Category: জাতীয়

  • শফিক রেহমান আরও ৫ দিনের রিমান্ডে

    শফিক রেহমান আরও ৫ দিনের রিমান্ডে

    রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার বিকাল ৩টার পরে সিএমএম আদালতে রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

    এর আগে সকাল ১১টার দিকে শফিক রেহমানকে আদালতে হাজির করে তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এএসপি হাসান আরাফাত।

    জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতার করে প্রথম দফায় ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

    ডিবি দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বলেন, প্রথম দফার রিমান্ডে শফিক রেহমানের কাছে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে তাকে দ্বিতীয় দফায় এই রিমান্ড চাওয়া হয়।

    উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে শফিক রেহমানকে (৮২) তার বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

  • ৭.৫-৮ মাত্রার ভূমিকম্পের ‘দ্বারপ্রান্তে বাংলাদেশ’

    ৭.৫-৮ মাত্রার ভূমিকম্পের ‘দ্বারপ্রান্তে বাংলাদেশ’

    যেকোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার কথা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এই প্রতিবেদনে অধ্যাপক হুমায়ুন আখতারের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের দুই দিকের ভূ-গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। তার হিসেবে, ওই শক্তি যদি রিখটার স্কেলে প্রকাশ করা হয়, তা ৭.৫ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে।

    সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের শক্তি জমা হওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘একটা হচ্ছে উত্তরপূর্ব কোনে সিলেট অঞ্চলে ডাউকি ফল্টে, আরেকটা হচ্ছে আমাদের পূর্বে চিটাগাং ত্রিপুরা বেল্টে পাহাড়ি অঞ্চলে। এখানে আসলে দুইটা বড় ধরনের ভূমিকম্প আমাদের বাংলাদেশের দ্বারপ্রান্তে অবস্থান করছে। উত্তর প্রান্তে যেটা ডাউকি ফল্ট এখানে সংকোচনের হার হচ্ছে প্রতি একশ বছরে এক মিটার। গত ৫শ থেকে ৬শ বছরে বড় ধরনের ভূমিকম্পের কোনো রেকর্ড নেই। তার মানে ৫-৬ মিটার চ্যুতি ঘটানোর মতো শক্তি অর্জন করেছে। এটা যদি আমি রিখটার স্কেলে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে ৭.৫ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এবং এখান থেক ঢাকা শহর হচ্ছে দেড়শ কিলোমিটার।’

    তবে রাজধানী ঢাকা বড় ভূমিকম্পের মতো অবস্থায় নেই বলে মনে করেন তিনি। তবে এই খবরে আশান্বিত হওয়ার সুযোগ মোটেও নেই। কারণ হিসেবে বলা হচ্ছে, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে ঢাকা।

    অল্প সময়ের ব্যবধানে স্বল্প ও মাঝারি মাত্রার কয়েক দফা ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে ওঠায় রাজধানীর অনেকেই বড় ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। অবশ্য এসব ভূমিকম্পের কোনোটিরই কেন্দ্র বাংলাদেশ ছিল না। সর্বশেষ গত ১৩ এপ্রিল মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। এতে কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। তবে যথাযথ নিয়ম মেনে ভবনগুলো তৈরি করা হলে ওই মাত্রার ভূমিকম্পে ভবনগুলোর ক্ষতি হওয়ার কথা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    ঢাকার ভবনগুলোর বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয় বলে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। ভবনগুলোর পাশপাশি ভূমিকম্পের পর ঢাকার জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা গ্যাসের লাইনও।

    সব মিলিয়ে ৭-৫ থেকে ৮ মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তবে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হয়।

    বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারীর বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে চার লাখের বেশি ভবন। রাজউক এলাকায় যে সংখ্যা ১২ লাখেরও বেশি; যার অধিকাংশই ভূমিকম্প সহনীয় নয়।

    ভূমিকম্পের বিষয়ে জনসচেতনতায় ঘাটতি থাকার বিষয়টিও উঠে এসেছে তার কথায়।

    বুয়েটের সঙ্গে যৌথভাবে সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির এক সমীক্ষায় দেখা গেছে, সাড়ে সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২ হাজার ভবন ধসে পড়বে। যেখানে তৈরি হবে সাত কোটি টন কংক্রিটের স্তুপ।

    সিডিএমপির সাবেক ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ আবদুল কাইয়ূম বলেছেন, ভূমিকম্পের ভয়ে আতঙ্কিত না হয়ে এ দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

  • পর্যটন খাতে সাড়ে ৩ লাখ কর্মসংস্থান হবে : মেনন

    পর্যটন খাতে সাড়ে ৩ লাখ কর্মসংস্থান হবে : মেনন

    এবিএনএ :বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ”২০১৮ সালের মধ্যে এই খাতে সাড়ে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।” এ দেশে পর্যটকদের আকৃষ্ট করতে আগামী মাস থেকে দেশে ও দেশের বাইরে প্রচার চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ”একজন পর্যটক আসলে ১১ জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চীন, থাইল্যান্ড, ভুটান, ভারত, মিয়ানমার, মালয়েশিয়া থেকে পর্যটক আকৃষ্ট করতে চাই।”
    মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

    অনুষ্ঠানে রাশেদ খান মেনন বাংলাদেশের পর্যটনশিল্প, সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, ”সম্ভাবনার দিক থেকে গার্মেন্টশিল্পের পরই হতে পারে পর্যটন খাত। যদিও বাংলাদেশে এখনও পর্যটনের ব্যাপারে ততটা অগ্রগতি সাধিত হয়নি। তবে কয়েক বছরে বাংলাদেশের পর্যটনশিল্প বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মালয়েশিয়া, নেপাল থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক (এমইউ) স্বাক্ষর হয়েছে। লিথনিয়া, লাটভিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলো বাংলাদেশের পর্যটনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।”

    বিমান বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ”বিমানকে পাবলিক লিমিটেড কম্পানি করার পর ৬ বছর ক্রমাগত লোকসান দিচ্ছিল। গত বছর থেকে বিমান লাভের মুখ দেখছে।” এ বছরও লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ”লোকসানের মূল কারণ ছিল বিমানের জাহাজগুলো পুরনো। সে কারণে অনেকগুলো রুট বন্ধ হয়ে গিয়েছিল। এখন অভ্যন্তরীণ রুটে দিনে দুটি করে ফ্লাইট চলছে।”

    রাশেদ খান মেনন জানান, ২০১৮ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হবে। পদ্মার ওপারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নামে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। চারটি স্থানে সম্ভাবতা যাচাই হচ্ছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ”সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে ২০০৮ সালের নির্বাচনের পর আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক যাত্রাপথে ফিরে আসতে পেরেছি। রাষ্ট্রীয় চার মূলনীতিতে ফিরেছি। যদিও কিছু অসংগতি রয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেছে।”

    তিনি বলেন, ”বিএনপি-জামায়াতের আমলে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার যে পৃষ্টপোষকতা দেওয়া হতো তা দুর হয়েছে। বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে তারা যেভাবে জ্বালাও, পোড়াও করেছে মানুষ হত্যা করেছে সেটা আমরা দেখেছি। বিএনপি-জামায়াত গণতান্ত্রিক আচরণ না করে সহিংসতার পথ বেছে নেয়। তার জন্য স্বাভাবিকভাবেই কিছু প্রশাসনিক পদক্ষেপ নিতে হয়েছে।”

  • ওষুধ প্রস্তুতকারী ২০ কোম্পানির লাইসেন্স বাতিল

    ওষুধ প্রস্তুতকারী ২০ কোম্পানির লাইসেন্স বাতিল

    এবিএনএ : স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ২০টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার সচিবালয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ প্রদান করেন।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, ওষুধ প্রশাসন অধিদপফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদীয় কমিটির অন্যান্য সুপারিশসমূহ নীতিগতভাবে গ্রহণ করে পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়নের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

    পরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে চলমান অর্থবছরের কর্মসূচিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

    এসময় তিনি বলেন, স্বাস্থ্যখাতে গৃহীত সরকারের উদ্যোগের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এই সাফল্য অব্যাহত রাখতে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সকলকে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে সফল করার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।

  • ‘রিজার্ভ চু‌রির পূর্ণাঙ্গ প্র‌তিবেদন পেলেই প্রকাশ করা হবে’

    ‘রিজার্ভ চু‌রির পূর্ণাঙ্গ প্র‌তিবেদন পেলেই প্রকাশ করা হবে’

    এবিএনএ : র্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু‌রির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্র‌তিবেদন দুই মাস পর পাওয়ার পরই তা প্রকাশ করা হবে।’ বৃহস্প‌তিবার সকালে গুলশানে লাইলা টাওয়ারে পিড‌ব্লিউ‌সির বাংলাদেশ অ‌ফিসের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, ‘রিপোর্ট বের হবে আফটার দ্য ফাইনালাইজেশন অব রিপোর্ট।’

    এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দেন।

  • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে: যুক্তরাজ্য

    বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে: যুক্তরাজ্য

    এবিএনএ : বিশ্বের যে ৩০টি দেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে রয়েছে বলে যুক্তরাজ্য মনে করছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশও। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে এই চিত্র দেখা যায়। ২০১৫ সাল নিয়ে তৈরি প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

    এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক- এমন ৩০টি দেশের মধ্যে মিসর, ইরাক, ইরান, কঙ্গো, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, ইসরায়েল, সুদানের সঙ্গে চীন ও মিয়ানমারের নামও রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সার্বিক মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি আগের বছরের চেয়ে। এক্ষেত্রে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব অবসান না ঘটার কথা উল্লেখ করা হয়।

    এই রাজনৈতিক বিরোধ থেকে ২০১৫ সালের শুরুর চার মাসের সহিংসতা, বিএনপির লাগাতার অবরোধ আহ্বান, দলটির নেতাদের গ্রেফতারের বিষয়গুলো উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এর প্রভাবে জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়।

  • ‘জীবনযাত্রার পরিবর্তনে কাজ করছে সরকার’

    ‘জীবনযাত্রার পরিবর্তনে কাজ করছে সরকার’

    এবিএনএ : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার তাৎপর্যপূর্ণ পরিবর্তন সাধন। আর এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে এককভাবে কোনো দেশের পক্ষে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।
    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (এ্যামচেম) আয়োজিত গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
    স্পিকার বলেন, আমাদের রাজনীতি ও নীতি নির্ধারনী মহলে বৈষম্য সৃষ্টির যে সমস্ত প্রথাগত কাঠামো রয়েছে সেগুলোর মূলোৎপাটন করতে হবে। একটি দেশ দ্রুত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও তা সমাজের সব স্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

    শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। কিন্তু তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মজুরি, সম্পদের অধিকার ইত্যাদি সবক্ষেত্রে বৈষম্যের শিকার। আমাদেরকে এ বাধা দূর করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে সব পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

    স্পিকার বলেন, বাংলাদেশ আজ উদীয়মান অর্থনৈতিক শক্তি। আমরা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও সম্ভব হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগ করতে ও তৈরি পোষাক শিল্পের জন্য জিএসপি সুবিধা আদায়ে কাজ করার জন্য আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যামচামের সভাপতি নুরুল ইসলাম ও আমেরিকান দূতবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ডেভিড মিলে।

  • নওগাঁয় চুনাপাথর খনির সন্ধান

    নওগাঁয় চুনাপাথর খনির সন্ধান

    এবিএনএ : নওগাঁ জেলার বদরগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে। সেখান ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মাটির তলদেশে এই বিশাল খনিজ সম্পদের সন্ধান মিলেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। দেশের সব সিমেন্ট কারখানার চাহিদা মেটানোর মতো চুনাপাথরের মজুদ সেখানে আছে বলে জানিয়েছেন নসরুল হামিদ।

    নওগাঁ জেলার বদলগাছি থানার তাজপুর গ্রামে প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ২ হাজার ২১৪ ফুট মাটির নিচে চুনাপাথরের ওই খনির সন্ধান মিলেছে জানিয়ে তিনি বলেছেন, অচিরেই সেখানে সম্ভাব্যতা যাচাই শুরু করবে ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর। বৃহস্পতিবার হঠাৎ করেই সাংবাদিকদের নিজের কার্যালয়ে ডেকে নিয়ে প্রতিমন্ত্রী এই ‘সুখবর’ দেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে বাংলাদেশের সর্ববৃহৎ চুনাপাথর খনি আবিষ্কৃত হয়েছে।… ড্রিলিং এখনো চলছে। এই আবিষ্কারে বিপুল সম্ভাবনা তৈরি হওয়ার কথা জানিয়ে নসরুল হামিদ বলেন, এই খনি থেকে উৎপাদন সম্ভব হলে বাংলাদেশের কোনো সিমেন্ট কারখানাকে আর চুনাপাথর আমদানি করতে হবে না।

    ‘অর্থ্যাৎ, হাজার কোটির বেশি টাকার চুনাপাথর আমরা ব্যবহার করতে পারব। এটা নির্ভর করছে, এটা বাণিজ্যিকভাবে ভায়াবল হবে কি-না। ফিজিবিলিটি স্টাডি করলে সেটা বোঝা যাবে।’ অবশ্য সিমেন্ট কারখানার চাহিদা মেটাতে বাংলাদেশ কী পরিমাণ চুনাপাথর প্রতিবছর আমদানি করে তা জানাতে পারেননি প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, এর আগে জয়পুরহাটে চুনাপাথরের খনি আবিষ্কৃত হলেও ১৯৬৩ সালের দিকে বাণিজ্যিকভাবে তা লাভজনক না হওয়ায় পরিত্যক্ত হিসেবে ছিল। তিনি বলেন, ‘এর মধ্যে অনেক প্রযুক্তি এসেছে। আমি ওই এলাকা পরিদর্শন করে আবার ফিজিবিলিটি স্টাডি করতে বলেছি। আমরা চেষ্টা করছি, সেটাকে আবার পরীক্ষা করে শুরু করার জন্য।’

    বদলগাছির খনিতে সম্ভাব্যতা যাচাই করতে দেড়-দুই বছর লাগতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লাভজনক বিবেচিত হলে এরপর বাণিজ্যিক উত্তোলনের পদক্ষেপ নেবে সরকার।

  • রিজার্ভ চুরি: ৩০ জুনের মধ্যে পুরো অর্থ ফেরত দেয়ার আশা ফিলিপাইনের

    রিজার্ভ চুরি: ৩০ জুনের মধ্যে পুরো অর্থ ফেরত দেয়ার আশা ফিলিপাইনের

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাক হওয়া ৮১ মিলিয়ন (আট কোটি ১০ লাখ) ডলারের পুরোটাই ৩০ জুনের মধ্যে ফেরত দেয়ার প্রত্যাশা করছেন ফিলিপাইন সিনেটের প্রেসিডেন্ট র‌্যালফ রেক্টো। ফিলিপাইনে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই অর্থ ফেরত দেয়ার আশা করছেন তিনি।

    ফিলিপাইনের দৈনিক পত্রিকা দ্য ইনকোয়ারার জানিয়েঠে, আগামী ৩০ জুন বর্তমান প্রেসিডেন্ট অ্যাকুইনো পদত্যাগ করতে যাচ্ছেন। আর এ সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়া হতে পারে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে রেক্টো বলেন, ‘জাতীয়ভাবে এটাই আমাদের সময়সীমা। প্রেসিডেন্ট ব্যক্তিগত জীবনে ফিরে যাওয়ার আগে সঠিক মালিকের কাছে চুরি যাওয়া অর্থ পাঠানোর বিষয়টিই আমাদের বিবেচনায় রাখতে হবে।’

    রেক্টো বলেন, বাংলাদেশকে অর্থ ফেরত দিতে দীর্ঘ সময় যদি লাগে, তাহলে বিষয়টি ভালো হবে না। নতুন প্রেসিডেন্ট আগমন ও পাঁচ কোটি ৪০ লাখ ভোট গোনার চাইতে সেটা সহজ হবে। সিনেট প্রেসিডেন্ট বলেন, উদ্ধার করা সব অর্থ ৩০ জুনের মধ্যে যদি না দিতে পারা যায়, তাহলে সমস্যা নেই। এ সময়ের মধ্যে বাংলাদেশকে বড় অঙ্ক ফেরত দিতে পারলেও হবে। তিনি বলেন, ‘আমরা যদি কিস্তিতে অর্থ ফেরত দিই, তাহলে প্রথম কিস্তিই হবে বিরাট অঙ্কের।

    বাংলাদেশের অর্থ ফেরত দেওয়ার আগে বেশ কিছু প্রক্রিয়া শেষ করতে হবে। এর মধ্যে ম্যানিলার আঞ্চলিক বিচারিক আদালতে আগামী ২ মে সকাল সাড়ে ৮টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম ওং কয়েক দফায় বেশ কিছু অর্থ ফেরত দিয়েছেন সিনেট কমিটির কাছে।

    গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে সম্প্রতি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।

  • গাজীপুরের এসপি ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

    গাজীপুরের এসপি ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

    এবিএনএ : তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও কাপাসিয়া থানার ওসি রকিবুল হককেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত প্রত্যাহারের নির্দেশসংক্রান্ত তিনটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই সব কর্মকর্তার বদলে উপযুক্ত ব্যক্তি নিয়োগ দেওয়া হোক।
    গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।