নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবো: তৈমূর

এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ভোট শুরু থেকে এমন সুষ্ঠু হলে আমি লক্ষাধিক ভোটে জয়ী হবো। তবে এ সময় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *