‘বিএনপির জন্ম বাংলাদেশের মাটিতে হয়নি’

এবিএনএ : বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি) কোনো শিক্ষা নেই। তারা দেশের জন্য কী করবে! এদের জন্ম তো বাংলাদেশের মাটিতে হয়নি, সে জন্যে মাটির টানও তাদের নেই।’

আজ বুধবার বিকেলে গণভবনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘জীবনে কী পেলাম, না পেলাম সে চিন্তা করা যাবে না। কাজ করে যেতে হবে। সময়কে কাজে লাগাতে হবে; আদর্শের কর্মী হতে হবে, তেমনি অন্যদেরও দেখতে হবে যেন কেউ বিপথে না যায়।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *