Category: জাতীয়

  • রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের সাক্ষাত

    রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের সাক্ষাত

    এবিএনএ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে।

    রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রতিনিধিদল এসময় রাষ্ট্রপতিকে বিডিআরসিএস এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল বিডিআরসিএস ও হলি ফ্যামিলি হাসপাতালের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিডিআরসিএস এর উন্নয়নের লক্ষ্যে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, বিডিআরসিএস হচ্ছে একটি মানবিক ও মর্যাদাসম্পন্ন সংগঠন।

    তিনি বিডিআরসিএস সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান যাতে তাদের সকলে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে দুস্থ মানবতার সেবা করতে পারেন। বিডিআরসিএস সভাপতি আবদুল হামিদ সংগঠনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

  • ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে হচ্ছে পরিবহন আইন : সেতুমন্ত্রী

    ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে হচ্ছে পরিবহন আইন : সেতুমন্ত্রী

    এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসনে সরকার গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তা-ভাবনা করছে। পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় সংযোজন করা হবে। আইনটি হলে যানজট নিরসনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণে আসবে। আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে পরিবহন খাতসংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    কর্মশালায় পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য সড়ক পরিবহন আইন-২০১৬র খসড়ায় অন্তর্ভুক্ত করে প্রস্তাবসমূহ চূড়ান্ত করা হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্ব করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া সড়ক দুর্ঘটনা বিষয়ে যে তথ্য দিয়েছে তার সমালোচনা করে মন্ত্রী বলেছেন, ওই সংস্থা বলেছে প্রতিদিন বাংলাদেশে ৫৯ জন হিসেবে বছরে ২১ হাজার ২৪০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ তথ্য সঠিক নয়। মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ করার কঠোর সমালোচনা করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আমি সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চাই। পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আইন করে কিছুই হবে না, যদি আমরা যথাযথ আইন মান্য না করি। মন্ত্রীর খবরদারির জন্য আইন চাই না। জনগণের জন্য আইন চাই। উল্লেখ্য, ২০১১ সালে সড়ক পরিবহন ও ট্রাফিক আইন নামে খসড়ায় ২২টি অধ্যায় ও ৩৭২টি ধারা ছিল। ২০১৩ সালে গঠিত কমিটি তা কমিয়ে ১৫ অধ্যায় ও ২৪২টি ধারায় চূড়ান্ত করে। সর্বশেষ খসড়ায় আইনটিকে ১৩টি অধ্যায় ও ৬৩ ধারায় নামিয়ে আনা হয়েছে।

  • হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

    হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাজধানীর বাইরে কেরাণীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে তিনি সরকারি গাড়িবহর নিয়ে যান। এ সময় যাত্রাপথে মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে তিনি টোল পরিশোধ করেছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরণীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফিরার পথে তার গাড়িবহরের সকল যানবাহনের জন্য টোল পরিশোধ করেছেন।’

    এ বিষয়ে প্রেস সচিব আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এই সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।’

    এছাড়া, গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মান কাজ উদ্বোধন করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফিরার সময় তার সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করার জন্য টোল পরিশোধ করেছিলেন।

  • রাজধানীতে ৬ ঘণ্টার ব্যবধানে ৪ জনের আত্মহত্যা

    রাজধানীতে ৬ ঘণ্টার ব্যবধানে ৪ জনের আত্মহত্যা

    এবিএনএ : রাজধানীর মিরপুর, রূপনগর, রামপুরা ও তুরাগ এলাকায় ৬ ঘণ্টায় চারজন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৭টার মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে।

    রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা জানান, শনিবার রাত ১টার দিকে মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকা থেকে আশিক ইবনে মাহমুদ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    আশিক মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। ৭-৮ মাস ধরে তিনি বেকার ছিলেন। নিজের জীবন নিয়ে হতাশ ছিলেন তিনি। এ কারণেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে, মিরপুরের মনিপুরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে হুমায়ুন কবীর (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

    মিরপুর থানার এসআই মো. আহসান হাবিব জানান, হুমায়ুন কবীর নীলফামারী থেকে চাকরির উদ্দেশে ঢাকায় আসেন তার আত্মীয়ের বাসায়। রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। ভোর ৫টার দিকে তার আত্মীয় শহিদুল ইসলাম বাথরুমের দিকে যান। বাথরুম বন্ধ দেখে তিনি অনেক ডাকাডাকি করেন। পরে সাড়া শব্দ না পেয়ে বাথরুমের দরাজা ভেঙে দেখেন গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। ধারণা করা হচ্ছে বেকার থাকার কারণে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তুরাগ থানার এসআই মাহবুব আলী জানান, তুরাগ থানার বাউনিয়া এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তানজিলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হারুন অর রশীদের সঙ্গে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তিন-চারদিন আগে তানজিলা তার বাবার বাড়ি তুরাগ বাউনিয়া পূর্বপাড়ার বাসায় বেড়াতে আসেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমতে যান তিনি। পরে ভোরে তাকে অনেক ডাকাডাকি করা হয়। তিনি না ওঠায় দরাজ ভেঙে আড়ার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এছাড়া রামপুরা থানার এসআই কামরুল ইসলাম জানান, রামপুরার বনশ্রীর বি ব্লকের একটি বাসা থেকে শনিবার গভীর রাতে মোজাম্মেল হক (৫৫) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়। মোজাম্মেল রামপুরার বি ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার কেয়ারটেকারের কাজ করতেন। কাল রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ৩ ট্যানারি মালিককে মুক্তি দিল হাইকোর্ট

    নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ৩ ট্যানারি মালিককে মুক্তি দিল হাইকোর্ট

    এবিএনএ : আদালদ অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালতের হেফাজতে থাকা ৩ ট্যানারি মালিককে মুক্তি দিয়েছে হাইকোর্ট। বিকেলে ঐ ৩ ট্যানারি মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ আজ বিকেলে এ আদেশ দেন।

    এর আগে আদালত অবমাননার মামলায় জবাব দাখিল না করায় তাদেরকে বেলা ১১ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত আদালতের হেফাজতে বন্দি রাখা হয়। ওই তিন ট্যানারি মালিক হলেন- পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।

    বিকেলে তাদের আইনজীবী ব্যারেস্টার ফিদা এন কামাল আদালতে নিশর্তে ক্ষমা প্রার্থনার আবেদন দাখিল করেন। আদালত শুনানি নিয়ে সোমবার তাদেরকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের রায় কার্যকরের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

    এর আগে সকালে ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের কাছে সোপর্দ করে হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করেন।

  • মায়ার রিভিউ খারিজ : পুনঃশুনানির আদেশ বহাল

    মায়ার রিভিউ খারিজ : পুনঃশুনানির আদেশ বহাল

    এবিএনএ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার একটি দুর্নীতি মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আনা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মায়াকে ওই মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ বহাল থাকলো।

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিভিউ আবেদনটি খারিজ করে আদেশ দেয়। আদালতে মায়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

    এর আগে ২০১৫ সালের ১৪ জুন মন্ত্রী মায়াকে খালাস দিয়ে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন মায়া।

    ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় মায়ার বিরযদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছরের কারাদন্ডসহ অর্থদণ্ড দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। তার আপিলের ওপর শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট তাকে খালাস দিয়ে রায় দেয়।

  • ‘ব্যানার-পোস্টারে আমারও ছবি ব্যবহার করবেন না’

    ‘ব্যানার-পোস্টারে আমারও ছবি ব্যবহার করবেন না’

    এবিএনএ : দলীয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেসব ব্যানার-পোস্টার তৈরি করা হয় সেখানে নিজের ছবি না দেয়ার অনুরোধ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রবিবার সকালে প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এ অনুরোধ করে একটি স্ট্যাটাস দেন।

    ওই স্ট্যাটাসে তিনি লেখেন, আমরা বিভিন্ন সময় দলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই। যেখানে স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার-পোস্টারে আমার আর নিজেদের বিশাল বিশাল ছবি দেন। দয়া করে এটা আর করবেন না।

    ওই ব্যানার-পোস্টারে কাদের ছবি থাকবে, সে সম্পর্কে একটি নির্দেশনাও দেন তিনি। লেখেন, ব্যানারে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকবে বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি। সেখানে আমার ছবিও থাকবে না এবং আপনাদের কারও ছবিও না।

    দুঃখ প্রকাশ করে তারানা বলেন, আমাকে দেওয়া অনেক সংবর্ধনা সভায় আমি আমার ছবিযুক্ত এরকম অনেক ব্যানার নামিয়ে তারপরে সভায় উপস্থিত হয়েছি। তারপরেও এই ধরনের ছবিযুক্ত আত্মপ্রচারণামূলক ব্যানার-পোস্টারের রীতি থামছেই না।

    এরপর তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজে থেকে এই ধরনের ব্যানার-পোস্টার করবেন না, আমাদের বিব্রত করবেন না দয়াকরে।

  • জুটমিল শ্রমিকদের হাতে থালা, পরনে ছেঁড়া গেঞ্জি

    জুটমিল শ্রমিকদের হাতে থালা, পরনে ছেঁড়া গেঞ্জি

    এবিএনএ : বকেয়া মজুরি পরিশোধ, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের সরকারি সাত জুট মিলের শ্রমিকদের ৬ষ্ঠ দিনের ধর্মঘট চলছে।

    রোববার সকাল ১০টায় খুলনা মহানগরীর খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে খোড়া মিছিল করেছে জুটমিল শ্রমিকরা। মিছিলে শ্রমিকদের হাতে থালা-বাসন ও পরনে ছেঁড়া গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি ছিল।

    বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে গত ৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে শ্রমিকরা। শুক্রবার একদিন সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে ফের ধর্মঘটে নামে শ্রমিকরা।

    পাঁচ দফার মধ্যে রয়েছে- পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন, মহার্ঘ ভাতা প্রদান, আলীম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল।

    চলমান আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছে- খুলনার খালিশপুরের প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিল, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম জুট মিল এবং যশোর নওয়াপাড়া রাজঘাট এলাকার যশোর জুট মিল লিমিটেড (জেজে আই) ও কার্পেটিং জুট মিল।

    বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বাংলামেইলকে জানান, শ্রমিকদের বিষয়ে কেউ চিন্তা করে না। শ্রমিকরা আজ অবহেলিত। দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে শ্রমিকদের পেটে ভাত নেই। ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে হিমসিম খেতে হচ্ছে। সামনে নতুন বছর। পহেলা বৈশাখে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা প্রদান করা হচ্ছে। তারা ইলিশ মাছ কিনে খাবে। অথচ শ্রমিকরা সরকারি জুট মিলে কাজ করে আজ দাবি আদায়ে খালি পেটে আন্দোলন করছে। তারই অংশ হিসেবে থানা-বাসন নিয়ে খোড়া মিছিল করা হয়।

    ওই পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, ‘৪ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘট পালন করে আসছি। সেই সাথে তিনদিন রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছি। জেলা প্রশাসকের অনুরোধে তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের বিষয়ে কোনো সঠিক সমাধান আসেনি।’

    তবে আজ রোববারের মধ্যে শ্রমিকদের দাবির বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না আসলে সোমবার থেকে প্রতিদিন ১৬ ঘণ্টা করে কঠোরভাবে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    এদিকে ধর্মঘটের কারণে মিলগুলো অচল হয়ে পড়েছে। মিলের উৎপাদন বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়ার শঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের।

  • মন্ত্রীর দিকে তেড়ে গেলেন সাংসদ

    মন্ত্রীর দিকে তেড়ে গেলেন সাংসদ

    এবিএনএ : চট্টগ্রামে এক আলোচনা সভায় ফ্লাইওভার নিয়ে মতবিরোধে বিতণ্ডায় জড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফসারুল আমীন।

    ফ্লাইওভার নির্মাণের বিপক্ষে মত দিয়ে সাংসদের রোষে পড়েন এই মন্ত্রী; তার দিকে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘টেকসই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ চিত্র দেখা যায়।

    বিতণ্ডার জের ধরে অবশ্য শেষ পর্যন্ত ওই আলোচনা সভা আর এগোয়নি।

    ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে ওই আলোচনায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মোশাররফ হোসেন। শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া ও নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ।

    এরপর বক্তব্য দেন স্থপতি তসলিম উদ্দিন ও জেরিনা হোসেন। তাদের প্রায় সবাই ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে নিজেদের অভিমত তুলে ধরেন।

    মন্ত্রী মোশাররফও তাদের বক্তব্যকে সমর্থন করে বলেন, “যখন বহদ্দারহাট, কদমতলী ও মুরাদপুর ফ্লাইওভার হচ্ছে তখন আমি মন্ত্রী থাকলে হয়তো অনুৎসাহিত করতাম। করলেও আপনাদের সঙ্গে আলোচনা করতাম।

    “কিছু ফি দিলেই চুয়েট-বুয়েট সমীক্ষা প্রতিবেদন দেয়। বহদ্দারহাট ও কদমতলী ফ্লাইওভারে তেমন গাড়ি ওঠে না। গাড়ি না উঠলে তো এক পর্যায়ে বিশ্বের অন্য দেশের মত ফ্লাইওভার ভেঙে ফেলতে হবে।”

    প্রতিক্রিয়ায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন বলেন, “মন্ত্রী না থাকলেও তখন আপনি এমপি ছিলেন। এর দায় দায়িত্ব আপনাকে নিতে হয়।”

    এসময় মন্ত্রী জবাব দেওয়ার চেষ্টা করলেও বক্তব্য চালিয়ে যান সাংসদ।
    এরপর আফসারুল আমীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাইওভারের উদ্বোধন করেছেন। পাবলিকলি এসব কথা (ফ্লাইওভারের বিরুদ্ধে) বলা উচিত না। ”

    ‘পূর্তমন্ত্রীর আগ্রহে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “আপনার (মন্ত্রী) আগ্রহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুভাষ বড়ুয়াকে দিয়ে আপনি এ পেপার (প্রবন্ধ) উপস্থাপন করেছেন।”

    পাশে বসে থাকা মন্ত্রী মোশাররফ হোসেন সাংসদকে উদ্দেশ করে বলতে থাকেন: “আপনাকেও তো ভাড়া করে নিয়ে আসা হয়েছে।”

    সঙ্গে সঙ্গে সাংসদ উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে মন্ত্রীর দিকে তেড়ে যান। এ অবস্থায় সাংসদকে শান্ত করতে সিটি মেয়র আ জ ম নাছির ও চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে তার হাত চেপে ধরতে দেখা যায়।

    মন্ত্রী-সাংসদের বিতণ্ডায় পুরো মিলনায়তনে হৈ চৈ শুরু হলে এক পর্যায়ে তা দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতিতে রূপান্তরিত হয়।

    পরে মোশাররফ হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মিলনায়তন ছেড়ে চলে যেতে চাইলেও আফসারুলের অনুসারীদের বাধার ‍মুখে তিনি বের হতে পারেননি।

    এসময় মন্ত্রীর বিরুদ্ধে আফসারুল আমীনের অনুসারীদের স্লোগান দিতেও দেখা যায়।

  • ‘অপরাধীদের সংশোধনের চেষ্টা করা হবে’

    ‘অপরাধীদের সংশোধনের চেষ্টা করা হবে’

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি যাদের বন্দি করা হয়, তারা অপরাধী। তবে তাদের অপরাধ থেকে সরিয়ে আনতে হবে। অপরাধ প্রবণতা থেকে কিভাবে সরিয়ে আনা যায় তা চিন্তা করতে হবে। প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তার সঙ্গে অপরাধেরও ভিন্নতা পাচ্ছে। কোনো লোক অপরাধ করলে তাকে শাস্তি দিলেই অপরাধ শেষ হয়ে গেল তা নয়। তবে অপরাধীদের কিভাবে সংশোধন করা যায় তা দেখা হবে। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করা হবে।

    তিনি বলেন, বন্দিদের কাজের বিনিময়ে মজুরি থাকবে। প্রয়োজনে একজন বন্দি যেন তার উপার্জিত মজুরি তার পরিবারকে দিতে পারে সে সুযোগ করে দিতে হবে। তাদের প্রয়োজনীয় পণ্য তারা তৈরি করে নিতে পারবে।

    রবিবার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করার পর এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, যাদের কারাগারে হত্যা করা হয়েছিল। ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

    তিনি বলেন, বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই কারাগারে। তিনি কেন ছিলেন, মানুষের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের কল্যাণে কথা বলেই তিনি কারাগারে ছিলেন। সেই ছয় দফা দেয়ার জন্যই তাকে বন্দি করা হয়েছিল।

    তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মান উন্নত হবে।সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তার ফলে দেশ উন্নত হচ্ছে।