প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

Written by

in

এবিএনএ: রাজধানীতে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের দিকে এই সহিংস ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষুব্ধ ছাত্রসমাবেশ মিছিল আকারে এগিয়ে আসে। একপর্যায়ে তারা দুটি পত্রিকার কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। পরে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিস্তারিত আসছে,,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *