স্ত্রীকে ফার্স্ট লেডি করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ম্যাক্রন

এবিএনএ : স্ত্রী ব্রিজিতকে ফার্স্ট লেডি করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নির্বাচনী প্রচারণার সময় ম্যাক্রন বলেছিলেন, তিনি স্ত্রীকে সত্যিকারের মর্যাদা দিতে চান। নির্বাচিত হলে সেটা করবেন।
তবে দেশটির সংবিধানে সরকারিভাবে প্রেসিডেন্টের স্ত্রীকে কোনো মর্যাদা দেওয়া হয়নি। এমনকি দেশটিতে পার্লামেন্টের এমপিরা তাদের আত্মীয়-স্বজনকে চাকরিও দিতে পারেন না। সংখ্যাগরিষ্ঠতা থাকায় ম্যাক্রন সংবিধান সংস্কারের চিন্তা করেছিলেন। যদিও তিনি বলেছেন, তার স্ত্রী ফার্স্ট লেডির মর্যাদা পেলেও কোনো বেতন ভাতা পাবেন না।
কিন্তু এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনলাইনে স্ত্রীকে ফার্স্ট লেডি না করার জন্য আবেদন জানানো হয়েছে প্রেসিডেন্টের প্রতি। আর এতে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন প্রায় তিন লাখ নাগরিক। তাদের অভিযোগ, ম্যাক্রন ফ্রান্সকে ‘আমেরিকাইজেশন’ করার চেষ্টা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *