নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দর নই: মমতা

এবিএনএঃ নুসরাত জহানের সঙ্গে নিজের তফাৎ একটাই বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’

শোনামাত্র নুসরাত নিজে হেসে ফেলেন। হাসতে থাকেন সমর্থকরাও। সেসময় মমতাও হাসেন। হেসে বলেন, আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়? ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। বাকি রয়েছে মাত্র আরেক ধাপ। এরপর ২৩ মে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। তথ্য সূত্র: আনন্দবাজার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *