করোনাভাইরাস প্রতিরোধে ১০০ মিলিয়ন ডলার দিলেন বিল গেটস দম্পতি

এবিএনএ : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসায় এ অর্থ দান করা হবে।

বুধবার ফাউন্ডেশনটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে । খবরে বলা হয়, করোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ খরচ করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। এ অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেয়া হবে।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দিয়েছেন। এ ছাড়া চীনা স্মার্টফোন নির্মাতা শাওমির সিইও লি জুন করোনা ভাইরাস প্রতিরোধে ১৮ লাখ ডলার দিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *