ট্রাম্পের ভ্রমণে নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতি বিচার বিভাগের

এবিএনএ : ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই নির্বাহী আদেশের পক্ষে আবারো আপিল করার বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে সেই বিবৃতিতে। দেশটির স্থানীয় সময় সোমবার দেয়া এই বিবৃতিতে তারা আরো বলেন, ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার প্রয়োজন রয়েছে। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই’ এই নিষেধাজ্ঞা।
১৫ পৃষ্ঠার একটি বিবৃতি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের আইনসম্মত উদ্যোগ। আর এটি মুসলমানদের বিরুদ্ধে দেয়া কোন নিষেধাজ্ঞা নয়।
সেখানে আরো বলা হয়, মূলত যে সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো মুসলিম প্রধান। আর এই দেশগুলোর শরণার্থীদের অবাধ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার ট্রাম্পের এই নির্বাহী আদেশ আবারো আদালতে উঠবে। সেখানে এই নির্বাহী আদেশের পক্ষে রায় দেয়ার বিষয়টি বিবেচনার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, শনিবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এরপর ট্রাম্প এক টুইট বার্তায় জানায়, দেশ কিছু ঘটলে তার দায় এই বিচারক ও বিচার বিভাগকে নিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *