চার্চের পুস্তিকায় পর্নো তারকার ছবি

এবিএনএ: স্পেনের চার্চের একটি পুস্তিকায় ব্যবহার করা হয়েছে দু’জন পর্নো তারকার ছবি। এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিব্রতকর অবস্থায় পড়েছেন যাজকরা। পারিবারিক মূল্যবোধ সংক্রান্ত একটি পুস্তিকায় একটি লেখার সঙ্গে প্রকাশ করা হয়েছে ওই ছবি। এতে একজন নারী ও একজন পুরুষকে বসা অবস্থায় দেখানো হয়েছে। স্পষ্টতই তারা একে অন্যের ওপর ক্ষুব্ধ। তার জন্য তারা একে অন্যের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের পর্নো তারকা জনি সিনস এবং জেডেন জেমস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *