সিলেটে নিহত চার জঙ্গির একজন মুসা

এবিএনএ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে একজন মুসা বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। জানান, মুসা যে ছবি দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই ছবির সঙ্গে পুলিশের কাছে থাকা ছবির মিল দেখে তাঁরা পরিচয় নিশ্চিত হয়েছেন।

পুলিশের মতে, মুসা নব্য জেএমবির শীর্ষ নেতা ছিলেন।

গতকাল সোমবার সন্ধ্যায় সেনাবাহিনী ব্রিফিং করে জানায়, আতিয়া মহলের ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদের মধ্যে দুজন আগের দিন রোববার কমান্ডোদের গুলিতে নিহত হয় বলে ওই দিন সেনাবাহিনী জানিয়েছিল। বাকি এক নারী ও পুরুষ এর আগে, না পরে নিহত হয়েছে, সে সম্পর্কে গতকাল কিছু বলা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *