপাতে তুহিন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন নামে এক যুবক ও গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে সুভাষ চন্দ্র নামে একজনের মৃত্যু হয়েছে।

    যশোর শহরতলীর সুজলপুরে বজ্রপাতে ইয়ার আলী (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম (৬৫)। শুক্রবার বিকালে নিহত ইয়ার আলী ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে।

    নড়াইল জেলার লোহাগড়ায় বজ্রপাতে ছায়া রানী রায় (৪৫) ও প্রতাপ রায় (১৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

    এর আগের দিন বৃহস্পতিবার দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

    এছাড়া বজ্রপাতে গত দুই দিনে অর্ধশতাধিক লোক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এদিকে বজ্রপাত বা এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতিকে নানাভাবে অতিমাত্রায় বৈরী করে তোলা হয়েছে। পাশাপাশি মুঠোফোনের ব্যবহার এবং জীবনযাত্রার পরিবর্তন এর জন্য দায়ী।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, নদী শুকিয়ে যাওয়া, জলাভূমি ভরাট হওয়া আর গাছ ধ্বংস হওয়ায় দেশে অভ্যন্তরীণ তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

    বিশেষ করে বর্ষা আসার আগের মে মাসে তাপমাত্রা বেশি হারে বাড়ছে। এতে এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা আর্দ্র বায়ু আর উত্তরে হিমালয় থেকে আসা শুষ্ক বায়ুর মিলনে বজ্রঝড় সৃষ্টি হচ্ছে।

    এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে এটাকে মোকাবিলা করা সম্ভব। এজন্য প্রকৃতির প্রতি সুবিচার করতে হবে। গ্রিনহাউস মোকাবেলায় পরিবেশবান্ধব শিল্প ও নগর নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় জলাশয় ও বনভূমি বৃদ্ধি করতে হবে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই বজ্রপাতকে মোকাবিলা করা সম্ভব।

    বজ্রপাত বিশেষজ্ঞ ড. আবদুুল মান্নান বলেন, বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নেয়া উচিত। বারান্দায় না থাকা। ঘরের জানালা থেকে দূরে থাকা। এ সময় জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকা উচিত। ভবনে যথাযথ বজ্র নিরোধক যন্ত্র ব্যবহার করা। উঁচু জায়গায় অবস্থান না নেয়া। উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকা। ধাতব বস্তু এড়িয়ে চলা। টিভি-ফ্রিজ না ধরা। গাড়ির ভেতর অবস্থান না করা। খালি পায়ে না থাকা। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে খোলা বা উঁচু জায়গায় না থাকা। ফাঁকা জায়গায় যাত্রী ছাউনি বা বড় গাছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে অনেক  বেশি। জলাশয়ের পাশে না থাকা। মাছ ধরা বন্ধ রাখা। নৌকায় থাকলে নৌকার ভেতরে অবস্থান নেয়া। তিনি বলেন, বিদ্যুৎ সব সময় পরিবাহি খোঁজে। তাই বজ্রপাতের সময় সেটি মাটি পর্যন্ত পৌঁছাতে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটি ও টাওয়ার জাতীয় কিছুতে পড়ার আশঙ্কা বেশি। তাই বজ্রপাতের সময় উঁচু গাছ বা খুঁটির কাছাকাছি থাকা নিরাপদ নয়। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ না করা। এমনকি ল্যান্ড ফোন ব্যবহার না করা। বজ্রপাতের আভাস পেলে আগেই বিদ্যুতের প্লাগ খুলে রাখা ভালো। প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির সময় গাড়ি বারান্দা বা পাকা ছাউনির নিচে রাখা যেতে পারে। এ সময় গাড়ির কাঁচে হাত দেয়াও বিপজ্জনক। – See more at: http://www.jugantor.com/online/national/2016/05/14/12879/%E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%AC%E0%A7%AA-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF#sthash.3AoBHGld.dpuf

  • কর্মক্ষেত্রে ভাষার ব্যবহারে সাবধান : কী বলবেন আর কী বলবেন না জেনে নিন

    কর্মক্ষেত্রে ভাষার ব্যবহারে সাবধান : কী বলবেন আর কী বলবেন না জেনে নিন

    এ বি এন এ : কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সবারই নিজস্ব ঢং থাকে। গবেষক লিন টেলরের মতে, অফিসের অনেক সহকর্মীই আপনার বন্ধু হয়ে উঠতে পারেন। এর পরও তাঁদের সঙ্গে ভাষার ব্যবহারে আপনাকে সচেতন থাকতে হবে। কারণ আপনার প্রতিটি শব্দ আপনার প্রতিনিধিত্ব করে। তাই কর্মক্ষেত্রে কোন ধরনের ভাষা এড়িয়ে চলা ভালো, তাই নিয়ে আজকের আয়োজন।

    ১. ‘যাই হোক’ কোনো বিষয় এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই শব্দ দুটি ব্যবহার করেন। কিন্তু এতে ব্যক্তির দুর্বলতাই প্রকাশ পায়। এ ছাড়া কথাটির মাধ্যমে কোনো ঘটনার গুরুত্বও নষ্ট করে ফেলা যায়।

    ২. কুরুচিপূর্ণ শব্দ কোনো অবস্থাতেই অফিসে বাজে কথা বলা যায় না। কুরুচিপূর্ণ শব্দ আপনার অপেশাদার ও নির্বুদ্ধিতার পরিচয় ফুটিয়ে তোলে। বাজে কথার মানুষ কখনোই কর্মক্ষেত্রে স্বীকৃতি পায় না।

    ৩. চিত্কার-চেঁচামেচি করা ঘটনার ব্যাপকতার সঙ্গে কণ্ঠস্বর ওঠানামার একটা সম্পর্ক আছে, এ কথা ঠিক। কিন্তু কর্মক্ষেত্রে কখনোই চিত্কার-চেঁচামেচি করা উচিত নয়। এমনকি কারো বিশাল সাফল্যেও চিত্কার করে অভিনন্দন জানানোর দরকার নেই।

    ৪. ও মাই গড! উত্তেজনা বা বিস্ময় প্রকাশের আরো অনেক উপায় আছে। কিন্তু ‘ও মাই গড’ বলে কোনো আবেগ প্রকাশ করলে তা নেতিবাচক হিসেবেই গণ্য হয়।

    ৫. আমি জানি, তাই না? কোনো বিষয়ে আপনি জানেন, তার জানান দিতে দোষ নেই। কিন্তু ‘আমি জানি, তাই না?’—এমন বাক্য প্রায়ই বিরক্তিকর ও অস্বস্তির কারণ হয়ে ওঠে।

    ৬. অসাধারণ! প্রশংসার চূড়ান্ত প্রকাশ ঘটাতে পারে এ শব্দটি। কিন্তু প্রশংসা করার জন্য শব্দ বাছাইয়ের ক্ষেত্রে সাবধান।

    ৭. শব্দের অপব্যবহার যদি বিশেষ কোনো শব্দের অর্থ ও ব্যবহারিক প্রয়োগ না জানেন, তবে ভুলেও তা উচ্চারণ করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। তবে বুঝেশুনে নতুন শব্দের প্রয়োগ দারুণ আনন্দ দিতে পারে। এ জন্য অভিধানের সহায়তা নিতে পারেন।

    ৮. নিজের বানানো শব্দ কোনো অবস্থাতেই এটা করতে পারেন না আপনি। অর্থহীন এসব শব্দ পেশাক্ষেত্রে কেনই বা বলতে যাবেন?