টস হেরে ব্যাট করছে মাহমুদউল্লাহর খুলনা

এবিএনএ : প্রথম ম্যাচে জয়ের পর নিজের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছে তামিমের চিটাগাং ভাইকিংস ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। হারের স্মৃতি ভুলে আবারো জয়ের ছন্দে ফিরতে মরিয়া দুই দলই। এ লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইটান্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫২ রান।

প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত জয়ক পেলেও পরের ম্যাচে রংপুরের বিপক্ষে ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে চিটাগংকে। তবে, সেই বাজে স্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরতে খুলনার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় তামিমের দল।

আর বিপিএলে`র ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানের লজ্জাজনক রেকর্ড সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটান্সের। তবে, সেই লজ্জা ভুলে আবারো নতুন উদ্যোমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে চায় মাহমুদউল্লাহরা।

চিটাগাং ভাইকিংস একাদশ
তামিম ইকবাল, এনামুল হঅক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হোসেন মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবি ও চতুরাঙ্গে ডি সিলভা।

খুলনা টাইটান্স একাদশ
রিকি ওয়েলস, হাসানুজ্জামান, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, অলক কাপালী, শফিউল হোসেন, আব্দুল মজিদ,  নিকোলাস পোরান, জুনায়েদ খান,  মোশাররফ হোসেন, কেভিন কুপার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *