Category: এক্সক্লুসিভ

  • সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

    সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

    এবিএনএ : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭২০ আটলান্টিক এভিনিউ আটলান্টিক সিটি, নিউজার্সি- ০৮৪০১, রাত ১২টা ১ মিনিটে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় । ১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সালাম, সফিক, রফিক, জব্বার, বরকতসহ আরো নাম না জানা অনেক সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা, প্রণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, বাংলা ভাষা। এই দিবসে উপলক্ষে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নানা কমর্সূচী পালন করেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদবেদিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আহবায়ক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’ র চেয়ারম্যান ও এডিটর ইন চিফ শেখ শওকত আলী শিমুল, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, সাধারন সম্পাদক জসীম উদ্দিন,  যুগ্ন আহবায়ক রওশন উদ্দিন, সদস্য সচিব ফরহাদ সিদ্দীক, যুগ্ন সদস্য সচিব রবিউল হোসেন মাছুমসহ অন্যান্যরা ।

  • সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    এবিএনএ : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭২০ আটলান্টিক এভিনিউ আটলান্টিক সিটি, নিউজার্সি- ০৮৪০১, রাত ১২টা ১ মিনিটে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে । ১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সালাম, সফিক, রফিক, জব্বার, বরকতসহ আরো নাম না জানা অনেক সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা, প্রণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, বাংলা ভাষা। এই দিবসে উপলক্ষে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নানা কমর্সূচী পালন করার উদ্যেগ নেওয়া হয়। উক্ত আয়োজনে বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে অংশগ্রহনের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত কমিটিতে আসেন আহবায়ক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’ র চেয়ারম্যান ও এডিটর ইন চিফ শেখ শওকত আলী শিমুল, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, সাধারন সম্পাদক জসীম উদ্দিন,  যুগ্ন আহবায়ক রওশন উদ্দিন, সদস্য সচিব ফরহাদ সিদ্দীক, যুগ্ন সদস্য সচিব রবিউল হোসেন মাছুম ।

  • আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

    আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে  প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই  ফেব্রুয়ারি ,মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে  শোক জ্ঞ্যাপনের উদ্দেশ্যে  এই শোক সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান হাবীব।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ,সহ সভাপতি আবদুল জামিল,সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক,মহিলা সম্পাদিকা রওশনউদদীন,সদস্য সামসুল ইসলাম শাহজাহান,শহীদ খান,আবদুল কাইউম, মোঃ মাসুম,প্রমুখ।শোক সভার শুরুতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা  পালন করা হয়।

    শোক সভায় বক্তারা  বলেন, ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সত্তরের প্রাদেশিক পরিষদে অন্যতম কনিষ্ঠ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই তিনি নির্বাচিত হয়েছেন।তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি বীরের মতো লড়াই করে দেশকে শত্রু মুক্ত করার ক্ষেএে বীরত্বপূর্ণ  অবদান রেখেছিলেন,তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো।

    শোকসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধান প্রণয়নে অসামান্য অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। তিনি স্বাধীনতার পর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আপাদমস্তক একজন  অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। তাঁরা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক কাণ্ডারিকে। এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতার শূন্যতা সহজে  পূরণ হওয়ার নয়।


    শোকসভায় বক্তারা আরো বলেন,হাওর অঞ্চলের কাদা-মাটি গায়ে মেখে বেড়ে ওঠা সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন দেশ ও মেহনতী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন,
    মৃত্যুর পর লাখো জনতার  শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হওয়া তারই প্রমান বহন করে। শোকসভায় নেতৃবৃন্দ প্রয়াত  সুরঞ্জিত সেনগুপ্তের  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

  • আজ এবিএনএ’র চেয়ারম্যান শওকত শিমুলের জোষ্ঠমেয়ে ফাতেমার শুভ জন্মদিন

    আজ এবিএনএ’র চেয়ারম্যান শওকত শিমুলের জোষ্ঠমেয়ে ফাতেমার শুভ জন্মদিন

    এবিএনএ : যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত আমেরিকা বাংরাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ) এর চেয়ারম্যান ও এডিটর ইন চিফ শেখ শওকত আলী শিমুলের বড় মেয়ে খায়রুন কাওছার ফাতেমার শুভ জন্মদিন আজ। ৭তম জন্ম দিন উপলক্ষে বাগেরহাট, ঢাকা ও ইউ এস এ পৃথক পৃথক জায়গায় জন্ম দিন পালন করছে পরিবার, আত্বিয় ও শুভাকাক্ষীরা। ২০১০ সালের ২৫ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসফাতালে জন্ম নেয় ফাতেমা। ফাতেমার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার বাদেকাপাড়ায়। তার মাতা নার্গিস আক্তার ও পিতা শেখ শওকত আলী শিমুল ফাতেমার শুভ জন্ম দিন উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন।

     

  • ৫০০ নেতা-কর্মী নিয়ে নির্বাচনী কাজে বাংলাদেশে যাবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ

    ৫০০ নেতা-কর্মী নিয়ে নির্বাচনী কাজে বাংলাদেশে যাবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ

    এবিএনএ : সাড়ে ৪’শ থেকে ৫’শ নেতা-কর্মী নিয়ে বাংলাদেশে যাবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের জন্য এই দলটি নির্বাচনী ময়দানে কাজ করবে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই দলের নেতৃত্ব দেবেন। গতকাল রোববার নিউইয়র্কে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়। জ্যাকসন হাইটস এর পালকি সেন্টারে ৮ ঘন্টা ব্যাপী বৈঠকে কমিটির ৭৬ জন নেতা অংশ নেন। জর্জিয়া, ওয়াশিংটনসহ বিভিন্ন স্টেট থেকে কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। এদিকে গতকালের বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অর্ন্তদ্বন্দ্ব এবং কোন্দলের পরিসমাপ্তি ঘটেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি পাওয়া সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ শোকজপ্রাপ্ত ৭ নেতা এতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। তারা ড. সিদ্দিকুর রহমানের সমঝোতা উদ্যোগকে স্বাগত জানান। এবং নেতৃত্বের দৃঢ়তার ভূয়শী প্রশংসা করেন। সভায় এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আগাম প্রস্তুতিতে উচ্ছাস প্রকাশ করেন বৈঠকে উপস্থিত প্রায় সকল নেতারা।
    এ সময় ড. সিদ্দিকুর রহমান ঐক্য প্রক্রিয়ায় সহায়তা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বলেন, সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন তেমনি দলে বিভেদ সৃষ্টির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কর্মকান্ড এবং ব্যক্তিগত বিষয় নিয়ে যারা কুৎসা রটায় তাদের ছাড় দেয়া হবেনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের এখন একটাই লক্ষ্য আর সেটা হলো ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়। শুধুমাত্র এই কারনে এখন প্রায়োজন ঐক্যবন্ধ থাকার। দলীয় সভানেত্রী আমাাদের সে নির্দেশই দিয়েছেন।
    ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এতে সভাপত্বি করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এতে উপস্থিত প্রায় সকল নেতার কথা শোনেন তিনি। এরপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

  • সাউথ জার্সি মেট্রো আ’লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    সাউথ জার্সি মেট্রো আ’লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    এবিএনএ : গত ১১ জানুয়ারী আটলান্টিক সিটি স্থানীয় গরমেট রেস্টুরেন্ট-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় সাউথ জার্সি মেট্রো আ’লীগ আযোজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব। দায়িত্ব প্রাপ্ত সাধারন সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহ সভাপতি জামিল আক্তার গোলাম হাফিজ, নির্বাহী সদস্য সামছুল ইসলাম সাহাজান, শহিদ খান, সাংগঠনিক সম্পাদক শওকত শিমুল, শেখ সেলিম, মহিলা সম্পাদিকা রওশন আরা, সদস্য মাসুম, হুমায়ুন, প্রমুখ। সভায় বক্তারা অভিন্নসুরে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে মুক্তি পেয়ে দেশে ফিরায় জাতি পেয়েছিল তাদের সপ্নদষ্টা। এই দিনে সভাইকে আবারো ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে আহবান জানান।

  • সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

    সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

    এবিএনএ : ব্যাপক আনন্দ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যর আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত ২১শে ডিসেম্বর,বুধবার রাতে গরমেট রেস্টুরেন্টে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত করেন হাজী আবদুর রফিক ও পবিএ গীতা থেকে পাঠ করেন ধীমান পাল। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রওশনউদদীন,শওকত শিমুল,কাঞ্চণ বল,গোলাম হাফিজ,মোঃ শাজাহান,আহসান হাবীব,শহীদ খান । আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার । সেদিন আর বেশিদিন দূরে নয় যেদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়।গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহবান জানান।তাছাড়া বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ সিদ্দিক।

    অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরি।বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে সংগীত প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে সপ্তর্ষি চৌধুরি প্রথম এবং অভিষেক পাল ও শ্রেষ্ঠাস্বরী যুগ্মভাবে দ্বিতীয় স্থান লাভ করে।এছাড়া ‘খ’ বিভাগে মনোস্বিতা চৌধুরি প্রথম, পুস্পিতা পাল দ্বিতীয় ও পঞ্চতপা বল তৃতীয় স্থান লাভ করে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে যোগ দেন।নৈশভোজের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • এখনো যেভাবে হারতে পারেন ট্রাম্প

    এখনো যেভাবে হারতে পারেন ট্রাম্প

    এবিএনএ : নভেম্বর মাসে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হলেও বিষয়টি আনুষ্ঠানিক হতে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    সেদিন আমেরিকার ইলেকটোরাল কলেজের ৫৩৮ জন সদস্য বিভিন্ন রাজ্যে একত্রিত হবেন পরবর্তী প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার জন্য।

    আমেরিকার সংবিধান অনুযায়ী এ ইলেকটোরাল কলেজের ভোটের তেমন কোনো প্রভাব নেই। প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তারা ‘রাবার স্ট্যাম্পের’ মতো কাজ করে।
    তবে ২০১৬ সালে ইলেকটোরাল কলেজের ভূমিকায় মনে হচ্ছে তারা এ ভূমিকার ক্ষেত্রে প্রচলিত যে রীতি আছে সেখানে ব্যত্যয় ঘটাতে পারেন।

    ইলেকটোরাল কলেজের কোনো কোনো সদস্য এরই মধ্যে বলা শুরু করেছেন যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ‘রাবার স্ট্যাম্প’ হবার যে ভূমিকা সেখানে একটা পরিবর্তন আনতে হবে। এবং হিলারি ক্লিনটন শিবির এরই মধ্যে এ ধরনের চিন্তাধারাকে সমর্থনও করছে।

    মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রমাণের জন্য ইলেকটোরাল কলেজের ১০ জন সদস্য জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কাছ থেকে একটি ব্রিফিং দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এ ইলেকটোরাল কলেজের সদস্যদের মধ্যে নয়জন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান।

    হিলারি প্রচারণা শিবিরের প্রধান জন পোডেস্টা বলেছেন, এরই মধ্যে এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা।

    আমেরিকার সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করেছেন অ্যালেক্সান্ডার হ্যামিলটন। তিনি একসময় লিখেছিলেন, কোনো অযোগ্য কিংবা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তি যাতে প্রেসিডেন্ট হতে না পারেন সেজন্য আমেরিকার সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করা হয়েছিল।

    যে ১০ জন ইলেকটোরাল কলেজ জাতীয় গোয়েন্দা সংস্থার কাছে ব্রিফিং-এর জন্য অনুরোধ করেছেন, তাদের যুক্তি হচ্ছে রাশিয়ার হ্যাকাররা ডেমোক্র্যাটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারণার সঙ্গে জড়িত কর্মকর্তাদের যোগাযোগ-ব্যবস্থা টার্গেট করে তথ্য নিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করা। এ সংক্রান্ত প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলে তারা উল্লেখ করেন।

    এত কিছুর পরও হিলারি ক্লিনটন কিংবা মডারেট রিপাবলিকান হিসেবে পরিচিত ওহাইয়োর গভর্নরের পক্ষে যথেষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজ সমর্থন পাওয়ার সম্ভাবনা খুবই কম।

    যদিও টেক্সাস অঙ্গরাজ্যের একজন রিপাবলিকান বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না। কিন্তু ডেনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক বিজয় আটকে দিতে সে অঙ্গরাজ্যের আরো ৩৬ ইলেকটোরাল কলেজকেও একই পদক্ষেপ নিতে হবে।
    কিন্তু সেটা হবে বলে মনে হয় না।

    কোনো কোনো বিশ্লেষক বলছেন, যিনি এ ধারণার প্রবর্তন করেছেন, তিনি কখনো ইচ্ছা পোষণ করেননি যে ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন।

    যদি সেটা হতো তাহলে অতীতে ইলেকটোরাল কলেজের সদস্যরা ভিন্নভাবে কাজ করতো। কিন্তু তারা সেটা কখনো করেনি। তারা নিজেরা কখনো একত্রিত হয়নি এবং কোনো বিষয়ে আলোচনা বা বিতর্কও করেনি।

    তাছাড়া আমেরিকার ২৯টি রাজ্যে এমন আইন আছে যে সাধারণ ভোটারদের ভোটে যে প্রার্থী বিজয়ী হবেন, ইলেকটোরাল কলেজের সদস্যদেরও তাকে সমর্থন করতে হবে।
    কিন্তু কলোরাডো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির দু’জন সদস্য এ ধরনের আইনকে আদালতে চ্যালেঞ্জ করছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প শিবির সেটির বিরোধিতা করছে।
    এতো কিছুর পরেও বাস্তবতা হচ্ছে, ট্রাম্প বেশ দুর্বল সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন। হিলারি ক্লিনটনের চেয়ে তিনি ২৮ লাখ ভোট কম পেয়েছেন।

    এছাড়া তার ইলেকটোরাল কলেজ প্রাপ্তির সংখ্যা ৫৬ শতাংশ। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত ৫৮টি প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটরাল কলেজ প্রাপ্তির বিবেচনায় ট্রাম্পের অবস্থান ৪৬তম। সেটিও ট্রাম্পের সমর্থনের একটি দুর্বল দিক।

  • ট্রাম্পের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে নাগরিকত্ব বাতিল অথবা জেল

    ট্রাম্পের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে নাগরিকত্ব বাতিল অথবা জেল

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কেউ যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে তার নাগরিকত্ব বাতিল অথবা এক বছরের জেল দেয়ার প্রস্তাব করেছেন। এ ইস্যুটি সংবিধানে সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে তিনি টুইট করেছেন। তাতে বলেছেন, যে বা যারা যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াবে তাদেরকে করুণ পরিণতির মুখে পড়া উচিত। এক্ষেত্রে তিনি তাদের নাগরিকত্ব বাতিল ও জেলের ইস্যুটি সামনে আনেন। তিনি মনে করেন এটা হবে উপযুক্ত শাস্তি। ২৯শে নভেম্বর খুব ভোরে এ নিয়ে তিনি টুইট করেন। দেশে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির যে দাবি তিনি করেছেন তা নিয়ে এরই মধ্যে সিএনএন রিপোর্ট প্রকাশ করেছে। এ জন্য তিনি সিএনএনের ওপর টুইটে ক্ষোভ ঝারেন। উল্লেখ্য, উইসকনসিনে নির্বাচনের ভোট নতুন করে গণনার আবেদন করেছেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। তার আবেদন আমলে নিয়ে সেখানকার নির্বাচন কমিশন এরই মধ্যে ভোট গণনার প্রক্রিয়া শুরু করেছে। এতে সমর্থন দিয়েছে ডেমোক্রেট প্রার্থী, পরাজিত হিলারি ক্লিনটনের নির্বাচন টিম। এছাড়া রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, ট্রাম্পের চেয়ে হিলারি প্রায় ২০ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন। এরই প্রেক্ষিতে ট্রাম্প টুইট করেন। তিনি তাতে দাবি করেন, নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে। এ নিয়ে বিশ্বের বিভিন্ন মিডিয়া যথেষ্ট গুরুত্ব দিয়ে রিপোর্ট প্রকাশ করে। কিন্তু যেসব বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াচ্ছে তাদের দিকে মঙ্গলবার মনোযোগ দেন ডনাল্ড ট্রাম্প। তিনি এ নিয়ে ওইদিন স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে তিনি একটি টুইট করেন। তাতে তিনি লিখেছেন, কাউকে আমেরিকার পতাকা পোড়াতে দেয়া উচিত হবে না। যদি কেউ পতাকা পোড়ায় তাহলে তাদেরকে অবশ্যই করুণ পরিণতি ভোট করতে হবে। সম্ভবত সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে, না হয় এক বছরের জেল হবে!  এখানে উল্লেখ্য, ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রুল দেয়। তাতে বলা হয়, প্রথম সংশোধনী দিয়ে পতাকা পোড়ানোকে অনুমোদন দেয়া হয়েছে। এটা মুক্ত মত প্রকাশের অধিকারকে রক্ষা করে। তবে ২০০৫ সালে ডনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনের বিরোধী হিলারি ক্লিনটন একটি বিলে সম্মতি দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে এক বছরের জেল ও এক লাখ ডলার জরিমানা করা উচিত। মঙ্গলবার সকালে এ নিয়ে নতুন করে কথা বললেন ডনাল্ড ট্রাম্প। এরপর পরই তিনি ওই দিন সকাল ৭টায় সিএনএনকে আক্রমণ করে টুইট করেন। সিএনএনের ওয়াশিংটন প্রতিনিধি জেফ জেলেনির একটি রিপোর্টে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ডনাল্ড ট্রাম্প দুর্বল বিজয় অর্জন করেছেন এমনটাই প্রতিভাত হয়। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে বিজয়ী হয়েছেন বলে যে দাবি করেছেন তার পক্ষে কোনোই প্রমাণ নেই। হিলারি ক্লিনটন এখন তা চেয়ে ২০ লাখের বেশি পপুলার ভোট পেয়ে এগিয়ে আছেন। কিন্তু ট্রাম্প দাবি করছেন নির্বাচনে ব্যাপক কারচুপির শিকার হয়েছেন তিনি। ট্রাম্প এক টুইটে লিখেছেন, ইলেক্টোরাল কলেজ ভোটে আমি ভূমিধস বিজয় অর্জন করেছি। তা সত্ত্বেও যে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে তা বাদ দিলে আমি পপুলার ভোটেও বিজয়ী। তবে তিনি নির্বাচনে জালিয়াতির শিকার এবং সেই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এমন দাবি অপ্রত্যাশিত। তবে নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই হিলারির কাছে। তিনি এমনটা বলেছেন। তবে তিনি উইসকনসিনের ভোট গণনায় সমর্থন দিয়েছেন।

  • ভেঙে যাচ্ছে ট্রাম্প-মেলানিয়ার সংসার!

    ভেঙে যাচ্ছে ট্রাম্প-মেলানিয়ার সংসার!

    এবিএনএ : ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে থাকা শুরু করলেও আপাতত সেখানে থাকছেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্প।

    মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, একমাত্র সন্তান ব্যারন ট্রাম্পের পড়ালেখার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার কাছেই অবস্থিত ব্যারনের স্কুল। তাই মেলানিয়া এখানেই থাকতে চান। সেমিস্টার শেষ হলে ছেলেসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।

    ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ব্যারনের পড়াশুনার বেশ ক্ষতি হয়েছে। তাই আপাতত ছেলের পড়া নিয়েই ব্যস্ত থাকতে চান মেলনিয়া। কিন্তু এর মধ্যে প্রয়োজন পড়লে মাঝে মধ্যে হোয়াইট হাউজে যাবেন, এমনটাই জানিয়েছেন তিনি। আর এই খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকে এ সিদ্ধান্তকে ঠিকভাবে নিতে পারেননি। আবার অনেক ব্যঙ্গও করছেন।

    অনেকে প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের বিয়ের সম্পর্ক এখন কোন দিকে মোড় নিচ্ছে, তা প্রকাশ পাচ্ছে মেলানিয়ার হোয়াইট হাউজে না যাওয়ার সিদ্ধান্তে। পামেলা বেনবো নামে একজন টুইটারে লিখেছেন, ‘হোয়াইট হাউজে ফার্স্ট ফ্যামেলি থাকবে এটা আমাদের দেশের একটা প্রতীক এবং বিশ্বের কাছেও তাই। মেলানিয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আতংকের বিষয় আমার কাছে।’ অনেকে মজা করে লিখেছেন, মেলানিয়া ট্রাম্পের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যে পছন্দ আছে, সে কারণে তিনি হোয়াইট হাউজে যেতে চাইছেন না। কিন্তু মেলানিয়ার সমর্থনেও অনেকে টুইট করেছেন। একজন লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত। শিশু ব্যারনের জন্য এমন সিদ্ধান্ত দায়িত্বশীল অভিভাবকের প্রমাণ দেয়।’