‘সেলফি’ নয় এবার জানুন ‘বেলফি’ নিয়ে তথ্য

এ বি এন এ : শব্দের কারিকুরির আর শেষ নেই। কয়েক বছর আগেও ‘সেলফি’ বলতে ঠিক কী বোঝায় তা বহু লোকেই জানতেন না। স্মার্ট ফোনের আবির্ভাবে এখন ‘সেলফি’ ঘরে ঘরে পরিচিত শব্দ। কিন্তু এর মধ্যে এবার হাজির ‘বেলফি’। স্মার্ট ফোনের নয়া দিগন্তে ‘সেলফি’ এখন ফ্যাশন। আর এই ফ্যাশনে বুঁদ সকলেই। সেলফি তোলার তো আবার এক বিশেষ ভঙ্গিমাও আছে। সামনে অর্ধেক ঝুঁকে মুখটা ছুঁচোর মতো কিঞ্চিৎ বেঁকিয়ে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় ক্লিক। ব্যস্, তৈরি সেলফি।  ‘বেলফি’ অনেকটা এরকমই। তবে ‘সেলফি’ যেমন সামনে থেকে বা সাইড থেকে নেওয়া হয়, ‘বেলফি’ হবে অনেকটাই পিছন থেকে নেওয়া। কোমরটা যতটা সম্ভব ঘুরিয়ে, মুখটাকে কাঁধের উপর দিয়ে পিছন করে পোজ দিয়ে ছবি তোলাটাই হল ‘বেলফি’।  সামনে থেকে নেওয়া হয় বলে এটাকে ‘সেলফি’ বলে। আর পিছন থেকে নেওয়া হয় বলে এমন ছবির নাম ‘বেলফি’। তবে ‘সেলফি’-তে হাত যেমন লম্বাটে থাকে এবং মূল মুখমণ্ডলেই ফোকাস থাকে, ‘বেলফি’ মানেই পিছন-সর্বস্ব ব্যাপার।  বিশেষ করে প্রকৃত ‘বেলফি’ বলতে বোঝায় স্মার্ট ফোনের ফ্রন্ট ক্যামেরায় বন্দি নিতম্বের ছবি। এতে পিঠ, কাঁধ বা মুখ দেখা যাবে বটে, তবে ফোকাস থাকবে নিতম্বের উপর। কারণ ‘বেলফি’ শব্দটিই এসেছে ইংরেজি ‘বাট’‘সেলফ’ এবং ‘টাইমার’ শব্দ যোগ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *