Category: তথ্য প্রযুক্তি

  • ৫০০ টাকায় মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সারা দেশে

    ৫০০ টাকায় মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সারা দেশে

    এবিএনএ : সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে রাজধানী ঢাকা কিংবা দেশের কোনো ইউনিয়ন—ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

  • মাইক্রোসফটের নতুন উইন্ডোজ

    মাইক্রোসফটের নতুন উইন্ডোজ

    এবিএনএ : মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট-এর অপারেটিং সিস্টেম উইন্ডোজে নতুন চমক আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, খুব শিগ্গিরই উইন্ডোজের পরবর্তী জেনারেশন লঞ্চ হবে। যদিও নতুন উইন্ডোজের বিষয়ে তিনি আর কোনো তথ্য প্রকাশ করেনি। এ উপলক্ষ্যে সত্য নাদেলা বলেছেন, এই নতুন আপডেটের ফলে ডেভেলপারস ও ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগের ক্ষেত্র তৈরি হবে। উইন্ডোজ নতুন আপডেটের পরে উইন্ডোজ অ্যাপ স্টোরে এবার থার্ড পার্টি অ্যাপ স্টোরকেও অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে।

    অনুষ্ঠানে সত্য নাদেলা আরও বলেছেন, আমি নিজে গত কয়েক মাস ধরে এ প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী। আর আমরা ডেভেলপাররা প্রতিশ্রুতি দিচ্ছি, নতুন আপডেট উইন্ডোজ ডেভেলপারদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে দেবে। এছাড়াও আমরা ওই ক্রিয়েটরদের স্বাগত জানাবো, যারা ইনোভেটিভ।

    জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মাইক্রোসফট তার অ্যাপ স্টোরটি আপডেট করার উপরে কাজ করছে। আর একই মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে।

    এবার থার্ড পার্টি কমার্স প্ল্যাটফরমস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে লিস্ট করতে পারবে। উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজাররা। এগুলো ছাড়াও ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ৯৫-এর আইকনটি ফিরে পেতে পারেন।

  • অস্ট্রেলিয়ায় সংবাদ দেখানো বন্ধ করল ফেসবুক

    অস্ট্রেলিয়ায় সংবাদ দেখানো বন্ধ করল ফেসবুক

    এবিএনএ : সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে এ জটিলতার সৃষ্টি হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

    বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেজও তারা দেখতে পারছেন না।

    ফেসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে সংবাদমাধ্যমের পেজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেজও সকালে বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেজ বন্ধ করা হয়েছিল ভুল করে।

  • তারকা ও সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেসবুক

    তারকা ও সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেসবুক

    এবিএনএ : তারকা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিশেষ নিরাপত্তা দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী বছর থেকে এই তিন শ্রেণির ব্যবহারকারী ও বড় কোনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদেরকে ফেসবুক এ সুবিধা দেবে।

    প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, ফেসবুকের সাইবার সিকিউরিটি প্রধান নাথানিয়েল গ্লাইচার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে নতুন করে ‘ফেসবুক’ প্রটেক্ট’ নামের এ নিরাপত্তা দেওয়া হবে।

    ‘ফেসবুক প্রটেক্ট’ এর অধীনে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা ছাড়াও হ্যাকিং–প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। এতদিন এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টধারীরা পেতেন। এখন থেকে তা তারকা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বড় নির্বাচনে অংশ নিতে যাওয়া ব্যক্তিরাও পাবেন।

    ২০১৬ সাল থেকে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করছে ফেসবুক। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ফিচার যোগ করেছে তারা। পাল্টানো হয়েছে ফেসবুকের নকশাও। ফেসবুকের দাবি, তাদের নতুন ডিজাইন আরও বেশি সুরক্ষিত।

  • বিশ্বজুড়ে গুগল সেবা ব্যবহারে সমস্যা

    বিশ্বজুড়ে গুগল সেবা ব্যবহারে সমস্যা

    এবিএনএ : বিশ্বজুড়ে গুগলের কিছু সেবা প্রদানের কাজ বিঘ্নিত হচ্ছে। মেইল পাঠানো সমস্যা ছাড়াও মেইলের সঙ্গে ফাইল সংযুক্ত করতে পারছেন না অনেকে। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত গুগলে এ সংক্রান্ত দুই হাজার অভিযোগ জমা পড়েছে। গুগল কর্তৃপক্ষই এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।

    প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন না। অনেক ব্যবহারকারী তাদের জি-মেইল লগ-ইন করতে পারছেন না। অ্যাপ থেকে যারা জি-মেইল ব্যবহার করছেন তারা লগ-ইন করতে পারলেও মেইলে কোনো ফাইল যুক্ত করতে পারছেন না। অনেক গুগল ড্রাইভ ব্যবহারকারী ফাইল আপলোড করতেও পারছেন না।

    ডাউন ডিটেক্টরে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অভিযোগ আসতে শুরু করে যে অনেকে জি-মেইলে ঢুকতে পারছেন না। ফাইল অ্যাটাচ করা যাচ্ছে না। সমস্যা হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করতেও। এ ছাড়া অন্য মেইল সার্ভিসগুলো থেকে জি-মেইলে মেইল যাচ্ছে না।

    গুগলের স্ট্যাটাস ড্যাশবোর্ডে জানানো হয়েছে, জি-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, ডকস, মিট, গ্রুপস, চ্যাট, কিপ এবং ভয়েস সেবায়ও নানা ধরনের বিঘ্ন দেখা দিচ্ছে। গুগল প্রথমে জানায় যে, জি-মেইল নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তারা ব্যাপারটি তদন্ত করে দেখছে। কিন্তু এরপর তারা সমস্যাগুলোর কথা জানায়।

  • আশপাশে করোনা রোগী থাকলে জানাবে মোবাইল অ্যাপ!

    আশপাশে করোনা রোগী থাকলে জানাবে মোবাইল অ্যাপ!

    এবিএনএ : আপনার আশপাশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী থাকলে তার খোঁজ দেবে মোবাইল অ্যাপ। চলতি মাসে মোবাইলে এমন একটি স্মার্ট অ্যাপ আনতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, কোনো ব্যক্তি নিজের লিঙ্গ, বয়স, উচ্চতা, ওজন, আগে কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন তার ইতিহাস, রক্তের গ্রুপ, কোন কোন ওষুধ খাচ্ছেন তার নাম, শরীরের তাপমাত্রাসহ একাধিক তথ্য বিস্তারিতভাবে গুগল আর্থ ম্যাপে দিলে ওই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে নতুন এই অ্যাপটি বলে দেবে তিনি করোনায় আক্রান্ত কিনা! এ ছাড়া এই অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেবে, কী কী স্বাস্থ্যবিধি ও আগাম সতর্কতা তাকে মেনে চলতে হবে।

    এখানেই শেষ নয়, নতুন এই অ্যাপের মাধ্যমে আরও জানা যাবে, ব্যবহারকারীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, কনটেনমেন্ট জোন থেকে তিনি কতটা দূরে রয়েছেন, ব্যবহারকারীর লালারস পরীক্ষা করাতে হবে কিনা। করোনা সংক্রমণ রোধে অ্যাপটি আনতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অ্যাপের সাহায্যে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে বিশ্বাস ডব্লিউএইচওর।

  • ডিজিটাল নিরাপত্তায় সাংবাদিকদের করণীয়

    ডিজিটাল নিরাপত্তায় সাংবাদিকদের করণীয়

    এবিএনএ : বিশ্বজুড়ে সাংবাদিকরা সম্পূর্ণ আলাদা পরিবেশে কাজ করছে। স্পেনের একজন সাংবাদিক ইরানে কর্মরত সাংবাদিকের মতো নিরাপত্তাজনিত বিষয়ে মুখোমুখি হন না। যখন ডিজিটাল সিকিউরিটির কথা আসে তখন প্রত্যেকেরই ডাটা, যোগাযোগ ও তাদের সোর্সগুলোর নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

    করোনা মহামারী চলাকালীন সময়ে আমরা যখন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তখন আমাদের বিভিন্ন প্রতিবেদন সম্পাদনার জন্য আমরা ইন্টারনেটের উপর বেশি নির্ভরশীল হতে হচ্ছে। আমরা যা করছি ও সহকর্মীরা যা করছে তা নিশ্চিত করা, আমাদের সোর্সগুলোর নিরাপত্তার জন্য আপডেট টুলস ব্যবহার করা ডিজিটাল নিরাপত্তার সঠিক অনুশীলন।

    আইজেনেট-এর এক প্রতিবেদনে ড্রপবক্সের নিরাপত্তা বিষয়ক পরিচালক রাজন কাপুর এবং আইসিএফজের ডাটা জার্নালিজম এজেন্সির প্রধান ভোল্ট ডাটা ল্যাবের পরামর্শক সেরজিও স্পাগনোলো বলেন, সাংবাদিকরা তথ্য নিরাপত্তার জন্য শেয়ার টিপস ও টুলস ব্যবহার করতে পারে।

    যা করবেন

    টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন : এটির নিরাপত্ত প্রথম ধাপ। তবে কাপুর এ বিষয়ে বলেন, লগইনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করলে হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইলে বা পাসওয়ার্ড ভাঙ্গতে চাইলে বাধা প্রদান করবে। তিনি আরও বলেন, রিকোভারি ম্যাথটে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করলে আপনি কখনও একাউন্ট থেকে হারিয়ে যাবেন না। আপনি যখন এ ফিচারটি ব্যবহার করবেন তখন অথেনটিকেশন অ্যাপ আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে।

    ডাটার সুরক্ষা করুন :কাপুর বলেন, এনক্রিপশন হলো আপনার ডাটা নেওয়া ও কি ব্যবহার করছেন তার ধারনা। এর অর্থ হলো- কেউ যদি ডাটা অ্যাক্সেস করতে সক্ষম হয় তাহলে এটি ‘কি’ (key) ছাড়া রিড করতে পারবে না। আপনার ডাটা সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করতে প্রতিটি পরিসেবা নিশ্চিত করতে সরবরাহকারীর সঙ্গে দুইটি জিনিস নিশ্চিত করা উচিত; ট্রানজিকশনে এনক্রিপশন ও রেস্টে এনক্রিপশন। ট্রানজিকশন এনক্রিপশন নিশ্চিত করে যে, এটি যখন আপনার ডিভাইসটিতে ক্লাউড পরিসেবা সরবরাহকারীর কাছে চলে যায় এবং ইন্টারনেট জুড়ে বিচরণ করে তখন ডাটা এনক্র্বি করা হয়। রেস্ট এনক্রিপশন এর অর্থ হলো- সরবরাহকারীর কাছে যখন আপনার ডাটা সংরক্ষিত থাকে তখন তা এনত্রিপ্ট করে।

    ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করুন :ভিপিএন আপনাকে মধ্যস্থতাকারী সার্ভারের মাধ্যমে সুরক্ষিতভাবে ব্রাউজিংয়ের অনুমতি দেয়। ইন্টারনেটে সমস্ত ডাটা প্রক্সি সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। আপনার ব্যক্তিগত ডাটায় কেউ প্রবেশ করতে চাইলে তাকে বাধা প্রদান করে এবং আপনার আইপির গোপনীয়তা রক্ষা করে।

    কতজন আপনার একাউন্টে প্রবেশ করেবে তার সংখ্যা নির্ধারন করুন :কাপুর বলেন,একটি জিনিস সত্যি আপনি করতে চাইবেন না আর তা হলো আপনার একাউন্ট কারও সঙ্গে শেয়ার করা। যা একাধিক ব্যক্তির মধ্যে একটি একাউন্ট স্থাপন করে। আর একটি বিষয় হলো- আপনি জানেন না যে ঐ একাউন্টে কে লগইন করে প্রবেশ করছে। অনেক সেবাগ্রহণ করতে গেলে মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ আরও অনেক কিছুর লিংক সংযুক্ত করতে বলে। বিশ্বস্ত সেবাগুলো ব্যতীত অন্য কোনো সেবায় ডাটা শেয়ার থেকে বিরত থাকুন ও সচেতন হোন।

    যা করবেন না

    ব্যক্তিগত ডাটার লিংক শেয়ার করবেন না :সাংবাদিকরা সাধারনত বিভিন্ন তথ্য সহকর্মী ও সম্পাদকের সঙ্গে শেয়ার করে থাকে। তবে এটি গুরুত্বপূর্ণ যে, আপনার নথি বা তথ্যে কার কার প্রবেশ অনুমতি রয়েছে এবং তারা কতটা দেখতে পাবে তা নিরীক্ষণ করা। স্পাগনোলো ও কাপুরের পরামর্শ হলো- গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত তথ্য সম্পর্কিত নথি উন্মুক্ত অবস্থায় শেয়ার না করে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে শেয়ার করুন। এ পদ্ধতিতে ব্যবকহারে আপনার তথ্য শেয়ার হতে বাধা দিবে।

    যেকোনো পরিসেবার পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করবেন না :সাইটগুলোতে হ্যাকারতের হাত থেকে আপনার পাসওয়ার্ডের এক্সেস এড়াতে একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকুন। কাপুর বলেছেন, হ্যাকাররা যদি আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড আয়ত্ব করতে পারে তবে পরবর্তীতে হ্যাকার আবার ঐ পাসওয়ার্ড ব্যবহার করতে পারে। স্পাগনোলো বলেন, ১০ সংখ্যার একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করতে পারেন যা আপনার পাসওয়ার্ডের নিরাপত্তায় বেশ কাজের হবে।

  • ই-পাসপোর্টের জন্য আবেদন যেভাবে করবেন

    ই-পাসপোর্টের জন্য আবেদন যেভাবে করবেন

    এবিএনএ : ইলেকট্রনিক পাসপোর্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আজ থেকে ই-পাসপোর্টে যাত্রা শুরু বাংলাদেশের। ই-পাসপোর্টের আবেদন করতে হলে প্রথমে (www.epassport.gov.bd) এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে ঢুকে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে (Directly to online application) ক্লিক করতে হবে।

    এরপর তিনটি ধাপে নির্দিষ্ট তথ্য সরবরাহ করতে হবে। প্রথম ধাপে বর্তমান ঠিকানায় আবেদনকারীর জেলা শহরের নাম ও থানার নাম নির্বাচন করে ক্লিক করতে হবে। পরের ধাপে ব্যক্তিগত তথ্য সম্বলিত ই-পাসপোর্টের মূল ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

    তৃতীয় ধাপে মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে। যেকোনো রাষ্ট্রায়ত্ব কিংবা বেসরকারি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যাবে। এছাড়া যদি অধিদফতরের অনুমোদিত পাঁচ ব্যাংকের যে কোনো একটিতে টাকা জমা দিয়ে সেই জমা স্লিপের নম্বর এখানে দিতে হবে। এরপর ফাইল সাবমিট করতে হবে। এর ফলে আপনার তথ্যগুলো পাসপোর্টের কার্যালয়ের সার্ভারে চলে যাবে। পরে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে। ই-পাসপোর্ট হয়ে গেলে আবেদনকারীকে জানানো হবে৷

  • পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটি আয়

    পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটি আয়

    এবিএনএ : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের তথ্য প্রযুক্তি (আইটি) ও প্রযুক্তি খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।

    রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জয় বলেন, আজ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রপ্তানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে।

    তিনি বলেন, অধিকাংশ আইটি সেবা ইন্টারনেট ভিত্তিক ও ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রপ্তানি হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কি পরিমাণ রপ্তানি হচ্ছে তা জানা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি যে আইটি খাত থেকে ইন্টারনেটের মাধ্যমে আনঅফিসিয়ালি অন্তত আরো ১০০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার রপ্তানি হচ্ছে। কিন্তু তা জানা যাচ্ছে না। তাই আমাদের আইটি সেবা গার্মেন্টস শিল্পের রপ্তানি আয়কে ছড়িয়ে যাওয়ার পথেই এগুচ্ছে।

    জয় আশা প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ৫জি প্রযুক্তি চালু হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহ্, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি. এর সিইও ঝাং ঝেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর রহমান।

  • ল্যারি ও ব্রিন যুগের সমাপ্তি অ্যালফাবেটে, নতুন সিইও পিচাই

    ল্যারি ও ব্রিন যুগের সমাপ্তি অ্যালফাবেটে, নতুন সিইও পিচাই

    এবিএনএ: গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের সিইও এবং প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নিলেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। এক যৌথ বিবৃতিতে তারা জানান, প্রাতিষ্ঠানিক কার্যক্রম সহজ করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই দায়িত্ব ছেড়ে দিলেও বোর্ড সদস্য, শেয়ার হোল্ডার এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে সক্রিয় থাকবেন তাঁরা।

    ২০১৫ সালে অ্যালফাবেট ইনকরপোরেশন নামে মূল প্রতিষ্ঠান তৈরি করেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগল থাকে অ্যালফাবেটের অধীনে। সে সময় অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নেন ল্যারি, প্রেসিডেন্ট হন সের্গেই ব্রিন। অ্যালফাবেটের আওতায় থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা। অন্যদিকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই পান গুগলের দায়িত্ব।

    ভারতের তামিল নাড়ুন অধিবাসী সুন্দর পিচাই গুগলের অন্যতম জনপ্রিয় অংশ ক্রোম ব্রাউজার তৈরির জন্য পরিচিত ছিলো সকলের মধ্যে। পরবর্তীতে গুগলের দায়িত্ব পান তিনি।