Blog

  • রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়ে শ্রীলঙ্কার যে প্রতিষ্ঠানের হিসাবে গিয়েছিল, সেটির প্রধান হাগোদা গমেজ শালিকা পেরেরা দাবি করেছেন, তিনি তাঁর বন্ধুর মাধ্যমে ওই অর্থ পেয়েছিলেন। বার্তা সংস্থা এবিএনএ র খবরে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

    যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় গত ফেব্রুয়ারির ৪ থেকে ৫ তারিখের মধ্যে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়েছিল। ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে। তাদের সন্দেহের কারণেই শেষ পর্যন্ত শালিকার হিসাবের ওই অর্থ আটকে যায়। অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া। পরে এই অর্থ বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হয়।

    শালিকা দাবি করেছেন, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছ থেকে ওই অর্থ তাঁকে এনে দেওয়ার কথা বলেছিলেন এক বন্ধু। কিন্তু সেটি যে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।
    চুরি যাওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের চারটি হিসাবে জমা হয়ে যায়। সেখান থেকে এই অর্থের একটি বড় অংশ পাচার হয়। এই পাচারের বিষয়ে দেশটির সিনেটের একটি দল তদন্ত করছে। সিনেটের ওই শুনানিতে অংশ নিয়ে অর্থ চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং পাচারের কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেন। গতকাল তিনি ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচারবিরোধী কাউন্সিলের (এএমসিএল) কাছে ফেরত দিয়েছেন।

    এদিকে, শ্রীলঙ্কার আদালত শালিকা ফাউন্ডেশনের ছয় পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ঘটনায় দেশটিতে মামলাও হয়েছে।

    অর্থ চুরির ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন শালিকা পেরেরা। তিনি রয়টার্সকে বলেন, বন্ধুর কথামতো জাইকা থেকে তাঁর প্রতিষ্ঠানের হিসাবে ২ কোটি ডলার আসবে, এটা তাঁর কাছে প্রত্যাশিত ছিল। তবে তিনি বলেন, জাইকার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল না। পুরো বিষয়টি করে দিয়েছেন তাঁর এক ব্যবসায়ী বন্ধু, যাঁর সঙ্গে জাপানের ‘ভালো যোগাযোগ’ আছে।

    তবে রয়টার্স জানিয়েছে, শালিকা পেরেরা তাঁর বন্ধুর যে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন, তা ব্যবহার করে তাঁর ওই বন্ধুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    আর জাইকার মুখপাত্র নাওয়োকি নেমোতো বলেছেন, শালিকা ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    এবিএনএ : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাজাররীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকাচ্ছেন ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঢুকানো এ চামড়া।

    শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ইব্রাহিম লেদার লিমিটেডের শ্রমিকরা রাস্তার ওপর ঠেলাগাড়ি থেকে কাঁচা চামড়া গোডাউনে তুলছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে বেশিরভাগ ট্যানারি মালিকরা কাঁচা চামড়া তুলেছেন।

    প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, রাত আড়াইটায় চট্টগ্রাম থেকে চামড়া ভর্তি ট্রাক এখানে আনা হয়। বৃষ্টির কারণে গোডাউনে চামড়াগুলো তুলতে পারেনি। এরপর সকাল আটটায় হাজারীবাগ থানার এএসআই সাইফুল ইসলাম কোম্পানির কাঁচা চামড়া আটক করেন। চামড়া থানায় নেয়ারও সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাত্ করে সকাল ১০টায় চামড়াগুলো গোডাউনে তোলা হয়!

    এ বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে ‘ইব্র্রাহিম লেদারের’ কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি। তবে, নিজেকে নিরাপত্তা প্রহরি দাবি করে আব্দুল লতিফ জানান, এই কাঁচা চামড়াগুলো আজকের নয়, গতকাল স্যারের ওই ফ্যাক্টরিতে আনা হয়েছিল। আর শুক্রবার সকালে ওই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে আনা হয়েছে। দফায় দফায় সময় দিয়েও ঢাকার ট্যানারিগুলোকে সাভার চামড়া (ট্যানারি) শিল্পনগরীতে পাঠাতে না পেরে শেষ পর্যন্ত হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে পুলিশি পাহারা।

    শেষ চেষ্টা হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলেন মালিকদের। বলা হয়েছিল, এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না। সেই সময় সীমা শেষ হওয়ার পর হাজারীবাগে চামড়া প্রবেশের চারটি প্রবেশপথে শুক্রবার সকাল থেকে ফোর্স মোতায়েন করার কথা জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান।

  • ইংল্যান্ডেক হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

    ইংল্যান্ডেক হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

    এবিএনএ : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো অস্ট্রেলিয়ার নারীরা।
    দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্টেডিয়ামে ইংলিশ নারীদের ৫ রানে হারিয়েছে ফাইনালের পথ সুগম করে অজিরা।

    আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।

    অজিদের হয়ে ওপেনিং জুটি থেকে দুই ওপেনার অ্যালিসা ও এলিস ভিলানি ৪১ রান তুলে নেন। ১৫ বলে ৫টি চারের সাহায্যে ২৫ রান করে বিদায় নেন অ্যালিসা। আর ১৯ রান করে আউট হন ভিলানি।

    তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলপতি মেগ ল্যানিং করেন ইনিংস সর্বোচ্চ ৫৫ রান। ৫০ বল মোকাবেলা করে অজি এই ব্যাটার ৬টি বাউন্ডারিতে তার ইনিংস সাজান। এছাড়া, পেরি ১০ ও ব্লাকওয়েল ১১ রান করেন।

    ১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাট করেন ওপেনার এডওয়ার্ডস ও বেয়ামন্ট। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৬৭ রান। ৩১ রান করে বিদায় নেন দলপতি এডওয়ার্ডস। আর ৩২ রানে বিদায় নেন বেয়ামন্ট।

    তিন নম্বরে নামা সারাহ টেইলর করেন ২১ রান। ইংলিশ মিডলঅর্ডার খেই হারিয়ে ফেললে আর কোনো ব্যাটার দলকে জয়ের জন্য মাঝারি মানের ব্যক্তিগত স্কোরও এনে দিতে পারেননি।

    ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে থেমে যেতে হয় ১২৭ রানে।

  • ট্রাম্পের উত্থানে দায়ী রিপাবলিকানদের উগ্রনীতি: হিলারি

    ট্রাম্পের উত্থানে দায়ী রিপাবলিকানদের উগ্রনীতি: হিলারি

    এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উত্থানে রিপাবলিকানদের উগ্রনীতিকে দায়ী করে ডেমোক্র্যাটিক পার্টির প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন,ডোনাল্ড ট্রাম্প উড়ে জুড়ে বসেননি। রিপাবলিকানরা তাদের চরমপন্থী কৌশল দিয়ে যে বীজ বপন করেছেন, তারা এখন ট্রাম্পের প্রার্থিতা নিয়ে সেই বীজেরই ফল ভোগ করছেন। ট্রাম্পের সাফল্যের জন্য রিপাবলিকানদের অনুসৃত প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাধাদানের নীতিকেও দোষারোপ করেন তিনি।

    হিলারি বলেন, যখন একবার আপনারা উগ্রনীতি স্বাভাবিক বলে ধরে নেন, তখন আপনারা আরও খারাপ কিছুর জন্য দরজা খুলে দিলেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে, মুসলিমদের নিয়ে রিপাবলিকান প্রার্থীদের কথাবার্তা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হয়ে দেখা দিয়েছে। হিলারি ট্রাম্পের উত্থানে অনুশোচনা করছেন এমন রিপাবলিকানদের উদ্দেশে এক বার্তা পাঠিয়েছেন যেমন কর্ম তেমন ফল। সোমবার এক ভাষণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রিপাবলিকানদের নীতিকে দোষারোপ করে বলেন, এটিই রিয়াল এস্টেট ডেভেলপার ট্রাম্পের উগ্র প্রচারাভিযানে ইন্ধন যুগিয়েছে।

    সোমবার উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার সময় হিলারি বলেন, ফেব্রুয়ারিতে বিচারপতি এ্যান্টোনিন স্কালিয়ার মৃত্যুর পর সুপ্রীমকোর্টের বিচারকের শূন্য পদে ট্রাম্প যাকেই নিয়োগ করতে পারেন তাকে ‘একেবারেই ভীতিকর’ বলে বিবেচনা করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ পদে মোরিক গার্ল্যান্ডকে মনোনীত করেন, কিন্তু রিপাবলিকান নেতারা তাকে অনুমোদনের জন্য সিনেট শুনানিতে আসতে দিতে পর্যন্ত অস্বীকার করেন। রিপাবলিকানরা যুক্তি দেখান যে, পরবর্তী প্রেসিডেন্টেরই বিচারক পদে স্কালিয়ার শূন্য স্থানে নিয়োগদান করা উচিত। হিলারি সিনেটের বিচার বিভাগ কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলির কথা উদ্ধৃত করেন। গ্র্যাসলি বলেছিলেন, ওবামাকে বিচারক মনোনীত করতে দেয়া হলে সুপ্রীমকোর্ট গঠনে ভোটারদের মতামত রাখতে দিতে কার্যত অস্বীকারই করা হবে। হিলারি বলেন, বারাক ওবামাকে পুনর্নির্বাচিত করতে ভোট দিয়েছিলেন এমন ৬ কোটি ৫০ লাখেরও বেশি আমেরিকানদের একজন হিসেবে আমি বলব, আমার কথা উপেক্ষা করা হচ্ছে। আমি সিনেটর গ্র্যাসলিকে তার দায়িত্ব পালনের আহ্বানের সঙ্গে নিজের কণ্ঠস্বরও মেলাচ্ছি। তার উচিত শুনানির আয়োজন করা। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ওয়াটারবোর্ডিং আবার চালু করার প্রস্তাব এবং সিনেটর টেড ক্লুজের মুসলিম বসতিগুলোতে নজরদারি জোরদার করার প্রস্তাবে হতবাক হয়েছেন।

  • পোশাকে রাঙাতে শিশুর বৈশাখ

    পোশাকে রাঙাতে শিশুর বৈশাখ

    এবিএনএ : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিটি ঘরে ঘরে নতুন বর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে এখন। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর সবাই বৈশাখে নিজের মনের মতো পোশাক পরতে চান। আসছে বৈশাখে শিশুদের পোশাকের ডিজাইন ও অন্যান্য বিষয় নিয়ে এবারের আয়োজন।

    আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো এই নববর্ষে শিশুদের জন্য নানা ডিজাইনের পোশাক দিয়ে তাদের আউটলেটগুলো সাজিয়েছে। এরমধ্যে রয়েছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট। রঙ হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, অরেঞ্জ, সাদা, অফহোয়াইট, ম্যাজেন্টাসহ নানা রঙ। শিশুদের সালোয়ার-কামিজ, মেয়েদের ফ্রক, স্কার্ট-টপ্স ও ফতুয়া থাকছে বিভিন্ন দামে, লাল, কমলা, হলুদসহ উজ্জ্বল নানা রঙে। এ পোশাকগুলো কটবেসডের পাশাপাশি এমব্রয়ডারি, সিকোয়েন্স, হাতের কাজ, প্রিন্টেড থাকছে।

    ছেলেদের থাকছে বৈশাখি ফতুয়া-প্যান্ট, শার্ট-প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবির কালেকশন। হাতের কাজ, এমব্রয়ডারি কাজ, প্রিন্ট ও নানা মাধ্যমের ব্যবহারে তৈরি পোশাকগুলো উত্সবমুখী, আরামদায়ক এবং কাট ও ফিনিসে উন্নত। আমাদের এই যান্ত্রিক পরিবেশে ফোক মোটিফ হারিয়ে যেতে বসেছে। এই বৈশাখে পোশাকের মাঝে তা উপস্থাপিত হয়েছে।

    পাখা, কলস, পাখি, ড্রাই ফিস, ঘণ্টা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ, টমটম গাড়ি, অ্যাকোয়া ফিশ, চিলড্রেন পেইন্টিং, ফোক আর্ট, পেঁচা, ঘুড্ডি ইত্যাদি বিষয় নিয়ে ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবি অলংকৃত করা হয়েছে। মাধ্যম হিসেবে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, শামুক-ঝিনুক ব্যবহার, হ্যান্ড অ্যাপ্লিক ও সুতার কাজ করা হয়েছে। বৈশাখের শিশুদের পোশাকের মূল্যও সাধারণ ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই রয়েছে।

    আর এসব পোশাক পাওয়া যাবে আড়ং, অঞ্জন’স, কে-ক্র্যাফট, তারামার্কা, বিবিয়ানা, নগরদোলা, রঙ বাংলাদেশ, নিপুণ, বাংলার মেলাসহ অন্যান্য ফ্যাশন হাউসগুলোতে।

  • প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে এডিবির ইতিবাচক পূর্বাভাস

    প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে এডিবির ইতিবাচক পূর্বাভাস

    এবিএনএ : চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তাদের মতে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত অর্থবছরের তুলনায় বাড়বে এবং বার্ষিক মূল্যস্ফীতি কমবে। এ ছাড়া আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার আরো বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।

    বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এডিবির কার্যালয়ে প্রকাশিত বার্ষিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়।

    ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৬ আপডেট’ শীর্ষক প্রতিবেদনটি সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে সংস্থাটি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট মোহাম্মদ পারভেজ এমদাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।

    প্রতিবেদনে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর আগামী ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৬ দশমিক ৯ শতাংশে।

    আউটলুকে বলা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আদায় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ার ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। একই সঙ্গে দেশের মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে থাকবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

    মূল্যস্ফীতির ক্ষেত্রে এডিবি বলেছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশে, যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল ৬ দশমিক ৪ শতাংশ।

    সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু পলিসি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে- নির্দিষ্ট সময়ে ভ্যাট আইনের প্রয়োগ, জমি রেকর্ড এবং ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল করা, রপ্তানি বাধা দূর করা, তেল ও বিদ্যুতের সঠিক ব্যবহার, এডিপি বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সংস্কার করা।

    বলা হয়েছে, প্রবৃদ্ধি সামান্য বাড়বে কারণ হচ্ছে, পোশাক খাতের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক রপ্তানি বাড়বে, সরকারি পে-স্কেল বাস্তবায়িত হওয়ায় এবং রেমিটেন্স বাড়ায় বেসরকারি ভোগ বাড়বে।

    খাতভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি সামান্য কমবে। অর্থাৎ এ খাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশে, যা ২০১৫ অর্থবছরে ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

    শিল্পখাতে সামান্য প্রবৃদ্ধি বাড়বে। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশ, যা ২০১৬-১৭ অর্থবছরে হবে ৯ দশমিক ৭ শতাংশ। এ ক্ষেত্রে তৈরি পোশাকখাত ম্যানুফ্যাকচারিং, অভ্যন্তরীণ বাজার এবং নির্মাণ শিল্প বেশ ভূমিকা রাখবে।

    সেবাখাতে প্রবৃদ্ধি সামান্য বাড়বে। এটি দাঁড়াবে ৫ দশমিক ৯ শতাংশে, যা অর্থবছর ২০১৪-১৫ এ ছিল ৫ দশমিক ৮ শতাংশ। এক্ষেত্রে শিল্পের প্রসার, পর্যটন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, শিল্প এবং প্রযুক্তিখাত ভাল ভূমিকা রাখবে।

  • করণ-বিপাশার বিয়ের তারিখ ঘোষণা!

    করণ-বিপাশার বিয়ের তারিখ ঘোষণা!

    এবিএনএ : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত নায়িকা বিপাশা বসু। আগামী ৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি বিপাশা এবং করণ। সম্প্রতি করণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিপাশা। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন করণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়।

    কিছুদিন আগে বিয়ে নিয়ে সাংবাদিকদের মাতামাতিতে কিছুটা বিরক্ত হয়েছিলেন বিপাশা। তখন তিনি কয়েকটি টুইটের মাধ্যমে বলেছিলেন, আমার বিয়ের খবরটা আমিই দেব। আপনারা একটু অপেক্ষা করুন। ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ে করণের সঙ্গে দেখা হয়েছিল বিপাশার। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছেন আলোচিত এ জুটি। আগের স্ত্রীর সঙ্গে করণের ডিভোর্স সংক্রান্ত জটিলতা থাকায় বিয়ের দিন পিছিয়ে যাচ্ছিল। তবে সেই ঝামেলা এখন আর নেই। বিয়ে না হলেও বিয়ে পূর্ববর্তী হানিমুন ঠিকই পালন করেছেন এ প্রেমিকযুগল। জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো— এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-করণ। উল্লেখ্য, করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে বেশ কয়েকবছর বলিউডের আরেক হিরো জন আব্রাহামের সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। তবে সেই প্রেমের সম্পর্ক ভেঙে নতুন করে করণের সঙ্গে প্রেমে জড়ান বিপাশা। তাছাড়া, বিভিন্ন গণমাধ্যমের খবর, একাধিক বিয়েও নাকি করেছিলেন বিপাশা।

  • যে ১০ কারণে একটি মেয়ে শারীরিক সম্পর্ক করার জন্য উতলা হয়ে উঠে ।

    যে ১০ কারণে একটি মেয়ে শারীরিক সম্পর্ক করার জন্য উতলা হয়ে উঠে ।

    এবিএনএ : ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিন্ডি মেস্টন এবং ইভোল্যুশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০০৬ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন তাদের যৌন প্রেষণার বিষয়ে। আর মাত্র ১০০৬ জন নারীর কাছ থেকেই বেরিয়ে এসেছে যৌনতার ২৩৭ টি আলাদা আলাদা কারণ।

    যদিও অনেকগুলো কারণের ব্যাপারে প্রায় সবাই একমত, আবার অনেকগুলো কারণ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ। তো দেখা যাক, কারণ গুলো কী কী? মেস্টন ও বাস নারীদের যৌন-প্রেষণা গুলোকে স্বাভাবিকভাবেই তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন: শারিরীক, আবেগীয় এবং বস্তুবাদী কারণ। প্রেষণার মধ্যে যেমন রয়েছে, নিজের আত্মবিশ্বাস বাড়ানো, সেল্ফ এস্টিম বৃদ্ধিকরা, প্রেমিককে ধরে রাখা, তেমনি রয়েছে জোর-জবরদস্তির শিকার হওয়া পর্যন্ত।
    বাস এবং মেস্টনকে প্রেষণার বিচিত্রতা অবাক করেছে। এর মধ্যে যেমন রয়েছে সম্পূর্ণ পরোপকারী উদ্দেশ্য, তেমনি সম্পূর্ণ বদ মতলব। যেমন, কাউকে এস. টি.ডি তে আক্রান্ত করা।

    ১. আনন্দ লাভের জন্য: অবভিয়াস! কিন্তু গবেষণার ফলাফল “মেয়েদের যৌনতা ভালবাসা তাড়িত, আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয়সুখ তাড়িত”, পশ্চিমা সমাজেপ্রচলিত এই মিথকে উড়িয়েদেয়। অর্ধেকেরও বেশি সংখ্যক নারীর কোন ধরণের রোমান্টিক রিলেশনশিপ না থাকা অবস্থায় শুধুইন্দ্রিয় সুখের জন্য সেক্স করতে আপত্তি নেই, বরং আগ্রহী। তবে কারো সাথে রোমান্টিক রিলেশনথাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারো সাথে সেক্স করার ব্যাপারে প্রায় ৮০ শতাংস নারীর ঘোরতর আপত্তি রয়েছে। অর্থাৎ সিঙ্গেল অবস্থায় রোমান্স বিহীন সেক্সে অনেকেই আগ্রহী হলেও পার্টনারের সাথে চিটিং কে তারা সমর্থন করেন না।

    ২. রোমান্স: এটাও অবভিয়াস। প্রেমে পড়লে আবেগতাড়িত হয়ে প্রেমলীলায় মত্ত হয়নি এরকমজুটি খুঁজে পাওয়া দুস্কর।

    ৩. পার্টনারকে ধরে রাখার জন্য: অনেক সময়ই নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা। পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে, এইধারণা থেকে অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেয় ।

    ৪. অন্যের প্রেমিককে ছিনিয়ে আনার জন্য: অনেকে অন্য নারীর সাথে প্রকাশ্য রোমান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও পুরুষদের আবেদনে সাড়া দেয় এই উদ্দেশ্যে যে পুরুষটি তার ‘পারফরমেন্সে সন্তুষ্টহয়ে’ বা অন্য কোন কারণে তার রোমান্টিক পার্টনারকে ত্যাগ করে নতুন নারীকে স্বীকৃতি দিবে।

    ৫. দায়িত্ববোধ হতে: অনেক নারীই তাদের সঙ্গীদের সকল ধরণের যৌন চাহিদা মেটানো দায়িত্ববলে মনে করে। সেক্ষেত্রে আবেগতাড়িত না হয়েও বা পার্টনার চলে যাওয়ার সম্ভাবণা না থাকাসত্ত্বেও সে দায়িত্ববোধ থেকে সাড়া দেয়।

    ৬. গৃহস্থলি কাজের বিনিময়ে: অনেক বদ টাইপের পুরুষরা নাকি সেক্স না করলে বাজার করুম না, ঘর রং করুম না, গৃহস্থালী আবর্জনা ফেলুম না এইসব বলে পার্টনারদের ব্লাকমেইল করে।

    ৭. করুণা করে: মানসিকভাবে ভেঙে পড়া কোন পরিচিতজনকে সান্তনা দেয়ার জন্যও নাকি মহীয়সীরা সেক্স করে থাকে।

    ৮. বদ মতলবে: পদোন্নতির জন্য, টাকার জন্য, উপহার পাওয়ার লোভে,পার্টনারের ওপর কোন কারণে ক্ষিপ্ত হয়ে গোপন প্রতিশোধ হিসেবে, কোন শত্রুতার কারণে এস. টি. ডি ছড়ানোর উদ্দেশ্যে।

    ৯. ব্রেক-আপের জন্য: অনেকে পার্টনারের ক্লান্তি থাকা সত্ত্বেও জোড়-জবরদস্তি করে সেক্স করার জন্য, যেন পার্টনার বিরক্ত হয়ে ব্রেক-আপ করে।

    ১০. মেডিক্যাল সেক্স: মাথা ব্যাথা সহ আরো অনেক শারিরীক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে সেক্স করে থাকে।

  • প্রিয়তিকে বলিউড প্রযোজকের কু-প্রস্তাব

    প্রিয়তিকে বলিউড প্রযোজকের কু-প্রস্তাব

    এবিএনএ : মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। সম্প্রতি বাংলাদেশি বংশদ্ভুদ এই অভিনেত্রীকে এক প্রযোজক কু-প্রস্তাব
    দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে প্রিয়তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ করেন।

    সম্প্রতি বলিউডের না জি না শিরোনামের একটি চলচ্চিত্রে তাকে অভিনয়ের প্রস্তাব দেন বলিউডের পরিচিত এক প্রযোজক। এই চলচ্চিত্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু তার বিনিময়ে ওই প্রযোজকের সঙ্গে বেড শেয়ার করার কথা বলেন ওই প্রযোজক।

    এ প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘বলিউডে এর আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এবার না জি না শিরোনামের সিনেমায় সিদ্ধার্থ মালহোত্ররার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেন বলিউডের এক প্রযোজক। এতে অভিনয়ের জন্য আমাকে ১ কোটি ২০ লাখ টাকা প্রারিশ্রমিক দেয়ার কথাও বলেন তিনি। তবে আমাকে তার সঙ্গে বেড শেয়ার করতে হবে।’

    তিনি আরো বলেন, ‘ওই ভদ্রলোককে আমি বেশ আগে থেকে চিনি। ওনাকে আমি সম্মান করতাম। ওনার কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশা করিনি। আসলে সব নোংরামিতে ভরে যাচ্ছে। আমার এমন কাজের প্রয়োজন নেই।’

    ওই প্রযোজক বলিউডের অনেক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন বলেও জানান প্রিয়তি। তবে তার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। কথিত ওই প্রযোজকের সঙ্গে প্রিয়তির কথপোকথনের স্ক্রিন শটও প্রিয়তি তার সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।

  • সাইপ্রাসে পুলিশের রিমান্ডে বিমান ছিনতাইকারী

    সাইপ্রাসে পুলিশের রিমান্ডে বিমান ছিনতাইকারী

    এবিএনএ : ভুয়া সুইসাইড বেল্টের ভয় দেখিয়ে মিশরীয় বিমান ছিনতাইকারীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে তিউনিসিয়ার আদালত। মঙ্গলবার আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের একটি বিমান ছিনতাই করে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করেন সেইফ এলদিন মুস্তফা।

    মুস্তফার বিরুদ্ধে বিমান ছিনতাই, অপহরণ ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হতে পারে। বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি। সাইপ্রাসের কর্মকর্তারা তাকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে বলেছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।

    বিমান থেকে হাত তুলে বের হয়ে এসে পুলিশের কাছে মুস্তফা আত্মসমর্পণ করলে ছয় ঘণ্টার ছিনতাই নাটকের অবসান হয়। এসময় বিমানে থাকা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।

    তার আগে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানবন্দরে একজন নারীকে তার গ্রামের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। ওই নারীর সঙ্গে এক শিশুও ছিল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এই নাটক মঞ্চস্থ করেন।