Blog

  • ৬.২ মাত্রার ভূমিকম্প

    ৬.২ মাত্রার ভূমিকম্প

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
    শনিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে এ ভূকম্পন আঘাত হানে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার শিগনিক লেক থেকে ১০০ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

    এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

  • স্মার্টফোন সারাবে কানের সংক্রমণ!

    স্মার্টফোন সারাবে কানের সংক্রমণ!

    এবিএনএ : স্মার্টফোন আধুনিক জীবনের অনুষঙ্গ। নানান কাজে ব্যবহারের জন্য এই ফোনের জুড়ি মেলা ভার। বিমানের টিকিট, ট্রেনের টিকিট, গ্যাসের বিল, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে খবরের কাগজ সবকিছুই এক নিমেষে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে স্মার্টফোন। সম্প্রতি এক গবেষণার ফলাফলে বলা হচ্ছে, এখন থেকে কানের সংক্রমণও সারিয়ে তুলবে মোবাইল ফোন।

    সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক এমনটাই দাবি করেছেন। গবেষণাপত্রটি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকেরা অটোস্কোপ নামে একটি ইমেজ প্রসেসিং প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে সংক্রমিত কানের পর্দার ছবি তোলা হয়। সে ছবি স্মার্টফোনের মাধ্যমে আপলোড করা হবে ক্লাউডে। সে ছবি দেখে চিকিৎসকেরা রোগীর কানের অবস্থা পর্যালোচনা করবেন। এই প্রচেষ্টা গরিব দেশগুলোর ক্ষেত্রে খুবই কার্যকরী হবে বলে গবেষক দলে আশা।
    গবেষকদের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কানের সংক্রমণ (ওটিটিস মিডিয়া) সারাবে স্মার্টফোন। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১০০ কোটির মতো শিশু এ রোগে আক্রান্ত হয়। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্লড লরেন্ট বলেছেন, ‘বিশ্বে অনেক উন্নয়নশীল দেশে উপযুক্ত স্বাস্থ্য কর্মীদের অভাবে কানের সংক্রমণ প্রায়ই ভালোভাবে রোগ নির্ণয় করতে পারে না বা এসব ধরাও পড়ে না। আর রোগ নির্ণয় না হলে কানের ক্ষতি হতে পারে, এমনকি জীবনের ক্ষেত্রে আশঙ্কা তৈরি হতে পারে।

    লরেন্ট আর বলেন, ‘ (ওটিটিস মিডিয়া) পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্যকর্মীরা কান সংক্রমণের মাত্রা নির্ণয় করতে পারেন।’ তিনি বলেন, ‘এই পদ্ধতিতে ইমেজ আপলোড করে স্বয়ংক্রিয়ভাবে এটা বিশ্লেষণ করা যাবে। এটা উন্নয়নশীল দেশগুলোতে সঠিক এবং কম খরচে দ্রুত নির্ণয়ের সুবিধা প্রদান করবে।’

    এই পদ্ধতিতে একটি কর্ণ বীক্ষণ যন্ত্র, সাধারণত যা কানের পরীক্ষার জন্য ব্যবহার করা হয় তা দিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। একটি ডিজিটাল স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত কর্ণ বীক্ষণ যন্ত্র নিয়ে চিত্র, একটি আর্কাইভের ইমেজের তুলনা করা হয়।
    এই পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে, শতকরা ৮০ দশমিক ৬ শতাংশ পরীক্ষায় সঠিক হয়েছে এবং ভিডিও-কর্ণ বীক্ষণ যন্ত্র দিয়ে সাইট ইমেজ পরীক্ষায় ৭৮ শতাংশ ৭ শতাংশ সঠিক হয়েছে।

  • বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    এবিএনএ : সন্ত্রাসীদের থেকে পারমাণবিক হামলা যার মাধ্যমে পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে যেতে পারে, সে সম্ভাবনাকে সত্যি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পারমাণবিক অস্ত্র অর্জন করাটা হবে বিশ্ব নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।

    ওয়াশিংটনে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে ওবামা বলেন, পারমাণবিক সন্ত্রাস রুখতে বিশ্ব নেতৃত্ব বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। ওবামা বলেন, আইএস ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সিরিয়াতে। যদি এই উন্মাদরা পারমাণবিক বোমা হাতে পায়, তাহলে নিশ্চিত ভাবেই তারা অসংখ্য মানুষকে মারতে এটি ব্যবহার করবে। পারমাণবিক জঙ্গিবাদ রোখার একমাত্র সুরক্ষা হচ্ছে এই বোমা তৈরির উপকরণের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা যাতে এটি ভুল হাতে না পড়ে।

    বিশ্বের ৫০ টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের সমালোচনায় ওয়াশিংটনে মিলিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। এছাড়া পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরে বোমা হামলায় বহু হতাহতের পরে ওয়াশিংটন সফর বাতিল করেন।

  • প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।

    আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের অটিস্টিক শিশু বা প্রতিবন্ধীরা দেশের জন্য সুনাম নিয়ে আসছে। গোল্ড বা রূপা নিয়ে আসছে। ক্রিকেটে ভালো করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটিস্টিক বা প্রতিবন্ধীরা আর কষ্টে থাকবে না। তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা রাষ্ট্রেরও কর্তব্য। কিন্তু দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে এসব পদক্ষেপ বন্ধ হয়ে যায়। যেমন কমিউনিট ক্লিনিকের মতো সেবাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, তাই এসব বিষয়ে একটা ফান্ড করে দিয়ে যেতে চাই, যাতে এটা আর বন্ধ না হয়। আর একটি দেশকে উন্নত করতে হলে সকলকে নিয়েই করতে হবে। প্রতিন্ধীদের জীবনও যাতে সুন্দর হয়, সেটাই চাই আমরা। সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমি শুভেচ্ছা কার্ড বা বিভিন্ন উপলক্ষে পাঠানো কার্ডগুলোতে ব্যবহৃত চিত্র কিন্তু এই অটিস্টিক শিশুদের নিয়ে করে থাকি।

  • খালেদার পরোয়ানায় রাজধানীতে বিক্ষোভ

    খালেদার পরোয়ানায় রাজধানীতে বিক্ষোভ

    এবিএনএ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

    শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু; ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, রফিক হাওলাদার, নজরুল ইসলাম; নগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন মুন্না, এমদাদুল হক, মাহবুব আলম মন্টুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন

    এদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিছিলের পর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা ও শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

    প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

  • প্রচ্ছদ     বিজ্ঞান ও প্রযুক্তি     খবরাখবর  স্মার্টফোন যখন পাসপোর্ট!

    প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি খবরাখবর স্মার্টফোন যখন পাসপোর্ট!

    এবিএনএ : তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে বিমানবন্দরে গিয়ে একদিন হয়তো হঠাৎ খেয়াল করলেন, ভুলে পাসপোর্টটাই ফেলে এসেছেন ঘরে। কী হবে এখন? সময়-স্বল্পতার কারণে ফিরে যাওয়াও হয়তো সম্ভব না। যদি আপনার সঙ্গে স্মার্টফোন থাকে তবে তখন আর এ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সাম্প্রতিক এক গবেষণা এমন সম্ভাবনার কথাই বলছে। আধুনিক পাসপোর্টে ইতিমধ্যে ইলেকট্রনিক চিপ রয়েছে, যা পাসপোর্টে দেওয়া মূল মালিকের ছবির সঙ্গে বহনকারীর মুখাবয়ব মিলিয়ে দেখে।

    বিশ্বের সবচেয়ে বড় পাসপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি লা রুয়ে ব্রিটিশ ব্যাংক নোটও তৈরি করে। প্রতিষ্ঠানটি এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে, বলা যায় যা পাসপোর্টকে ব্যবহারকারীর মুঠোফোনের ভেতর ঢুকিয়ে দেবে! স্মার্টফোনটাই ভার্চ্যুয়াল পাসপোর্ট হিসেবে কাজ করবে, ফলে কাগজের পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না। কাগজবিহীন এই পাসপোর্ট মোবাইল বোর্ডিং কার্ডের মতোই কাজ করবে। এটি স্মার্টফোনে সংরক্ষণ করে রাখা যাবে এবং ভ্রমণকারী কোনো ধরনের কাগজ সঙ্গে না নিয়েই এয়ারপোর্টে ভ্রমণ করতে পারবেন।

    তবে মুঠোফোন হারিয়ে গেলে ভ্রমণকারীর ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ডি লা রুয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘কাগজবিহীন পাসপোর্ট আমাদের সাম্প্রতিক সময়ের অনেক উদ্যোগের মধ্যে একটি। তবে এটি এখনো অগ্রগতির প্রাথমিক পর্যায়ে রয়েছে।’
    নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান প্রুফপয়েন্টের ডেভিড জেভানস বলেছেন, ফোনে ডিজিটাল পাসপোর্টকে নিরাপদে সংরক্ষণের জন্য নতুন যন্ত্রাংশের প্রয়োজন হবে, যা ওই নির্দিষ্ট ফোন থেকে পাসপোর্টটিকে কপি করতে দেবে না। পাসপোর্টের পাঠকদের কাছে একে পৌঁছে দিতে হবে তারহীন প্রযুক্তির সাহায্যে, অন্যথায় পাসপোর্টের মালিকের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

  • যে খাবারগুলো ফ্রিজে রাখতে হয় না

    যে খাবারগুলো ফ্রিজে রাখতে হয় না

    এবিএনএ :

    ১. রুটি ফ্রিজিং করলে দ্রুত শুকিয়ে যায়। অবশেষে শুকনো রুটি খেতে হবে যা স্বাদ ও পুষ্টি উপাদান হারায়। বরং কক্ষের তাপমাত্রায় রেখে দিন। এভাবে দুই দিন রেখে খেতে পারবেন।

    ২. ধনে পাতা বা পুদিনা পাতার মতো হার্বালসমৃদ্ধ পাতাগুলো টাটকা খেতে হয়। কিন্তু বাজার থেকে কিনে সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেয়া হয়। অথচ এক গ্লাস পানিতে রেখে দিলেই অনেক বেশি সজীব থাকে।

    ৩. আলু: রেফ্রিজারেটর আলুর গন্ধ ও স্বাদ নষ্ট করে। আলু সব সময় কাগজের ব্যাগে রাখা ভালো। তবে প্লাস্টিক ব্যাগে আলুর ময়েশ্চার বের হতে পারে না। এতে দ্রুত পচন ধরে।

    ৪. কিছু ফল অ্যাভোকাডো, আপেল, কলা, টকজাতীয় ফল, পিচ, অ্যাপ্রিকট ইত্যাদি ফ্রিজ থেকে দূরে রাখুন। এসব ফল কেবল খাওয়ার আধাঘণ্টা আগে ফ্রিজে রাখতে পারেন কচকচে কামড়ের জন্য। লেবু, কমলা এবং লাইমের মতো ফল রান্নাঘরের কাবার্ডেই সহজে রেখে দিতে পারেন।

    ৫. পেঁয়াজ: ঘরের শীতল ও অন্ধকার অংশে কাগজের ব্যাগে পুরে পেঁয়াজ রাখতে পারেন। আলু থেকে দূরে রাখতে হয় পেঁয়াজ। কারণ আলুর ময়েশ্চার পেঁয়াজে পচন ধরায়। এ ছাড়া ফ্রিজেও পেঁয়াজ দ্রুত পচে যায় এবং দুর্গন্ধ ছড়ায়।

    ৬. টমেটো: এর বর্ণ ও রং নষ্ট হয় রেফ্রিজারেটরে। আর দ্রুত পাকাতে চাইলে কাগজের ব্যাগে ভরে ফ্রিজের বাইরে রাখুন।

    ৭. কেচাপ ও সয়াসস ভিনেগার এবং প্রিজারভেটিভ সংরক্ষণে ফ্রিজে রাখত হয় না। এগুলো এমনিতেই ভালো থাকে।

    ৮. তেল যেকোনো ধরনের তেল কক্ষের স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। এদের রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন পড়ে না।

    ০৯. স্বাভাবিক তাপমাত্রায় বায়ুশূন্য পাত্রে কফি সবচেয়ে ভালো থাকে। কাজেই কফি ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই।

    ১০. আচার এটি পরিষ্কার বয়ামে দিব্যি বহুদিন ভালো থাকে। কাজেই ফ্রিজের জায়গা নষ্ট করে লাভ কী?

    ১১. বাঙ্গি বা তরমুজ ঠাণ্ডা করে খাওয়ার জন্য ফ্রিজে রাখা যায়। কিন্তু সংরক্ষণের জন্য রাখলে এদের ওপরটায় পাউডারের মতো প্রলেপ পড়ে। সজীবতাও নষ্ট হয় যথেষ্ট। তাই কক্ষের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই ভালো।ৎ

    ১২. পিনাট বাটার বাড়ির শীতল ও আলো থেকে দূরে কোনো স্থানে রেখে নিন। ফ্রিজে রাখতে নেই।

    ১৩. রেফ্রিজারেটরে রাখলে মধুতে বেশি ঘন ভাব চলে আসে। মধু সূর্যের আলো থেকে দূরে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করুন।

    ১৪. জ্যাম জেলি ও জ্যামে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ থাকার কারণে এগুলো রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন হয় না।

    ১৫. বেরি জাতীয় ফল এমনিতেই বেশি দিন ভালো থাকে না। ফ্রিজে রাখলে এর টাটকা ভাব চলে যায়। তাই এ ফল স্বাভাবিক তাপমাত্রায় রেখ দ্রুত খেয়ে ফেলাই ভালো।

    ১৬. রসুনেরর কড়া গন্ধ রেফ্রিজারেটরের অন্যান্য খাবারে ছড়িয়ে পড়ে। ঠাণ্ডা ও অন্ধকার অংশে কাগজের ব্যাগে রসুন সংরক্ষণ করুন।

    ১৭. মরিচ লাল, সবুজ বা হলুদ যাই হোক না কেন, এগুলো খোলা অবস্থাতেই বেশি ভালো থাকে। কাগজের ব্যাগে সংরক্ষণে ভালো কাজ দেয়।

    ১৮. বাদাম ও শুকনো ফল ঘরের শীতল ও অন্ধকার অংশেই ভালো থাকবে।

    ১৯. মসলা কখনোই রেফ্রিজারেটরে রাখতে নেই। রান্নাঘরে বয়ামবন্দি করে রাখুন।

  • এক্স-মেন’ সিরিজে ফিরতে মরিয়া লরেন্স

    এক্স-মেন’ সিরিজে ফিরতে মরিয়া লরেন্স

    এবিএনএ : জেনিফার লরেন্স ছটফট করছেন ‘এক্স মেন’ ফ্র্যাঞ্চাইজির আরও ছবিতে অভিনয় করার জন্য! নিজেই বলেছেন, ‘আমি ওই ছবিগুলোতে কাজ করতে ভীষণ ভালবাসি! এ ধরনের ছবি ভাল লাগে, কারণ সেখানে কোনও একজনের কাঁধে দায়িত্ব থাকে না।’

    নায়িকা অবশ্য গত বছরেই জানিয়েছিলেন, ‘এক্স মেন: অ্যাপোক্যালিপস’ এর পর তিনি এই ফ্র্যাঞ্চাইজির আর কোনও ছবিতে কাজ করবেন না। কিন্তু এখন তাঁর ইচ্ছে হয়েছে ফেরার।

    যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলেতে জন্মগ্রহণ করা জেনিফার লরেন্সের অভিনয় ক্যারিয়ারের শুরুটা টাইম ওয়ার্নার টিভি চ্যানেলের কমেডি সিরিজ ‘দ্য বিল ইংভাল শো’ দিয়ে। এরপর বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনি।

    ২০০৮ সালেদ্য পোকার হাউস ও দ্য বার্নিং প্লেইন নামের দুটি স্বল্প বাজেটের ছবিতে তাঁকে দেখা গেলেও লরেন্স মূলত আলোচনায় আসেন ২০১০ সালের উইন্টারস বোন ছবিটি দিয়ে। এই ছবির ডলি চরিত্রে অনবদ্য অভিনয় জেনিফার লরেন্সকে পৌঁছে দিয়েছিল অস্কারের দোরগোড়ায়। গোল্ডেন গ্লোবসহ কান চলচ্চিত্র উৎসবে এই ছবির মাধ্যমেই সদর্পে হেঁটেছিলেন তিনি। পুরস্কারও জিতে নিয়েছিলেন গন্ডা খানেক। এই ছবির বদৌলতেই ‘এক্স-মেন’ সিরিজের ছবি এক্স-মেন-ফার্স্ট ক্লাস ছবিতে অভিনয়ের সুযোগ হয় লরেন্সের।

  • চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প

    চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প

    এবিএনএ : অবৈধ গর্ভপাতের জন্য নারীদের সাজা দেওয়ার প্রস্তাব পেশের কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি কোনো নারী অবৈধ গর্ভপাত ঘটালে তাঁকে ‘কিছু না কিছু’ সাজা দেওয়ার প্রস্তাব দেন।

    এক সাক্ষাৎকারে ট্রাম্প ওই প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবৈধ গর্ভপাতের জন্য নারীদের দণ্ড দেওয়ার পক্ষে তিনি। স্পর্শকাতর বিষয়টি নিয়ে তাঁর এ বক্তব্যে নারী অধিকার সংগঠন ও উদারনৈতিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

    সমালোচনার পর ট্রাম্প পিছু হটে এ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে বলেন, অবৈধ গর্ভপাতের কাজটি যিনি সম্পন্ন করবেন, কেবল তাঁর সাজা পাওয়া উচিত; নারীর নয়।

    রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক অবস্থান গর্ভপাতের বিপক্ষে।
    এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় এবার শিক্ষার্থীদের উপদেশ দিয়েছেন। কলেজপড়ুয়াদের উপদেশ দিয়ে তিনি বলেন, ‘তোমরা সব সময় ব্যর্থ লোকজনের আশপাশে থাকবে। ব্যর্থ লোকজন তোমাদের সম্মান করবে, তোমাদের কথা শুনবে।’ গত বুধবার দলীয় বাছাইপর্বের প্রচারণায় ট্রাম্প উইসকনসিন অঙ্গরাজ্য চষে বেড়ান। প্রচারণার ফাঁকে সেন্ট নরবার্ট কলেজের একদল শিক্ষার্থীর উদ্দেশে তিনি বক্তব্য দেন।

    ট্রাম্প শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অর্থনৈতিক সাফল্যকেই জীবনের সফলতা মনে করে অধিকাংশ মানুষ। ধারণাটি ভুল। পরিবারের প্রতি, সন্তানদের প্রতি ভালোবাসাও সফলতার জন্য জরুরি। স্ত্রী, পরিবার ও সন্তানদের নিয়ে সুখী পরিবারের মানুষই জীবনে বেশি সফল হয়।’ তবে তিনি এও বলেন, যদিও অর্থনৈতিক সফলতা জীবনকে সহজ করে তোলে।

    ২৪ ঘণ্টায় ডোনাল্ড ট্রাম্প তাঁর দেওয়া একাধিক বক্তৃতা-বিবৃতির মাধ্যমে মার্কিন গণমাধ্যম আবার গরম করে তোলেন। নারী সাংবাদিকের ওপর চড়াও হওয়ার কারণে তাঁর প্রচারণা দলের প্রধানের পদত্যাগের দাবিও উড়িয়ে দেন ট্রাম্প। চড়াও হওয়ার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশি মামলা হয়েছে।
    ডোনাল্ড ট্রাম্প জেনেভা কনভেনশনকে ‘যত সব অকাজের কাজ’ বলেও উল্লেখ করেছেন। জাতিসংঘের জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী সদস্যরাষ্ট্রগুলোকে যুদ্ধ-সংঘাতের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ট্রাম্প বলেন, এসব শর্তের কারণে মার্কিন সেনাদের ‘অনেক কিছু করার থাকলেও’ তাঁরা তা করতে পারেন না।
    টেলিভিশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করলেই সম্ভবত মুসলমানরা আইএসের বিরুদ্ধে লড়াই করবেন। মুসলমানদের ভাবতে হবে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আইএস সমস্যার সমাধান করতে হবে।

    উইসকনসিন রাজ্যে আগামী সপ্তাহে রিপাবলিকান-দলীয় বাছাই নির্বাচন। সর্বশেষ জনমত জরিপে এখানে ট্রাম্প পিছিয়ে আছেন। সিনেটর টেড ক্রুজ অন্তত ১০ শতাংশ বেশি জনপ্রিয়তায় এগিয়ে আছেন এই রাজ্যে।

    রাজ্য পর্যায়ের দলীয় বাছাইপর্বে এখনো এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু বিতর্কিত বক্তব্য ও নিন্দা-সমালোচনার ঝড়ের কারণে দলের শীর্ষ নেতারা তাঁকে দলের জন্য বোঝা মনে করছেন। বাছাইপর্বে ট্রাম্প শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে জুলাই মাসে দলের জাতীয় সম্মেলনে কী হতে পারে, তা নিয়ে গুঞ্জন চলছে। সম্মেলনে ট্রাম্পের মনোনয়ন অনুমোদন না হলে কী হতে পারে, সেটা নিয়েও আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে।

  • সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    এবিএনএ : সের্ন্টমাটিনে বেড়াতে আসা প্রায় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ ছাড়েনি। ফলে এর আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে আসা রাত্রীযাপন করা পর্যটকরা সেখানে আটকা পড়েন।

    কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সাগর উত্তাল ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় শুক্রবার থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাগর স্বাভাবিক হয়ে গেলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

    সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নিবার্চিত চেয়ারম্যান নুর আহমেদ জানান, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচল পর্যটকবাহী জাহাজ ও ট্রলার করে প্রায় দেড় হাজারের বেশি পর্যটক সের্ন্টমাটিনে বেড়াতে আসেন। পরে একই দিন দুপুরে ওইসব জাহাজে করে প্রায় ১,৩০০ পর্যটক টেকনাফে ফিরে আসলেও দ্বীপে শতাধিক পর্যটক রাত্রীযাপন করে।

    তিনি আরো জানান, হঠাত্ করে শুক্রবার ভোর রাত থেকে ঝড়ো হাওয়া শুরু হলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল জাহাজ বন্ধ হয়ে যায়। ফলে ওই সব পর্যটকরা সেন্টমার্টিনে আটকা পড়ে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শফিউল আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌরুটের সব জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের খোজঁ খবর নেয়া হয়েছে এবং তারা সেখানে সুস্থ ও ভাল রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।