জি-২০ সম্মেলন ঘিরে জার্মানিতে বিক্ষোভ-সংঘর্ষ

এবিএনএ : প্রভাবশালী বিশ্বনেতাদের সম্মেলন জি-২০ শুরুর প্রাক্কালেই আয়োজক দেশ জার্মানির হামবুর্গে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ পুলিশ আহত হয়েছেন। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ অনেক বিশ্ব নেতাই এখন জার্মানিতে রয়েছেন।
কিন্তু এ সম্মেলন শুরু আগেই প্রতিবাদকারীরা ‘ওয়েলকাম টু হেল’অর্থাৎ ‘দোযখে আপনাকে স্বাগত’ শিরোনামে একটি মিছিলের আয়োজন করে প্রতিবাদকারীরা। এতে অংশ নেন অন্তত ১২ হাজার মানুষ।
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বিক্ষোভকারীদের দাবি, বৈষম্য দূর করতে সরকারপ্রধানদের আরও মনোযোগী হতে হবে।
এক বিক্ষোভকারী বলেন, আমি জি-২০ সম্মেলনের বিরোধী কারণ তারা গণতান্ত্রিক নয়। তারা অন্য দেশগুলোর উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, যা একেবারেই সমীচীন নয়।
জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যসহ কয়েকটি ইস্যুতে জি-টুয়েন্টি সম্মেলনের নেতাদের মধ্যেও মত-দ্বৈততা রয়েছে।
জি-২০ সম্মেলনের আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন সমস্যা নিয়ে আলাপ করেছে।
তবে, গত সপ্তাহেই মের্কেল বলেছিলেন, এবারের জি-২০ প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এদিকে আজই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন।
বিপরীত মেরুর প্রভাবশালী এ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *