এ বি এন এ : বখাটদেরে ছুরকিাঘাতে আহত উইলস লটিল ফ্লাওয়ার স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রাশি (১৪) মৃত্যু হয়ছে। রোববার (২৮ আগস্ট) সকালে ঢাকা মডেকিলে কলজে (ঢামকে) হাসপাতালরে তার মৃত্যু হয়। রাশি রমজান হোসনেরে বড় ময়ে। সে উইলস লটিল ফ্লাওয়ার স্কুলরে অষ্টম শ্রণেীর ছাত্রী ছলি। গত বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টার দকিে স্কুল থকেে বাসায় ফরোর পথে কাকরাইলরে উইলস লটিল ফ্লাওয়ার স্কুলরে সামনে ফুটওভার ব্রীজের ওপরে বখাটদেরে ছুরকিাঘাতে শিকার হয় রাশি। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদনি সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। ঘটনার দিন আহত রিশাকে সহপাঠিরা স্কুলের ভিতরে নিলে কর্তৃপক্ষের গাড়ীতে হাসপাতাল না নিয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করেন বলে অভিভাবকরা অভিযোগ করেন। রক্তক্ষরণ বেশী হওয়ায় রাু অবস্থা তাৎক্ষনিক বেহাল হয়ে যায় বলে উপস্থিত অভিভাবকরা জানায়। রাশির মৃত্যুতে অভিভাবকরা মানবন্ধন করলে উইলস লিটল ফ্লাওয়ার এর শিক্ষিকা শ্যামলী হোসেন তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন অভিভাবক ফোরামের আহ্বায়ক শামীমা সুলতানা। পরবর্তীতে জেলা প্রশাসক ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ অভিভাবকরা ক্ষান্ত হন বলে অভিভাবক ফোরামের সদস্য সচিব আঞ্জুমান আরা জানান। আগামীকাল স্কুল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ বলে অভিভাবক সূত্রে জানা যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের সাথে বারবার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
Category: শিক্ষা
-

জবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ছাত্রলীগের
এ বি এন এ : হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আন্দোলনের নেতৃত্ব নিয়ে বাম সংগঠনগুলোর সঙ্গে ‘বিরোধের জেরে’ এ ঘটনা ঘটে।আজ রবিবার সকালে ওই ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে চড়াও হচ্ছেন।এ ব্যাপারে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।।প্রক্টর নূর মোহাম্মদ বলেছেন, তারা অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রবিবার সকাল ৮টায় হল আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের নতুন ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় প্রধান ফটকের সামনে পৃথকভাবে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। -

১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা
এ বি এন এ : দেশের ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমনকি এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার পরামর্শও দিয়েছে কমিশন। সম্প্রতি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
ইউজিসি বলছে, শিক্ষার্থীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এ বিশ্ববিদ্যালয়গুলোকে চিহ্নিত করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তারা শিক্ষার্থীদের কাছে সার্টিফিকেট বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।
১১ ভাগে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের তথ্য প্রকাশ করেছে ইউজিসি। এগুলো হলো- ইবাইস, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট সাউর্দান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, প্রাইম ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি এবং দারুল ইহসান ইউনিভার্সিটি।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় যেনো ব্যবসার জানালা না হয় সেটাই আমাদের দেখার বিষয়। আমরা শিক্ষার্থীদের প্রতারণা থেকে দূরে রাখতে চাই। মন্ত্রণালয়কে শিগগিরি এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রণালয় যতই দেরি করবে ততই আমাদের ছেলে-মেয়েরা প্রতারিত হবে।
-

নারী ক্ষমতায়নের মূলভিত্তি শিক্ষা: শিক্ষামন্ত্রী
এ বি এন এ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নারী শিক্ষা হচ্ছে নারীর ক্ষমতায়নের মূলভিত্তি।’রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইডেন মহিলা কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।নুরুল ইসলাম নাহিদ এই অনুষ্ঠানে আরও বলেন, ‘সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে নারী শিক্ষা প্রসারে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।’মাধ্যমিক পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন, বাল্য বিবাহ ব্যাপক হারে হ্রাস এবং সরকারি বেসরকারি চাকরিতে ব্যাপক হারে নারীর অংশগ্রহণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারী শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি তাদের হীন উদ্দেশ্য হাসিলের জন্য নারীদের গৃহবন্দী রেখে বাংলাদেশকে জঙ্গিবাদের উর্বর ভূমিতে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করে বলেন, ‘নারী শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী প্রশংসিত উদ্যোগ সাম্প্রদায়িক শক্তির সে অপচেষ্টা ব্যর্থ করে দেয়। আর তাই তারা এখন গুলশান হোটেলে এবং শোলাকিয়ায় ঈদের জামাতে গুপ্ত হামলার মতো ধ্বংসাত্মক ও দেশবিরোধী কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন।ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জি’র সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামসুন্নাহারও বক্তৃতা করেন। -

জিপিএ-৫ এর ৮৫ শতাংশই বিজ্ঞানের
এ বি এন এ : আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যত পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রায় ৮৫ শতাংশই বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের।
বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলফল থেকে এ তথ্য জানা যায়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এ তথ্য তুলে ধরা হয়।
এবার আটটি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪১ হাজার ৪৬৮ জনই বিজ্ঞান ও গার্হস্থ্য শাখার পরীক্ষার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাসের হারেও বিজ্ঞান ও গার্হস্থ্য শাখার পরীক্ষার্থীরা এগিয়ে। এই শাখা থেকে ১ লাখ ৯০ হাজার ৮৫১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১ লাখ ৫৮ হাজার ৪৭৬ শতাংশ। পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩ লাখ ৩ হাজার ৩৪২ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২ লাখ ২৫ হাজার ৭৯১ জন। গড় পাসের হার ৭৪ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন।
মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত শাখা থেকে ৫ লাখ ১২ হাজার ৮৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩ লাখ ৪৫ হাজার ৫৩৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৫১ জন।
-

এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৭০
এ বি এন এ : উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ।
পরীক্ষায় রাজশাহীতে পাসের হার ৭৫ দশমিক ৪০, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন। সিলেটে পাসের হার ৬৮ দশমিক ৫৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী, কুমিল্লায় পাসের হার ৬৪ দশমিক ৪৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন। দিনাজপুরে পাসের হার ৭০ দশমিক ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী।
আনুষ্ঠানিকভাবে বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবে। এ ছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এবারও ফল প্রকাশ করা হচ্ছে। গত ৩ এপ্রিল তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শুরু হয়। ৯ জুন শেষ হওয়ার কথা থাকলেও ইউপি নির্বাচন এবং ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বারবার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২২ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ৪২ হাজার ৮৯৪ জন।
-

৩৫তম বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশ
এ বি এন এ : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন। এরমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। এদের মধ্যে ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০১৫ সালের ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
-

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার
এ বি এন এ : আগামীকাল বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়ার পর দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরপরই সারাদেশের পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।আগের মতো এবারও যে কোনো মোবাইল ফোন থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। আলিমের ফল জানতে অষরস লিখে স্পেস দিয়ে গধফ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। -

শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যায়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলি বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল থেকে আলি ও তার কয়েকজন বন্ধু খেলাধূলা করে শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নামে। সেখানে আলিকে তারা ডুবতে দেখে উদ্ধার করতে গিয়েও তারা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম এম আমজাদ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘এই পুকুরটিতে নামা নিষেধ’ লেখা থাকলেও কয়েকজন শিক্ষার্থী এখানে গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত, এই পুকুরটিতে ডুবে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ এই পুকুরে গোসলে নামতে নিষেধ করলেও অনেকে তা মানেন না। ফলে ঘটছে এসব দুর্ঘটনা।
-

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর
এ বি এন এ : ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে।আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
