জেরেমি করবিনকে ডিম নিক্ষেপ, অতঃপর…

এবিএনএ: বৃটেনের বিরোধী লেবার দলনেতা জেরেমি করবিন ফিনসবারি পার্ক মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন রোববার। এ সময় ওই মসজিদের বাইরে জন মারফি (৩১) নামে এক যুবক তার দিকে ডিম ছুড়ে মারে পিছন দিক থেকে। ডিমটি করবিনের গায়ে লেগে ফেটে যায়। তবে তিনি এতে আহত হন নি। এ অভিযোগে সোমবার দিনের শুরুতে জন মারফিকে অভিযুক্ত করেছে বৃটিশ মেট্রোপলিটন পুলিশ। তবে মারফি কোন ধর্মে বিশ্বাসী তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়, জেরেমি করবিন বার্ষিক ‘ভিডিট মাই মস্ক’ দিবস উপলক্ষ্যে ওই সফরে গিয়েছিলেন। এদিনটিতে বৃটেনজুড়ে মুসলিমরা তাদের মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত রাখেন। ফলে ওই মসজিদ সফরে যান করবিন। তাকে ডিম ছুড়ে মারার পরও তিনি পরিকল্পিত সফর শেষ করেন। যোগ দেন মসজিদে এবং মুসলিম ওয়েলফেয়ার হাউসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *