Category: এক্সক্লুসিভ

  • শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে নিউইয়র্কে প্রবাসীদের ঐক্য

    শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে নিউইয়র্কে প্রবাসীদের ঐক্য

    এবিএনএ : শেখ হাসিনার জাতিসংঘ সফর সাফল্যমন্ডিত করার সংকল্প ব্যক্ত করলেন আওয়ামী পরিবার ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে, এই সফরের সময়ে বিএনপি-জামাত-শিবিরের যে কোন অপতৎপরতাকে আইনী প্রক্রিয়ায় রুখে দেয়ারও প্রত্যয় ব্যক্ত করলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা। মতবিনিময় সমাবেশের নেতৃবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেন, ‘শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের নেতা। বিশেষ কোন দল বা গোষ্ঠির নেতা নন। তাই তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে মূলত: প্রিয় মাতৃভূমির ইমেজকেই মহিমান্বিত করা হবে আন্তর্জাতিক অঙ্গনে।’

    ১৭ সেপ্টেম্বর অপরাহ্ন সোয়া ৪টায় সফরসঙ্গিসহ ইত্তেহাদ এয়ারলাইন্সে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আগের মত এবারও শত শত প্রবাসীর সমাগম ঘটবে জননেত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্টে প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপনের জন্যে। এজন্যে আমরা এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেখেছি।’

    ‘১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের সুপরিসর বলরুমে ৩ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদান করা হবে। এই সংবর্ধনা সমাবেশকে এ যাবতকালের সেরা একটি সমাবেশে পরিণত করতে সকল প্রবাসীকে একযোগে কাজ করতে হবে’-আহবান ড. সিদ্দিকের।

    ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডাকে সর্বস্তরের প্রবাসীদের এ মতবিনিময় সমাবেশে স্বাগত বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, ‘২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য উপস্থাপনের সময় বাইরে আমরা শান্তি সমাবেশ করবো। সারাবিশ্বকে জানিয়ে দেব যে, শেখ হাসিনা বিশ্বশান্তির ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, দারিদ্র-বিমোচন তথা উন্নয়নে সমগ্র জনগোষ্ঠিকে একিভ’ত করার ক্ষেত্রেও বিশ্বে অনেকের অনুসরনীয় হয়ে উঠেছেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এ শান্তি সমাবেশ সফল করার জন্যে এখন থেকে সকলকে টাউন হল মিটিং শুরু করতে হবে।’

    যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম এবং লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, প্রচার সম্পাদক হাজী এনাম, শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কোষাধ্যক্ষ মনসুর খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, সেক্রেটারি নূরে আলম জিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ জলিল, ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর এবং হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান প্রমুখ।

    শেখ হাসিনার আগমন উপলক্ষে এ প্রস্তুতি সভায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের ঐক্য সুসংহত হলো বলে অনেকে মনে করছেন। ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন বলেও এই সমাবেশকে অবহিত করেন ড. সিদ্দিক। তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন। সে আলোকে ভার্জিনিয়ায় ব্যাপক আয়োজনে আরেকটি সমাবেশ হবে। সেটিকেও সফল করতে মেট্র ওয়াশিংটন এলাকার প্রবাসীদের পাশে থাকতে হবে আমাদের সকলকে।’

    এদিকে, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা এ সংবাদদাতাকে জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের মিডিয়া-কর্মীদের সাথে মিলিত হবেন। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। উল্লেখ্য, শেখ হাসিনা যতবারই জাতিসংঘে এসেছেন, প্রত্যেকবারই মিডিয়ার সাথে তার সফরের আলোকে মতবিনিময় করেছেন।

  • যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ১

    যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ১

    এবিএনএ : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১৪ আগস্ট সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারজানা সুলতানা টুসী নামের আরেক বাংলাদেশি। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

    নিহতরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন বলে জানা গেছে। ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তাঁর বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তাঁর বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

  • ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ব্রুকলিনে আলোচনা সভা

    ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ব্রুকলিনে আলোচনা সভা

    এবিএনএ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৯ আগস্ট বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ।

    অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান এবং সেত্রেটারি ইমদাদ চৌধুরী।

    ব্রুকলীন আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই দোয়া-মাহফিল ও আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা নূরল ইসলাম নজরুল এবং পরিচালনা করেন যুবলীগ নেতা আবু তাহের।

    জাতিরজনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যগণের দীর্ঘায়ু কামনা করে শুরুতে ক্বারী মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে মোনাজাত অনুষ্ঠিত হয়।

    জাতিসংঘে শোক দিবস
    এদিকে, ১৫ আগস্ট জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী তথা ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়। এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের সংগ্রামী জীবন আলোকে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাড়াও বিশিষ্টজনেরা আলোচনা করবেন।

  • গণভবনে ইফতার শেষে প্রধানমন্ত্রীর সাথে ড.ইউনুস কে নিয়ে কথা বলেন ড.সিদ্দিকুর রহমান

    গণভবনে ইফতার শেষে প্রধানমন্ত্রীর সাথে ড.ইউনুস কে নিয়ে কথা বলেন ড.সিদ্দিকুর রহমান

    এবিএনএ : গনভবনে ইফতার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। গতকাল ঢাকায় বিভিন্ন স্তরের ভিআইপিদের জন্য আয়োজিত ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ থেকে কয়েক মিলিয়ন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দান করার বিষয়ে আমেরিকান সিনেট ড.ইউনুস ও হিলারী ক্লিনটনের বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করেছে সে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন ।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান । এসময় প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনে যে টাকা দিয়েছেন এই তদন্ত কমিটি গঠনই তা প্রমান করে। তিনি বলেন, ড.ইউনুস পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নেও টাকা না দিতে হিলারী কে দিয়ে বিভিন্ন নীল নকশা প্রনয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন,দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যারা বিদেশের মাটিতে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কারণ তারা কোন সময়ই দেশের ভাল কিছু চাই না। এছাড়াও প্রধানমন্ত্রী প্রবাসের সংগঠনগুলোকে আরও বেশি সচ্ছার ও দেশের ভাবমূর্তি যারা বিদেশের মাটিতে নষ্ট না হয সেদিখে খিযাল রাখতে হবে আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে বিষয় নিয়ে আলাপ করেন ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীদের খোঁজ খবর নেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি এসময় সম্প্রতি ঘোষিত স্বরনকালের সর্ববৃহৎ বাজেট প্রণয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে হিলারীকে সমর্থন জানিয়ে ড. ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনে কয়েক মিলিয়ন ডলার প্রদান করেছেন বলে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। যার পেক্ষিতে যুক্তরাষ্ট্র সিনেট এই তদন্ত কমিঠি গঠন করে। বিষয়টি সম্প্রতি মিডিয়ায় আসলে এনিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে।

  • যুক্তরাষ্ট্র আ’লীগে বিরুদ্ধে অপপ্রচারকারী সাজ্জাদ গংদের বিরুদ্ধে সাউথজার্সি মেট্রো আ’লীগের নিন্দা ও ক্ষোভ

    যুক্তরাষ্ট্র আ’লীগে বিরুদ্ধে অপপ্রচারকারী সাজ্জাদ গংদের বিরুদ্ধে সাউথজার্সি মেট্রো আ’লীগের নিন্দা ও ক্ষোভ

    এবিএনএ : যুক্তরাষ্ট্র আ’লীগে বিরুদ্ধে সড়যন্ত্রকারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও তার দোসরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাউথজার্সি মেট্রো আ’লীগের নেতৃবৃন্দ। গতকাল ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে স্থানীয় গরমেট রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নেতৃবৃন্ধ অনতিবিলম্বে সাজ্জাদ আবদুর রহিম বাদশা, মহম্মদ আলী সহ দলের ভিতরে লুকিয়ে থাকা খন্দকার মোসতাকদের আজীবন নিষিদ্ধ দাবী করেন। সাউথজার্সি মেট্রো আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমিরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান সাংবাদিক শওকত শিমুল বলেন, ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আ’লীগ যখন বেগবান গতিতে এগিয়ে চলছে যখন যুক্তরাষ্ট্র আ’লীগ বাংলদেশ তথা বিশ্বে রোল মডেল বিএনপি জামায়েত সব সড়যন্ত্র রুখতে ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতেৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে। তখন জামায়েত বিএনপির এজেন্ট হিসাবে সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল বিপথগামী দলের ভিতর কোন্দলের দোহাই দিয়ে গতি রোধ করতে চাচ্ছে। তিনি আরো বলেন ড. সিদ্দিকুর রহমান সর্বকালের সর্বশ্রেস্ট সভাপতি তিনি যুক্তরাষ্ট্র আ’লীগ তথা বহুবন্দু পরিবারের একজন অতন্দ্র প্রহরী। কোন সড়যন্ত্র কারীই যুক্তরাষ্ট্র আ’লীগ তথা সিদ্দিকুর রহমানের ক্ষতি করতে পারবে না। বক্তা অনতিবিলম্বে সাজ্জাদসহ ওই সব কুচক্রীদের দল থেকে স্থায়ী বহিস্কারের দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ চৌধুরী, লিটন, জাহাঙ্গীর ভ’ইয়া, সাব্বির ভূইয়া, জামিল, সামসুল ইসলাম শাহজাহান, শহিদ খান, রওশন উদ্দীন, জয়ন্ত সিনহা, ফরহাদ সিদ্দিক মাসুম, কাইয়ুম, সেখ সেলিমসহ প্রমুখ। সভা শেষে আ’লীগের জন্য দোয়ার আয়োজন করা হয়।

  • ডিএনএ টেস্টে স্বামী-স্ত্রী জানা গেলো তারা যমজ ভাইবোন

    ডিএনএ টেস্টে স্বামী-স্ত্রী জানা গেলো তারা যমজ ভাইবোন

    এবিএনএ : এক বিবাহিত দম্পতি প্রাকৃতিক নিয়মে সন্তান নিতে ব্যর্থ হয়ে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেয়ার চেষ্টা করতে গিয়ে জানা গেলো তারা প্রকৃতপক্ষে যমজ ভাইবোন। সিনেমার গল্পকেও হার মানানোর মতো এ ঘটনা ঘটেছে আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে।  এ নিয়ে চিকিৎসক বলেন, সন্তান ধারণে ব্যর্থ হয়ে আমার কাছে শরণাপন্ন হন ওই দম্পতি। আমরা তাদের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই দেখছিলাম তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কী না। কিন্তু এই ঘটনায় দু’জনের প্রোফাইলের মধ্যে এতো বেশি মিল দেখে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে যান।

    তিনি আরো বলেন, আমার ধারণা ছিলো সম্ভবত তারা কোনো ভাবে আত্মীয়, হয়তো বাবার বা মায়ের আপন ভাই বোনের ছেলেমেয়ে। কিন্তু আরো ভালো করে দেখার পর আমার ভুল ভাঙে, দেখি তাদের মধ্যে বেশ মিল। এমনকি ফাইল দেখে এটাও বের করি ১৯৮৪ সালের একই দিনে তাদের জন্ম।এই বিষয়ে তখন চিকিৎসকের সন্দেহ হয় যে এই দু’জন যমজ ভাইবোন। ওই দম্পতিকে জানালে তারা বিষয়টি হেসে উড়িয়ে দেয়ার চেষ্টা করে।স্বামী বলেন, অনেক মানুষ আমাদের একই দিনে জন্মদিন ও চেহারার মিলের কথা বলেছে, তবে তারা কোনোভাবেই সম্পর্কিত নয়। বরং তাদের কলেজে পড়াশোনা করার সময় সাক্ষাত এবং সেখানেই প্রেম এবং তারপর বিয়ে।ওই দম্পতির সঙ্গে কথা বলে পুরো বিষয়টি উদঘাটন করেন ওই চিকিৎসক।তিনি বলেন, এই দু’জনের জন্মের পরেই তাদের বাবা-মা সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তারপর রাষ্ট্রের তত্ত্বাবধানে তাদের দত্তক নেয় দু’টি পরিবার। যেহেতু তাদের শৈশব ও বেড়ে ওঠাটা একরকম ছিল ফলে তাদের মধ্যে খুব সহজে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের কখনো বলা হয়নি যে তাদের যমজ আরেকটি ভাই বা বোন আছে।ওই চিকিৎসক বলেন, আমি খুব করে আশা করি তাদের সমস্যাটার একটি সমাধান হোক। আমার জন্য এটা মারাত্মক ব্যতিক্রম একটি অভিজ্ঞতা কারণ আমার কাজ হচ্ছে দম্পতিদের গর্ভধারণে সহায়তা করা। এই প্রথম আমার ক্যারিয়ারে ব্যর্থ হবার কারণে আনন্দবোধ করছি।

  • নিউইয়র্কে বিপুল উৎসাহে বৈশাখ-বরণ

    নিউইয়র্কে বিপুল উৎসাহে বৈশাখ-বরণ

    এবিএনএ : হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরের উদ্দীপনায় পরস্পরের সহযোগী হয়ে প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার সংকল্পে আমেরিকায় বসবাসরত বাংলাদেশীরা বাংলা নতুন বছরকে স্বাগত জানালেন। ‘বাংলা নববর্ষ ১৪২৪’কে বরণের সবচেয়ে বড় উৎসবটি হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্কিং লটসহ সুপরিসর মিলনায়তনে। এ উপলক্ষে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি তথা পহেলা বৈশাখ জ্যাকসন হাইটসে বৈশাখী সাজে সজ্জিত হয়ে বাঙালি নারী-পুরুষ এবং শিশুদের ঢল নেমেছিল। আর উচ্ছ্বল জনতার এই সরব উপস্থিতির স্পষ্ট ঘটে ডাইভার্সিটি প্লাজা থেকে বৈশাখী র‌্যালির মধ্য দিয়ে। ‘এসো হে বৈশাখ-এসো এসো’ গানে র‌্যালি এগিয়ে যায় বেলাজিনো পার্কে। এক পর্যায়ে পার্কসহ পুরো মিলনায়ন বাঙালির প্রাণে প্রাণে ভরে উঠে।

     

    এরপরই মূলমঞ্চে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই ‘বৈশাখী উৎসব’র উদ্বোধন ঘোষণা করেন হোস্ট সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ। বিপুল করতালির মধ্যে এম আজিজ বলেন, ‘উৎসবের এই আমেজকে সারাটি বছর হৃদয়ে লালন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে আমেরিকান স্বপ্ন পূরণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সংকল্প গ্রহণ করতে হবে এ উৎসব থেকে।’ এ সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীও শুভেচ্ছা বক্তব্য রাখেন। বৈশাখী উৎসবের জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক আব্দুল খায়ের মিয়া, সদস্য-সচিব আজাদ বাকির, প্রধান সমন্বয়কারি সৈয়দ এম কে জামান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভ’ইয়া, সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়, গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, স্কুল শিক্ষা সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য ফারহানা চৌধুরী, সাদী মিন্টুসহ সকলেই বৈশাখী পোষাকে মঞ্চে উঠলে মিলনায়তনে উপস্থিত সকলে প্রাণঢালা অভিনন্দন জানান। বৈশাখের এ আমেজ প্রবাস প্রজন্মে জাগ্রত রাখতে সারাটি বছর কাজের অঙ্গিকার ব্যক্ত করেন এই কর্মকর্তারা।

    বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর প্রবাসের বিশিষ্ট শিল্পীরা ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে উপস্থিত সকলে বৈশাখে হারিয়ে যান। নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, রোকশানা মির্জা, বাপ্পী সোম, রানু নেওয়াজ প্রমুখ। সুরছন্দের শিল্পীরাও সমবেত সঙ্গীত পরিবেশন করে। অতিথি শিল্পী ছিলেন রিজিয়া পারভিন। তার গানে মাতোয়ারা পুরো মিলনায়তনই যেন নাচতে থাকে। এ উপলক্ষে বাঙালি খাদ্য ও পণ্যের স্টলও ছিল উৎসব প্রাঙ্গনে। তবে সবকিছুকে ছাপিয়ে বৈশাখী উৎসব বাঙময় হয়ে উঠে পান্তা-ইলিশ পরিবেশনের সময়।

    ড্রামা সার্কেল নামক একটি সংগঠনের উদ্যোগে বৈশাখ বরণের বর্ণাঢ্য উৎসব হয় কুইন্স প্যালেসে। এ সংগঠনের প্রধান নার্গিস আহমেদের সার্বিক নির্দেশনায় অতিথির মধ্যে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদ হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ফোবানার যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন ড. দেলওয়ার, আকবর হায়দার কিরণ, সাবেক এমপি মনিরুল ইসলাম প্রমুখ। গত দেড় দশকের মত এই সংগঠনের বৈশাখ বরণ অনুষ্ঠানে এবারও পান্তা ইলিশ পরিবেশিত হয়। সঙ্গীতে অংশ নেন প্রবাসের বিশিষ্ট শিল্পীরা। এ সময় প্রদত্ত বক্তব্যে রাষ্ট্রদূত প্রবাসের কঠিন বাস্তবতার মধ্যেও বাঙালি সংস্কৃতি সমুন্নত রাখতে প্রবাসীদের নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন যে, ‘নিকট ভবিষ্যতে এই নিউইয়র্কেও বড়ধরনের মঙ্গল শোভাযাত্রা হতে পারে।’ ‘গেল বছরের গ্লানি মুছে, সকল অশুভ শক্তি পর্যুদস্ত করে মঙ্গলের পথে সকলে এগিয়ে যাই-এই হউক নতুন বছরের প্রত্যাশা’-বলেন রাষ্ট্রদূত মাসুদ। ফোবানার যুগ্ম নির্বাহী সচিব ও আওয়ামী লীগের মহানগর শাখার সভাপতি জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে কার্যক্রম বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে চলছে, তাকে এগিয়ে নেয়ার সংকল্প গ্রহণ করা আহবানেই সমাগত এবার বাংলা নতুন বছর। এই প্রবাস থেকেই দৃপ্ত প্রত্যয়ে সকলকে তা উচ্চারণ করতে হবে।’
    বৈশাখ বরণের আরেকটি অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কাদের মিয়া উপস্থিত সকলকে বৈশাখী শুভেচ্ছা জ্ঞাপনের সময় অনুরোধ জানান বাংলাদেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার। ‘একাত্তরের চেতনায় আবারো ঐক্যবদ্ধ হবার সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার পরিক্রমাকে ত্বরান্বিত করতে’-উল্লেখ করেন কাদের মিয়া।

    এখানেও বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, পান্তা-ইলিশসহ বাঙালি-খাদ্য পরিবেশন করা হয় সকলের মধ্যে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নজরুল ইসলাম বাবুল, মোবস্বির মিয়া, মোহাম্মদ হানিফ, লুৎফুল করিম, রেফায়েতউল্লাহ চৌধুরী, ফজলুল কাদের প্রমুখ।

  • বর্ণিল আয়োজনে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন

    বর্ণিল আয়োজনে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন

    এবিএনএ : বাংগালি জাতির জীবনে মার্চ মাস অগ্নিঝরা মাস। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংগালি জাতির মুক্তির লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।এই ঐতিহাসিক দিনটি যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা ব্যাপক ও বর্ণিল আয়োজনে উদযাপন করেছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ ২৯ মার্চ বুধবার ” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “এর আয়োজন করে। ঐদিন সন্ধ্যা সাড়ে নয়টায় স্থানীয় গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সংগঠনের সভাপতি জনাব সিরাজউদদৌলা ভূঁইয়া । মঞ্চে অতিথি হিসাবে উপবিষ্ট ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূঁইয়া, জনাব শাহজাহান, শৈবাল শংকর চৌধুরী,গোলাম হাফিজ,আবদুল কুদ্দুস ,কাঞ্চন বল , আবদুল জামিল,শামসুল ইসলাম শাজাহান।

    অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রব এবং পবিএ গীতা থেকে পাঠ করেন মিলটন বনিক ও বাইবেল থেকে পাঠ করেন সুরাজ বৈরাগী। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর পৌরহিত্যে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক এর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লব দেব,রওশন উদদীন, রেজাউল ইসলাম খালিদ, আবুল হোসেন, শহীদ খান,আবুল আজাদ মিঠু প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ নামের দুটি ফুল একই বৃন্তে ফুটেছিল, যা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পএ-পল্লবে বিকশিত হয়ে সৌরভ ছড়িয়ে ছিল।

    সভায় বক্তারা তাদের বক্তব্যে কঠোর হস্তে জঙ্গী দমন করে তাদের বিষদাঁত উপড়ে ফেলার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান।।তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।

    অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি ও চন্দন রায়। জয়ন্ত সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী। এই অনুষ্ঠানে চিএাংকণ প্রতিযোগীতায় বিজয়ী শিশু- কিশোরদের পুরস্কৃত করা হয় এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা- কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শেখ শওকত শিমুল,আবদুল কাইউম ,মোঃ মাসুম প্রমুখ।

  • ২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আ:লীগের মহাসমাবেশ

    ২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আ:লীগের মহাসমাবেশ

    এবিএনএ : য়ুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৫শে মার্চ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময ২৫শে মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহাসমাবেশ ডাক দিয়েছেন । উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময উপস্থিত থাকার জন্য আহবান জানানো যাচ্ছে । আহবানে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । উল্লেখ্য : বাংলাদেশে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত শনিবার সংসদে গৃহীত হয়েছে।
    ১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব আসে।
    কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব আনেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। আলোচনায় পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশের ২৫শে মার্চের হত্যাকান্ড ছিলে সবচেয়ে মর্মান্তিক।

  • আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

    আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের   নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে  গত ১লা মার্চ ,বুধবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের  প্রস্তুতি উপলক্ষে  এক  সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান হাবীব।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ,সহ সভাপতি আবদুল জামিল,সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক,মহিলা সম্পাদিকা রওশনউদদীন,সদস্য শামসুল ইসলাম শাহজাহান,সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান,জয়ন্ত  সিংহ, মোঃ মাসুম হাওলাদার  প্রমুখ।

    আলোচনা সভায়  বক্তারা ব্যাপক আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপারে বিশদ আলোচনা করেন।সভায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের প্রতিযোগীতা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়।সংগঠনের পরবর্তী সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়।