ফের ভয়াবহ সাইবার হামলার আশঙ্কয় গোটা বিশ্ব

এবিএনএ : ফের বড় ধরণের সাইবার হামলার মুখে ইংল্যান্ড ও আমেরিকার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট। ঝুঁকির তালিকায় থাকা ওয়েবসাইটের সংখ্যা চারহাজারের বেশি। এর মধ্যে বেশ কয়েকটি টাকাপয়সা লেনদেনের ওয়েবসাইটও রয়েছে। গতকাল রবিবার বেশ কিছুক্ষণের জন্য একসঙ্গে থমকে যায় এসব ওয়েবসাইট। প্রাথমিক তদন্তের পরে জানা যাচ্ছে এই সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে ‘‌ব্রাউজলাউড’‌ নামে একটি ম্যালওয়্যার টুল। যার নির্মাতা টেক্সটহেল্প নামে একটি সফটওয়্যাল সংস্থা। কিভাবে তাদের তৈরি ম্যাওলওয়্যার হ্যাকারদের কাছে গেল, সেটা নিয়ে তদন্ত চলছে।  সতর্কবার্তা জারি করেছেন সাইবার বিশেষজ্ঞ বিজ্ঞানীরা। কোনওরকম সন্দেহজনক লিংকে ক্লিক করতে বারণ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য অনলাইন লেনদেন যত সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *