ইভাঙ্কার আলোয় স্লান ফার্স্ট লেডি মেলানিয়া

এবিএনএ : অভিষেক অনুষ্ঠানের আগেই হবু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে নজর কেড়েছেন ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্প। বাবা ডোনাল্ডের শপথের আগের দিন ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে কনসার্টে জাঁকজমক উপস্থিতি ছিল ইভাঙ্কার। টিউলিপ আকৃতির পাড় দেয়া সবুজ জামার সঙ্গে ম্যাচিং কোর্ট পরেছিলেন তিনি। পরিবারের সব সদস্যের মধ্যে ইভাঙ্কার চালচলন ছিল নেতৃত্বসুলভ। তার পাশে অনেকটা নিরীহ হয়ে দাঁড়িয়েছিলেন মেলানিয়া।

হবু ফার্স্টলেডি হিসেবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় মেলানিয়ার যেসব দায়িত্ব পালন করার কথা ছিল তার বেশিরভাগই পালন করতে দেখা গেছে ইভাঙ্কাকে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের প্রেসিডেন্সি গ্রহণ করার পর ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকেও নানা রাজনৈতিক দায়িত্ব পালন করতে হবে। কেন না একজন ফার্স্টলেডির বেশ কিছু ছায়া আছে তার মধ্যে। ফার্স্টলেডির যোগ্য কন্যা বলা যেতে পারে। কেউ কেউ মনে করেন, মেলানিয়াকে বাদ দিয়ে ইভাঙ্কাকেই কার্যত ফার্স্টলেডি বানাবেন ট্রাম্প। ইতিমধ্যে ইভাঙ্কার স্বামী জারেড কুশনারকে হোয়াইট হাউসের উপদেষ্টা বানিয়েছেন ট্রাম্প।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *