বগুড়ায় আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু বৃহস্পতিবার

Written by

in

এবিএনএ : আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবারও উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুলের সামনে বিশাল ময়দান ইজতেমার জন্য সাজানো হচ্ছে।

ইজতেমা আয়োজক কমিটির সুরা সদস্য হুমায়ন কবীর বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও ঢাকা কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে ৩৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হবেন। ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করবেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজকগণ ইতিমধ্যেই শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রত্যেক বছরের ন্যায় এবারও সৌদি আরব, মরক্কো, চাঁদ, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ থেকে মুসুল্লিরা ইজতেমার উদ্দেশ্যে তাবলীগ জামায়াতের মাধ্যমে এলাকার মসজিদগুলোতে জমায়েত হচ্ছেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের লোকজন। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *