Category: এক্সক্লুসিভ

  • সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন

    সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন

    এবিএনএ : ১৯৭২ সালের ১০ই জানুয়ারী বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন, ইতিহাসের পাতায় এই দিনটি এখনও অবিস্বরনীয় হয়ে আছে। বঙ্গবন্ধুর এই অবিস্বরনীয় দিনটি পালনের জন্য সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভূঁইয়া এবং সাধারন সম্পাদক মোঃ শাহীনের নেতৃত্বাধীন সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগ গত প্রায় ১ মাস ধরে প্রস্তুতি চালিয়ে আসছিল। আজ ১০ই জানুয়ারী বুধবার সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠুর সঞ্চালনায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।

    আজকের এই দিনটি ছিল সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগ তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল আওয়ামীলীগ নেতা কর্মীদের জন্য ঐতিহাসিক দিন।দীর্ঘ ৪৬ বছর পর সিরাজুদ্দোলা ভূঁইয়া,সাধারন সম্পাদক মোঃ শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ, মিঠু, সাংগাঠনিক সম্পাদক শেক শওকত আলী শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম খালিদের ব্যক্তিগত প্রচেষ্ঠা এবং বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালবাসার কারনে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন রাজনৈতিক দলের নিজস্ব কার্যালয় স্থাপন করা হল। বঙ্গবন্ধু পরিবারের সদস্য দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার বঙ্গবনধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি এবং সাবেক মহিলা, শিক্ষা ও সমাজ কল্যানমন্ত্রী এবং সংসদীয় কমিটির সভাপতি আলহাজ ডঃ মোজাম্মল হোসেন এমপি বাংলাদেশ থেকে ফোনে সাউথজার্সী মেট্রোআওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করে।

    তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগের প্রথম অফিস স্থাপন করায় সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।তিনি বলেন আজকের এই দিনে সাউথজার্সীতে আওয়ামীলীগের অফিস উদ্ভোধনের মধ্য দিয়ে ইতিহাসের মাইল ফলক হয়ে রইল সাউথজার্সীর মুজিব আদর্শের সৈনিকরা।বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি এক ঐতিহাসিক দিন।দীর্ঘ আন্দোলন- সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে নয় মাসের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর যুদ্ধ- বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নটি যখন রুঢ় বাস্তবতার মুখোমুখি, তখন দীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাগারে মৃত্যুযন্ত্রণা শেষে পাকিস্তানী বন্দীশালা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বদেশে প্রত্যাবর্তন করেন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান,সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি,বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ‘’স্বদেশ প্রত্যাবর্তন দিবস’’ পালন উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু এবং সাংগঠনিক সম্পাদক শেখ শওকত আলী শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, দলের কার্যকরী কমিটির সদস্য নাসরিন মুন্নী, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম খালিদ এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজ ভূইয়ার সহধর্মীনি শামীম আরা বেগম।অনুষ্ঠান শেষে ডিনার পরিবেশন করা হয় এবং মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বিশিষ্ঠ সংগীত শিল্পী শীলা আজিজ।সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

  • আটলান্টিক সিটিতে ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আটলান্টিক সিটিতে ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    এবিএনএ : গত ৩ই  জানুয়ারী সন্ধ্যা ৭টায় বুধবার সাউথ জার্সী মেট্রো আওয়ামীলীগের স্থায়ী অফিসে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা জনাব সিরাজ ভূইয়ার সভাপতিত্বে আগামী ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু এবং সাংগঠনিক সম্পাদক শেখ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মুক্তিযোদ্বা জনাব সিরাজ ভূইয়া সাউথ জার্সী মেট্রো আওয়ামীলীগের নির্বাহী কমিটিসহ সকল নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।তিনি বলেন ডঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সাউথ জার্সী মেট্রো আওয়ামীলীগের সকল নেতাকর্মী এখনও ঐক্যবদ্ধ। তাই তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে  বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সবাইকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।তিনি বলেন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ থাকলেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই একতাবদ্ধ।আলাপ আলোচনার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দূর করার আশা ব্যক্ত করে সকলকে সভায় উপস্থিত থাকতে নির্দেশ দেন তিনি। তিনি বলেন নেতৃত্ব নিয়ে সংঘাত নয়,সহবস্থান হচ্ছে আমাদের কাম্য।ইতিমধ্যে দলের সকল নেতা কর্মীদেরকে আমন্ত্রন জানানোসহ আনুষাঙ্গিক কাজ সম্পাদন হয়েছে বলে জানান সাধারন সম্পাদক মোঃ শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু এবং সাংগঠনিক সম্পাদক শেখ শওকত আলী শিমুল জানান। তারা আরও  জানান যুক্তরাষ্ট্রে এই প্রথম  নিজস্ব দলীয় অফিসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করতে পেরে দলীয় নেতাকর্মীরা ভীষনভাবে আনন্দিত এবং উজ্জীবিত।নেতৃবৃন্দ বলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্বা জনাব সিরাজ ভূইয়া দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন করায় একদিকে ভারপ্রাপ্তরা যেমনি ভারমুক্ত হবেন অন্যদিকে প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মীদের মাধ্যমে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগে নতুন প্রানের সঞ্চার হবে এবং লীয় শৃংখলা ফিরিয়ে আসবে।প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সহ-সভাপতি পলাশ চৌধুরী, দলের কার্যকরী কমিটির সদস্য নাসরিন মুন্নী, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম খালিদ এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি  সিরাজ ভূইয়ার সহধর্মীনি শামীম আরা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ সুন্দরভাবে ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের জন্য কার্যনির্বাহী কমিটিসহ সকলের উপস্থিতি কামনা করেন।

  • যুক্তরাষ্ট্র সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা ! ……. (পর্ব-৩)

    যুক্তরাষ্ট্র সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা ! ……. (পর্ব-৩)

    এবিএনএ : গ্রুপিং লবিং পাল্টা-পাল্টি সমাবেশে যুক্তরাষ্ট্রের সাউথজার্সি মেট্রো আ’লীগের অবস্থা হ য ব র ল । মেট্রো আ’লীগ এখন ত্রীমূখী অবস্থানে। আ’লীগের সাধারন নেতা কর্মী ও সমর্থকরা দিশেহারা। গত ২০ জিসেম্বর তারিখের বিজয় দিবসের একটি অনুষ্ঠনে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত হওয়ায় সাউথজার্সি মেট্রো আ’লীগে তিনটি গ্রুপ এখন মারমূখী অবস্থানে। কিছুদিন আগে সাউথজার্সি মেট্রো আ’লীগের সভাপতি সিরাজুদৌল্লা ভূইয়ার নেতৃত্বে পরিচালিত সাংগঠনিক মূলধারার গ্রুপটির বিজয় দিবসের নির্ধারিত অনুষ্ঠানটি যুক্তরাষ্ট আ’লীগের সভাপতি বাংলাদেশ থেকে অনুরোধ করে বন্ধ করান। এবং তিনি আস্বস্ত করেন ২০ তারিখের আগে সবাইকে নিয়ে বিষয়টির সমাধান করবেন। কিন্তু তিনি বাংলাদেশ চলে যান। তার অবর্তমানে ২০ তারিখ বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারপ্রাপ্ত সাধারন সম্পদক আব্দুস সামাদ আজাদ ও ভারপ্রপ্ত সভাপতি তথাকথিত একটি গ্রুপে অনৈতিক লেনদেনের মাধ্যমে যোগ দেয়। যেখানে সাউথজার্সি মেট্রো আ’লীগের মূল কসিপির ১০/১১ জন সদস্য ছিলেন মাত্র্র। সংজফনের সহসভাপতিসজ উল্লেখযোহ্য পদাধিবারী ৬০/৬৫ জন অনুষ্ঠানটি বয়তকট করেন। অনুষ্ঠনটি বয়কট করেন। অন্যদিকে সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধা তাহের ভূইয়ার তত্বাবধানে পরিচালিত রফিক, ইমরান, কামাল, ফারুক হিসাবে পরিচিত গ্রুপটি ২৯ এ ডিসেম্বর স্থানীয় মি: ষ্টেক এ বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন। সেখানে ও যুক্তরাষ্ট্রের কোন নেতা কর্মী আসে নাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, ভাই বাংলাদেশ থেকে রাজনীতি করে আসেন আর এখানে মাঠ কাপান, লোকে লোকারান্য করে দেন, লাভ নাই। তিনি বলেন ৮ বছর ধরে এখানের রাজনীতি দেখছি মাল্টু আছে যার (টাকা) রাজনীতি তার। তিনি ক্ষিপ্ত স্বরে বলেন দেখেন না ২টি গ্রুপকে বাদ দিয়ে রাজাকার খ্যাত গ্রুপে মাল্টু (টাকা) খেয়ে আজাদ দৌড়ে এসেছে। দেখেননি জনরোষের ভয়ে ৪ জন সিকিউরিটি নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেছে। তিনি আরও বলেন, বিদেশে বসে দল পরিচালনা তাও আবার আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে সিকিউরিটি, এ লজ্জা কোথায় রাখি? সমসাময়িক সাউথজার্সি মেট্রো আ’লীগ নিয়ে কথা হয় মুক্তিযোদ্ধা তাহের ভূইয়া তত্বাবধায়নে পরিচালিত একাধীক নেতার সাথে নেতৃত্বে থাকা প্রথমসারীর নেতা ও সাবেক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রফিক বলেন এখানে যে প্রক্রিয়ায় কমিটি দিয়েছিল ঐ প্রক্রিয়াটি ভূল ছিল আমরা সবাই মিলেমিশে ভাল ছিলাম কিন্তু যুক্তরাষ্ট্র আ’লীগের নেতারা সেই দিন হাতেগোনা ১০-১২ জনকে গোপনে নিউইয়ার্কে ডেকে একটি কমিটি দেয়, যাহা এখানের ত্যাগী নেতাকর্মীরা ঘৃনা ভরে প্রত্যাখান করেছিল। সেই দিন থেকে আমরা নিজেদের মধ্যে থেকে নেতৃত্ব বেছে নিয়ে দল পরিচালনা করছি। আশাকরি ড. সিদ্দিকুর রহমানের এখানে দেওয়া কমিটির মেয়াদ শেষ নতুন কমিটির ব্যাপারে সবাইকে নিয়ে বিগত দিনের কথা ভূলে একযোগে কাজ করবেন। এ প্রসংঙ্গে সাউথজার্সি মেট্রো আ’লীগের প্রতিষ্ঠাতা উগ্যোক্তাদের অন্যতম ইমরান ভূইয়া বলেন, এখানে কোন সংগঠন ছিলনা দীর্ঘ ২০ বছর আমনা ১০/১২ জন মিলে আ’লীগের অনুষ্ঠান পরিছালনা করতাম। তার পর নিজে উদ্যেগ নিয়ে ২-৪ জনের সাথে কথাবলে নানা চরাই উৎরাই ফেরিয়ে ২গগ৯ সালে প্রতিষ্ঠা হলো সাউথজার্সি মেট্রো আ’লীগ। আর সেই কমিটিতে এই শহরে যারা প্রকৃত আ’লীগ করে বা করতো গুটি কয়েক লোকছাড়া পুরানো দিনের ত্যাগী নেতা কর্মীরা নাই। অথচ ঠাই হয়েছে শিবির খ্যাত লোকজনের। এটা অত্যন্ত দু:খের। তৎকালিন সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানের সাথে অনৈতিক লেনদেনর মাধ্যমে ড. সিদ্দিকুর রহমানকে ভূল বুঝিয়ে কমিটি পাশ করিয়ে নেয়। যাহা ছিল ত্যাগী নেতা কর্মীর বুকে ছুরি মারবার সমান। তিনি আরও বলেন কমিটি পাশ করবার পর হতে এই দীর্ঘ ৪ বছরেও একটি মিটিং এ ও কোরাম ফুরেনি। আর এখন ঐ গ্রুপের অবস্থা শোষনীয়। আশাকরি অচিরেই ড.সিদ্দিকুর রহমান ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করবেন। এদিকে অসন্ন্য ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর সদ্বেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে সাউথজার্সি মেট্রো আ’লীগের সভাপতি সিরাজুদৌল্লা ভূইয়ার নের্তৃত্বে স্থানীয় সালিমার রেষ্টুরেন্টে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় ঐ সভা সংগঠনের সাধারন সম্পাদক জসীম উদ্দীন অন্য অঙ্গরাজ্যে থাকায় ১নং যুগ্ন সাধারন সম্পাদক মো: শহিনকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক করা হয় সভায় সর্বসম্মতি ক্রমে। এবং আগামি ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা আহব্বান করা হয়। যেখানে স্বাধীনতার স্বপক্ষের সকলকে আমন্ত্রন জানানো হয়। এরপর থেকেই মেট্রো আওয়ামীলীগের ৩নং গ্রুপটি যেটি শহিদ খান গ্রুপ বলে খ্যাত মরিয়া হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মধ্যম সারির তরুন নেতা বলেন শহিদ ভাই, সামসু ভাই, সাব্বির ভাই গোপনে মানুষের সাথে আলোচানা করে বলছে ১মাসের মধ্যে কমিটি নিয়ে আসবো। গোপনে তারা বলছে আপনার কোন পদ লাগলে বলেন আ’লীগ-বিএনপি জামায়াত চিনিনা প্রবাসে। তিনি আরও বলেন নিউয়ার্কে থাকা সংগঠনের সাধারন সম্পাদক জসিমের সাথে এ ব্যাপারে চুক্তি ফাইনাল হয়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজাদের সাথে। অপরদিকে এ প্রতিবেদকের সাথে কথা হয় ২০০৯ সালে তৎকালিন যুক্তরাষ্ট আওয়ামীলীগ সভাপতি কর্তৃক অনুমোদিত সাউথজার্সি মেট্রো পলিটন সিটি আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খালিদ হাসান, সহসভাপতি মন্টু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, কোশাধ্যক্ষ গিয়াসউদ্দিনের সাথে তারা জানান আমরা বর্তমান কমিটিতে না থাকলে আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে চললে আমাদের ভাল লাগবে। কিন্তু অত্যন্ত দু:খের সাথে বলেন আ’লীগের এখানে যে অবস্থা তাহা অত্যন্ত হাস্যকর। তারা আরও বলেন আমরাই এখানে প্রতিষ্ঠা করেছিলাম। আজ আমরা নাই। তবে আমাদের সাংগঠনিক সম্পাদক শওকত শিমূল বর্তমান কমিটিতে আছেন তার সাথে মাঝে মধ্যে কথা হয় তার সাংগঠনিক দক্ষতা নের্তৃত্ব প্রদানের সক্ষমতা নেতা-কর্মীদের আস্তা ও বিস্বাস অর্জনের দুরদর্শিতা আছে। আশা করি স্থানীয় পর্যায়ে সবাইকে নিয়ে যুক্তরাষ্ট আ’লীগের সাথে আলোচনা করে একটি সাংগঠনিক সমাধান করতে পারবে। আর এমনটি হলে আমরা আবারও বেগবান স্রোতের মত এগিয়ে যাব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। এ প্রসংঙ্গে মেট্রো আ’লীগের দপ্তর সম্পাদক ও সহ দপ্তর সম্পাদক যথাক্রমে রুবায়েত ও সৈয়দ আম্বিয়া অভিন্ন সুরে বলে এই সংগঠনটিকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দলের গুরুত্বপূর্ন ব্যক্তিদের কে পাশ কাটিয়ে অন্য অঙ্গরাজ্যে থাকা সাধারন সম্পাদক জসিম ও ৪ জন সদস্যকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের আ’লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান সাহেব এখানে একাধিক গ্রুপের জন্ম দিয়েছেন। তারা বলেন আমরা সাংগঠনিক বিধি অনুযায়ী আমাদের সভাপতি সিরাজুদৌল্লা ভূইয়ার নের্তৃত্বে আছি। তারা এ ব্যাপারে ড.সিদ্দিকুর রহমানের দৃষ্টি আর্কষন করে বলেন আপনি অতিসত্বর আটলান্টিক সিটিতে এসে আপনার কমিটির সভাতির নের্তৃত্বে গুরুত্বপূর্ন পদাধীকারে যারা আছেন ও অপর একটি গ্রুপের নের্তৃত্বে দানকারী ত্যাগী নেতাদের নিয়ে বসুন তাহলে এই সমস্যার দূরীভূত হবে। এ প্রসঙ্গে রফিক ইমরান গ্রুপ খ্যাত অন্যতম নেতা কামাল বলেন ড.সিদ্দিকুর রহমানকে এখানে এসে সবাইকে নিয়ে বসে নির্বাচনের মাধ্যমে কমিটি দিতে হবে। তিনি বলেন নিউইয়ার্কে বসে অনৈতিক ভাবে অসাংগঠনিক লোককে দিয়ে কমিটি দিলে এবারের আন্দোলন হবে ভয়াবহ। তিনি নিউইয়ার্কে থাকা জসিমকে ইঙ্গিত করে বলেন ওখানে বসে অনৈতিক ভাবে নেতাদের ম্যানেজ করে আর টেলিফোনে মানুষকে পদের লোভ না দিয়ে এখানে এসে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কমিটি দিতে হবে। এ ব্যাপারে আ’লীগ নেতা হুমায়ুন শিকদার, সুজন দাস, আ’লীগ কর্মী জাহানারা, চন্দনা, সুলতানা জামান, সুকলা সহ অনেকে বলেন বঙ্গবন্দুর আদর্শে পরিচালিত আ’লীগ আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নের্তৃত্বে আমাদের অবিচল বিশ্বাস আছে। তারা আরও বলেন ড. সিদ্দিকুর রহমানের উচিৎ এতদিন যাদের কানকথা শুনেছেন তাদেরকে জবাবদিহীতার মধ্য আনা। কারন হিসাবে তারা বলেন তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের অসাংগঠনিক কর্মকান্ডের কারনে দলের আজ ৩/৪ গ্রুপ অথচ সিদ্দিকুর রহমানের আগে যারা নের্তৃত্ব দিয়েছেন তারা এখানে এত অসাংবিধানিক ভাবে কর্মকান্ড পরিচালনা করতে দেননি। তারা জানান এই সিটিতে অসংখ্য ত্যাগী নেতা ও সাংগঠনিক বিষয়ে পরিপক্ক লোক থাকতে জনাব সিদ্দিক সাহেব কেন যে এ তোষামোদকারী মতলব বাজদের প্রশ্রয় দেয় এটা তারা বুঝেন না। তারা এ প্রতিবেদকের মাধ্যমে ড.সিদ্দিকুর রহমানের কাছে আবেদন জানান দ্রুত এসে দক্ষ, ত্যাগী, সাংগঠনিক লোকদেরকে গুরুত্ব দিয়ে, দালালদের বিতারিত করে, ঐতিহ্যবাহী এ সংগঠনের ভাবমূর্তি পিরিয়ে আনুন। এবং যাদেরকে সাথে নিয়ে চললে আপনি ও আ’লীগ লাভবান হবে তাদেরকে আপনার সাথে চলতে দিন। আর যাদের নিয়ে বির্তকে আপনি ও আ’লীগের সুনাম ক্ষুন্য হবে তাদের বর্জন করুন। (চলবে)

  • যুক্তরাষ্ট্র সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা (পর্ব-২)

    যুক্তরাষ্ট্র সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা (পর্ব-২)

     

    এবিএনএ : বিজয়ের মাস ডিসেম্বর, এ মাস আসতেই আওয়ামীলীগের নেতা কর্মীরা উজ্জীবিত হন। যুক্তরাষ্ট্রে সাউথজার্সি মেট্টো আ’লীগের বিভাজনটি সর্বকালের বৃহৎ পরিসরে রুপনেয়। গত ৩০ নথেম্বর তারিখ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সাথে নিউইয়ার্ক মেঝবান রেষ্টুরেন্টে দেখা করেন মেট্রো আওয়ামীলীগের ১ নং যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শাহীন ও ১ নং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। ড. সিদ্দিকুর রহমান কে কমিটির চলমান অবস্থা ও বিবাদমান বিভেদ সম্পর্কে বলেন।  ড. সিদ্দিকুর রহমান আসস্থ করে বলেন তিনি এসব অরাজকতার অবসান ঘটাবেন। তারই ধারাবাহিকতায় ১২/০১/২০১৭ তারিখ সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুরদ্দৌলা ভুইয়াকে মোবাইলে ফোন দিয়ে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সবাইকে একসাথে  কাজ করতে বলেন। সিরাজুরদ্দৌলা ভুইয়া সেই দিন ই নেতা কর্মীদের সভাপতি হিসেবে বর্তমান অবস্থা জানার জন্য তার হেগ হারবার সিটির বাসভবনে চা এর নিমন্ত্রন জানান। যার প্রেক্ষিতে ৫নং সহ-সভাপতি আহসান হাবিবের সাথে সদস্য সামসুল ইসলাম শাহজাহান, সাব্বির ভুইয়া, ও শহীদ খান ঐ দিন তার বাস বভনে যেয়ে তাকে শাসিয়ে আসেন এই বলে যে আপনি সম্মান নিয়ে বাসায় থাকেন অনুষ্ঠান হলে দাওয়াত দিব। অন্যদিকে পরদিন সহ-সভাপতি পলাশ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মহাম্মদ শাহীন, এমডি জামান, গোতম নাগ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, মিঠু, প্রধান উপদেষ্টা জাহঙ্গীর ভুইয়াসহ সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ সিরাজ ভুইয়া কে আসস্থ করেন সংগঠনের কার্যক্রম পরিচালনায় তার সংঙ্গে থাকবেন। সিরাজুদ্দেলা ভুইয়া গত ১২/১১/২০১৭ তারিখ বিজয় দিবস উপলক্ষে একটি মিটিং ডাকেন। মূলত এখান থেকেই কট্টোর গ্রুপ ও উদার পন্থি গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে। এসব গঠনার ঘন্টা না গড়াতেই নিউইয়র্কে থাকা উদারপন্থী গ্রুপের নেতা জসিম, সদস্য শহীদ, সামসু ও যুক্তরাস্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সহ-সভাপতি আকতারুজ্জামান ষড়যন্ত্রের কঠিন ঝাল বিস্তার করে। বাংলাদেশে থাকা সভাপতি সিদ্দিকুর রহমানকে ভুল বুযান এবং সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সহ অনেকে মিটিং বন্ধ করতে বলেন। বিতর্কিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজাদ, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর ভুইয়াকে ফোনে হুমকিদেন এই বলে তাকে আসন্ন কমিটিতে রাখা হবে না যদি পত্রিকায় বিজ্ঞপ্তি না দেয় ও সদস্য শহীদ খানের কথা না শুনেন। বাংলাদেশ থেকে ড.সিদ্দিকুর রহমান সংগঠনের সভাপতিকে অনুরোধ করেন বিজয় দিবসের মিটিংটি বন্ধ করতে। এবং প্রতিশ্রুতি দেন তিনি এর সমাধান করবেন। ড.সিদ্দিকুর রহমানের সাথে একাধিক বার এ বিষয়ে কথা হয় সাংগটনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুলের সাথে তিনি বলেন সাংগঠনিক নিয়মে ১২.২০.১৭ এর আগে সৃষ্ট জটিলতা সমাধান করবেন। যার প্রেক্ষিতে সম্মেলিত সবাই বসে প্রেস এর মাধ্যমে উক্ত বিজয় দিবসের সভাটি স্থগিত করেন। অন্য দিকে বীর মুক্তিযোদ্ধা তাহের ভূইয়ার মদদ পুষ্ট রফিক, ইমরান গ্রুপের বিজয় দিবসটি গত, ১২.১৯.১২ তারিখে স্থানীয় মিষ্টেক রেষ্টুরেন্ট এ পালন করেন। অপর দিকে জসিমের গ্রুপটি ১২.২০.১৭  তারিখে গরমেট রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। ৭-৮ জন সদস্য বলেন জসিম শহিদের সাথে কমিটির ৫ জন সদস্য সহ ১১-১২ জন সদস্য আছেন ও নিউইয়ার্ক থেকে টাকার বিনিময়ে কিছু মতলববাজ নেতা, ও সাংগটনিক অনুষ্ঠন দিয়ে ২৫-৩০ জন সর্বমোট ৪০-৫০ জন (বাচ্চাসহ) লোক হয়। প্রকৃত আওয়ামীলীগ প্রেমী ১ জন ও নাই ওদের গ্রুপে। তারা আরও সাংগঠনিক নিয়ম নীতির তোয়াককা না করে ড.সিদ্দিকুর রহমানের ছবি সম্বলিত পোষ্টার করে প্রচার করে। সভাপতি সহ অসংখ্য নেতা কর্মীর নাম বাদ দিয়ে কমিটির বাইরের লোকদের কাছ থেকে টাকা খেয়ে পোষ্টার বানায়। ড.সিদ্দিকুর ও বির্তকিত ছামাদের দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় বলে ছালিয়ে যাচ্চে। কথা হয় সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু সাথে। ‍তিনি ক্ষীপ্ত স্বরে বলেন জননেত্রী শেখ হাসিনার উচিৎ এ মূহুর্তে সিদ্দিককে রিমান্ডে নিয়ে গরম ডিম দেওয়া, কারন হিসাবে তিনি বলেন পথে-ঘাটে সজিব ওয়াজেদকে বিক্রি করে যা আওয়ামীলীগের জন্ম চরম ক্ষতিকর। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ও সহ সভাপতি আক্তার এই তিন খলিফাই দলটিকে ধংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। মিঠু আরও বলেন কে এই সিদ্দিক, আজাদ, আক্তার জানেন? এদের মূখোশ খুলে দেওয়া হবে। এ সম্পর্কে কমিটির প্রভাবশালী সদস্য চট্রগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ফারুক তালুকদার বলেন এ প্রসঙ্গে গত বছর নিউইয়ার্ক এয়ারপোটে সিদ্দিক ভাইকে অনুরোধ করে বলেছিলাম আপনি সবার নেতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জননেত্রী আপনাকে মননিত করেছেন যুগপোযগী সিন্ধান্ত নেওয়ার কিন্তু আপনি অসাংগঠনিক লোকদের দিয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের হয়রানী করছেন এটা বন্ধ করুন। তিনি সেদিন বলেছিলেন আটলান্টিক সিটিতে গিয়ে সবাইকে নিয়ে বসবো। দীর্ঘ তিন বছরে একাধিক বার আসলেও কতিপয় বির্তকিত লোককে প্রতিষ্ঠিত করে অমাদের মত ত্যাগী নেতা কর্মীদের বুকে ছুরি বসিয়ে চলে যান। তিনি বলেন আমি এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করি। সাইথজার্সি মোট্রো আওয়ামীলীগের সাংগঠনিক সাম্পদক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ ও সাংবাদিক নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২নং আসনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক শওকত শিমুল বলেন বাংলাদেশ ও বিশ্বের ৩২টা দেশে আওয়ামীলীগ ও তার সঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে ২০৫২০০০ এর উপরে ইউনিট আছে যে ইউনিট গুলি পরিচালনা হয় সংগঠনের সাংবিদানিক নিয়মে। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় আমাদের সাউথজার্সি মোট্রো আওয়ামীলীগের বিন্দু মাত্র নিয়মের বালাই নাই। এ ব্যাপারে সম্প্রতি আমি ড.সিদ্দিকুর রহমানের সাথে একাধিক বার কথা বলেছি তিনি আস্বস্ত করেছেন দেখবেন কিন্তু কথাই সার। তাবে একটি গ্রুপ ভুল বুজিয়ে অসাংগঠনিক কথা ও কাজ করছেন তাহলে ভুত ছাড়াবো কাকে দিয়ে। ড.সিদ্দিকুর রহমান মনে করেন এখানে তার বিরুদ্ধে একটি গ্রুপ আছে তাদের আওয়ামীলীগ করতেই দিবেন না। আর তার অনুমদিত কমিটির লোক বলতে ২জন সদস্যকে বুঝেন। যারা কিনা এখানে আওয়ামীলীগ করা না করা নিয়ে বিতর্কিত। শওকত শিমুল বলেন এখানে কিছু সাধুবেশী মূখোশধারী , ধান্দাল, মতলববাজ, লম্পট প্রকৃতির নরপিশাচের কথা ড.সিদ্দিকুর সাহেব শুনছে। এবং প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের অপমান অপদস্থ করছেন। এর সম্পূর্ন দায়ভার তাকেই নিতে হবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ৩০ দিনের সময় বেধে দিয়ে বলেন এর মধ্যে সাংগঠনিক কার্যক্রম সাংবিধানিক ভাবে পরিচালনা করতে ব্যর্থ হলে তিনি এক যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিটির ত্যাগী নেতা কর্মী নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে চরম আন্দোলন চালিযে যাবে। তিনি সংবাদ কর্মীদের মাধ্যমে বিবাদমান সকলকে এক পতাকা তলে আসার আহবান জানিয়ে বলেন আসুন বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউকে বাদ না রেখে সকল আওমীলীগ প্রেমী একযোগে কাজ করি। (চলবে) 

  • যুক্তরাস্ট্রের সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা (পর্ব-১)

    যুক্তরাস্ট্রের সাউথজার্সী মেট্রো আ’লীগের হালচাল, চলছে ভানুমতির খেলা (পর্ব-১)

    এবিএনএ : যুক্তরাস্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথজার্সি মেট্টো আ’লীগের বেহাল দশা, সাংগঠনিক কার্যক্রমের তোয়াক্কা না করে অনৈতিক ভাবে বিভিন্ন গ্রুপে চলছে অসাংগঠনিক কার্যক্রমে প্রতিযোগিতা যেন দেখার কেউ নাই। একাধীক সভা সাংবাদিক সম্মেলন একাধীক গ্রুপে মূখোমূখী পাল্টা সমাবেশ চরম উত্তেজনার মধ্য চলছে প্রবাসে গঠিত এ সংগঠনটি। আমাদেও এ প্রতিনিধি একাধিক নেতা-কর্মী-মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের লোকজনের সাথে কথা বলে এ ব্যাপক অনুসন্ধান করে রিপোর্ট তৈরি করেছেন। সাউথজার্সি মেট্টো আ’লীগ প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে তৎকালীন যুক্তরাস্ট্র আ’লীগ সভাপতি অদ্যাপক খালিদ হাসান কর্তৃক প্রতিষ্ঠিত হয় সাউথজার্সি মেট্টোপলিটন সিটি আ’লীগ। আর তৎকালীন যুক্তরাস্ট্র আ”লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী সাজ্জাদ হোসেন ও উপদেষ্টা সিদ্দিকুর রহমানের সমর্থন পুষ্ট হয়ে প্রতিষ্টা পায় সাউথজার্সি মেট্রো আ’লীগ। প্রতিষ্টার শুরুতেই দুটো গ্রুপে হোচট খায় সাংগঠনিক কার্যক্রমে তৎকালীন সিটি আ’লীগের নেতৃত্বে ছিলেন সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক শামিম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। মেট্রো আ’লীগের নেতৃত্বে ছিলেন সভাপতি জাহাঙ্গীর ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দৌলা ভুইয়া ও সাধারন সম্পাদক জসীম উদ্দীন। পরে যুক্তরাস্ট্র এর নতুন কমিটিতে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও সাজ্জাদুর রহমান সেক্রেটারী হওয়ার পর নেতৃবৃন্ধ স্থানীয় দুটো গ্রুপকে একত্রে কাজ করার আহবান জানিয়ে একটি নতুন ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করেদেন। তার পর থেকে গ্রুপিংয়ের নতুন মাত্রা যোগ হয়। এক পর্যায়ে ৫ মাস পর যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান একটি অংশকে ডেকে নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে যেখানে বসে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি দেন। যার সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া, সাধারন সম্পাদক জসিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। তখন থেকে অপর একটি বৃহৎ অংশ কমিটি গঠনের এ প্রক্রিয়াটি ও একজন ব্যাক্তি সহ-সভাপতি হওয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ও সভা সমাবেশ ও একাধীক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একদপা দাবী পেশ করেন তাদেও মূল দাবী ছাত্র শিবিরের সাবেক নেতাকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। সাউথজার্সি মেট্টো আ’লীগের অপর গ্রুপের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধ তাহের ভুইয়া, রফিক উদ্দীন, ইমরান ভূইয়া, কামাল, জাহাঙ্গীর এদেও নেতৃত্বে একটি জোট গঠন হয়। তখন থেকেই তাদের একটি দাবী শিবির মুক্ত আ’লীগ চায়। দীর্ঘ দিন থেকেই দুটো গ্রুপ, পাল্টাপাল্টি সমাবেশ করে আসছিলেন। বিরোধী গ্রুপটি দীর্ঘ দিন ড. সিদ্দিকুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগ করলেও সিদ্দিকুর রহমানের একটাই কথা যার তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছিলেন তাদের সাথে আলোচনা করেও সমঝোতা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রথম সারীর নেতা বলেন সকালে সভাপতি বিকালে নাই টাকায় মুক্তিযোদ্ধা না দিলে চুক্তিযোদ্ধা হাজার ডলারে সভাপতি ৫০০ ডলারে ভারপ্রাপ্ত সভাপতি ৩০০ সম্পাদক এরই নাম সাউথজার্সি মেট্টো আ’লীগ। এ যেন চলছে ভানুমতির খেলা। ২০০৩ সালে প্রথম ১৭ সদস্য বিশিষ্ট কমিটি দিলেও ১ মাস পর ঐ ১৭ জনের মধ্যে রদবদল করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি দেন ঐ কমিটি দেওয়ার পরদিন ই ৫ জন প্রথম সারির নেতা অভিযোগ করে ঘরে বসে যান। সাউথজার্সি মেট্টো পলিটন সিনিয়র আ’লীগের সাবেক সভাপতিকে ও সিনিয়র সহ-সভাপতিখালিদ হাসানকে বাদ দেওয়ায় একটি অংশ নিরবে নি:ক্রিয় হয়ে যান। সাউথজার্সি মেট্টো পলিটন সিনিয়র আ’লীগের সভাপতি সিরাজুদৌলার নেতেৃত্বে দলটির কার্যক্রম চলছিল। কিছুদিন না যেতেই বিজয় দিবসের একটি অনুষ্ঠানে এক বিতর্কে সিরাজুদৌলা ভূইয়া অসুস্থ হয়ে হাসফাতালে গেলে অসাংগঠনিক বাবে ১নং সহ-সভাপতি শামিমকে ডিঙ্গিয়ে ২ নং সহ-সভাপতি মাসুদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করেন যেটাঅনেক বাদা দিলেও সংগঠনের একজন সদস্য শহীদ খানের একক ইচ্ছায় হয়। ভারপ্রাপ্ত সভাপতি মাত্র ৩ মাসের মধ্য গ্রুপ ত্যাগ করে অপর গ্রুপে চলে যাওয়ায় তার শুনতা হওয়ায় ৩নং সহ-সভাপতি শাহজাহান ও ৪নং সহ-সভাপতি পলাশ চৌধুরীকে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি বানান আহসান হাবিবকে। তানিয়ে কার্যকরি কমিটির মধ্য দুরত্ব বাড়তে থাকে এক পর্যায়ে সাধারন সম্পাদক ষ্টেট মূভ করার কারনে  শুন্যতা সৃষ্টি হলে ১নং সাধারন সম্পাদক মো: শাহিনকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক করা হয়। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহাম্মদ শাহিন দায়িত্ব গ্রহনের পর সাংগঠনিক কার্যক্রম নিয়ে অন্য অঙ্গরাজ্যে চলে যাওয়া সাধারন সম্পাদক ও স্থানীয় ২জন যুগ্ন সাধারন সম্পাদ কেও সাংগঠনিক ২নং এম.ডি সমান ও ৩নং গৌতম নাগ ও ১নং সাংগঠনি সম্পাদক সাংবাদিক শওকত শিমুলকে রেখে ২নং সাংগঠনিক সম্পাদক আবুল আজাদ মিঠুকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। অল্প দিনের মধ্যে ভারপ্রাপ্ত সম্পাদক আবুল আজাদ মিঠুকে সরিয়ে ৩নং সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চৌধুরী লিটনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। যাহা সম্পূর্ন অগনতান্ত্রিক আবে সম্পাদক করা হয় এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ করতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকারি সভায় উপস্থিতির সংখ্যা ৮-৯ জনে দারিয়েছে যারমধ্যে ২২নং সহ-সভাপতি এক ২নং ৩নং সাংগঠনিক ২জন সম্পাদক মন্ডলির সদস্য ও ৪ জন সদস্য। এসব বিষয়ে কথা প্রসংঙ্গে সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভূইয়া বলেন আমি এখন জীবিত মোটামুটি সুস্থ সংগঠনের নেতা কর্মীরা আমাকে চায় কিন্তু দু:খের বিষয় গুটি কয়েক সুবিধাবাদি বহিরাগত যুক্তরাষ্ট্র আওয়ামীলিগের নেতাদের অনৈতিক ভাবে ম্যানেজ করে আমাকে ও ত্যাগি নেতা কর্মীদের দূরে সরিয়ে রাখছে। আমি সভাপতি কে বলেছি এখানে যে অরাজকতা হচ্ছে আমি এর নিরসন চাই তিনি আরও বলেন সাংগঠনিক ভাবে নিরসন না হলে প্রথম দফায় নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন দ্বীতিয় দফায় ঢাকা রিপোটার্স ইউনিটে সাংবাদিক সম্মেলন তৃতীয় দফায় বাংলাদেশ জাতীয় প্রেসকাবে স্মারক লিপি পেশ। সর্বশেষ ঢাকা ক্রেন্দীয় শহীদ মিনার এ আমরন অনশন করছে এ ভাবে সমাবেশ এ শিবিরের নেতা দ্বারা অসাংগঠনিক ভাবে দল পরিচালিত হতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে কথা হয় ১নং সহ-সভাপতি শামিম এর সাথে তিনি বলেন ১নং সহ-সভাপতি হলে কোন কার্যকারী সভা বিশেষ অনুষ্ঠান যাই হোক সবকিছুর প্রনেতা একজন সাবেক ছাত্র শিবির নেতা এটা অত্যন্ত লম্বাকর তিনি আরও বলেন আমি চাই ড.সিদ্দিকুর রহমান নিজে এসে এসব অসাংগঠনিক কার্যক্রম বন্ধের ব্যবস্থা করবেন বলে বিশ্বাস করবেন এ প্রসংঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা সংগঠনের সভাপতিকে বলেন সাধারন সম্পাদক ও সদস্য শহীন খানকে বহিষ্কার করলে তিনি সহ-সভাপতির সাথে থাকবেন কারন হিসাবে তিনি বলেন জসিম দীর্ঘদিন ষ্ট্রেটের বাইরে থাকেন ও জসিম দীর্ঘ ১ বছর আগে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব বরাবর সদস্য শহীদ খানের ব্যাপারে বলেন ও আমাকে সামাজিক সংগঠনের কাউন্টির ট্রাষ্টি বোর্ডের সদস্যতে নামিয়েছে এ প্রসংঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীদের নেতা ৪নং সহ-সভাপতি পলাশ চৌধুরী বলেন আমরা যারা বাংলাদেশ থেকে প্রত্যক্ষ ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম এখানে তাদেরকে কোনঠাসা করছে একটি কুচক্র মহল আর যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি না বুঝে তাদের মদদ দিচ্ছে যেটা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাকর। তিনি বলেন ৩মাস পর দেশে যাব এবং ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের এক করে সংগঠনের সদস্য ব্যবস্থার অবসান ঘটাবো ইনশাল্লাহ্। এদিকে সাইথজার্সি মেট্টো আ’লীগের অপর গ্রুপটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের মধ্য নির্বাচনের মাধ্যমে সভাপতি সাধারন সম্পাদক নির্বাচন করেছেন সভাপতি হচ্ছেন ৮০ দশকের চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রফিক ও সাধারন সম্পাদক ইমরান ভইয়া এদের সার্ভিক তত্বাবধায়ন করেন বীর মুক্তিযোদ্ধা তাহের ভুইয়া এদেও সাথে রয়েছে ২০/২৫ জন নেতা কর্মী দীর্ঘদিনদরে ড. সিদ্দিকের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। সম্প্রতি নড়ে চড়ে বসেছেন তারা যুক্তরাস্ট্র কর্তৃক অনুমতিত মেট্টো আ’লীগের ভিতর দুইটি ভাগে বিভক্ত হয়েছে একটি কট্টোর পন্থি অন্যটি উদার পন্থি হিসাবে পরিচিত  কট্টোর পন্থি গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া, সহ-সভাপতি পলাশ চৌধুরী ১ নং যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সধারন সম্পাদক মহাম্মদ শাহীন, ২নং যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক এমডি জামান, ৩ নং যুগ্ন সাধারন সম্পাদক গৌতম নাগ, ১ নং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, ২ নং সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আবুল আজাদ মিঠু। অন্যদিকে উদারপন্থি গ্রুপের নেতৃত্বে আছেন সংগঠনের সাধারন সম্পাদক অন্য অঙ্গরাজ্যে বসবাসকারী জসিম উদ্দীন, সদস্য শহিদ খান, সহ-সভাপতি আহসান হাবিব, সামসুল ইসলাম, শাহজাহান, সাব্বির ভুইয়াসহ ৫-৬ জন নিরপেক্ষ অবস্থানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পক্ষে আছেন। সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বর্তমান ১নং যুগ্ন সাধারন সম্পাদক মহাম্মদ শাহিন বলেন আমি শহীদ পরিবারের সন্তান হলেও এ সংগঠনের একজন সদস্যর কারনে যে আমি ও আমার নেতা কর্মীরা যে লাঞ্চনার স্বীকার হয়েছেন এ সব ব্যপারে একাধিকবার কথা বলেছি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সাথে কিন্তু ফল হয়নি কোন। কারন তিনি মনে করেন সাউথজার্সি মেট্টো আওয়ামীলীগের সদস্য সামসুল ইসলাম , শাজাহান ও শহীদ খানের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান এর সাথে বিশষ সম্পর্কের কারনে ড.সিদ্দিকুর রহমান ন্যায়-অন্যায় না বুঝে অন্ধ সার্পোট দিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক আর একনেতা বলেন আকতার ভাই হচ্ছে সিদ্দিকের বড় ডোনার যার কারনে সিদ্দিকুর তার বাহিরে যাবে না। কথা হয় ২নং যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক এমডি জামান ও গৈাতম নাগ এর সাথে তারা অভিন্ন সুরে বলেন। এই বস অসাংগঠনিক কর্মকান্ডের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি ফল শুন্য তারা আরও বলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কতৃক অনুমোদন কমিটিতে যাদের নাম আসে তাদের নাম কেটে বাহিরের লোকদের বিভিন্ন পদে বসিয়েছে   মাধ্যমে ২জন সম্পাদক মন্ডলির সভাপতির সদস্যকে যুগ্ন সাধারন সম্পাদক পরিচয় দেওয়া ২নং বহিরাগতকে সাংগঠনিক মহিলা সম্পাদিকা বানানো ২জন সম্পাদককে সহ-সভাপতি বানানো এরকম শত শত জোর দাবী সিদ্ধান্তের কারনে আজ এ অবস্থা ১নং সহ-সভাপতি শামিম আহসান ২নং সহ-সভাপতি মুক্তাদির সহ ৮-১০জনসহ ১নং সহ-সভাপতি নুরুন্নবী শামিম ২নং সহ-সভাপতি গ্রুপটি ও সাউথজার্সি মেট্টো আওয়ামীলীগের অপর গ্রুপের রফিক ইমরান গ্রুপ খ্যাত একটিই দাবি আওয়ামীলীগ পরিবারের সবাইকে এক পতাকা তলে এনে ঐক্যবদ্ধভাবে দল করার পত্যায়ে তারা প্রয়োজনে সাউথজার্সি মেট্টো আওয়ামীলীগের কন্ট্রোল গ্রুপটির সাথে সিরাজুদৌলা ভূইয়ার নেতৃত্বে একসাথে কাজ করতে আগ্রহী। (চলবে)

  • নিউইয়র্ক সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে উদ্যোগে আগামী ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সিদ্ধান্ত

    নিউইয়র্ক সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে উদ্যোগে আগামী ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সিদ্ধান্ত

    আটলান্টকি সিটি থেকে এবিএনএ নিউজ: গত ২১ই ডসিম্বের বৃহস্পতবিার আটলান্টকি সিটির মি: ষ্টেইক রেষ্টুরেন্টে সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে উদ্যোগে এক র্কাযকরী কমটিরি সভা অনুষ্ঠতি হয়। সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে সভাপতি সিরাজ উদ্দনি ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহীনরে উপস্থাপনায় অনুষ্ঠতি সভায় কছিু গুরুত্বর্পূন সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্ঠানরে প্রথমে গত ২০ই ডিসেম্বর একই স্থানে দলের সভাপতিকে বাদ দিয়ে সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে নামে বিজয় দিবস উদযাপন করায় উপস্থতি নতেৃবৃন্দরে পক্ষ থকেে অভিন্দন জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দরে মধ্যে উপস্থতি ছলিনে সাবকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং সাংগঠনকি সম্পাদক আবুল আজাদ মিঠু, প্রথম সাংগঠনকি সম্পাদক শওকত শমিুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, র্কাযকরী কমটিরি সদস্য নাসরিন মুন্নী, সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়ার সহর্ধমীনি শামীম আরা বগেম এবং আওয়ামীলীগ নতো রেজাউল ইসলাম খালিদ। সভায় সাংগাঠনকি সম্পাদক আবুল আজাদ মিঠু দলের সাধারন সম্পাদক জসিম উদ্দিন ব্যাক্তিগত কারনে নিউইর্য়কে অবস্থান করায় দলীয় নিয়ম নীতি এবং শৃংখলা রক্ষায় দলরে সনিয়িার যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাহীনকে সাধারন সম্পাদকরে দায়ত্বি দেয়ার প্রস্তাব করলে দলরে সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রস্তাবে সর্মথন জানান। সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়া আজ ২১ই ডিসেম্বর, ২০১৭ থকেে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য নির্দেশদেন। সভায় নেতেৃবৃন্দ সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা অংশগ্রহনে আগামী ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।দলীয় সভাপতি সিরাজ উদ্দিন ভূইয়া বলনে আমি সাউথর্জাসী মট্রেো আওয়ামীলীগরে সভাপতি এবং আমার সদ্ধিান্ত অনুযায়ী আগামীতে দলীয় র্কাযক্রম পরচিালতি হব।ে সরিাজ উদ্দনি ভূইয়ার সহর্ধমীনি শামীম আরা বগেম বলনে দলীয় র্কাযক্রম পালন করতে গয়িে নতোর্কমীদরে মধ্যে মত বরিোধ তরৈী হতে পারে কন্তিু তার মানে এই নয় বঙ্গবন্ধুর র্আদশরে সনৈকিদরেকে বাদ দয়িে দল পরচিালতি হব।সিরাজ উদ্দনি ভূইয়া আগামী ১০ই জানুয়ারী জাতরি জনক বঙ্গবন্ধুর স্বদশে প্রত্যার্বতন দবিসে সকল নতো র্কমীকে উপস্থতি থাকার জন্য অনুরোধ জানান। সভায় একাত্তরে শহীদরে প্রতি বনিম্র শ্রদ্ধা জানানো হয় এবং বঙ্গবন্ধু ও তার পরবিাররে সদস্যদরে যারা নহিত হয়ছেনে তাদরে রুহরে মাগফরোত কামনা করা হয়।

  • সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য!

    সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য!

    এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশে সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহন করায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আবারও প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। ডঃ সিদ্দিকুর রহমান সংগঠনের দায়িত্ব গ্রহনের জন্য সদ্য সুস্থ হয়ে উঠা সিরাজ ভূইয়ার কাছে গত বৃহস্পতিবার ৩০ই নভেম্বর সন্ধ্যা ৭:২০ মিনিটে   সরাসরি ফোনালাপের মাধ্যমে  নির্দেশ দেন। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া তাৎক্ষনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেন ।

    তিনি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশাবলী জানিয়ে দেন এবং পরবর্তী করনীয় কার্যক্রম সম্পর্কে অবগত করেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন ভূইয়ার নেতৃত্বে সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহিন,যুগ্ন সাধারন সম্পাদক এমডি জামান, যুগ্ন সাধারন সম্পাদক গৌতম নাগ, সংগাঠনিক সম্পাদক শওকত আলী শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী তার বাসভবনে গিয়ে গত ৪  ডিসেম্বর  সোমবার  সন্ধায় তার এগ হারবার সিটির বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাবেক সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সিনিয়ার সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী শামীম, উপদেষ্ঠামন্ডলীর সদস্য মামুন মোস্তফা, সহ-সভাপতি আবদুস সবুর কামাল,আওয়ামীলীগের বিশিষ্ঠ নেতা রেজাউল ইসলাম খালিদ, সাংগাঠনিক সম্পাদক পূলক বড়ূয়া,কার্যকরী পরিষদের সদস্য নাসরিন নাহার মুন্নীসহ অসংখ্য নেতাকর্মীরা সংগঠনের দায়িত্ব বুঝে নেওয়ায়  বিপুলভাবে অভিনন্দন জানান।

    সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজদ্দোলা ভূইয়া সকল নেতাকর্মীদেরকে বিগত দিনের সকল দিধাদন্ধ  ভূলে গিয়ে  যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করার অনুরোধ জানান । তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের বিরোদ্ধে আনা মিথ্যা ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য  প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী ১১ ডিসেম্বর,সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আটলান্টিক সিটির  গরমেট রেষ্টুরেন্টে এক জরুরী সভার আহবান জানিয়েছেন এবং সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

  • ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগেরর ভূমিকা’: যুক্তরাষ্ট্র আ.লীগের সেমিনার ২৯ নভেম্বর

    ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগেরর ভূমিকা’: যুক্তরাষ্ট্র আ.লীগের সেমিনার ২৯ নভেম্বর

    এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান।

    যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সেমিনারটি সফল করার জন্য দলীয় নেতা-কর্মী সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রবাসী বাংলাদেশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

  • বার্মায় রহিঙ্গা হত্যা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্টের নিউজার্সি বসবাসরত বাংলাদেশী সাংবাদিক বৃন্দ

    বার্মায় রহিঙ্গা হত্যা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্টের নিউজার্সি বসবাসরত বাংলাদেশী সাংবাদিক বৃন্দ

    এবিএনএ : গত ১১ সেপ্টেম্বর সোমবার আটলান্টিক সিটির মি: ষ্টেক রেস্টুরেন্টে আটলান্টিক সিটি প্রেসকাব এর উদ্যেগে যুক্তরাস্ট্রের সাউথ জার্সি বসবাসরত সকল সাংবাদিক বৃন্দ বার্মায় রহিঙ্গা হত্যার এক প্রতিবাদ সভা ও নিন্দা জানান। আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুলের সঞ্চালনায় সাপ্তাহিক ঠিকানার বিশিষ্ট সাংবাদিক বাবুল এর সভাপতিত্বে অনষ্ঠিত হয়। প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ মিডিয়ার চিফ এডিটর ও সিটি প্রেসকাবের সম্মানিত আকবর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশিষ্ট সাংবাদিক মহম্মদ শাহিন, বাঙ্গালী পত্রিকার সাংবাদিক এম ডি জামাল হোসেন, এবি টিভির পরিচালক নাসির খান, একুশে টিভির যুক্তরাষ্ট্র প্রধান খায়রুল লিটন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বার্মায় শিশু হত্যা, ধর্ষন বন্ধে দাবী জানান। তারা বলেন এ লোমহর্ষক হত্যা সত্যা হার মানায়। তারা আরো বলেন বিশ্ব বিবেক কোথায়? কোথায় এ্যামিন্যাস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ কোথায়? বিশ্বনেতারা সভায় সর্ব সম্মতিতে এব্যাপারে সামনে জনমত গঠনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মহাম্মদ বাবুল যুগ্ন আহবায়ক, মহাম্মদ আকবর হোসেন, সদস্য সচিব, এম ডি জামান, যুগ্ন সদস্য সচিব, নাছির খান, প্রধান উপদেষ্টা, ফখরুল আলম লিটন সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর সোমবার সকল পেশাজীবি মানুষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার প্রস্তুতি সভা

    নিউইয়র্কে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার প্রস্তুতি সভা

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭২তম সাধারন পরিষদের অধিবেশনে অংশ গ্রহণের সময়ে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পক্ষে তাকে গণসংবর্ধনা দেওয়ার বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’। গত তেসরা সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সমবর্ধনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, নিউইয়র্কের গণসমবর্ধনা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭২তম সাধারন পরিষদের সভায় যোগ দিতে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইযর্কে এসে পৌঁচালে জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা অভ্যর্থনা জানাবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। এর জন্য ইতোমধ্যেই জেএফকে এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতিও নিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

    ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটানের টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইজ হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনা সমাবেশকে সফল করতে সকল প্রবাসীদের অনুরোধ জানান সিদ্দিকুর রহমান। এ সময় তিনি আরও বলেন, “২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য উপস্থাপনের সময় বাইরে আমরা শান্তিসমাবেশ করবো। এ শান্তিসমাবেশ সফল করার জন্যে এখন থেকে সকলকে টাউন হল মিটিং শুরু করতে হবে।” প্রধানমন্ত্রীর সাধারন পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার সময় এবং গণসমবর্ধনার বিরোধী দল বিএনপিকে বিক্ণোভ ও কারো পতাকা প্রদর্শন না দেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুুর রহমান বলেন তাদের কোন বক্তব্য বা দাবী দাওয়া থাকলে তারা তা প্রধানমন্ত্রীর কাছে পেশ করতে পারেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, এটা নিউইয়র্ক, লন্ডনে বিএনপি-জামাত গোষ্ঠী যা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে তার পুনরাবৃত্তি তারা নিউইয়র্কে করতে পারবে না। আর যদি করার চেষ্ঠা করে তাহলে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে ভার্জিনিয়ায় আরেকটি সমাবেশ হবে। সেটিকে সফল করতে মেট্রো ওয়াশিংটন এলাকার প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান সভাপতি সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম এবং লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত।

    এছাড়া আরও ছিলেন প্রচার সম্পাদক হাজী এনাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কোষাধ্যক্ষ মনসুর খান, স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতিকামাল আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, সম্পাদক নূরে আলম জিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ জলিল, মাসুদুল হাসান, প্রদীপ রঞ্জন কর ও হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান। এদিকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা এ জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের বাংলা মিডিয়াকর্মীদের সাথে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিলিত হবেন।