ঈদের আগে মেহেদির রং গাঢ় করতে চান? জেনে নিন ঘরোয়া সহজ ৭টি কার্যকর টিপস

এবিএনএ: ঈদের সাজে মেহেদির ভূমিকা অনস্বীকার্য। হাতভর্তি নকশায় রাঙা মেহেদি না হলে উৎসবের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। তবে অনেকেই অভিযোগ করেন, মেহেদি দেওয়ার পর প্রত্যাশিত গাঢ় রং পাওয়া যায় না। কিছু সহজ ঘরোয়া কৌশল জানলে খুব সহজেই মেহেদির রং করা যায় টুকটুকে লাল ও দীর্ঘস্থায়ী।

বিশেষজ্ঞদের মতে, বাজারে পাওয়া টিউব মেহেদির তুলনায় ঘরে তৈরি মেহেদি অনেক বেশি নিরাপদ। কারণ টিউব মেহেদিতে প্রায়ই কেমিক্যাল থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কালো মেহেদি ত্বকের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।

মেহেদির রং গাঢ় করার ঘরোয়া উপায়:
প্রথমে তাজা মেহেদি পাতা ভালোভাবে বেটে নিন। এরপর এতে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে নিতে পারেন। যেমন—চায়ের লিকার, লবঙ্গ গুঁড়া, অল্প কফি ও সামান্য খর (চুনের বিকল্প উপাদান) মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ১৫-২০ মিনিট রেখে দিন, যাতে উপাদানগুলো ভালোভাবে মিশে যায়।

মেহেদি লাগানোর আগে হাত পরিষ্কার রাখা খুব জরুরি। লেবুর রস ও চিনি মিশিয়ে হাত ধুয়ে নিলে ত্বক মেহেদি গ্রহণের জন্য প্রস্তুত হয় এবং রং আরও গাঢ় হয়।

ডিজাইন করার সময় খেয়াল রাখুন, নকশা যেন একটু মোটা হয়। এতে রং বেশি জমে। মেহেদি লাগানোর পর কমপক্ষে ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন। তাই রাতে মেহেদি দেওয়া সবচেয়ে ভালো।

মেহেদি শুকিয়ে গেলে পানি দিয়ে ধোয়ার চেষ্টা না করে স্বাভাবিকভাবে ঝরে যেতে দিন। এরপর হাতে সরিষার তেল লাগালে রং আরও গাঢ় ও দীর্ঘস্থায়ী হয়।

সঠিক নিয়ম মেনে মেহেদি ব্যবহার করলে সহজেই পাওয়া যাবে আকর্ষণীয় গাঢ় রং, যা ঈদের আনন্দকে করবে আরও রঙিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *