Category: এক্সক্লুসিভ

  • ‘ভারত ও মিয়ানমার সীমান্তের ৩৯৯ কি.মি. ঝুঁকিপূর্ণ’

    ‘ভারত ও মিয়ানমার সীমান্তের ৩৯৯ কি.মি. ঝুঁকিপূর্ণ’

    এবিএনএ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম জানিয়েছেন, ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৩৯৯ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ওই এলাকাজুড়ে বিজিবির নজরদারি নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে থার্মাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, রাডার, সেন্সরযুক্ত বিভিন্ন যন্ত্র ও সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক। বর্ডার সার্ভেইল্যান্সের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দুর্গম সীমান্তে ‘রেসপন্স টিম’ পৌঁছানোর লক্ষ্যে যেকোন ধরনের স্থল সীমান্তে চলাচল উপযোগী ‘অল টেরেইন ভেহিকেল’ এবং দুর্গম নৌ-সীমান্তে জন্য হাইস্পিড বোট সরবরাহ করা হবে। সোমবার সকাল ৯টায় দিকে বেনাপোলের পুটখালী সীমান্তে ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। তিনি জানান, ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ এর মাধ্যমে নেটওয়ার্কভুক্ত সীমান্তে সংশ্লিষ্ট ‘কমান্ড’ পর্যায় থেকে ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হবে। সংশ্লিষ্ট ইউনিট ছাড়াও কেন্দ্রীয়ভাবে সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে সীমান্তের নজরদারির লক্ষ্যে বিজিবি সদর দফতর, পিলখানায় সর্বাধুনিক ‘কমান্ড সেন্টার’ স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থায় মাদক, অস্ত্র, সবধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিশেষ সহায়ক হবে।

    BGB-Director-Benapole

    বিজিবি মহাপরিচালক জানান, বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তের ১০ কিলোমিটার এলাকায় এই সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে। আগামী বছর নাগাদ কক্সবাজারের অধিকাংশ সীমান্ত এলাকা, নওগাঁর হাপানিয়া সীমান্ত, দিনাজপুরের হিলি সীমান্ত এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরাঞ্চলে ‘বর্ডার সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম’ স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। এছাড়া সীমান্তের চেকপোস্টগুলোতে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বেনাপোল ও হিলি চেকপোস্ট বিজিবির সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সীমান্তের সকল চেকপোস্ট একইভাবে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় ‘সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’ স্থাপন সম্পন্ন হলে সীমান্ত অপরাধ অনেকাংশে কমে আসবে বলে জানান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুল ইসলাম, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তারিকুল ইসলাম, আরআইবির কমান্ডিং অফিসার লে.কর্নেল খবির উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করলো পুলিশ

    মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করলো পুলিশ

    এবিএনএ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো একই কায়দায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করছিল মাওবাদীরা। বৃহস্পতিবার আদালতে দাখিল করা এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে পুনের পুলিশ বিভাগ। আদালতে তারা জানিয়েছে, মাওবাদী সন্দেহে আটক এক ব্যক্তির কাছ থেকে পাওয়া চিঠিতে এই তথ্য জানা গেছে।
    বুধবার মাওবাদী যোগসাজশের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুনে পুলিশ। এরা হলেন- দলিত সমাজকর্মী সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গাডলিং, সমাজকর্মী মহেশ রাউত, সোমা সেন ও রনা উইলসন। দায়রা আদালতের কাছে পুলিশ জানিয়েছে, পাঁচ জনই জানুয়ারিতে ভিমা-কোরেগাঁও দলিত বিক্ষোভে যুক্ত ছিলেন। রনা উইলসন রাজনৈতিক বন্দিদের মুক্তি সংক্রান্ত একটি কমিটির সদস্য। মোদীকে হত্যার ছকসহ চিঠিটি পাওয়া গেছে তারই দিল্লীর বাড়ি থেকে।
    সরকারি আইনজীবী উজ্জ্বলা পওয়ার আদালতে জানান, চিঠিটিতে লেখা রয়েছে, এম-৪ রাইফেল ও চার লক্ষ গুলি জোগাড় করতে ৮ কোটি টাকার প্রয়োজন। রাজীব হত্যাকাণ্ডের মতো আর একটি হত্যা করতে হবে, সে কথার উল্লেখ রয়েছে চিঠিতে। চিঠির একটি অংশে লেখা হয়েছে ‘বিহার ও পশ্চিমবঙ্গে হার হলেও ১৫টিরও বেশি রাজ্য বিজেপির দখলে। এই গতিতে যদি চলতে থাকে, দলের সব শাখাকেই প্রবল সমস্যায় পড়তে হবে…। মোদী যুগ শেষ করতে কয়েক জন প্রবীণ নেতা এই প্রস্তাব এনেছেন।’
  • ‘এই বাজেট একটি নীল রঙের বিশাল ফাঁকা বেলুনের মতো’

    ‘এই বাজেট একটি নীল রঙের বিশাল ফাঁকা বেলুনের মতো’

    এবিএনএ : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক না হওয়ায় জনগণ হতাশ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, বাজেট একটি গতানুগতিক, লোক দেখানো ও আপসকামিতার যা বাস্তবায়ন অসম্ভব। বরং বাজেটে গরিবকে আরও গরিব করবে, ধনীদের আরও ধনী করার সুযোগ দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে লুটপাটের জন্যই এ বিশাল বাজেট।

    শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গত বছরের ব্যর্থতা সরকার এ বাজেটে তুলে ধরেনি। বাজেট নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে। বিশাল বাজেট হলেই বিশাল উন্নয়ন হয় না। এই বাজেট একটি নীল রঙের বিশাল ফাঁকা বেলুনের মতো। দেখতে খুব সুন্দর। একটি সুচ দিয়ে খোঁচা দেবেন। দেখবেন সব শেষ।

    ‘গ্রহণযোগ্য নির্বাচন: সরকারের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক সভায় আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম। সংগঠনটির উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

    মওদুদ আহমদ আরও বলেন, এই সরকারের বাজেট দেয়ার বৈধতা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই সংসদে ১৫৪ জন নির্বাচিত হননি। একটি অনির্বাচিত সরকারের এই ধরনের বাজেট দেয়ার কী বৈধতা আছে- এটা ইতিহাস একদিন পরীক্ষা করে দেখবে এবং তার রায় দেবে।

    এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটারবিহীন সরকার বিশাল ঘাটতির ঋণনির্ভর ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছে। প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক না হওয়ায় জনগণ হতাশ হয়েছে। তারা জনগণের সরকার নয়, আর এই সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নন। তাই তাদের কাছ থেকে জনকল্যাণমুখী বাজেট আশা করা যায় না। প্রস্তাবিত বাজেট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না।

  • আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিকদের ঐক্য কামনা

    আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিকদের ঐক্য কামনা

    এবিএনএ : পেশাদারিত্ব অটুট রেখে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানে অনুষ্ঠিত হলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিল। কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে গত সোমবার নিউইয়র্ক সিটির কুইন্সে এরোমা রেস্টুরেন্টের এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম। প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বের সঞ্চালনা করেন সেক্রেটারি শহিদুল ইসলাম অতিথি ছিলেন এটিএন বাংলা, এটিএন নিউজ এবং এনটিভির উত্তর আমেরিকার প্রধান নির্বাহী সাঈদ হোসেন, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও একাত্তর টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি মাহফুজুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, জেবিবিএর নেতা আবুল ফজল দিদারুল ইসলাম, নিউইয়র্কস্থ সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট আলহাজ্ব জাফরউল্লাহ, রাজধানী ঢাকার সূত্রাপুরের শর্ষিনা দরবার শরিফের মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিক।

    এছাড়াও ছিলেন ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ, এনটিভি ইউএস’র বার্তা প্রধান আবির আলমগীর এবং পুলক মাহমুদ, সাপ্তাহিক ঠিকানার বিশেষ সংবাদদাতা মিসবাহউদ্দিন, সাংবাদিক রাজিব আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি এ টি এম মাসুদ, মহানগর আওয়ামী লীগের নেতা এটিএম রানা, সাংবাদিক তুহিন চৌধুরী, শহীদুল্লাহ কায়সার। প্রেসক্লাবের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত এবং আজিমউদ্দিন অভি। সাধারণ সদস্যগণের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, ফারহানা চৌধুরী, আজাদ লিটু প্রমুখ। মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে। এ সময় ক্লাবের সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর আরোগ্যে দোয়া করা হয়।

  • ছাত্রলীগের ৩২৩ জন ডাক পাচ্ছেন গণভবনে

    ছাত্রলীগের ৩২৩ জন ডাক পাচ্ছেন গণভবনে

    এবিএনএ : ছাত্রলীগের নেতা হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা ৩২৩ প্রার্থী ডাক পাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে। আগামী রোববার ও সোমবার ডাকা হতে পারে এসব পদ প্রত্যাশীদের। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বুধবার রাতে গণভবনে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রের দাবি অনুযায়ী, পদ প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতা হিসাবে দায়িত্ব তুলে দেয়ার আগে তাদের রাজনৈতিক মেধা, দক্ষতা, যোগ্যতার পরীক্ষা নিতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন শেখ হাসিনা। ফলে চলতি সপ্তাহেও হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা হতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাতকার নেয়া শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আবার বৈঠক করবেন ধানমন্ত্রী।

    ছাত্রলীগের ২৯তম জাতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চলতি মাসের ১১ও ১২ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে নতুন নেতা নির্বাচন করা ছাড়াই শেষ হয় সম্মেলন। এর আগে তিন দফা ভোটর মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হয়। সারাদেশ থেকে আসা কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করে। তবে গত দুই বার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলেও তাদের নিয়ে নানা সমালোচনা হয়। সর্বশেষ দুই বারের কমিটিতে সংগঠনটিতে অনুপ্রবেশ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। সংগঠনের বিরুদ্ধে এসব নানা অভিযোগ প্রধানমন্ত্রীকে হতাশ করেছে। এরই পরিপ্রক্ষিতে সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট প্রক্রিয়া বাদ দেয়ার সিদ্ধান্ত জানান শেখ হাসিনা। তিনি সিলেকশনে নেতা বানানোর সিদ্ধান্ত জানান।

  • শহীদ খান ও সোহেল আহমেদকে আটলান্টিক সিটির স্টেট সিনেটরের  ”কমান্ডেশন স্বীকৃতি ”

    শহীদ খান ও সোহেল আহমেদকে আটলান্টিক সিটির স্টেট সিনেটরের ”কমান্ডেশন স্বীকৃতি ”

    এবিএনএ : বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ কমিউনিটির কল্যাণে  গুরুত্বপূর্ণ  অবদান রাখায়  নিউজারসি স্টেট সিনেটরের  ”কমান্ডেশন স্বীকৃতি ” পেয়েছেন।  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে আয়োজিত ‘বৈশাখী উৎসব’ এর অনুষ্ঠানে  তাঁদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়। নিউজারসি স্টেট সিনেটর জেফ ভ্যান ড্রিউ নিজেই শহীদ খান ও সোহেল আহমেদ এর হাতে সনদ তুলে দেন।

    গত আট মে,মঙ্গলবার আটলান্টিক সিটির ওহ সেন্ট জোসেফ রিসোর্ট এর মিলনায়তনে অনুষ্ঠিত ‘বৈশাখী উৎসব’ এর   অনুষ্ঠানে নিউজারসি স্টেট সিনেটর জেফ ভ্যান ড্রিউ তাঁর বক্তব্যে নিউজারসি স্টেট  এর অগ্রযাএায় বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির ত্যাগ ও অবদানের ভূয়সী  প্রশংসা করেন।তিনি বলেন , অন্যান্য কমিউনিটির মতো  বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিও  বেশ সুনামের সাথে সমাজের সর্বস্তরে প্রশংসনীয়  অবদান রেখে চলেছে। সিনেটর আরো বলেন,বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন  ‘বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি’  দীর্ঘ  দিন ধরে বিভিন্ন ধরনের কমিউনিটি সেবা ও কমিউনিটির লোকজনকে সাহায্য সহযোগীতা করার মাধ্যমে নিউজারসি স্টেট  এর অগ্রযাএায় অগ্রনী ভূমিকা রেখে  আসছে যা সত্যিই প্রশংসনীয়।

    উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি  শহীদ খান ২০০৮ সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব। এখানে উল্লেখ্য যে,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারন সম্পাদক সোহেল আহমেদও প্রায় নয় বছর যাবত এই সংগঠনের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয় কে অভিনন্দন জানিয়েছেন শেখ শওকত শিমুল

    বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয় কে অভিনন্দন জানিয়েছেন শেখ শওকত শিমুল

     

    এবিএনএ : বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল উৎক্ষেপণ হওয়ায প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয় কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথজার্সি মেট্টো আ’লীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত শিমুল।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথ্য প্রযুক্তির গোড়াপত্তন করেন ১৯৭৫ সালে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপনের মধ্যে দিয়ে।রাঙ্গামটির এই ভূ উপগ্রহের মাধ্যমে বিনা তারে সারা বিশ্বর সাথে যোগাযোগ স্থাপন হয় । স্বাধীনতা-উত্তর বিধ্বস্ত বাংলাদেশ গঠনে যোগাযোগে এর অবধান ছিলো অপরিসীম । তারই সূত্র ধরে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে সরকারে এসে দেশকে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করেন। তথ্যপ্রযুক্তি বিকাশের জন্য তিনি বিশাল প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ হাতে নেন । বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাহসী নেতৃত্বে নির্মীত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এটির মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখালেন বাংলাদেশ, পরিবেশ অনুকূলে থাকাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের লঞ্চিং প্যাড থেকে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” আগামী ১০ মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টায় ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।এর আগে ছয় বার উৎক্ষেপণের তারিখ পরিবর্তন হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলেও উৎক্ষেপণের ব্যাপারে এখনো শতভাগ নিশ্চিত নয় বিটিআরসি। শুধুমাত্র উৎক্ষেপণের দিন সকালে এ বিষয়টি চূড়ান্ত হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে। বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। এজন্য বছরে ব্যয় হচ্ছে প্রায় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এই ব্যয় কমবে। একই সাথে দেশের টাকা দেশেই থেকে যাবে।
    উক্ত স্যাটেলাইটের উল্লেখযোগ্য কয়েকটি সুবিধা হলো:

    ১) টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানের স্যাটেলাইট ভাড়া বাবদ সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশকে প্রদানকৃত ১৫ মিলিয়ন ডলার অর্থ সাশ্রয় হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে উক্ত স্যাটেলাইটটি ভাড়া দেয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতি বছর ৫০ মিলিয়ন ইউএস ডলার আয় করতে পারবে ।
    ২) দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে ।
    ৩) আবহাওয়ার গতি পর্য্বেক্ষন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে ।
    ৪) ঝড়ের গতিবেগ ও পথ নির্ণয় করে ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা যাবে ।
    ৫) ইন্টারনেটের গতি বাড়বে ।
    ৬) ভূমি ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে সহায়তা করা যাবে ।
    ৭) সমগ্র দক্ষিন এশিয়াসহ ইন্দোনেশিয়া,ফিলিপাইন,তুর্কমিনিস্তান,কাজাখিস্তান সহ অন্যান্য দেশে সেবা প্রদান করতে পারবে বাংলাদেশ ।
    ৮) টিভি এবং রেডিও ব্রডকাস্ট আরও দ্রুত ও মসৃণ হবে । HD কোয়ালিটি বাড়ানো যাবে ।

    যে সাহসীকতা,মনোবল ও স্বপ্ন নিয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্যাটেলাইটটি নির্মান করিয়েছেন তাই  সফলভাবে উৎক্ষেপণ হয়।

  • গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ‘ এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আ:লীগ

    গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ‘ এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আ:লীগ

    এবিএনএ : মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা গ্লোবালি আবারও খবরের শীর্ষে এসেছেন গতকাল ২৬শে এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গ্লোবাল সামিট অন ওম্যান সন্মেলনে “ গ্লোবাল উইমেন্স লিডারশিপ এ্যাওয়ার্ড “ প্রাপ্তির এক বিরল সন্মানে ভূষিত হওয়ারমাধ্যমে। এই বিরল প্রাপ্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা।

    ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জননন্দিত হয়েছেন গতিশীল নেতৃত্বের কারনে এবং ভূষিত হয়েছেন বিভিন্ন এ্যাওয়ার্ডে, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত সর্বশেষ এ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর বিশ্বব্যাপী খ্যাতি, সন্মান, পরিচিতি আরো বৃদ্ধি পাবে।শান্তিময় বিশ্ব গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখবেন আরো অবদান এই আশাবাদ আমরা দৃঢ় ভাবে ব্যক্ত করছি । সেই সংগে উনার সর্বাংগীন মংগল ও সুস্বাস্হ্য কামনা করছি । জয় বাংলা, জয় বংগবন্ধু ।

    নিবেদক —

    ড. সিদ্দিকুর রহমান
    সভাপতি

    আব্দুস সামাদ আজাদ
    ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক

    যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ।

  • সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

    সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই সরকারের সময়ে বাংলাদেশে কোন ঘটনা ঘটলে তার বিচার হয়না এমন কোন নজীর নেই। সাংবাদিক হোক, সংসদ সদস্য হোক, ব্যবসায়ী হোক অথবা যেই হোক না কেন আইন সবার জন্য সমান। যে অন্যায় করেছে অন্যায়ের গুরুত্ব অনুযায়ী শাস্তি পেতে হবে। সাংবাদিক পেটানোর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশে ৩০ টিভি, ৬ শ’র বেশী সংবাদপত্র বের হয়। তারা সমানে সরকারের বিরুদ্ধে কথা বলে কিন্তু সরকার তাতে বাধা দেয়না। মন্ত্রী আজ ২৪ এপ্রিল মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
    জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় মন্ত্রী আরো বলেন, স্বল্পোন্নত দেশ দেশ ধেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে এখন সময়ের ব্যপার। প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই। যে ঘসা দেবেন আর রাতারাতি উন্নত হয়ে যাবে। তবে তিনি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন। তিনি পাচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাহাজ্জুতের নামাজ পড়েন। সকালে কোরআন তেলওয়াত করে কাজ শুরু করেন। দুর্নীতি তার কেশাগ্র স্পর্শ করেনি। তিনি শুধু নয়, তার পরিবার পরিজন কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন। সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করে তিনি বলেন, জয়ের নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তিতে ঈর্ষনীয় উন্নতি করছে। আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উক্ষেপনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রযুক্তির এক স্বর্ণযুগে প্রবেশ করছে। মন্ত্রী সরকারের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের বিবরন তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারনে তাদের জায়গা দিয়েছেন। কিন্তু তাদের কারনে আজ আমাদের ওই অঞ্চলের বনসম্পদ এবং পর্যটন মারাত্মক হুমকির মুখে। তিনি বলেন, আশ্রিত রোহিঙ্গাদের ওপর সন্ত্রাসীদের নজর পড়েছে। আমরা মিয়ানমারের সরকারকে বলেছি তারা যদি ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে কিছু করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
    যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এরআগে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
    অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে এখন আইন আছে সাংবাদিক পেটানো হলে তার বিচার হবে। বাংলাদেশে সাংবাদিকদের যে স্বাধীনতা আছে তা পৃথিবীর আর কোথাও নেই। তিনি বলেন, যখন ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির অভিযোগ এনে যখন পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে অস্বীকার করেছিলো তখন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের হাজার হাজার নেতা সেদিন ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলো। আমাদের নেতা-কর্মীরা বিএনপির জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ করেছে। সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি অনুসরন করে স্বরাষ্ট্রমন্ত্রী সফল উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করা ছাড়া কোন উপায় নেই। সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌচ্ছে দিতে হবে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা বঙ্গবন্ধুর হত্যার রক্তের প্রতিশোধ নেবো। জনগনকে সাথে নিয়ে আমরা ২০৪১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বর্ণচোরা আখ্যায়িত করে তাদের সম্পর্কে সতর্ক থাকতে বলেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সবাপতি আবুল কাশেম, লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান, ফারুক আহমেদ, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, ত্রান সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, সদস্য শামসুল আবেদীন, মেজবা আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রলীগ নেতা খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
    বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর আলী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জামাল হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, মুক্তিযোদ্ধা মাসুদুল হাসান, সাউথ জার্সি মেট্র আওয়ামীলীগের সভাপতি সামসুল শাহজাহান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, নিউইয়র্ক আওয়ামী ফোরামের মোহাম্মদ হারুন, ব্রুকলিন ব্যুরো আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, সেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক আব্দুল মালেক, যুবলীগ নেতা সেবুল মিয়া, যুক্তারাষ্ট্র আওয়ামীলীগের মেজবাহ আহমেদ প্রমুখ।

  • তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দুই মামলায় দণ্ডিত তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার বিকালে লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) ‘বাংলাদেশের উন্নয়ন গল্প : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেয়ার পর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলছি এবং অবশ্যই একদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনব। তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তারেক রহমানের মতো একজন দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য একটি অবাধ স্বাধীনতার দেশ এবং এটি সত্যি যে, যে কোনো ব্যক্তি এখানে আশ্রয় নিতে ও শরণার্থী হতে পারে।

    তবে অপরাধের কারণে তারেক রহমান আদালত কর্তৃক একজন দণ্ডিত ব্যক্তি। আমি বুঝতে পারি না, একজন দণ্ডিত ব্যক্তিকে কিভাবে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে।’ রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমারের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়ে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রীরা উভয় দেশ সফর করেছেন। সংকটের সমাধান খুঁজে বের করতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করেছেন। শেখ হাসিনার মতে, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহ দেখালেও বাস্তবে তারা কিছুই করেনি। তাই আমরা চাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করুক। প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগমনে সেখানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সরকার সব ব্যবস্থা নিয়েছে এবং তাদের একটি ভালো জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে তারা সেখানে ভালোভাবে থাকতে পারে।

    তিনি বলেন, খাদ্যসহ আমরা তাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা সব কিছুই করছি। আমরা তাদের জন্য সেখানে কিছু ভবন ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছি। শেখ হাসিনা বলেন, অনেক শরণার্থী সীমান্তে অবস্থান করছে। সেখান থেকে মাত্র একটি পরিবারের অর্ধেক লোককে মিয়ানমার নিয়ে গেছে। এর মাধ্যমে সম্ভবত তারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে, তারা ফেরত নিচ্ছে। এটি শুভ লক্ষণ। তবে মাত্র একটি পরিবারের অর্ধেক লোককে কেন?