Category: এক্সক্লুসিভ

  • হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নত দেশে রুপান্তরিত করতে হবে সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে- ড. সিদ্দিকুর রহমান

    হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নত দেশে রুপান্তরিত করতে হবে সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে- ড. সিদ্দিকুর রহমান

    এবিএনএ : গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    29793506_2073137652905398_7674561067040636928_o

    আটরান্টিক সিটির বহউল প্রতিক্ষিত সাউথজার্সী মেট্টো আ’লীগের বিবাদমান ৩টি গ্রুপকে নিয়ে দপায় দপায় বৈঠক করে অবশেষে সবার সম্মতি ক্রমে শতাধিক কাউন্সিলার ও ৫শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সদ্য বিদায়ী সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়াকে প্রধান উপদেষ্টা সাউথজার্সী মেট্টো আ’লীগের সাবেক সদস্য সামসুল ইসরাম শাহজাহানকে সভাপতি সাবেক কোষাধ্যক্ষ কুতুবউদ্দীন ইমরানকে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভুইয়াকে ১নং সহসভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুলকে ১নং যুগ্ন সাধারন সম্পাদক ও ফরহাদ সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও উপদেষ্টাদের অধিকাংশের নাম গোষনা করেন। সংগঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দীনের প্রনবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক টুকু, সাউথজার্সী মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া সম্মেলনে প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান তার বক্তৃতায় বলেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে সুপার সনিক গতিতে ২০৪১ সালে পৃতিবীর অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে সখলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    30415437_2074978536054643_7293822957963444224_n
    ত্রীবার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহউদ্দীন দেওয়ান, যুব ক্রীড়া সম্পাদক টুকু, সাউথজার্সী মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া, সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, যুগ্ন-সাধারন সম্পাদক মহম্মদ শাহিন, এমডি জামান, সদস্য সামসুল ইসলাম শাহজাহান, সাব্বির ভুইয়া, কুতুবুদ্দিন, ইমরান, কামাল হোসেন, গৌতম নাগ, অভিজিৎ চৌধুরী লিটন, বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিকী সহ আরো অনেক বক্তব্য রাখেন। সম্মেলনে উপস্থিত বক্তা আ’লীগ নেতা-কর্মীদের প্রানের দাবী ছিল দীর্ঘ দিনের বিবাদমান ২-৩ টি গ্রুপ এককাতারে এন দক্ষ যোগ্য সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্য ত্যাগী নেতাদের নেতৃত্ব দিয়ে কাওকে বাদ না রেখে সাংগঠনিক সিনিয়র-জুনিয়র বিশ্লেষন করে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার।

    29694457_2073137716238725_9168465419755847680_o

    ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আহসান হাবিব। তার বক্তব্যর মধ্য দিয়ে সম্মেলনের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে। দ্বীতিয় পর্বে সূচনা বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন সাউথজার্সী মেট্টো আ’লীগের নেতা-কর্মীরা এত যোগ্য, আ’লীগের জন্য ত্যাগী যা তিনি আগে যানতেন না। তিনি বলেন এখানে এমন অনেক নেতা আছে যারা সমগ্র যুক্তরাষ্ট্র আ’লীগের নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। তিনি বিগত দিনের সকল ভূলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে রাত ১২ টায় তেুন কমিটির ঘোষনা করেন। কমিটি ঘোষনার পর তাদের পরিচিতি ক্যমেরা পোজ, সেলফি, নিরব কন্দন, মুখ লুকিয়ে যাওয়া সব কিছুর সংমিশ্রনও রাতের নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয় বহুল আলোচিত সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

  • সাউথজার্সি মেট্টো আ’লীগের মহান স্বাধীনতা দিবস পালন

    সাউথজার্সি মেট্টো আ’লীগের মহান স্বাধীনতা দিবস পালন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যে আঠলান্টিক সিটিতে সাউথজার্সি মেট্টো অঅ’লীগের উদ্যেগে গত বুধবার সন্ধা ৭ টায় স্থানীয় সাউথজার্সী মেট্টো আ’লীগ কার্যালয়ে ৪৭তম মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহাম্মদ শাহীন। স্বাধীনতা দিবসের অনষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, সহ-সভাপতি পলাশ চৌধুরী, শফিক শাহ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন, সদস্য নাসরিন মুন্নি, সুজন দাস, সুলতানা শেখ, সেলিনা সাবেরা চৌধুরী, রাসেদুল প্রমুখ। সংগঠনের মূখপাত্র সাউথজার্সি মেট্টো আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল বলেন ২৬ মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা করেন। ৩০ লক্ষ শহীদের ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় তারই তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। দেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে সিকৃত। বিশ্বের অন্যতম সেরা শাসক ও সৎ হিসেবে গনতন্ত্রের মানষকন্য শেখ হাসিনা জায়গা করে নিয়েছ্নে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। ঘসেটি কোম বেগম খালেদা ও তার দূর্ণীতিবাজ সন্ত্রাসী তারেক আন্তর্জাতিক চক্রান্তের সাথে একাকার হয়ে বাংলদেশকে না-পাকি পাকিস্তান বানানোর পায়তারা করছে। তিনি আরো বলেন, আ’লীগের সকলকে দিধাদন্দ ভূলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রবাসে যারা আ’লীগের রাজনীতি করি তাদের সবাইকে একযোগে যুক্তরাষ্ট্র আ’লগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্ব মেনে সকল সিদ্ধান্ত কার্যকর করতে হবে। স্বাধীনতা দিবসের সাথে একাত্বতা ঘোষনা করে জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংসা করেন নউজার্সীর রিপাবলিক দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। শিলা আজিজ ও স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর সংগীত ও নৈশভোজের মাধ্যেমে সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়া অনুষ্টনের সমাপ্তি করেন।

  • সাউথজার্সী মেট্টো আ’লীগের উদ্যেগে ড. সিদ্দিকুর রহমানের জন্মদিন পালন

    সাউথজার্সী মেট্টো আ’লীগের উদ্যেগে ড. সিদ্দিকুর রহমানের জন্মদিন পালন

    এবিএনএ : যুক্তরাস্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগের উদ্যেগে আজ স্থানীয় আ’লীগ কার্যালয়ে সন্ধা ৭টায় যুক্তরাষ্ট্র আ’লীগের সফল সভাপতি ড. সিদ্দিকুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দৌলা ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহাম্মদ শাহিন, সংগঠনিক সম্পাদক শওকত শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, শফিক শাহ, সুজন দাস, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, দপ্তর সম্পাদক রুবায়েত, সদস্য নাসরিন মুন্নি, শাহিনারা সিমু আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ড. সিদ্দিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন সংগঠনের মূখপাত্র শওকত শিমুল। পরে ড. সিদ্দিকুর রহমানের রাজনৈকি সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবাই মোনাজাত করেন। নৈশভোজের পর সভাপতি সিরাজুদ্দৌলা ভুইয়া অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।

  • ওবায়দুল কাদেরের মাতৃবিয়োগ : যুক্তরাষ্ট্র আ. লীগের দোয়া মাহফিল

    ওবায়দুল কাদেরের মাতৃবিয়োগ : যুক্তরাষ্ট্র আ. লীগের দোয়া মাহফিল

    এবিএনএ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র মাতা বেগম ফজিলাতুন নেছার ইন্তেকালে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ১ মার্চ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, বেগম ফজিলাতুন নেছা রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রæয়ারী সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমার ইন্তেকালে ইতিপূর্বে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান দলের পক্ষ থেকে তার বক্তব্যে বেগম ফজিলাতুন নেছার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন আজ কোন বক্তব্য নয়। আমরা দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের জন্য দোয়া করবো। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল দেশের জন্য আরো কাজ করার উপরও গুরুত্বারোপ করেন। দোয়া মাহফিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি মহবুবুর রহমান ও সামসুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাজাহিদুল ইসলাম, আবুল মনসুর খান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলেমান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পদক মিসবাহ, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও কার্যকরী পরিষদ সদস্য সামসুল আবদীন, জহিরুল ইসলাম, মজিবুল মওলা সহ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা নূরে আলম বাবু, যুবলীগ নেতা শেখ জমাল হোসেন, সেবুল মিয়া, আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাউথজার্সি মেট্টো আ’লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    সাউথজার্সি মেট্টো আ’লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের সাউথজার্সি মেট্টো আ’লীগের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। গত মঙ্গলবার আটলান্টিক সিটির আ’লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি পলাশ চৌধুরী, অজয় চক্রবর্তী, শফিক জামিল, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সুজন দাস, সাংগঠনিক সম্পাদক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুল, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক রবায়েত, সদস্য নাসরিন মুন্নি, নার্গিস আক্তার, সুলতানা, সুকলা, সন্ধা, মিনু, সাবেরা, টিটু, অন্তু, মাসুদসহ প্রমুখ। বক্তারা বলেন আমরা এমন এক জাতি যারা কিনা মুক্তিযোদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধ, স্বাধীনতার ঘোষক ও বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর অবদান প্রত্যেকটি বিষয় নিয়ে বিতর্ক করি যা কিনা চরম লজ্জার বিষয়। ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে পাকিস্তান বাহিনী নির্মম ভাবে গুলি করে হত্যা করেছিল ছালাম বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক কে। পৃথিবীতে কোন জাতি নাই যারা কিনা ভাষার জন্য শহীদ হন। ১৯৫৪ সালের যুক্তপন্ট নির্বাচনে ব্যপক সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর রাষ্ট্রভাষা বাংলা হয়। মূলত ঐ দিন থেকেই বাংলদেশের স্বাধীনতার দরজা খুলে যায়। ৭১ এ মুক্তিযোদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দিনকে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস আখ্যা দিয়ে সরকারী বন্দ ঘোষনা করা হয়। ১৯৯৯ সালে জননেত্রী শেখ হাসিনার উদ্যেগে ২৩ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সম্মেলনে জাতিসংঘের সকল দেশের সম্মতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটা আমাদের জন্য এক মহান প্রাপ্তি। রাত ১২.১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি গানের মধ্য দিয়ে সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়ার নেতৃত্বে অফিস কার্যালয়ে নির্মিত শহিদ বেদীতে পুস্পস্তাবক অর্পন করা হয়। একে একে আটলান্টিক প্রেসক্লাব অব বাংলাদেশ এর পক্ষে সভাপতি আকবর হুসাইন, মহম্মদ শাহিন, শেখ শিমুল সহ অন্যান্যরা ফুলের তোড়া দেন। এ সময় বিভিন্ন পেশাজিবী মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুলের নেতৃত্বে কর্মরত সাংবাদিক বৃন্দ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। প্রাসংঙ্গিক কবিতা আবৃতি করেন পলাশ চৌধুরী, সুজন দাস, ছন্দা ভৌমিক সহ অনেকে। এক মনজ্ঞ সাংস্কিতিক অনুষ্ঠন ও নৈশ ভোজের মাধ্যমে সম্মানিত সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া স-প্রনদিত হয়ে আ’লীগ কার্যালয়ে এসে শহীদ বেদীতে ফূল দেওয়ায় সভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠন সমাপ্তি করেন।

  • লন্ডনে বাংলাদেশ দূতাবাস এ হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী সাউথ জার্সি মেট্টো আ’লীগের

    লন্ডনে বাংলাদেশ দূতাবাস এ হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী সাউথ জার্সি মেট্টো আ’লীগের

    এবিএনএ : জিয়া অরফানেজ মামলাকে কেন্দ্র করে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে গতকাল বৃহস্পতিবার যুক্তরাস্ট্রের সাউথ জার্সি মেট্টো আ’লীগ আটলান্টিক সিটির নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ নমাবেশ আয়োজন করেছেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি পলাশ চৌধুরী, সফিক রহমান, অজয় চক্রবর্তী, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক রুবায়েত, সদস্য মুন্নি, সুকলা, সুলতানা, মুনি, রোজিনা, সেলিনা, নার্গিস, বিলকিস, মারুফা আক্তার, ডালিয়া, মিদুল, সূজন প্রমুখ। সাউথ জার্সি মেট্টো আ’লীগের মূখপাত্র আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শওকত শিমুল। মূল বক্তা হিসেবে তিনি বলেন জিয়া অরফানেজ মামলার রায় একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। আইন সভার জন্য সমান এটা প্রতিয়মান হলো। বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রানের দাবী ছিলো এই মামলার ন্যায় বিচার।বিজ্ঞ বিচারক দীর্র সময় বিচারকার্য পরিচালনা শেষে গতকাল এই মামলার ঐতিহাসিক রায় দেন। বিএনপির খালেদা তারেক জিয়া সহ নেতা কর্মীদের রায়ের প্রতি শ্রাদ্ধাশিল হওয়ার আহবান জানিয়ে বলেন জ্বালাও পোড়া নীতি পরিহার করে সুষ্ট ধারার রাজনীতিতে ফিরে আসুন। যাকিনা টেকসই গনতন্ত্রের জন্য অপরিহার্য। তিনি আরো বলেন যে সব তথাকথিত পাকিস্তানের দালাল, রাজাকার আর আলকদরদের ঐরসজাত সন্তান, যারা কিনা বঙ্গবন্ধুকে মর্যাদা দিতে যানেনা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হামলাকারীদের বাংলাদেশে থাকা আত্বীয় স্বজনদের পরিচয় দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানিয়ে জনগনের হাতে এদের বিচারের ভার দেবার দাবী জানান। তিনি সাউথ জার্সি মেট্টো আ’লীগ সকল স্টেট আ’লীগ ও যুক্তরাস্ট্র আ’লীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন আ’লীগ বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সবাইকে একাত্বতাবদ্ধ থাকতে হবে। যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে ডাইনামিক আখ্যা দিয়ে তিনি বলেন তার নিরলস প্রচেষ্টায় যুক্তরাস্ট্র তথা বহিৃবিশ্বে বিএসপি ও জামাতের কোন সড়যন্ত্রই হালে পানি পাচ্ছেনা। তিনিসহ সাউথ জার্সি মেট্টো আ’লীগের উপস্থিত নেতাকর্মীরা যুক্তরাস্ট্র আ’লীগের ডাইনামিক সভাপতি ড. সিদ্দিকুর রহমানের চলমান বেগবান রাজনীতিক কর্মকান্ডের সাথে একাত্বতা ঘোষনা করে ড. সিদ্দিকুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন। আগামী মঙ্গল-বুধবার পরবর্তী সভার আহবান জানিয়ে সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া সমাবেশের পরিসমাপ্তি ঘোষনা করেন।

     

  • জিয়া অরফানেজ মামলার রায় নিয়ে সাউথজার্সী মেট্টো আ’লীগের সমাবেশ

    জিয়া অরফানেজ মামলার রায় নিয়ে সাউথজার্সী মেট্টো আ’লীগের সমাবেশ

     

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগ আজ বুধবার আটলান্টিক সিটির আওয়ামীলীগ কার্যালয়ে দুর্ণীতি বাজ খালেদা জিয়া অরফানেজ মামলার রায় নিয়ে তারেক ও খালেদার চক্রান্তের বিরুদ্ধে এক সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি সিরাজুদ্দৌলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি পলাশ চৌধুরী, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, সহসভাপতি সফিক রহমান, আজয় চক্রবর্তী, বিরেন শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, সদস্য মুনি, সুকলা, সুলতানা, মিনু আক্তার, রোজিনা, সেলিনা, নারগিস, বিলকিস, মারুফা আক্তার, ডালিয়া, সাবেরা, মিদুল, সূজন দাস, প্রমুখ। সংগঠনের মূখপাত্র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল বলেন বাংলাদেশ কে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে ৭১ এর পরাজিত শত্রুরা এক যোগে উঠে পড়ে লেগেছে। এ মামলা কোন রাজনৈতিক মামলা না। এটা একটি দূর্ণীতি মামলা ব্যাক্তির বিরুদ্ধে এতিমের টাকা মেরে খাওয়ার মামলা। মা ও ছেলে দেশটাকেই খেয়ে ফেলতে চেয়েছিল কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। পরে তিনি বলেন খালেদার লজ্জা নাই থাকলে আত্তহত্যা করতেন। শওকত শিমুল আরো বলেন দেশে ও বিদেশে যে কোন নাশকতার চেষ্টা করলে আ’লীগ নেতা কর্মীরা দাত ভাংগা জবাব দিবে। লন্ডনে বঙ্গবন্ধুর ছবি নিয়ে যে অবমাননাকর কাজ করেছেন এর প্রতিশোধ অবশ্যই বাংলার মুজিব প্রেমিক মানুষেরা নিবে। তিনি যুক্তরাষ্ট্রের সকল আ’লগের নেতা কর্মীর উদ্দেশ্য বলেন আসুন আজ আর ঘরে বসে থাকবার সময় নাই সকলে এক যোগে যুক্তরাস্ট্র আ’লগের পাতাকা তলে যোগ্য নেতা ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাধে কাধ মিলিয়ে রাজাকার আবদর আলসামস আর পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকর্মীদের বিরুদ্ধে দেশ বিদেশে আমজনতা কে সাথে নিয়ে রুখে দারায়। উপস্থিত নেতৃবৃন্দ সবাই একসঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে ড. সিদ্দিকুর রহমানের সাংগঠনিক কর্মকান্ডের প্রতি সম্মান করে এক সপথ বাক্য পাট এর মাধ্যমে সমাবেশের পরিসমাপ্তি করেন।

  • আ’লীগকে ধংশের পায়তারায় লিপ্ত…. মতলববাজ, টেন্ডারবাজ, লুটেরা সিন্ডিকেট!

    আ’লীগকে ধংশের পায়তারায় লিপ্ত…. মতলববাজ, টেন্ডারবাজ, লুটেরা সিন্ডিকেট!

    এ.বি.এন.এ: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, গনতন্ত্রের মানষ কন্যা, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায়, প্রধান মন্ত্রী সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মাধারীপুর জেলার কালকিনি থানার সখীপুর  আনারনেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট ইনষ্টিটিউট, আলহাজ্ব তৈয়ব আলী শিশু কল্যান প্রথমিক বিদ্যালয়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইশান ডিজিটাল ল্যাব, বাংলাদেশ বাংলাদেশ ডাক বিভাগ, পোস্ট ই সেন্টার, সাব রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ কৃষি ব্যাংক রমজানপুর শাখা, ইশান ইন্টারন্যাট সার্ভিস টাওয়ার, ইসলামিক শিশন হাসপাতাল, শিক্ষকদের জন্য আবাসিক ভবন, মহম্মদ হোসেন মাস্টার ছাত্রবাস, ৫০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স, গুলশান আরা নার্সিং ইনস্টিটিউট (প্রস্তাবিত) ডক্টর আব্দুস সোবহান গোলাপ টেকনিক্যাল ইনস্টিটিউট , অনিশা মেডিকেল এ্যসিস্ট্যান্ড ট্রেনিং স্কুল (মস্টার্স), কবির উদ্দিন আহমেদ হেলথ টেকনোলজি (প্রস্তাবিত) সহ অসংখ্য উন্নয়নের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আ’লীগের সূযোগ্য দপ্তর সম্পাদক, জননেত্রীর অত্যান্ত বিস্বস্থ ও আস্তাভাজন হাজার হাজার আ’লীগের ত্যাগি নেতা করমির প্রানের স্পন্দন, যুক্তরাষ্ট্র আ’লীগের তথা বহিবিশ্বে আ’লীগ নেতা কর্মির আইকন ড. আব্দুস সোবহান গোলাপ। হাঁ আমি আমি ডাইনামিক ড. আব্দুস সোবহান গোলাপের কথাই বলছি। অতি সম্প্রতি লক্ষ করছি কিন্তু অনলাইন পত্রিকায় আ’লীগের নেতা কর্মির বরাত দিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। যা আমি সহ লক্ষ আ’লীগ নেতা কর্মীরা মর্মাহত। ব্যাক্তি সার্থ চরিতার্থ করবার জন্য রাজণীতিক নীতি পদদলীত করে যারা দলের ত্যাগি পরীক্ষিত, যোগ্য সর্বপরী বঙ্গবন্ধুর পরিবারের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তাদেরকে হেয় পতিপন্ন করবার দঃসাহস দেখাবেন না। ১/১১ নেত্রীর বন্দীদশা হতে মুক্তির আন্দোলনে যুক্তরাস্ট্রসহ বহিবিশ্বের প্রধান রুপকার ছিলেন ড. আব্দুস সোবহান গোলাপ। প্রধান মন্ত্রীর নেত্রীত্বে দেশ যখন এগিয়ে চলছে দুরবার গতিতে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোল মডেল জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিষয়ে লেখলে হাজার পৃষ্টায়ও শেষ হবেনা। লাখো বিষয় আছে জনগনের সামনে তুলে ধরার, প্রকাশ করার কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনার উন্নয়নের প্রচার ও প্রকাশ না করে দলের ভিতর লুকিয়ে থাকা খন্দকার মোস্তাকের উত্তরসারীরা বঙ্গবন্ধু পরিবারের বিশ্বস্তর বাংলাদেশের পরিক্ষীত, দক্ষ, যোগ্য সাধারন সম্পাদক রবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যাহা এক অসুভ লক্ষন। কেন্দ্রীয় আ’লীগের প্রস্তাবিত উপকমিটিতে স্থান পাওয়া মিজানুর রহমান জনি সহ অনেকেই ব্যাক্তিগত ভাবে চিনি। বাগেরহাট মোড়েলগঞ্জের সন্তান জনি অত্যাধিক জনপ্রিয় একজন ব্যাক্তি। তার পরিবার আ’লীগ পরিবার। ২০০১ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। ২১ অক্টোবর ২০১৬ হতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন ১০ জানুয়ারী ২০১৪ বাংলাদেশ আরয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মনোনিত হয়েছিলেন। ২০০১ সালের পহেলা অক্টোবরের পর দলের দুর্দীনে রাজপথে থেকেছে। আর আজ তাদের বিরুদ্ধেই অপপ্রচার চালাচ্ছে সুবিধাবাদীর। তথা কথিত মতলববাজ, টেন্ডারবাজ সরবপরি শেখ হাসিনার উন্নয়নকে ধুলিস্বাত কারীরা। জনির ব্যাপারে সম্প্রতি কথা হলো দক্ষীন বাংলার বর্ষিয়ান আ’লীগের নেতা সাবেক সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দীর্ঘ ৪০ বছর যাবৎ বাগেরহাট জেলা আ’লীগের সভাপতি বর্তমান সমাজ কল্যান বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি একাধিকবার নিরবাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড়া: মোজাম্মেল হোসেন এর সাথে। তিনি বলেন যার বাপে ১৫ বছর আগে সরকারী ত্রান সাহায্যে নিয়ে ঘরে টিনের চালা দিয়েছেন আজ তার ছেলে শত কোটি টাকার মালিক। এরাই জনির বিরুদ্ধে পরিকল্পিতভাবে লেগেছে। জনি একজন সৎ ও আ’লীগের আদর্শ নেতা। দলের দু:সময়ের কান্ডারী আ’লীগের প্রস্তাবিত উপকমিটিতে তার নাম থাকায় দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপকে ধন্যবাদ জানান। ব্যাক্তি সার্থ চরিতার্থ করার লক্ষে সদা ব্যস্ত কিছু আওয়ামী লীগের লেবাসধারী ভন্ড প্রতারক চক্র। জাতীয় নির্বাচনের এই বছরে তারা কোন অপশক্তি দারা নিয়ন্ত্রিত? তারা নিজেরা নিজেদেরকে ত্যাগী নেতা হিসাবে পরিচয় দেয় বটে তবে তাদের অতীত ইতিহাস দেখলে পাওয়া যায় তাদেরকে পুর্বে যখন যে পদে দেয়া হয়েছে সেই পদের সুবিদা নিয়ে দলের দিকে না তাকিয়ে যে যার পকেট ভারি করার কাজেই বেশী মনযোগী ছিল। চাঁদাবাজী, টেন্ডারবাজী, তদবিরবাজী, ভবনসিন্ডিকেট ও ব্যংক জালিয়াতী তাদের মূল উদ্দেশ্য। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী ও অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আর এক স্নেহভাজন, বিশ্বাসী, কঠোর পরিশ্রমী ও আস্থাভাজন সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত এবং যারা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রস্তাবিত উপ কমিটিতে স্হান না পেয়ে দলের ভাবমূর্তির কথা চিন্তা না করে বিভিন্ন অনলাইন মিডিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের পরিক্ষিত সৎ, মেধাবী, আন্তরিক, কঠোর পরিশ্রমী ও দু:সময়ের কান্ডারী এই দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ব্যাস্ত আসলেই তারা করা? তারা কি আওয়ামী লীগের সুভাকা্ংক্ষী? তারা কি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক? তারা কি শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী? কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রস্তাবিত উপ কমিটিতে স্হান পাওয়া নেতাদের সম্পরকে অনলাইন মিডিয়ায় যে ভাবে তাদের রাজনৈতীক চরীত্র হরন করা হয়েছে তা আসলেই দুঃখ জনক। যাদের নাম উল্লেখ করে বার বার বিএনপি, জামাতের ক্যাডার বলা হয়েছে তাদের অনেককেই আমি জানার চেষ্টা করেছি যেমন মোঃ তানভীর হোসাইন রুবেল যাকে জিপসি রুবেল এবং ঢাকা কলেজের সাবেক ছাত্রদল ক্যাডার বলা হয়েছে কিন্ত বাস্তবতা পুরাই বিপরিত ।এই তানভীর হোসাইন এর দাদা আলহাজ ডাঃ মতিউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর হাতেগড়া সৈনিক এবং মঠবাড়িয়া থানা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি। রুবেলের বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব বেলায়েত হোসেন বর্তমানে সহ-সভাপতি মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগ এবং সম্মানীত সদস্য মঠবাড়িয়া থানা আওয়ামী লীগ, তার মা্তা মিসেস রোকেয়া হোসেন এক জন বীর মুক্তিযোদ্ধা। রুবেলের আপন ফুফা জনাব ডাঃ আনোয়ার হোসেন সাবেক সাংসদ(পিরজপুর-৩) এবং বর্তমানে সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিরজপুর জেলা কমিটি। এমন খাটি আওয়ামী পরিবার থেকে উঠে আসা মোঃ তানভীর হোসাইন (রুবেল) ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইকন, সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি তাকে যখন ছাত্রদল ক্যাডার বলা হয় তখন সেই খবরের সত্যতা ও রিপরটারের সততা নিয়ে প্রশ্ন করাটাই সাভাবিক।তেমনি এ,কে,এম, শফিকুল ইসলাম, মোঃ জিয়াউল আবেদিন, কেএম কবির হোসেন সহ অনেকের নাম দিয়ে তাদেরকে বিএনপির ক্যাডার বানানোর অপচেষ্টা করেছে ওই সব অন লাইন মিডিয়াগুলো । জাতীর বিবেকের কাছে প্রশ্ন তারা সৈই অপশক্তি নয়তো যারা দেশ বিদেশে জামায়াত ও বিএনপির নেতাদের সাথে গোপন বৈঠক করে আওয়ামী লীগের লেবাস পরে আওয়ামী লীগকেই ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । সবশেষে দলের ভিতর ঘাপটি মেরে থাকা তারেক এর এজেন্ডদের প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যায়ে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপকে সাথে নিয়ে আ’লীগের ত্যাগি নেতা কর্মীরা বেগবান স্রোতের মত এগিয়ে যাবে সকল বাধা বিপত্বি ফেরিয়ে ……………… শেখ শওকত আলী শিমুল, সাংগঠনিক সম্পাদক, সাউথজার্সি মেট্রো আ’লীগ যুক্তরাষ্ট্র শাখা, চেয়ারম্যান ও চিপ এডিটর, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এ.বি.এন.এ) ইউ.এস.এ।

  • আ. লীগের নির্বাচনী প্রচারণায় ১ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর দেশে প্রচারণার উদ্যোগ

    আ. লীগের নির্বাচনী প্রচারণায় ১ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর দেশে প্রচারণার উদ্যোগ

    এবিএনএ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে যুক্তরাষ্ট্র থেকে এক হাজারেরও বেশি প্রবাসীকে বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা।

    স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। সিদ্দিকুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্র থেকে এক হাজারের বেশি প্রবাসীর সমন্বয়ে একটি টিম যাবে ঢাকায় এবং তারা নৌকা প্রতীকের ৫০ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। “প্রবাসীদের অর্থেই ভাড়া করা হবে ৫০টি বাস কিংবা মিনিবাস এবং সবগুলোকেই পোস্টার-ব্যানারসহ প্রচারণায় ব্যবহার করা হবে।” সভাপতি সিদ্দিক বলেন, “দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সামনের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় ত্বরান্বিত করতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, টেক্সাস, ক্যানসাস, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, আরিজোনা প্রভৃতি অঙ্গরাজ্য থেকে ইতিমধ্যে আগ্রহী প্রবাসীরা বাংলাদেশে যাবার জন্যে প্রস্তুতি শুরু করেছেন।”

    “সকলের তালিকা তৈরি করা হচ্ছে। এই প্রচারাভিযান চালাতে উপ-কমিটি গঠন করা হবে। আর যারা সশরীরে বাংলাদেশে যেতে পারবেন না তারা যুক্তরাষ্ট্র থেকে নিজ এলাকার নৌকা প্রতীকের প্রার্থীর জন্যে তহবিল পাঠাবেন এবং পাশাপাশি টেলিফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাড়া-প্রতিবেশিদের কাছে ভোট চাইবেন। আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করবেন নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য।” উপ-কমিটিগুলো প্রবাসে জামায়াত-শিবিরের ‘অপতৎপরতা’ রুখতে সোচ্চার ভূমিকা রাখবে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা এবং চন্দন দত্ত, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, যুব সম্পাদক মাহাবুর রহমান টুকু, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, শিল্প সম্পাদক ফরিদ আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, বাণিজ্য বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, আইন সম্পাদক শাহ বখতিয়ার হোসেন, জনসংযোগ সম্পাদক কয়সর আহমেদ, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, মিসবাহ আবদিন, আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি হারুন ভূঁইয়া প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন,  “আমেরিকা প্রবাসীদের মতো কানাডা, বৃটেন, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের মুজিব আদর্শের সৈনিকদেরকেও অনুরোধ জানানো হচ্ছে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিতে নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য।”তবে সকলকেই ঢাকায় নির্বাচনী প্রচারণার সমন্বয় সেলের সাথে যোগাযোগ রক্ষা করার কথা বলা হয়েছে।

  • যুক্তরাষ্ট্র আ.লীগকে ডিঙিয়ে সাউথজার্সি আ.লীগের রেকর্ড!

    যুক্তরাষ্ট্র আ.লীগকে ডিঙিয়ে সাউথজার্সি আ.লীগের রেকর্ড!

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শীর্ষ পদে থেকে অনেক নেতারাই দেশ ও বিদেশে শতশত কোটি টাকার মালিক বনেছেন বটে কিন্তু কারোই সাধ্য হয়নি দলের জন্য একটি নিজস্ব ভবন তৈরি করার। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের এই প্রশংশনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা। সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগের সভাপতি সিরাজুদ্দোলা ভূঁইয়া এবং সাধারন সম্পাদক মোঃ শাহীনের নেতৃত্বাধীন সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগ গত ১০ই জানুয়ারি সংগঠনের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন। সিরাজুদ্দোলা ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠুর সঞ্চালনায় সেই দিনটি ছিল সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগ তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল আওয়ামীলীগ নেতাকর্মিদের জন্য একটি ঐতিহাসিক দিন।

    সভাপতি সিরাজুদ্দোলা ভূঁইয়া, সাধারন সম্পাদক মোঃ শাহীন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ, মিঠু, সাংগাঠনিক সম্পাদক, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী ও রেজাউল ইসলাম খালিদের ব্যক্তিগত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন সম্ভব হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি পলাশ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ শাহীন, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত আলী শিমুল,  নাসরিন মুন্নী, রেজাউল ইসলাম খালিদ ও শামীম আরা বেগম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭২ সালের ১০ই জানুয়ারী বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন, ইতিহাসের পাতায় এই দিনটি এখনও অবিস্বরনীয় হয়ে আছে। বঙ্গবন্ধুর এই অবিস্বরনীয় দিনটি পালনের জন্য বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি এক ঐতিহাসিক দিন।দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে নয় মাসের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর যুদ্ধ-বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নটি যখন রুঢ় বাস্তবতার মুখোমুখি, তখন দীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাগারে মৃত্যুযন্ত্রণা শেষে পাকিস্তানি বন্দীশালা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বদেশে প্রত্যাবর্তন করেন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান,সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি,বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী শীলা আজিজ।