হঠাৎ আগুনে আতঙ্ক গুলিস্তানে, শপিং কমপ্লেক্সে নিয়োজিত ৯ ইউনিট ফায়ার সার্ভিস

এবিএনএ: রাজধানীর ব্যস্ত এলাকা গুলিস্তানে একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে গুলিস্তান জিরো পয়েন্টসংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পাঠানো মোট ৯টি ইউনিট আগুন নেভাতে একযোগে কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না বা ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না—এ বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ফায়ার সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী তথ্য জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *