অস্ট্রেলিয়ায় সংবাদ দেখানো বন্ধ করল ফেসবুক

এবিএনএ : সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে এ জটিলতার সৃষ্টি হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেজও তারা দেখতে পারছেন না।

ফেসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে সংবাদমাধ্যমের পেজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেজও সকালে বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেজ বন্ধ করা হয়েছিল ভুল করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *