খালেদা জিয়ার সাক্ষাৎ চান দুই মেয়র প্রার্থী

এবিএনএ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কারাধীনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন দুই মেয়র প্রার্থী। বুধবার (৮ জানুয়ারি, ২০২০) সকাল সাড়ে আটটায় কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের চিঠি দিয়েছেন। তারা খুব শীঘ্রই ম্যাডামের সাথে দেখা করতে চাচ্ছেন। আশা করছি কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেবেন।

উল্লেখ্য, সর্বশেষ গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *