ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *