সেরামের ভ্যাকসিন প্রতিডোজ কিনতে লাগবে ৩৪০ টাকা

এবিএনএ : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ভারতে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট। এই টিকার ৩ কোটি ডোজ বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দিয়েছে সেরাম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সেরাম প্রতিডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে ৪ ডলার (৩৪০ টাকা) করে নিচ্ছে। বাংলাদেশকে দেয়া এই দাম ভারতে দেয়া ভ্যাকসিনটির দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে রয়টার্স। সেরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৪০ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশের কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৪০টাকায়।

১৬ কোটিরও বেশি লোকের বসবাস বাংলাদেশে, গত নভেম্বরে করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, সিরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশকে। সোমবার বাংলাদেশের এক সরকারী কর্মকর্তা সাংবাদিকদের জানায়, প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন দেশের ৫০ লাখ মানুষ। সেরাম ‘কোভিশিল্ড’ নামে এই ভ্যাকসিনের প্রথম ব্যাচটি ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে। এতে আগামী মাসের প্রথম দিকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *